
চাঁদের পাহাড় চতুর্থ পরিচ্ছেদ

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
চাঁদের পাহাড় চতুর্থ পরিচ্ছেদ
| বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | |
| juvenile literature |
Posted byব্রেনস্টর্ম গুচ্ছ31-Mar-2025
Change color
স্টেশনে বড়ই জলের কষ্ট। ট্রেন থেকে যা জল দেয়, তাতে রান্না-খাওয়া কোনোরকমে চলে— স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনলে স্টেশন থেকে মাইল তিনেক দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে।