একসময় এই গানটি বেশ গাইতাম, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। এই গানগুলো আর গাই না আমি। কারণ গানগুলোর কথা এখন আমি আর বিশ্বাস করি না। কথাগুলোয় প্রচুর ভুল। শুধু আবেগ দিয়ে মিথ্যেকে সত্য করা যায় না। সত্যকেও মিথ্যে করা যায় না। বাংলাদেশ সকল দেশের সেরা দেশ নয়। বরং বার বার প্রমাণ করছে পৃথিবীর আর সব দেশের চেয়ে প্রা...