Home
পৃথিবী যদি বাড়ত

পৃথিবী যদি বাড়ত

প্রেমেন্দ্র মিত্র

পৃথিবী যদি বাড়ত

প্রেমেন্দ্র মিত্র
drama

Posted byবেলা 26-May-2025

Change color


[বাহাত্তর নম্বর বনমালি নস্কর লেনের দোতলার আড্ডা ঘর। বেশ বড় ঘর। ডান দিকে পেছনে বাইরের বারান্দায় যাবার বড় দরজা দেখা যাচ্ছে। বারান্দায় রেলিং ও আরও দূরে ওপরে ছাদে ওঠবার ন্যাড়া সিঁড়িটার খানিকটা দেখা যাচ্ছে। দৃশ্যটি বজায় রেখে ঘরটি নিজেদের সুবিধা ও পছন্দ মতো যেভাবে তোক সাজানো যাবে। তবে কয়েকটি আসবাবপত্র না থাকলেই নয়। যেমন ঘরের মাঝামাঝি একটু বাঁদিক ঘেঁষে দর্শকদের দিকে মুখ করে পাতা একটি আরাম কেদারা। আর ভাল আয়না গোটা দুই ও বাঁ পাশে গোটা তিন-চার চেয়ার। চেয়ারগুলি এক রকমের হবে না। কোনওটা টিনের, কোনওটা কাঠের। কোনওটার হাতল আছে, কোনওটার নেই। কোনওটা আবার শুধু টুল। দর্শকদের লাইনের চেয়ারগুলির পেছনে একটা ছোট সতরঞ্জিপাতা তক্তপোশ আর সামনে একটি নিচু চৌকো টেবিল আর গোটা দুই টি-পয় থাকবে। দর্শকদের ডান দিকের পেছনে বারান্দায় যাবার দরজা। বাঁ দিকে একেবারে পেছনের দেয়ালে সিলিং থেকে মেঝে পর্যন্ত একটি বড় সাদা পর্দা টাঙানো থাকবে। ঘরের সামনের দিকে অভিনয় হবার সময় পর্দাটি আধো-অন্ধকার পেছনের দেওয়াল বলেই মনে হবে। তার ওপর দুটো-একটা কিছুর ছায়াও ফেলে রাখা যেতে পারে। পরে এই পর্দাটি পেছনের উজ্জ্বল আলোয় ছায়ামূর্তি প্রক্ষেপের জন্য ব্যবহার করা হবে।


এ নাটিকার অভিনয়ে এই কটি চরিত্র থাকবে। স্বয়ং ঘনাদা, জটাজুট আর একরাশ দাড়িগোঁফে ঢাকা অথচ ঈষৎ গেরুয়া রঙে ছোপানো ধুতি-পাঞ্জাবি পরা নকল দুর্বাসা, এ ছাড়া গৌর, শিবু, শিশির ও সুধীর। শেষের চারজন কেউ ধুতি-পাঞ্জাবি কেউ প্যান্ট শার্ট পরা থাকতে পারে। ঘনাদার ধুতির ওপর হাত গোটানো শার্ট আর সাধারণ কোঁচানো ধুতি, পায়ে বিদ্যাসাগরি চটি।]




গৌর (ঘর সাজাতে সাজাতে)—আজ্ঞে হ্যাঁ, তা চিকেন বিরিয়ানি আর দুম্বা খাসির রগন জোস তো হেলায় ফেলায় বানাবার জিনিস নয়। রামভুজের সঙ্গে বনোয়ারির তাই আর অন্য কাজের ফুরসুতও নেই।


ঘনাদা (যেন কিঞ্চিৎ আপত্তির সুরে)—তা, রাত্রে অন্য সব হচ্ছে, তার উপর এখন আবার এসব কেন?


