সম্রাটের রাজকোষ
হুয়েনভা বন্দর শহর। ফ্রান্সিসদের জাহাজে তীরে ভেড়ানো। ফ্রান্সিস বলেই রেখেছে। পরদিন ওরা নিজেদের দেশের দিকে জাহাজ চালাবে। ভাইকিংরা খুব খুশি। কতদিন পর দেশে ফেরা। নিজেদের দুঃসাহসিক অভিযানের কথা কত মূল্যবান ধনসম্পদ কত বুদ্ধি খাঁটিয়ে ফ্রান্সিস উদ্ধার করেছে। কতবার ওরা মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে। বিশেষ করে ফ্রান্সিস হ্যারি আর বিস্কো সব কাহিনী ওরা দেশবাসীকে বলবে।
মানুষের সঙ্গে যেমনি লড়াই করেছে তেমনি প্রচন্ড ঝড়ের সঙ্গেও লড়াই করেছে। কতবার ঝড়ের প্রচন্ড শক্তিশালী ঝাপটায় ওদের জাহাজ ডুবতে ডুবতে উঠে পড়েছে। ঢেউয়ের মাথায়। সমুদ্রের জলে ডুবে যাওয়ার হাত থেকে ওরা বেঁচে গেছে।
সেদিন গভীর রাত। জ্যোৎস্নালোকিত সমুদ্র। ঢেউয়ের মাথায় চাঁদের আলো নাচছে।
মাস্তুলের মাথায় বসে থাকা নজরদার পেড্রোর একটু তন্দ্রামতো এসেছিল। তন্দ্রা ভাবটা চলছিল পেড্রোর। হঠাৎ ধড়ফড় করে জেগে উঠল। একবার চারদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছে তখনই দেখল দক্ষিণ দিক থেকে দুটো জাহাজ আসছে বন্দরের দিকে। দেখল–একটা যুদ্ধ জাহাজ আর একটা শৌখিন ছোটো জাহাজ।
পেড্রো লাফিয়ে উঠে দাঁড়াল।নীচের জাহাজের ডেক-এর দিকে তাকিয়ে গলা চড়িয়ে বলল –ভাইসব সাবধান, দুটো জাহাজ আসছে এদিকে। ফ্রান্সিসকে খবর দাও। দু’চারজন ভাইকিং ডেক-এ ঘুমিয়েছিল। দুজনের ঘুম ভেঙে গেল পেড্রোর ডাকে। পেড্রোর কথা শুনল। উঠে দাঁড়াল। ছুটলো ফ্রান্সিসকে খবর দিতে।
একটু পরেই ফ্রান্সিস আর হ্যারি ডেক-এ উঠে এলো। পেছনে মারিয়া।
মাস্তুলের ওপর থেকে গলা চড়িয়ে পেড্রো বলল–দক্ষিণ দিকে দ্যাখো। ফ্রান্সিসরা দেখল দুটো জাহাজ এই হুয়েনভা বন্দরের দিকেই আসছে। একটা যুদ্ধজাহাজ। একটা শৌখিন জাহাজ।
কী করবে ফ্রান্সিস? হ্যারি বলল।
বুঝতে পারছি না জাহাজ দুটো এত গভীর রাতে এদিকে এই হুয়েনভা বন্দরে আসছে কেন?
