Home
জোড়া সাপ

জোড়া সাপ

সুনীল গঙ্গোপাধ্যায়

জোড়া সাপ

সুনীল গঙ্গোপাধ্যায়
juvenile literature

Posted byশেষ নগরী21-May-2025

Change color


সেবার আমি বেড়াতে গিয়েছিলাম কাশীতে, আমার ছোটমাসির বাড়িতে। আমার ছোটমেসোর বদলির চাকরি, সেইজন্য আমার খুব মজা হয়েছিল। ছোটমেসো একটা নতুন জায়গায় বদলি হয়ে যান, আর আমি অমনি সেখানে বেড়াতে যাই। এইভাবে আমার মুসৌরী, দেরাদুন, পুণা, তেজপুর, বিশাখাপত্তনম এই সব ভালো ভালো জায়গা দেখা হয়ে গিয়েছিল।

আমার ছোটমেসোকে আসলে বলা উচিত বিরাট মেসো। কারণ তাঁর চেহারাটা ঠিক ভীমের মতন। তেমনি বাজখাঁই তাঁর গলার আওয়াজ আর সাহসও সাংঘাতিক। কেউ ভয়ে তাঁর সঙ্গে দ্বিতীয় বার শেকহ্যান্ড করে না। তিনি এমন বজ্রমুষ্টিতে হাত চেপে ধরেন যে তারপর তিনদিন ব্যথা থাকে। আমার ছোটমাসি আবার তেমনি ভীতু। টিকটিকি, আরশোলা কিংবা মাকড়সা দেখলেই ছোটমাসি প্রায় অজ্ঞান হয়ে পড়েন। অবশ্য আমার সেই বিরাট মেসোও যে পৃথিবীতে একটা জিনিসকে খুব ভয় পান, তার প্রমাণ পেয়েছিলাম সেবার কাশীতে।


ছোটমাসিরা বাড়ি নিয়েছিলেন বেনারস স্টেশনের উল্টোদিকে একটা নতুন পাড়ায়। পাড়াটা সবে তৈরি হচ্ছে। মাঠের মধ্যে উঠছে নতুন বাড়ি। মাঠগুলো ঝোপঝাড়ে ভরা। খুব বড় বড় ইঁদুর আছে সেইসব মাঠে। এক—একটা ইঁদুরের অন্তত দু’কিলো—তিন কিলো ওজন হবে।



কাশীতে বড্ড ফেরিওয়ালার উৎপাত। সারা দিনে কত রকম ফেরিওয়ালা যে আসে, তার ঠিক নেই। কাচের চুড়ি, ছাগলের দুধ, লুধিয়ানার কম্বল, পুরনো ঘি, কাঠের পুতুল, আচার এসব নানারকম জিনিস বিক্রি করতে ফেরিওয়ালা আসে। এ ছাড়া বাঁদরের নাচ, ভল্লুকের নাচ দেখাবার লোকও আসে।


একদিন এলো একটি মেয়ে সাড়ে। এর আগে আমি কখনো মেয়ে সাপুড়ে দেখিনি। বেশ গাঁট্টাগোঁট্টা চেহারার মাঝবয়সী একজন মেয়ে, সঙ্গে গেরুয়া রঙের কাপড়ে মোড়া তিনটে সাপ ভর্তি ঝোলা, আর সেই মাঝখানটা বেলুনের মতন ফোলানো বাঁশি। সেই বাঁশি সে অনেকক্ষণ ধরে বাজালো আমাদের বাড়ির সামনে। তারপর বললো, সাপ খেলা দেখবো গো! এ বাঙালি মাঈজী!


আমরা যে বাঙালি, সেকথা সে কী করে বুঝলো কে জানে। বোধ হয় চিংড়ি মাছ রান্নার গন্ধ পেয়েছিল।


ছোটমাসি বারান্দায় বেরিয়ে এসে মুখঝামটা দিয়ে বললেন, না, দেখবো না! পরশুই তো একজন সাপুড়ে এসে খেলা দেখিয়ে গেল। আমরা কি রোজ রোজ বাঁদরের নাচ ভল্লুকের নাচ, আর সাপের নাচ দেখবো নাকি?


