
দানিয়ুবের দেশে
আবুল আসাদ
সিটনিক নদীর পশ্চিম তীরের হাইওয়ে ধরে ছুটে চলছিল মাজুভের জীপ।
মনাস্তিরের কাছাকাছি আসার পর হাইওয়েটি বেঁকে পশ্চিম দিকে চলে গেছে। এখানে মাজুভদের সিটনিক পার হয়ে সিটনিকের পূর্ব তীরের হাইওয়ে ধরে মনাস্তির পৌঁছতে হবে।
হাইওয়ের সেই বাঁকে এসে মাজুভের জীপ থামল।
নদী পার হবার জন্যে রয়েছে ব্রীজ।
ব্রীজটির বয়স বেশি নয়, কিন্তু ভূমিকম্পের ফলে ব্রীজে মারাত্মক ফাটল দেখা দেয়ার পর ব্রীজের উপর দিয়ে চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। পণ্যবাহী ওয়াগন, ট্রাক পারাপার নিষিদ্ধ করা হয়েছে। ওগুলো এখন ফেরিতে পারাপার করে। যাত্রীবাহী বাস ও গাড়িগুলো ব্রীজ পার হওয়ার আগে গাড়িগুলো খালি করে দেয়। লোকদের হেটে ব্রীজ পার হতে হয়।
গাড়ি থামাল আহমাদ মুসা, হাসান সেনজিক এবং নাতাশা গাড়ি থেকে নেমে পড়ল।
মাজুভ ধীরে ধীরে গাড়ি চালিয়ে ব্রীজে উঠল।
মাজুভের গাড়ির আগে আরও একটা গাড়ি।
ধীরে ধীরে গাড়ি চলছে। লোকেরা গাড়ির দু’পাশ দিয়ে গাড়ির প্রায় সাথেই চলতে পারছে।
মাজুভ গাড়ি চালাচ্ছিল। তার দৃষ্টি ছিল সামনে।
হঠাৎ গাড়ির সামনে একজনের দিকে দৃষ্টি পড়তেই চমকে উঠল মাজুভ।
লোকটি গাড়ির সামনে রাস্তার একপাশ দিয়ে পথ চলছিল। দীর্ঘদেহী পেশি বহুল। চলার মধ্যে একটা ঔদ্ধত্য ভাব। দেখলেই বুঝা যায়, দাঙ্গা-হাঙ্গামায় বড় ওস্তাদ লোক।
মাজুভ লোকটিকে দেখে যখন চমকে উঠেছে, ঠিক তখন লোকটিও পেছনে ফিরে তাকিয়েছে। লোকটির দৃষ্টিও এসে পড়ল সরাসরি মাজুভের উপরেই। সঙ্গে সঙ্গে লোকটি থমকে দাড়াল। তার চোখে বিস্ময়। মাজুভের চমকে উঠার সাথে ছিল অস্থির ভাব, আর লোকটির বিস্ময়ের সাথে রয়েছে আনন্দ।
লোকটি দাঁড়িয়েই ছিল। তার মুখে হাসি।
মাজুভের গাড়ি পাশে আসতেই বলল, কি মিঃ মাজুভ আপনি ও বুঝি কসভো যাচ্ছেন?
