তন্ময়ের খাওয়া ঘেঁষ হয়েছে। বেসিন থেকে হাত মুখ ধুয়ে এসে তোয়ালেতে মুছতে মুছতে বলল, তুমি খাওয়া শেষ কর বলছি।
ফিরোজা বেগম খাওয়া শেষ করে আয়াকে একটা বড় এলাচ দিতে বলে ছেলেকে সাথে করে ডাইনিংরুম থেকে বেডরুমে এলেন। তারপর নিজে একটা সোফায় বসে তাকেও বসতে বললেন। তন্ময় বসার পর বললেন, এবার বল।