–ফ্রান্সিস আমি নিশ্চিত ওরা লড়াই করতে আসছে। এই হুয়েনভা থেকে রাজধানী সেভিল পর্যন্ত রাজা ফার্নান্দোর রাজত্ব। যারা আসছে তারা লড়াই করে হুয়েনভা বন্দর দখল করবে। হ্যারি বলল।
দুটো জাহাজ খুব দ্রুতবেগে আসছে। ততক্ষণে ঐ জাহাজ দুটো অনেক কাছে এসে পড়েছে। ফ্রান্সিস তাড়াতাড়ি জাহাজচালক ফ্লেজারের কাছে এলো। বলল–ফ্লেজার জানি না কেন দুটো জাহাজ এই হুয়েনভা বন্দরে আসছে। এরা কারা আমরা জানি না। কিন্তু এই সমুদ্রতীরের জাহাজ ঘাটায় আমরা থাকবো না। জাহাজ ছাড়ো। যতটা সম্ভব মাঝ সমুদ্রের দিকে জাহাজ নিয়ে চলো। এখানে এখন থাকা বিপজ্জনক।
ফ্রান্সিসদের জাহাজ আরব সমুদ্রের দিকে সরে এলো। ফ্রান্সিসরা দেখল দুটো জাহাজ থেকেই অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সৈন্যরা দলে দলে নেমে এলো। এত সৈন্য। কিন্তু কেউ কোনো কথা বলছে না। চারদিক নিঃশব্দ। শুধু সমুদ্রের শোঁ শোঁ হাওয়ার শব্দ। আর তীরে ঢেউ ভেঙে পড়ার শব্দ।
সৈন্যরা যুদ্ধ জাহাজ থেকে নেমে আসতে লাগল। যতটা সম্ভব জুতোয় কোনোরকম শব্দ না তুলে ওরা নেমে আসতে লাগল। পরপর। তারপর রাস্তায় উঠে সারি বেঁধে দাঁড়াল। সেনাপতি নামল জাহাজ থেকে। একেবারে সামনে গিয়ে দাঁড়াল। একটু গলা চড়িয়ে বলল–সৈন্যবাহিনী–এখান থেকে পাঁচশো হাত দূরে ডানদিকে রাজা ফার্নান্দোর সৈন্যদের সৈন্যাবাস।নিঃশব্দে ঐ সৈন্যাবাসে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐ সৈন্যদের প্রস্তুত হবার সময় দেওয়া চলবে না। তারপর নিরস্ত্র ওদের হত্যা করতে হবে। চলো সব।
সৈন্যদল ছুটল। যতটা সম্ভব নিঃশব্দে ওরা সৈন্যাবাসের কাছে গেল। সৈন্যাবাসে কোনো সাড়াশব্দ নেই। ওরা সৈন্যাবাসে ঢুকে দেখল–একজন সৈন্যও নেই। ওরা প্রত্যেকটি ঘর দেখল। কোনো ঘরে কোনো সৈন্য নেই।, ওরা বাইরে এলো। চাঁদের আলোয় পুবদিকে তাকিয়ে দেখল ওখানকার প্রান্তরে যুদ্ধাস্ত্রে সজ্জিত রাজা ফার্নান্দোর সৈন্যরা সার বেঁধে দাঁড়িয়ে আছে।
বেশ কিছুক্ষণ দুই সৈন্যবাহিনীই স্থির দাঁড়িয়ে রইল। তারপর রাজা রিকার্ডো তার সৈন্যবাহিনী নিয়ে প্রান্তরের দিকে ফার্নান্দোর সৈন্যবাহিনীর দিকে ছুটে গেল। রাজা ফার্নান্দোর সৈন্যবাহিনীও ছুটে এলো।দুই সৈন্যবাহিনী পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হল লড়াই।
ফ্রান্সিস তাদের জাহাজ থেকে শুনতে পেল তলোয়ারের ঠোকাঠুকির শব্দ। সৈন্যদের যুদ্ধকালীন চিৎকার আহতদের গোঙানির শব্দ। লড়াই চলল।
নজদার পেড্রো গলা চড়িয়ে বলল–একটা লোক আমাদের জাহাজের দিকে সাঁতার আসছে। এবার ফ্রান্সিসরাও উজ্জ্বল জ্যোৎস্নায় দেখতে পেল একটা লোক দ্রুত সাঁতার আসছে। ফ্রান্সিসদের জাহাজের হাল ধরে একটু বিশ্রাম নিল লোকটা। তারপর হাল বেয়ে বেয়ে ওপরে ডেক-এ উঠে এলো। ডেক-এর ওপর শুয়ে পড়ল। মুখ হাঁ করে শ্বাস নিতে লাগল। ভাইকিংরা গোল হয়ে দাঁড়িয়ে নোকটাকে দেখতে লাগল। ওরা বুঝে উঠতে পারল না–লোকটা কে? তবে পরনে এদেশীয় লোকদের পোশাক।
ফ্রান্সিস আর হ্যারি এবার লোকটার কাছে এলো। ফ্রান্সিস বলল–এবার উঠে বসো। লোকটা আস্তে আস্তে বসল। ফ্রান্সিস বলল–তুমি কে? আর কোথাও না গিয়ে আমাদের জাহাজে এলো কেন?