লোকটি ইয়েলেস্কু। কনস্টানটাইনের দুর্ধর্ষ সহকারী, তার সব অভিযানের সাক্ষী।
মাজুভের মুখটা স্বাভাবিক। কিন্তু মনে তার কাঁপুনি ধরে গেছে ভয়ে। ভয়টা তার নিজের জন্য নয়। এখনি হাসান সেনজিক ইয়েলেস্কুর নজরে পড়ে যাবে, তখন কি ঘটবে এই ভয়ে।
হাসান সেনজিক এখনও ইয়েলেস্কুর নজরে পড়েনি। কারন হাসান সেনজিকরা যাচ্ছে গাড়ির ওপাশ অর্থাৎ উত্তর পাশ দিয়ে আর ইয়েলেস্কু যাচ্ছে দক্ষিণ পাশ দিয়ে।
মাজুভ মুখে হাসি টানার চেষ্টা করে বলল, হ্যাঁ মিঃ ইয়েলেস্কু, আমিও কসভোর পথে।
-ভালই হলো। আমার সাথে জর্জ এসেছে। আমরা ‘মিলেশ’ এর জন্মদিন এবার কসভোতে আনন্দের সাথেই সেলিব্রেট করতে পারব। হাসিতে মুখটি উজ্জ্বল করে বলল ইয়েলেস্কু।
ইয়েলেস্কুর কথা শোনার পরই শুধু মাজুভের খেয়াল হল, আজ মিলেশ-এর জন্মদিন। এই বিপদটা না ঘটলে মাজুভ মনে মনে হাসত এই বলে যে, মিলেশ-এর জন্মদিনে মাজুভের শুভ সংবাদটা মিলেশের বিদেহী আত্মাকে শোনানো খুবই ভাল হবে। কিন্তু এখন সে সব ভাবার অবস্থা মাজুভের নেই। তার সব চিন্তা এখন হাসান সেনজিককে নিয়ে। কি করে তাকে রক্ষা করবে।
-ঠিক বলেছেন মিঃ ইয়েলেস্কু। জর্জ কি গাড়িতে? মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল মাজুভ।
জর্জ মিশেল বাহিনীর খুনে গ্রুপের একজন সদস্য। আদেশ পালন ছাড়া আর সে কিছু বুঝে না। সর্বক্ষণ সে ইয়েলেস্কু অথবা কনস্টানটাইনের কাছেই ঘুর ঘুর করে। লোক হত্যা তার কাছে পিঁপড়ে হত্যার চেয়ে বেশি কিছু নয়।
-হ্যাঁ, সে গাড়ি চালাচ্ছে। ড্রাইভার নেইনি। জানেন, মিঃ মাজুভ, লিডারও আসবেন সব ঠিক হয়েছিল। শেষ মুহূর্তে একটা ঝামেলায় তার প্রোগ্রাম বাতিল হলো। শেষে আমাকেই আসতে হলো তার প্রতিনিধিত্ব করতে ‘মিলেশ’-এর জন্মদিনের অনুষ্ঠানে।
ঝামেলার কথা শুনে মাজুভের বুকটা কেঁপে উঠল। এখনই সে হয়ত হাসান সেনজিক এর প্রশ্ন তুলবে। ‘মিলেশ’-এর ঝামেলা, বলতে এখন হাসান সেনজিককেই বুঝায়।
গাড়ি দুটো ব্রীজ পার হয়ে এসেছে। আগের গাড়িটা থেমে গেছে। আগের গাড়িটাই ইয়েলেস্কুর গাড়ি, জর্জ চালাচ্ছে।
আগের গাড়ি থামার সাথে সাথে মাজুভও গাড়ি থামিয়ে দিল।
মাজুভ সর্বান্তকরণে কামনা করছে ইয়েলেস্কু তাড়াতাড়ি উঠে যাক তার গাড়িতে এবং হাসান সেনজিক তার নজরে পড়া থেকে রক্ষা পাক।
গাড়ি থামলে ইয়েলেস্কু মাজুভকে বলল, মিঃ মাজুভ, তাহলে আসুন আমি গাড়িতে উঠি। আপানার সাথে আর কে আছে?
