সমুদ্রের বুকে একটা দ্বীপ৷ সেই দ্বীপে নিবিড় বন-জঙ্গল, একটাও মানুষ নেই সেখানে৷ জঙ্গলের কিনারায়, বেলাভূমিতে সোনালিরুপোলি বালি, সেখানে দাঁড়িয়ে আছে বড় বড় শিং-ওয়ালা দুটি হরিণ, আর একটা বাচ্চা হরিণ তিড়িং তিড়িং করে লাফাচ্ছে৷
এরকম একটা দৃশ্য নিজের চোখে দেখলেও যেন বিশ্বাস হয় না৷ আমাদের দেশে সত্যিই কি কোথাও এমন জায়গা আছে? এ যেন অতীত কালের কোনো ছবি, কিংবা স্বপ্নের মতন৷