–আপনারা বিদেশি।তাইনির্ভয়ে এলাম।জানি এখানে কোনো বিপদ নেই। লোকটা বলল।
–তুমি বুঝলে কী করে যে আমরা বিদেশি? হ্যারি বলল।
জাহাজের গড়ন দেখে। আমাদের দেশের জাহাজের সঙ্গে প্রায় কোনো মিলই নেই। লোকটি বলল। ফ্রান্সিস হেসে বলল
–তুমি বেশ বুদ্ধিমান। তোমার নাম কী?
–আলখাতিব। আমি সোনীয়। লোকটা বলল।
–তুমি কোত্থেকে এলে? হ্যারি বলল।
রাজা ফার্নন্দোর কয়েদঘর থেকে। আলখাতিব বলল।
কী করে পালালে? ফ্রান্সিস জিজ্ঞেস করল।
–এখান থেকে বেশ কিছু দূরে ক্যামেরিনাল বন্দর। আলখাতিব বলল।
–হ্যাঁ সেই বন্দর শহরে আমরা থামি নি। পার হয়ে এখানে এসেছি। হ্যারি বলল।
–ঐক্যামেরিনাল এলাকার রাজারিকার্ডো। এই রিকার্ডো জাহাজে তার সৈন্যবাহিনী পাঠিয়েছে ফার্নান্দোকে হারাতে। সেভিল অঞ্চল দখল করতে। আলখাতিব বলল।
–ও! তাহলে দুই রাজার লড়াই? ফ্রান্সিস বলল।
–হ্যাঁ। আর একটা মজার ব্যাপার কি জানেন? রিকার্ডো ফার্নান্দোর বড়ো ভাই। দুই ভাইয়ের লড়াই লেগেই আছে। রিকার্ডোর সৈন্যরা সৈন্যাবাস আক্রমণ করেছিল। কয়েদঘরের চারপাশে লড়াই চলছিল। আমরা কুড়ি পঁচিশজন বন্দী ধাক্কা দিয়ে দিয়ে লোহার দরজা ভেঙে পালিয়েছি। আলখাতিব বলল।
–ঠিক আছে। ফ্রান্সিস শাঙ্কোকে বলল–যাও–আলখাতিবকে শুকনো পোশাক দাও। ওর থাকার ব্যবস্থা করো। আলখাতিব শাঙ্কোর সঙ্গে চলে গেল। অনেক ভাইকিং গিয়ে শুয়ে পড়ল। ডেক-এ দাঁড়িয়ে রইল ফ্রান্সিস, হ্যারি আর মারিয়া। কেউ কেউ ডেক-এ বসে রইল। ফ্রান্সিসরা দাঁড়িয়ে রইল যুদ্ধের ফলাফল জানতে।
ফ্রান্সিস আকাশের দিকে তাকাল। তারাগুলোর উজ্জ্বলতা কমে আসছে। অন্ধকার কেটে যাচ্ছে। আকাশ সাদাটে হয়ে আসছে। পুবদিকের দিগন্তে কমলা রং ফুটে উঠল। সূর্য উঠতে দেরি নেই।
যুদ্ধের উন্মাদনা থিতিয়ে এসেছে। সৈন্যদের হৈ হৈ চিৎকার থেমে গেছে। তবে আহতদের আর্তনাদ গোঙানি এখনও শোনা যাচ্ছে।
ভোর হল। ঠান্ডা বাতাস গায়ে লাগল। সূর্যের স্নিগ্ধ আলো ছড়াল সমুদ্রের ঢেউয়ের মাথায় ফ্রান্সিসদের জাহাজের গায় দূরে তীরভূমির গাছপালায়। ফ্রান্সিস বলল–হ্যারি এই পৃথিবী কত সুন্দর। ঈশ্বরের আশীর্বাদের মতো এই আলো এই বাতাস। নির্দয় মানুষেরা এই পরিবেশেও পরস্পর হানাহানি করে। আহত হয়ে মরে। অশ্চর্য!