সুধীর (বড় বড় দুটি ফিশ রোলের প্লেট ট্রে-তে নিয়ে গিয়ে ঘনাদার হাতে তুলে দিতে দিতে)—আজ্ঞে, ডি লুক্স কাফের ফিশ রোল। ওদিক দিয়েই আসছিলাম। সবে টাটকা ভাজছে দেখে না নিয়ে এসে পারলাম না।


(শিশির তখন তার সিগারেটের টিন রাখা ট্রেটাও সামনে এনে ধরেছে। ঘনাদা কোনটা আগে নেবেন ঠিক করতে না পেরে বেশ দোনামনা ভাবে দুদিক চাইছেন।)।


সুধীর (ফিশ রোলের প্লেটটা ঘনাদার হাতে ধরিয়ে দিয়ে)—নিন, ঠাণ্ডা হতে দেবেন না।



(ঘনাদা প্লেটটা নেবার পর সুধীর, গৌর, শিশির, শিবু এক-একটি আসন নিয়ে বসতে যাচ্ছে আর ঘনাদা বেশ প্রসন্ন হাসি হেসে একটি ফিশ রোল তুলে নিতে যাচ্ছেন, এমন সময়ে বারান্দার দরজার বাইরে নেপথ্যে গর্জন।)


নেপথ্য থেকে—অয়ম্ অহম্ ভোঃ! তিষ্ঠ–


(হঠাৎ সবাই দরজা থেকে সরে ঘনাদার দিকে মুখ ফিরিয়ে যেন হতভম্ব। ঘনাদার প্লেটের ফিশরোলটা তাঁর হাত থেকে শূন্যে উঠে ঠিক তাঁর নাকের ওপর ঝুলছে। এই অবস্থায় বারান্দার দরজা দিয়ে মাথায় একরাশ জটা আর মুখে দাড়ির বিরাট জঙ্গল নিয়ে গেরুয়া ধুতি-পাঞ্জাবি চাদর গায়ে দেওয়া এক অদ্ভুত মূর্তির আবির্ভাব)।


জটাজটধারী (ঘনাদার দিকে হাত তুলে)—-লজ্জা করে না তোমাদের! অতিথি পরিচর্যা ভুলে নিজেদের ভোজন বিলাসে মত্ত। যে লোভে অতিথির অমর্যাদা করেছ সেই লোভের গ্রাসেই তাহলে ছাই পড়ুক।


(ঘনাদার প্লেটের ফিশরোল দুটি অভিশাপের সঙ্গে সঙ্গে শূন্যে যেন লাফ দিয়ে উঠে গিয়ে ছাদে ঠেকে ছত্রাকার।)।


শিবু শিশির (সবাই দাঁড়িয়ে উঠে যেন স্তম্ভিত আতঙ্কে)—আরে, আরে, একী কাণ্ড!



ঘনাদা (দাঁড়িয়ে উঠে সবিনয়ে)–ননুক্ৰিয়াতামাসন পরিগ্রহঃ। অবহিতোহস্মি!


(ঘনাদা নিজের আরাম কেদারাটাই জটাজুটধারীর দিকে ঠেলে দিতে যাচ্ছিলেন, জটাধারী তার আগেই নিজে থেকে একটা চেয়ার টেনে তাতে বসতে বসতে…)


জটাজুটধারী (চেয়ারটায় বসে)-যাক আমি প্রীত হয়েছি তোমার বিনয়ে আর দেবভাষা প্রয়োগে! আমার ক্রোধ আমি সংবরণ করলাম! (ক্ষমায় উদার ও প্রসন্ন হবার সুরে) হ্যাঁ, তোমাদের মধ্যে ঘনশ্যাম কার নাম বলো তো!


গৌরা (চাপা স্বরে শঙ্কিতভাবে)—এইরে, সব বুঝি দিলে গুবলেট করে!


শিশির (চাপা গলায় আশ্বাস দিয়ে)—না, না, বোধহয় ভয় নেই। ঘনাদার চেহারাটাই দেখ না।


ঘনাদা (বিগলিত বিনয়ে)আজ্ঞে অধীনের নামই ঘনশ্যাম। আপনার প্রতি অসম্মানের অপরাধে মার্জনা ভিক্ষা করছি। সত্যিই প্রথমে আপনাকে চিনতে না পেরে সেই মালাঞ্জা এমপালে বলে ভুল ভেবেছিলাম।



জটাজুটধারী (বেশ একটু সন্ত্রস্ত অস্বস্তির সঙ্গে)-মালাঞ্জা এম-পালে!


ঘনাদা (যেন অত্যন্ত অনুতপ্ত স্বরে)—আজ্ঞে হ্যাঁ, সেই যে সাংকুর নদীর ধারে এমবুজি মাঈ থেকে চোরাই হিরে পাচার করার জন্য আমায় ম্যাজিকের ধোঁকা দিয়ে এপুলু-তে নিয়ে গিয়ে মিথ্যে খবরে ইতুরির গহন বনে পাঠিয়ে জংলিদের ঝোলানো ফাঁদের ফাঁসিতে লটকে মারবার চেষ্টা করেছিল। আর যার মতলব হাসিল হলে পৃথিবীটা আরও দশ-বিশগুণ বেড়ে গিয়ে আমাদের কী দশা যে হত জানি না, সেই মালাঞ্জা এমপালে ভেবে আপনাকে একটু তাচ্ছিল্য করেছিলাম গোড়ায়, তবে (ঘনাদা যেন একটা বিশ্রি স্মৃতি ঢাকবার জন্যে দীর্ঘশ্বাস ফেলে) থাক সে কথা।


শিবু, শিশির, গৌর, সুধীর ( প্রায় এক সঙ্গে দাঁড়িয়ে উঠে)—সে কী! থাক কী বলছেন!


জটজুটধারী (সমান আগ্রহের সঙ্গে)না, না থাকবে কেন? মনে যখন হয়েছে তখন বলেই ফেলল। বদখদ কিছু হলে সে স্মৃতি পেটে রাখতে নেই। ওই কী বলে— তাতে আবার বদ হজম হয়।


ঘনাদা (হতাশ দীর্ঘশ্বাস ফেলে)-না, বদহজম আর কী হবে, পেটে যখন কিছু পড়েনি।



জটাজুটধারী (অপ্রস্তুত ও ব্যতিব্যস্ত)—তাই তো বটে! তাই তো বটে! আমি আবার অভিশাপটা দিয়ে ফেলে খাওয়াটাই নষ্ট করে দিয়েছি। তা তোমরা


(জুটজুটধারীর কথা শেষ হতে না হতেই বারান্দার দরজায় বনোয়ারির আবির্ভাব।)


বনোয়ারি (দরজা থেকে)-মাফি মাঙছি, হামাকে রামভুজজি ভেজে দিলে। পুছ। করতে পাঠালো আর গরমাগরম পিশরুল আসবে কি না।


জটাজুটধারী (সবিস্ময়ে)—গরমাগরম পিশরুল! সে আবার কী?


গৌর, শিশির, সুধীর, শিবু (একসঙ্গে)-হ্যাঁ, হ্যাঁ, বহুৎ খুব আনবে! গরম গরম ভেজে আনবে। যা যা, জলদি যা। (জটাজুটধারীর দিকে ফিরে) পিশরুল হল ফিশরোলের বনোয়াবি বুলি। (ঘনাদার দিকে ফিরে) ফিশরোলগুলো তো এখুনি আসছে। তার আগে ওই আপনার ইতুরি না ফিতুরির জঙ্গলে ঝোলানো ফাঁস থেকে আপনার ওই বৃত্তান্তটা যদি একটু ধরেন।


[ওপরের কথাগুলো চারজনে যে-যেটা-ইচ্ছে একটা একটা টুকরো পর-পর বলবে]



ঘনাদা (যেন দ্বিধাভরে)—সে বৃত্তান্ত শুরু করতে বলছ? কিন্তু জটাজুটধারীর দিকে চেয়ে) কিন্তু এসব কথা ওঁর সামনে বলা ঠিক হবে?


গৌর শিশির ইত্যাদি (সমস্বরে)—খুব হবে, খুব হবে!


জটাজুটধারী—হ্যাঁ, হ্যাঁ শুরু করুন, শুরু করুন।


ঘনাদা (যেন ভরসা পেয়ে)—আসল কথা কী জানো! ওঁকে ম্যালাঞ্জা এমপালে ভাবার জন্য এখন লজ্জা হচ্ছে। কোথায় উনি আর কোথায় সেই শয়তানের শিরোমণি। চেহারায় মিল আছে ঠিক। মালাঞ্জা অবশ্য আরও ফর্সা ছিল। আরও মোটাসোটা জোয়ান চেহারা! তবে এঁকে দেখে ভেবেছিলাম, নিজের শয়তানির সাজাতেই মালাঞ্জা বুঝি অমন শুঁটকো মর্কট-মাকা হয়ে গেছে।


[জটাজুটধারীর আর শিবু-সুধীর ইত্যাদির বেশ একটু অস্বস্তিকর অবস্থা। গলা খাঁকারি দিয়ে শিবু কিছু যেন বলতে যাবার মুখে ঘনাদা আবার শুরু করবেন—]


ঘনাদা—প্রথমে ম্যাজিক দেখিয়েই মালাঞ্জা আমায় মোহিত করে। একটা মানুষের খোঁজে প্রায় অর্ধেক পৃথিবী ঘুরে তখন এমবুজি মাঈ শহরে এসেছি। (জটাজুটধারীর দিকে চেয়ে) এমবুজি মাঈ-এর কথা আপনি তো সবই জানেন।



জটাজুটধারী (বিব্রত)—আমি—আমি—আমি–


ঘনাদা (যেন ভক্তিভরে)—-আপনার তো সশরীরে যাবার দরকার নেই। যোগবলেই তো সব জানতে পারেন। ও, তার সময় পাননি বুঝি। আচ্ছা, আমিই বলে দিচ্ছি। আগে যার নাম ছিল কঙ্গো আর এখন হয়েছে জানতি পারোনার জয়ের জাইর রাজ্যের একটা শহর এম্বুজি মাঈ, এটা আফ্রিকার পশ্চিম দিকের জাইর রাজ্যের এমন এক শহর যার চারধারের মাটি আঁচড়ালেও হিরে পাওয়া যায়। হিরের খোঁজে নয়, দুনিয়ার এমন একজনের খোঁজে সেখানে এসেছি যার দাম একটা হিরের খনির চেয়ে, আমার কাছে কেন, সমস্ত পথিবীর কাছে বেশি। তিনি আর কেউ নন, পৃথিবীর অসামান্য এক জৈব-রসায়নের বিজ্ঞানী। যিনি হঠাৎ তাঁর আইডাহোর ল্যাবরেটরি থেকে নিরুদ্দেশ হয়ে গেছেন আর দুনিয়ার সব দেশের সেরা সব গোয়েন্দা বিভাগ হন্যে হয়ে খুঁজেও তাঁর কোনও সন্ধান পায়নি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে ড. লেভিন নিরুদ্দেশ হয়েছেন স্বেচ্ছায়। তাঁর ল্যাবরেটরিতে তাঁর নিজের হাতে লেখা আর সই করা একটি চিঠিতে তিনি জানিয়ে গেছেন যে তিনি স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়ে যাচ্ছেন। সুতরাং কেউ যেন তাঁর খোঁজ করবার চেষ্টা না করে।


কিন্তু ড. লেভিনের মতো বৈজ্ঞানিকের বেলায় দুনিয়ার মানুষ কি ওই চিঠি পড়ে হাত গুটিয়ে থাকতে পারে! ফল কিন্তু কিছু হয়নি। ড. লেভিন সাধনা সফল করতে স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়ে গেছেন লিখে গেছেন। কী তাঁর সেই সাধনা অনেক চেষ্টায় সেটা আবিষ্কার করে অবাক হয়েছি। ড. লেভিনের সাধনা আজগুবি ছাড়া আর কিছু বলা যায় না। তিনি নাকি পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পৃথিবীকে আরও বড় করতে চান। পৃথিবী বড় করবেন মানে কী? পৃথিবী কি বেলুন যে ফুঁ দিয়ে হাওয়া পাম্প করে ফাঁপিয়ে তুলবেন! ব্যাপারটা আজগুবি। তবু লেভিন তাঁর নিরুদ্দেশ যাত্রার একমাত্র অনুচর হিসেবে যাকে সঙ্গে নিয়েছেন তার নাম থেকেই তাঁকে কোথায় খোঁজা উচিত তার একটু হদিস পেয়েছি। সেই হদিস থেকে সোজা জাইর-এর এমবুজি মাঈতে গিয়ে উঠলাম।



