বহুলপ্রচারিত একটি শ্লোকে শুনি, ‘অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা পঞ্চ কন্যা: স্মরেন্নিত্যং মহাপাতক নাশনম্।। শ্লোকটিতে সব ক’টি নারীকেই কন্যা বলা হয়েছে। যদিও কন্যা শব্দটি কুমারী সম্বন্ধে প্রয়োগ বেশি। ওই পাঁচজন কেউ কুমারী নয়; কিন্তু প্রত্যেকেই দ্বিচারিণী; কেউ স্বেচ্ছায় কেউ বা ঊর্ধ্বতন কারও নির্দেশে।
পঞ্চপাঞ্চব যখন দ্রুপদ রাজার সভা থেকে দ্রৌপদীকে নিয়ে ...