মেয়ে সাপুড়েটি অনেক কাকুতি—মিনতি করলো, কিন্তু মন গললো না ছোটমাসির!



তখন সাপুড়েনী বললো, বড় পিয়াস লেগেছে, এক বর্তন পানি দেবে মাঈজী?


কেউ জল চাইলে ‘না’ বলা যায় না! ছোটমাসি জল আনতে গেলেন আর সাপুড়েনীটি তার ঝাঁপিগুলো নামিয়ে আমাদের বারান্দায় এসে বসলো।


ছোটমাসি এক জগ জল এনে দিলেন। সাপুড়েনী জগটা মুখের কাছে উঁচু করে ধরে ঢক ঢক করে প্রায় অর্ধেকটা জল খেয়ে নিল। তারপর ঝাঁপিগুলোর মুখ খুলে সাপগুলোর গায়ে ছিটিয়ে দিল খানিকটা। অমনি একটা হলদে—কালো ডোরা—কাটা সরু সাপ সুড়ুৎ করে বেরিয়ে এসে মেঝের ওপর কিলবিল করতে লাগলো! ছোটমাসি ভয় পেয়ে দরজার আড়ালে লুকিয়ে পড়ে চ্যাঁচাতে লাগলেন, শিগগির ওকে বিদায় কর।


সত্যি কথা বলতে কি, অত কাছে একটা সাপ দেখে আমারও একটু একটু ভয় করছিল। একমাত্র ভয় পেলো না ছোট মাসির দেড় বছরের বাবলু। সে খল খল করে হেসে বলতে লাগলো, সাপ ধরবো! সাপ ধরবো!


বাজারের মাছওয়ালারা যেমনভাবে শিঙ্গিমাছ ধরে, সাপুড়েনী সেই রকম অবহেলার সঙ্গে সাপটার মাথা চেপে ধরে সেটাকে আবার ঝাঁপিতে পুরে দিল। তারপর উটেরা যেমনভাবে গন্ধ শোঁকে সেই রকমভাবে ঠোঁট আর নাক কুঁচকে রেখে বললো, মাঈজী, তুমহার কোঠীর পাশে মাঠে সাঁপ আছে, পাঁচঠো রূপীয়া দো, সাঁপ ধরে দেবো।



ছোটোমাসি খিল খিল করে হেসে উঠলেন। আমিও হাসলাম। এ বাড়ির চাকর শুকদেবও হাসলো। কারণ, ঠিক দু’দিন আগেই আমাদের উল্টোদিকের বাড়িতে সাপ খেলা দেখাতে এসে একজন সাপুড়ে ঠিক এই কথা বলেছিল। আর মাত্র দু’টাকা চেয়ে সে বাড়ির সিঁড়ির তলা থেকে দুটো সাপ ধরে দিয়েছিল। ওই সব সাপুড়েরা মনুমেন্টের মাথা থেকেও যখন—তখন সাপ ধরে দিতে পারে। উল্টোদিকের বারান্দা থেকে আমরা স্পষ্ট দেখেছিলাম সাপুড়েটার আলখাল্লার নিচে কোমরে জড়ানো ছিল দুটো সাপ, সেই দুটোই খুব কায়দা করে বার করলে, ম্যাজিশিয়ানরা যেভাবে টুপির ভেতর থেকে খরগোশ বার করে।


আমাদের সকলের একসঙ্গে হাসি শুনে সাপুড়েনীটি একটু ঘাবড়ে গেল বোধ হয়। আর বেশি উচ্চবাচ্য করলো না। ঝাঁপিগুলো তুলে নিয়ে চলে গেল। ছোটমাসি বারান্দাটা ফিনাইল দিয়ে ভালো করে ধুয়ে ফেললেন।


