শীতের সেই সকালটা আজও মনে আছে।
সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু তার কোনো তেজ ছিল না। তাড়াহুড়ো করে একটা জ্যাকেট গায়ে জড়িয়ে বের হওয়ার প্রস্তুতি নিলাম। কিন্তু জ্যাকেটটাও যেন শীতকে আটকাতে পারছিল না। মনে হচ্ছিল, ঠান্ডা শরীরের বাইরে থেকে নয়, ভেতর দিয়ে ঢুকে একেবারে হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাপমাত্রা -২° সেলসিয়াস, অথচ অনুভূত হচ্ছিল তার চেয়েও কম।
বের হওয়ার আগে মোবাইলটা আরেকবার ভালো করে দেখলাম। টিকিট ঠিক ...