মাজুভের মুখ কালো হয়ে উঠল। কেঁপে উঠল তার বুক, গলা তার যেন শুকিয়ে যাচ্ছে। শুকনো কণ্ঠে বলল, আমার স্ত্রী।
কথা শেষ করতে পারল না মাজুভ। আর কথা শেষ করতে দিলও না ইয়েলেস্কু। হৈ হৈ করে উঠল সে। বলল, ভাবি সাথে আছে এতক্ষণ বলেননি! দেখা করেই গাড়িতে উঠি, কি বলবেন তাছাড়া উনি।
বলেই ইয়েলেস্কু গাড়ির সামনে দিয়ে কয়েক ধাপ এগিয়ে পেছনে তাকাল।
মাজুভের মাথা তখন ঘুরছে।
পেছনে তাকিয়েই চোখ দু’টি ছানাবড়া হয়ে গেল ইয়েলেস্কুর। সে দেখল, মাজুভের স্ত্রী নাতাশার আগে আগে হেটে আসছে হাসান সেনজিক। তার পাশে আরেকজন লোক। বিস্ময়ের ঘোর কাটতেই ইয়েলেস্কু ছুটল হাসান সেনজিকের দিকে।
হাসান সেনজিক ও আহমদ মুসা তখন থমকে দাঁড়িয়েছিল। নাতাশাও তাদের পাশে এসে দাঁড়াল।
নাতাশা চিনতে পারল ইয়েলেস্কুকে।
মুহূর্তে ফ্যাকাসে হয়ে গেল নাতাশার মুখ। ইয়েলেস্কু এসে তাদের সামনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, একে চিনেন মিসেস মাজুভ? ইয়েলেস্কুর ডান হাত তার কোটের পকেটে।
নাতাশা কোনও কথা বলতে পারল না। কোন কথা বেরুল না তার কণ্ঠ থেকে। কাঁপছিল সে।
ইয়েলেস্কু হাসান সেনজিকের দিকে আরও দু’ধাপ এগিয়ে হঠাৎ বাম হাত দিয়ে হাসান সেনজিকের টাই পেঁচিয়ে ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে বলল, পেয়েছি শয়তানের বাচ্চাকে, আমরা খুজে হয়রান।
বলে সে হিড় হিড় করে টেনে নিয়ে চলল হাসান সেনজিককে। ইয়েলেস্কু তার ডান হাত কোটের পকেট থেকে বের করে এনেছে। সে হাতে তার চক চকে একটা রিভলভার।
আহমদ মুসার মুখ ভাবলেশহীন। সে হাসান সেনজিকের পেছনে পেছনে চলল।
নাতাশা দৌঁড়ে গিয়ে মাজুভের পাশে দাঁড়াল। মাজুভ তখন গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়িয়েছিল। সে কিংকর্তব্য বিমুঢ়। তার চোখে বোবা দৃষ্টি।
ইয়েলেস্কুর গাড়ি মাজুভের গাড়ি থেকে ১০ গজের বেশি দূরে নয়।
ইয়েলেস্কু মাজুভের গাড়ি অতিক্রম করে যেতে যেতে বলল, মিঃ মাজুভ আপনি কালসাপকে চিনতে পারেননি। বাঘের ঘরে এসে ঘোগ আশ্রয় নিয়েছে। বলে ইয়েলেস্কু মজা করার জন্য হাসান সেনজিকের টাই ধরে হঠাৎ প্রচণ্ড একটা হ্যাঁচকা টান দিল। এই হ্যাঁচকা টানে উপুড় হয়ে পড়ে গেল হাসান সেনজিক।
আহমদ মুসা এতক্ষণ নিরব ছিল। সে বুঝতে চাচ্ছিল মাজুভের ভুমিকা কি। মাজুভের গাড়ি বরাবর এসে মাজুভকে এক নজর দেখেই বুঝতে পারল মাজুভের কোন ষড়যন্ত্র এটা নয়।
হাসান সেনজিক তখন মাটি থেকে উঠছে। মাটি থেকে তার পিঠ একটু উচু হতেই একটা লাথি তুলল ইয়েলেস্কু।
-থাম, পা নামাও। খুব শান্ত, অথচ কঠোর কণ্ঠে বলল আহমদ মুসা।
