বেশ কয়েক মাস আগে একজন বাবা আমার সাথে যোগাযোগ করে বললেন, তাঁর মেয়েটি আমার সাথে খুব দেখা করতে চাইছে। তারপর যেটি বললেন সেটি শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা আমাকে বললেন, মেয়েটি হাসপাতালে এবং আগামী এক-দুদিনের ভেতর সে মারা যাবে। মেয়েটি নিজেও সেটি জানে।
আমি তখন সিলেট থেকে ঢাকা এসেছি, যখন হাসপাতালে তার সাথে দেখা করতে যাচ্ছি তখন মনে হলো, আমার জীবনে...