সেখানে সাংকুর নদীর ধারে নির্জন একটা ছোট্ট বাংলো ভাড়া করলাম থাকবার জন্য।


নির্জন বাসায় থাকলেও হিরে কেনার হাঁক-ডাক করে শহরে তখন খুবই শোরগোল তুলেছি ইচ্ছে করে। ফলও ফলল ক-দিনের মধ্যে। কদিন বাদেই আমার সঙ্গে যে নিজে থাকতে ভিজিটিং কার্ড পাঠিয়ে দেখা করতে এল সে স্বয়ং মালাজা এমপালে। কিন্তু আইডাহোতে ড. লেভিনের অনুচর হিসেবে তার যা চেহারা ছিল তা থেকে এখানে একটু আলাদা। সেখানকার ফর্সা শ্বেতাঙ্গ চেহারাটা এখানে হয়েছে ঝামা ইটের রঙের মতো।


মালাঞ্জা ঘরে ঢুকে হাতের কড়া ছিঁড়ে দেবার মতো করমর্দন করে বললে, খুব অবাক হয়েছেন, না, মঁসিয়ে দাস!


যেন উত্তর দিতে না পেরে তার দিকে বোকার মতো চেয়ে রইলাম।


এই কথার ওপরে মঞ্চটা হঠাৎ একটা চোখ ধাঁধানো বিদ্যুৎ চমকের পর একেবারে অন্ধকার হয়ে যাবে কয়েক সেকেন্ডের জন্য। সেই সঙ্গে বেশ জোরে উপযুক্ত কিছু বাজনাও বাজবে। তারপর সামনের দিকটা অন্ধকার হয়ে পেছনের পর্দাটা উজ্জ্বল হয়ে উঠে দুটি ছায়ামূর্তি দেখা যাবে সিলুটের মতো।



একটি ঘনাদার, আর-একটি তার চেয়ে লম্বায় চওড়ায় প্রকাণ্ড মালাঞ্জা এপালের। ঘনাদার ইউরোপিয়ান পোশাক আর মালাঞ্জার ঢোলা আলখাল্লা। কোমরে চাদর বাঁধা। মাথায় বাবরি চুলে ফেট্টি বাঁধা।


এ দুটি ছায়ামূর্তি অবশ্য আলাদা দুজন অভিনেতার। এরা মূক অভিনয় করবে। গলা দেবে মঞ্চে দেখা ঘনাদা ও জটাজুটধারী। বিদ্যুৎ চমকের পর মঞ্চ অন্ধকার হবার সময় তারা দুজন উইংস দিয়ে পেছনে চলে গিয়ে দুজনে ঝোলানো পর্দার দুধারে দাঁড়িয়ে গলা দেবে।]


মালাঞ্জা (আবার)–কী মঁসিয়ে দাস, বেশ একটু অবাক হয়েছেন, না!


ঘনাদা (আমতা আমতা করে)—তা মানে—তা একটু হয়েছি।


মালাঞ্জা (ঘনাদার কাছে এসে তার ঘাড়ে একটা হাত রেখে চাপ দিতে দিতে)–কীসে অবাক হয়েছেন? এত তাড়াতাড়ি হাজির হয়েছি বলে?


ঘনাদা (যেন চেষ্টা করে কাঁধের চাপটা সইতে না পেরে একটু কাতর ভাবে)–না, আপনার চেহারাটা এত পালটেছেন বলে। আইডাহোতে ছিলেন ফর্সা ব

**********
No Review
Related Books
Loading books…