যদিও কবির মহৎ অনুভূতিতে উচ্চারিত হয়েছে–জগৎ জুড়িয়া আছে এক জাতি সে জাতির নাম মানুষ জাতি। আর একথাও জানা আছে কালো আর সাদা বাহিরে কিন্তু ভিতরে সবাই সমান।
তবু সেই মানুষ জাতটার মধ্যেই কত জাতি, কত সমাজ, কত বৈচিত্র্যময় বিকাশ। আহারে বিহারে আচরণে আভরণে একের সঙ্গে অপরের আকাশ পাতাল পার্থক্য। ভাষা তো সংখ্যাতীত। আর আমাদের ভারতবর্ষ তো বলতে হয় একটি মিনি পৃথিবী, কত ভাষা কত ধর্ম, কত বর্ণ বৈচিত্র্য।<...