বিদ্যুৎ গতিতে ইয়েলেস্কু ঘুরে দাঁড়াল আহমদ মুসা দিকে। তার আগুনের মত দৃষ্টিটা নিক্ষেপ করল আহমদ মুসার দিকে।
কিছুক্ষন স্থির দৃষ্টিতে আহমদ মুসার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার কথা ভুলেই গিয়াছিলাম। তুমিই জেমস জেঙ্গার সেই হত্যাকারী।
কথা শেষ করেই ইয়েলেস্কু তার ডান হাত উপরে তুলল। তার পিস্তল এর নল তখন আহমদ মুসার বুক বরাবর উঠেছে।
গজ দেড়েক দূরে দাঁড়িয়েছিল আহমদ মুসা। হঠাৎ আহমদ মুসার মাথা মাটির দিকে ছুটল, আর তার দুটি পা বিদ্যুৎ বেগে উঠে এল উপরে ইয়েলেস্কু ডান হাত লক্ষে। জোড়া পায়ের অব্যর্থ আঘাত।
ইয়েলেস্কুর হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেল।
কিন্তু আহমদ মুসা মাটি থেকে উঠে দাঁড়ানোর আগেই ক্ষিপ্র গতিতে ইয়েলেস্কু ঝাপিয়ে পড়ল তাকে লক্ষ্য করে।
আহমদ মুসা চোখের পলকে একপাশে গড়িয়ে গেল। ইয়েলেস্কু লক্ষ্য ভ্রষ্ট হয়ে উপুড় হয়ে আছড়ে পড়ল মাটিতে।
বুকে ও মাথায় আঘাত পেয়েছিল ইয়েলেস্কু। কিন্তু বাঘের মত গোঁ গোঁ করে টলতে টলতে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে।
আহমদ মুসা উঠে দাঁড়িয়েছিল। সে দেখল, ইয়েলেস্কুর জীপ থেকে একজন লোক নামল। লোকটি রিভলভার তুলছে তাকে লক্ষ্য করে।
পাশেই ইয়েলেস্কু টলতে টলতে উঠে দাঁড়াচ্ছে। আহমদ মুসা নিজের দেহকে ছুঁড়ে দিল ইয়েলেস্কুর পেছনে। জড়িয়ে ধরল তাকে পেছন থেকে।
লোকটি রিভলভার তুলেই চলন্ত আহমদ মুসাকে লক্ষ্য করে গুলি করল। লোকটি ভুল করেনি। আহমদ মুসা ইয়েলেস্কুর পেছনে না দাঁড়ালে গুলি তার বুক ভেদ করে যেত। কিন্তু যে গুলি আহমদ মুসার বুক ভেদ করত সে গুলি ইয়েলেস্কুর বুকে এসে বিঁধল।
লোকটি সম্ভবত তার ভুল বুঝতে পেরেছিল। দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল মুহুর্ত কয়েকের জন্য। তারপরই ছুটে আসতে লাগল রিভলভার বাগিয়ে।
আহমদ মুসার ডান পাশে হাত তিনেক দুরেই পড়েছিল ইয়েলেস্কুর সেই রিভলভার।
আহমদ মুসা ইয়েলেস্কুকে ছেড়ে দিয়ে ঝাপিয়ে পড়ল ঐ রিভলভারের উপর।
সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করা লোকটি একটা গুলি করল। কিন্তু আহমদ মুসা তখন মাটিতে। গুলি মাথার উপর দিয়ে চলে গেল।
আহমদ মুসা ঝাপিয়ে পড়ে রিভলভার হাতে তুলে নিয়ে শুয়ে থেকেই গুলি করল ছুটে আসা লোকটি লক্ষ্য করে। লোকটি তৃতীয় গুলিটি করার আর সুযোগ পেল না। গুলি খেয়ে সে ছুটে আসা অবস্থাতেই মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে।
আহমদ মুসা উঠে দাঁড়াল। পকেট থেকে রুমাল বের করে ধুলা ঝাড়তে লাগল গায়ের।