খানিকটা দূরে বেশ কিছুক্ষণ পেট ফোলানো বাঁশিটার আওয়াজ শোনা গেল। বোধহয় সাপুড়েনী আর কোনো বাড়িতে খেলা দেখাবার সুযোগ পেয়েছে।


পরের রবিবারে ছোটমেসো আমাদের সারনাথ ঘুরিয়ে নিয়ে এলেন। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। তারপর ছোটমাসির শোবার ঘরে বসে আমরা চা খাচ্ছি, রেকর্ড প্লেয়ারে ওস্তাদ গুলাম আলী খাঁর গান বাজছে, এমন সময় হঠাৎ আলো নিভে গেল, আর গুলাম আলীর গলাটা বিশ্রী মোটা হয়ে থেমে গেল।



আমরা কলকাতার ছেলেরা যখন—তখন আলো নিভে গেলে আর অবাক হই না। ছোটমাসি বললেন, দুর ছাই! ছোটমেসো বললেন, এই শুরু হলো জালাতন!


কারুরই অবশ্য মোমবাতি খোঁজবার উৎসাহ হলো না! সেদিন পাতলা পাতলা জ্যোৎস্না ছিল। জানলা দিয়ে তার একটু আলো এসে পড়েছে। আমরা সেই আবছা অন্ধকারেই বসে বসে চা খেতে লাগলাম। অন্ধকারে আর যাই অসুবিধে হোক, খাবার খেতে কোনো অসুবিধে হয় না। হাতের বিস্কুটটা ঠিক মুখেই চলে আসে, সেটা আমরা ভুল করে কানে গুঁজে দিই না।


তিনজন মিলে নানা রকম গল্প করছিলাম। একসময় আমার চোখে পড়লো, মেঝেতে কী যেন চকচক করছে। মনে হলো খানিকটা জল পড়ে আছে, তার ওপর এসে পড়েছে চাঁদের আলো। এখানে জল এলো কি করে? তারপর মনে হলো, জলটা যেন নড়ছে। তারপর আর কিছুই মনে হলো না। আমি লাফিয়ে উঠে বললাম, সাপ!


আমি ছোটমাসিকে ভয় দেখাবার জন্য অনেক সময় মিছিমিছি বলি, ছোটমাসি, তোমার পায়ের কাছে একটা আরশোলা! ছোটমাসি সেইরকমই কিছু একটা ভেবে চেয়ারেই বসে রইলেন। ছোটমেসো স্প্রিংয়ের মতন উঠে দাঁড়িয়ে বললেন, সাপ? কোথায়?



ওই যে সামনেই।


একথা বলেই আমি ছোটমাসির হাত ধরে ঝটকা টান মেরে ছুটলাম। আমি আর ছোটমাসি চলে এলাম বসবার ঘরে। আর শোবার ঘরের পেছনে একটা ছোট ঘরে গিয়ে ঢুকলেন ছোটমেসো। দড়াম করে বন্ধ করে দিলেন দরজা। ততক্ষণে আমরা সাপটার দু’বার ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পেয়েছি।


দারুণ ভয় পেয়ে ছোটমাসি ধপাস করে সোফার ওপর বসে পড়তে যাচ্ছিলেন, বোধ হয় অজ্ঞান হয়েই যেতেন, কিন্তু তক্ষুণি আবার উঠে চিৎকার করে বললেন, বাবলু! বাবলু রয়েছে যে ঘরের মধ্যে!


সত্যিই তো। সারনাথ থেকে ফেরবার পথেই বাবুল ঘুমিয়ে পড়েছিল। তাকে কোলে করে এনে শুইয়ে দেওয়া হয়েছিল খাটে। বাবুল তো সেখানেই ঘুমিয়ে রয়েছে।


এরপর দেখলাম, ছোটমাসি আর ছোটমেসোর একদম উল্টো ব্যবহার। দারুণ সাহসী ছোটমেসো ঘরের দরজা আর খুললেনই না, সেখান থেকে চেঁচিয়ে বললেন, কী হলো? সাপটা গেছে? কত বড় সাপ?