তখন একটু বেলা হয়েছে। সকালের খাবার নিয়ে ফ্রান্সিস হ্যারি আর মারিয়া ডেক এ এলো। রেলিং ধরে দাঁড়িয়ে রইল। তাকিয়ে রইল তীরভূমির দিকে। আল-খাতিবও ফ্রান্সিসদের সঙ্গে দাঁড়াল।
ওরা অপেক্ষা করতে লাগল। হঠাৎ দেখল রিকার্ডোর সৈন্যরা দলে দলে ছুটে আসছে। ওদের জাহাজে উঠে আসছে। ফ্রান্সিস বলল–আলখাতিব–রিকার্ডোর সৈন্যরা কি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসছে?
–হ্যাঁ। যুদ্ধে রাজা রিকার্ডো মনে হয় হেরে গেছেন। আলখাতিব বলল। তখনই দেখা গেল একটা ঘোড়ার পিঠে কে বসে আছে। তাকে ঘিরে সৈন্যরা জাহাজঘাটার দিকে আসছে। আলখাতিব বলে উঠল–যা ভেবেছি তাই। ঘোড়ার পিঠে বসে আছে রাজা রিকার্ডো। বোধহয় আহত। ঐ দেখুন–আরো সৈন্য আসছে। আহতদের কাঁধে করে নিয়ে আসছে।
রাজা রিকার্ডোকে সৈন্যরা ধরাধরি করে জাহাজে উঠতে সাহায্য করল। রাজা রিকার্ডোকে জাহাজে তোলা হল। সঙ্গে সঙ্গে জাহাজের নোঙর তোলা হল। পরিশ্রান্ত, আহত সৈন্যদের তখনও আনা হচ্ছিল। কিন্তু তাদের তীরে রেখেই জাহাজ চলতে শুরু করল। যুদ্ধকরে ক্লান্ত আহত সৈন্যদের কথা রাজা রিকার্ডো লএকবারও ভাবলো না। জাহাজঘাটায় শুইয়ে রাখা আহত সৈন্যদের আর্তনাদে গোঙানিতে ভরে উঠল জাহাজঘাটা। কিন্তু রাজা রিকার্ডোর জাহাজ ফিরল না। মাঝ সমুদ্রের দিকে আসতে লাগল। ফ্রান্সিস বলল-হ্যারি–মনে আছে সেই রাজা হুঁকোমোক-এর কথা। আহত তৃষ্ণার্ত সৈন্যদের সঙ্গে রাজা হুঁকোমক রাত জেগে তাদের চিকিৎসা ও জলপানের ব্যবস্থা করেছিলেন। সভ্যদেশের রাজা হয়ে রিকার্ডো তার সৈন্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। আহত সৈন্যদের সুস্থ সৈন্যদের রাজা ফার্দিনান্দোর দয়ার ওপর ছেড়ে দিয়ে এলো। যুদ্ধজয়ী রাজা ফার্নান্দো ঐ পরিতাক্ত সৈন্যদের হত্যাও করতে পারে। হত্যা না করলেও বন্দী করে রেখে দেবে। কয়েদঘরের জঘন্য পরিবেশে তিলে তিলে মরবে ওরা।
ফ্রান্সিসরা দেখল জাহাজঘাটা থেকে রাজা রিকার্ডোর সৈন্যরা সমুদ্রতীর ধরে এদিক ওদিক পালাচ্ছে।
রাজা রিকার্ডোর শৌখিন জাহাজটা ফ্রান্সিসদের জাহাজের কাছাকাছি এলো। অন্য যুদ্ধ জাহাজটা এলো পেছনে পেছনে। শৌখিন জাহাজটা ফ্রান্সিসদের জাহাজের খুব কাছে এলো। ফ্রান্সিস হ্যারি মারিয়া তখনও ওদের জাহাজের ডেক-এ দাঁড়িয়ে ছিল। ফ্রান্সিস মৃদুস্বরে বলল-হ্যারি–ব্যাপার সুবিধের মনে হচ্ছেনা। রাজা রিকার্ডোর শৌখিন জাহাজ আমাদের জাহাজের কাছে আসছে।
কিছুক্ষণের মধ্যেই রাজা রিকার্ডোর শৌখিন জাহাজটা ফ্রান্সিসদের জাহাজের গায়ে আস্তে ধাক্কা দিয়ে থেমে গেল। ফ্রান্সিসরা কী করবে বুঝে উঠতে পারল না। ফ্রান্সিস একবার ভাবল দ্রুত জাহাজ চালিয়ে চলে যাই। তাহলে রাজা রিকার্ডোর যুদ্ধজাহাজ ওদের ধাওয়া করে ধরে ফেলবে। ওদের নিশ্চয়ই বন্দী করবে। আবার শুরু হবে বন্দীজীবন। তার চেয়ে দেখা যাক না রাজা রিকার্ডো কী বলে কী করে।
রাজা রিকার্ডোর শৌখিন জাহাজ থেকে রোগা লম্বা চেহারার একজন সশস্ত্র লোক ফ্রান্সিসদের জাহাজে উঠে এলো। সঙ্গে তিন চারজন সৈন্যও এলো। রোগা লম্বা সৈন্যটি বলল তোমাদের দলনেতা কে?
