দুটি স্কুলের মধ্যে ক্রিকেট ম্যাচ। খেলা এইবার শুরু হবে। আগন্তুক স্কুল দলের ফাস্ট বোলার উইকেট থেকে পা মেপে অনেক দূরে গিয়ে দাগ কাটল। জবরদস্ত বোলার, তাতে আর সন্দেহ নেই। ঘুরে দাঁড়াল সে, তারপর ছুটতে ছুটতে এসে বল করল। বিদ্যুৎগতি বল। ব্যাটসম্যান পলক ফেলার আগেই একটা স্টাম্প সামারসল্ট নিয়ে হাঁফ ছাড়ল।