মাজুভ এবং নাতাশা কাঠের মত দাঁড়িয়েছিল গাড়ির পাশে। উদ্বেগ-উৎকন্ঠায় তারা যেন বোবা হয়ে গিয়েছিল। হাসান সেনজিকও আহমদ মুসার একটু দূরে অভিভুতের মত দাঁড়িয়েছিল।
আহমদ মুসা মাজুভের দিকে তাকিয়ে ঈষৎ থেমে বলল, মিঃ মাজুভ কেচ্ছা শেষ। গাড়িতে উঠে বসুন। কেউ এসে পড়ার আগে আমাদের সরতে হবে।
বলে আহমদ মুসা রুমাল দিয়ে রিভলভারটি পরিষ্কার করে, রুমাল দিয়ে ধরেই ইয়েলেস্কুর ডান হাতে গুজে দিল।
তারপর সোজা হয়ে দাঁড়িয়ে হাসান সেনজিককে বলল, এস।
বলে গাড়ির দিকে হাটতে শুরু করল আহমদ মুসা।
গাড়ির কাছে আসতেই মাজুভ ছুটে গিয়ে জড়িয়ে ধরল আহমদ মুসাকে।
বলল, অভিনন্দন জানাচ্ছি মিঃ আহমদ মুসা। যা দেখলাম আমার কাছে অবিশ্বাস্য। ইয়েলেস্কু আর জর্জের মৃত্যু এত সহজে হল।
নাতাশার চোখে তখনও বিস্ময়ের ঘোর। তার উজ্জ্বল চোখ দু’টি আহমদ মুসার দিকে নিবদ্ধ।
আহমদ মুসা কথা না বাড়িয়ে বলল, চল গাড়িতে উঠি কেউ এখানে এসে পড়ার আগেই।
মাজুভ ড্রাইভিং সিটে উঠল। নাতাশা তার পাশের সিটে।
হাসান সেনজিকও গাড়িতে উঠেছে। আহমদ মুসা গাড়িতে উঠতে উঠতে বলল, আমি ওদের মারতে চাইনি মাজুভ। কিন্তু না মেরে উপায় ছিল না।
-হ্যাঁ, ইয়েলেস্কুকে তো জর্জই মারল। বলল মাজুভ।
-জর্জ কে? ইয়েলেস্কু কে? জিজ্ঞাসা করল আহমদ মুসা।
-ইয়েলেস্কু ‘মিলেশ বাহিনীর’ নেতা কনস্টানটাইনের সহকারী এবং দক্ষিণ হাত আর জর্জ ‘মিলেশ বাহিনীর’ সবচেয়ে নিষ্ঠুর খুনি। সে কনস্টানটাইন ও ইয়েলেস্কুর সাথে ছায়ার মত থাকে।
আহমদ মুসা খুশি হলো। বলল, মিঃ মাজুভ আপনার নতুন জীবনের যাত্রা শুভ তাহলে আমরা বলব।
-কিন্তু ইয়েলেস্কুর হাতে যখন হাসান সেনজিক ধরা পড়ে গেল, তখন আমি ভাবছিলাম নতুন জীবনের যাত্রা আমার শুরুতেই শেষ হয়ে যাচ্ছে। সমাপ্তির এই আশঙ্কাকে আপনিই শুভ’তে পরিণত করেছেন।
একটু ঢোক গিলেই মাজুভ আবার শুরু করল, কিন্তু লাশগুলো কি আমরা নদীতে ফেলে দিয়ে আসতে পারতাম না?
-না, যেভাবে আছে সেটাই ভাল। যে কেউ তাদের দেখে বুঝবে দু’জন দু’জনকে গুলি করে মেরেছে।
এ সময় মুখ খুলল নাতাশা। বলল, আপনি রিভলভারটা ঐভাবে রুমালে মুছে ইয়েলেস্কুর হাতে গুঁজে দিয়ে এলেন কেন?
হাসল আহমদ মুসা। বলল, রুমাল দিয়ে মুছে রিভলভার থেকে আমার হাতের দাগ মুছে ফেলেছি। তারপর গুঁজে দিয়েছি ইয়েলেস্কুর হাতে। এখন রিভলভারে শুধু ইয়েলেস্কুর হাতের দাগই পাওয়া যাবে। পুলিশ লাশগুলো পোষ্টমর্টেম করে দেখবে, ইয়েলেস্কুর গুলিতে জর্জ মরেছে, আর জর্জের রিভলভারের গুলিতে ইয়েলেস্কু মরেছে। অতএব দু’জন দু’জনার খুনী প্রমাণ হবে।
নাতাশা এবং মাজুভ দু’জনেই হেসে উঠল। নাতাশাই কথা বলল। বলল, এর মধ্যে এ বুদ্ধি আপনার মাথায় এল কি করে?
-বুদ্ধি আল্লা