–আমি। ফ্রান্সিস এগিয়ে এলো।
–তোমরা বিদেশি। লোকটি বলল।
–হ্যাঁ–আমরা ভাইকিং। দেশে দেশে দ্বীপে দ্বীপে ঘুরে বেড়ানো আমাদের নেশা। কোথাও কোনো গুপ্তধনের খোঁজ পেলে আমরা তা উদ্ধার করি। ফ্রান্সিস বলল।
–উদ্ধার করে সেই গুপ্তধন নিয়ে পালিয়ে যাও। লোকটি বলল।
–আপনি কিন্তু তার কোনো প্রমাণ পান নি। মিথ্যে সন্দেহ। ফ্রান্সিস বলল।
লম্বা রোগা লোকটি বলল–যাক গে ওসব। আমি রাজা রিকোর্ডোর সেনাপতি। লোকটি বলল। ফ্রান্সিস একটু আশ্চর্য হল–এই লম্বা রোগা তালপাতার সেপাই রাজা রিকার্ডোর সেনাপতি? এবার সেনাপতি বলল–
–তোমাদের বন্দী করা হল।
–কেন? কোনো অপরাধে? হ্যারি বলল।
–আমরা প্রায় নিঃশব্দে খুব সতর্কতার সঙ্গে রাজা ফার্নান্দোর সেনানিবাস আক্রমণ করতে গিয়েছিলাম। দেখলাম রাজা ফার্নান্দোর সৈন্যবাহিনীর একজন সৈন্যও সেনানিবাসে নেই। সশস্ত্র সৈন্যরা সামনের প্রান্তরের শেষে যুদ্ধের জন্য তৈরি হয়ে সার বেঁধে দাঁড়িয়ে আছে। সেনাপতি বলল।
–ওঁরা নিশ্চয়ই আপনাদের আক্রমণের সংবাদ আগে থেকে ওদের জানিয়েছিল। হারি বলল। সেনাপতি ঠোঁট বাঁকিয়ে হাসল। বলল–ঠিক এই কথাটা বলতে চাইছি। ওরা কী করে আমাদের আক্রমণের সংবাদ জানল?
হয়তো তাদের নিয়োগ করা কোনো গুপ্তচর আগেভাগে খবরটা জেনে ওদের জানায়। ফ্রান্সিস বলল। সেনাপতি আবার ঠোঁট বাঁকিয়ে বলল–হ্যাঁ–সেই গুপ্তচর হবে তোমরা? ফ্রান্সিস হ্যারি কোনো কথা বলতে পারল না। ওরা দুজনে অবাক হয়ে পরস্পরে মুখের দিকে তাকাল। হ্যারি বলল–
–আমারই যে সেই গুপ্তচর তার প্রমাণ আপনারা কীভাবে পেলেন?
–রাজা রিকার্ডোই প্রথমে বুঝতে পারেন। আমাদের জাহাজ দুটো যখন তীর
