দেয়ালে পিঠ দিয়ে বিজলী বসে ছিল। তার মাথার ভেতরে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। সে ভালো করে কোনো কিছু চিন্তা করতে পারছে না। খোকনকে কোনোদিন আর সে দেখতে পারবে না, চিন্তা করলেই তার মাথাটা ঘুরে উঠছে। সাইক্লোনের রাতে সে যখন খোকনকে ধরে গাছে বসেছিল, বন্যার পানি একটু পরপর যখন তাদের টেনে নিয়ে যেতে...