আর যে ছোটমাসি আরশোলা দেখলেই মূর্ছা যান, তিনি তক্ষুণি ছুটে আবার সেই সাপের ঘরে ঢুকতে যাচ্ছিলেন। আমি ছোটমাসির হাত চেপে ধরলাম। বিছানার ওপর ঘুমিয়ে থাকা বাবলুকে হয়তো সাপটা না কামড়াতেও পারে, কিন্তু ছোটমাসি ঘরের মধ্যে ঢুকলে নির্ঘাৎ কামড়াবে।


আমাদের চ্যাঁচামেচি শুনে শুকদেও ছুটে এলো আর সে চট করে একটা টর্চ জোগাড় করে ফেলল। টর্চের আলোটা যাতে সে সাপটার মুখের ওপর না ফেলে তাই আমি টর্চটা হাত থেকে নিয়ে নিলাম। যতদূর জানি, সাপ কানে শুনতে পায় না, তাই আমাদের চিৎকার সে গ্রাহ্য করতে নাও পারে, কিন্তু চোখে আলো ফেললে নিশ্চয়ই রেগে যাবে। আলোটা একটু তেরছাভাবে ফেলে দেখলাম, সাপটা একটা বিরাট ফণা তুলে লেজের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছে আর এদিক ওদিক মুখ ঘোরাচ্ছে। সাপটা অন্তত চার হাত লম্বা, মাঝে মাঝে জিভ বার করছে চিরিক—চিরিক করে। দেখলেই বুকের রক্ত হিম হয়ে আসে।


ছোটমাসি চেঁচিয়ে উঠলেন, সুনীল, শিগগির সাপটাকে মার।


কিন্তু বললেই কি আর অত বড় সাপটাকে মারা যায়? কাছে এগোলেই যদি লাফিয়ে এসে কামড়ায়? সত্যি কথা বলতে কি, ভয়ে আমার বুক কাঁপছিল। আমি বাঘ, ভল্লুক, ভূতের চেয়ে সাপকে বেশি ভয় পাই। তবু ঘরের মধ্যে বাবলু রয়েছে, একটা কিছু করতেই হবে।



আমি বললাম, শুকদেও, লাঠি কোথায়, লাঠি?


শুকদেও দৌড়ে গিয়ে একটা ডান্ডা নিয়ে এলো।


সাপটা কী করে ঘরের মধ্যে ঢুকে পড়েছে জানি না। কিন্তু এখন সে বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে মনে হয়! সাপেরা সিমেন্টের মেঝে পছন্দ করে না। ফণা তোলা অবস্থায় একটুখানি চলতে গিয়েই চটাং চটাং করে পড়ে যাচ্ছে। তাতে রেগে উঠে আরও বড় ফণা তুলছে।


সাপটাকে তক্ষুণি মারবার বদলে, ওটা যদি কোনো রকমে ঘর থেকে বেরিয়ে যেতো, তাহলে আমরা বাঁচতুম। কিন্তু সাপটা একটা উল্টো কাজ করলো। সেটা আমাদের দিকেই খানিকটা এসে একটা দরজার পাশে লুকিয়ে পড়লো। চৌকাঠের সঙ্গে লেগে থাকা তার খানিকটা লেজ আমরা তখনো দেখতে পাচ্ছি। সর্বনাশ! এবার তো আমরা ঘরেও ঢুকতে পারব না। বাবলু যদি ঘুম ভেঙে হঠাৎ খাট থেকে নেমে আসে!


ওপাশের বন্ধ ঘর থেকে ছোটমেসো আবার জিজ্ঞাসা করলেন, কী হলো, সাপটা গেছে?



