কিছু কিছু তথ্য শুনলে আঁতকে উঠি, যেমন বাংলাদেশের গৃহকর্মীদের গড় বেতন ৫১০ টাকা। শুধু ঢাকা আর চট্টগ্রাম শহরে গৃহকর্মীর সংখ্যা কুড়ি লাখ, এদের মধ্যে ৮৩ শতাংশ নারী, অনেকে শিশু। যৌন নির্যাতনের শিকার শতকরা ১৬.৬৭। ২০০১ থেকে ২০১০- এই দশ বছরে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে ৩৯৮ জন গৃহকর্মী, আহত হয়েছে ২৯৯ জন। আমার মনে হয়, নির্যাতনের শিকার আর ধর্ষণের শিকার আরও বেশি গৃহকর্মী। সঠিক সংখ্যাটি হয়তো...