একটু আগে চায়ের দোকানের ছেলেটা দু-জনের মতো ব্রেকফাস্ট, চা টোস্ট আর ডবল ডিমের অমলেট এনে খাইয়ে গেছে। টেবিলের ওপর খালি কাপ-ডিশ দুটো পড়ে রয়েছে তার সাক্ষী হয়ে। পাশে নুন আর মরিচ গুঁড়োর সুন্দর শিশি দুটো। এ দুটো টি. সি.র কেনা। তা কেনাকাটার কাজটা টি. সি. ই করে। আর ছোটোখাটো জিনিসের ব্যাপারে সেবেশ একটু শৌখিন। চায়ের দোকানের ছেলেটা অবশ্য নুন মরিচ আনে, কিন্তু ওদের সেই ফুটো বুজে আ...