ছোটমাসি বললেন, না! তুমি বেরিয়ো না একদম।


ছোটমাসি তারপর আরও সব অসীম সাহসিক কাজ করতে লাগলেন। রান্নাঘর থেকে কেরোসিনের টিনটা এনে প্রায় দরজার চৌকাঠ পর্যন্ত এগিয়ে অনেকখানি কেরোসিন ছিটিয়ে দিলেন ঘরের মধ্যে। তারপর একগাদা খবরের কাগজ পাকিয়ে তাতে কেরোসিন ঢেলে রান্নাঘরের উনুনে ছুঁইয়ে আগুন জ্বেলে আনলেন। তারপর সেই খবরের কাগজের মশালটা ছুঁড়ে দিলেন সাপটার গায়ে। গায়ে আগুন লাগতেই সাপটা দরজার পাশ থেকে বেরিয়ে আবার ফণা তুললো আর সেই আগুনে ঘরের মধ্যের কেরোসিনও জ্বলে উঠলো দাউ দাউ করে।


ছোটমাসির উপস্থিত বুদ্ধি সাংঘাতিক বলতে হবে। ঘরের মধ্যে আগুন জ্বলছে বলে সাপটা আর ঘরের মধ্যে গেল না, চৌকাঠের সামনে কিলবিল করতে লাগলো।


এই সময় এই হট্টগোলে বাবলু জেগে উঠলো। ডেকে উঠলো, মা—


ছোটমাসি প্রায় পাগলের মতন হয়ে গিয়ে কেঁদে চিৎকার করে বললেন, ‘বাবলু, বাবলু, খাট থেকে নামিস না।



ঠিক সেই সময় শুকদেও সাপটার গায়ে একটা ডাণ্ডা কষালো।


কিন্তু লাঠি দিয়ে সাপ মারা খুব সোজা কথা নয়। মারটা খেয়ে সাপটার বিশেষ কিছু হলো না, সে চৌকাঠ ছাড়িয়ে এগিয়ে এলো আমাদের দিকে। সাপ দারুণ জোরে ছুটতে পারে এক—এক সময়, কিংবা লাফাতেও পারে। সেই মুহূর্তে সাপটা আমাদের একজনকে ছোবল মারতে পারতো। কিন্তু শুকদেও তক্ষুণি ডাণ্ডা দিয়ে সাপটাকে মেঝের সঙ্গে চেপে ধরলো।


তখন দেখলাম শুকদেওর কী দারুণ সাহস আর গায়ের জোর! সিমেন্টের মেঝেতে একটা সাপকে চেপে ধরে থাকা কি সোজা কথা? সাপের গাটাই তো তেলতেলে!


আমি এক লাফে তিন পা পিছিয়ে গিয়েছিলাম। আবার এগিয়ে এলাম। সাপটা নিজেকে ছাড়িয়ে নেবার জন্য ভীষণভাবে ছটফট করছে। শুকদেও চেপে ধরে আছে ঘাড়ের কাছটা। আর সাপটার লেজটা একটা চাবুকের মতন ছটাস ছটাস করে পড়ছে মেঝেতে। এক—একবার চেষ্টা করছে লাঠিটাকে পাকিয়ে ধরবার জন্য।


শুকদেও চেঁচিয়ে উঠলো, দাদাবাবু, আভি উসকো মারিয়ে!



দেখলাম, শুকদেওর মুখে ঘাম জমে গেছে, দাঁতে দাঁত চেপে আছে। সাপটার নিশ্চয়ই খুব গায়ের জোর। শুকদেও বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। ছোটমাসি সবটা কেরোসিন ছড়িয়ে দিলেন মেঝেতে, আবার কাগজ জ্বেলে ছুঁড়ে দিলেন সেখানে। এখন সাপটার সব দিকেই আগুন তবু কিন্তু পুড়ছে না সহজে, ছটফট করে যাচ্ছে সমানে!


আমি কী দিয়ে সাপটাকে মারবো? হাতের কাছে কোনো জিনিস নেই। একটা চেয়ার ছুঁড়ে মারলে কি কোনো লাভ হবে? কিছুই ঠিক

**********
No Review
Related Books
Loading books…