য়ুনান বলতে শুরু করে। এক সময়ে ফার শহরে এক প্রবল পরাক্রান্ত বাদশাহ বাস করতো। ঈষত্তর নাম শাহেনশাহ সিন্যবাদ। খেলাধূলা, শিকার এবং অশ্বারোহণে ভারি ওস্তাদ ছিলো সে। তার একটা পোষা শিকারী বাজপাখী ছিলো; দিবারাত্র তার সঙ্গে সঙ্গে থাকতো সেই পাখীটো। কোনও সময়ই সঙ্গ ছাড়া করতো না। এমন কি, রাতের বেলাতেও যদি শিকারে বেরুতে, পাখীটাকে হাতের মুঠোয় বসিয়ে সঙ্গে নিয়ে যেত। জিগরিদোস্তের মতো ভালোবাসতো তাকে। অর্থাৎ প্রাণ...