Home
স্পোর্টস পৃষ্ঠার রহস্য

স্পোর্টস পৃষ্ঠার রহস্য

অদ্রীশ বর্ধন

স্পোর্টস পৃষ্ঠার রহস্য

অদ্রীশ বর্ধন
thriller

Change color

মাসে একবার ধাঁধা ক্লাবের মিটিং বসে। ক্লাবের নামটি কিন্তু বিদঘুঁটে। ব্ল্যাক উইডোয়ার্স ক্লাব–অর্থাৎ কালো বিপত্নীকদের আড্ডাখানা!

মিটিং মানে খানাপিনা। তারিয়ে-তারিয়ে ভালো-ভালো খাবার গেলা হয়, চু চু করে দামি দামি পানীয়তে চুমুক মারা হয়–এবং একজন অতিথিকে আপ্যায়ন করা হয়। মাননীয় এই অতিথি মহাশয় কিন্তু খানাপিনার মধ্যেই একটা জবর রহস্য হাজির করেন–প্রতি মাসেই একটি করে ধাঁধার জট খুলতে হয় আড্ডাধারীদের।

যত জটিল প্রহেলিকাই হোক না কেন–সমাধান ঘটে আশ্চর্যভাবে–স্রেফ বুদ্ধির খেলায়। প্রতিবারই সাহায্য করে যায় যে মানুষটি–সে কিন্তু ক্লাবের একজন ওয়েটার নাম, হেনরী। ধাপে ধাপে জট খুলে চমক সৃষ্টি করতে তার জুড়ি নেই।

আড্ডাখানায় গোয়েন্দাগিরির অভিনব এই পরিকল্পনার স্রষ্টা প্রখ্যাত কল্পবিজ্ঞান এবং বিজ্ঞান লেখক আইজাক আসিমভ। ১৯৭১ সালের মার্চ মাসে এলারী কুঈ মিস্ত্রি ম্যাগাজিনে পেটুক কালো বিপত্নীকদের একটা গোয়েন্দা গল্প লিখেছিলেন। তার পরেও লিখতে হয়েছে তিন ডজন গল্প। কোনও গল্পেই মারপিট নেই, সেক্স নেই, ক্রাইমও খুব একটা নেই–আছে শুধু আলসেমি আর যুক্তিতর্কের প্যাঁচ। বড়লোকি খেয়াল বললেও চলে।



আসিমভ সাহেব নিজেই বলেছেন–এসব গল্পে সব কিছুই পাঠকের সামনে মেলে ধরি– তারপরেও পাঠককে ধরাশায়ী হতে হয় হেনরীর যুক্তির মুষ্ট্যাঘাতে। কথাবার্তায় বুদ্ধির ধার রাখি– কারণ, আমার নিজেরই তা ভালো লাগে। খানাপিনার কথাও বেশ থাকে–পাঠকদের খুশি করার জন্যে ।


তিন ডজন ধাঁধা থেকে একটি ধাঁধা হাজির করা হল এই সংখ্যায়। ওয়েটার হেনরী সমস্যার সমাধান করে ফেলার আগেই পাঠক যদি তা করতে পারেন তাহলে কিন্তু তিনি নিজেকে অনায়াসেই ক্ষুরধার ডিটেকটিভ হিসেবে জাহির করতে পারেন…


এই পেশায় নেমেও পড়তে পারেন।


মাসিক ভোজসভায় বসেছেন কালো বিপত্নীকরা।


ম্যারিও গোনজালো জিগ্যেস করলেন–Blain কি একটা ইংরেজি শব্দ?


Blain? খড়াং করে চেয়ারটাকে টেবিলের সামনে টেনে বললেন জেমস্ ড্রেক। উনি এখন তাকিয়ে আছেন রকমারি রুটি আর রোলের দিকে। ভাবছেন কোনটার দিকে হাত বাড়াবেন।



Blain, তীক্ষ্ণ জবাব দিলেন গোনজালো।


বানানটা কী? দু-পিস রাইসর্ষের রুটি তুলে নিয়ে মাখন মাখাতে-মাখাতে শুধোলেন রোজার হ্যাঁলস্টেড।


বিরক্ত হলেন গোনজালো, বানানে কী এসে যায়। বলে খুব যত্নের সঙ্গে ন্যাপকিনটা রাখলেন নিজের ডোরাকাটা গোলাপি ট্রাউজার্সের ওপর।–যেভাবে খুশি বানান করতে পারেন। শব্দটা ইংরেজি কিনা তাই বলুন।


টমাস ট্রামবুল আজকের ভোজসভার স্বাগতিক অর্থাৎ হোস্ট। সবাইকে তিনিই নেমন্তন্ন করে এনেছেন। ভদ্রলোকের কপালখানা দেখলে মনে হয় যেন খাঁটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। কপাল কুঁচকোলেই মনে হয় চাষের মাঠে লাঙল পড়েছে লম্বা-লম্বা খাঁজ জেগে ওঠে। এই মুহূর্তে সেইরকম খানকয়েক খাঁজ সৃষ্টি করেছেন ব্রোঞ্জ ললাটে। বলছেন–ড্যাম ইট, ম্যারিও। বেশ তো সময়টা কাটছিল। হঠাৎ এই Blain নিয়ে উৎপাত শুরু করলেন কেন?


প্রশ্ন করেছি–তার বেশি তো নয়। জবাবটা দিচ্ছেন না কেন?


অল রাইট। Blain ইংরেজি শব্দ নয়।



টেবিলে যারা বসেছিলেন, তাঁদের প্রত্যেকের মুখের দিকে চাইলেন গোনজালো সবাই তাহলে মেনে নিচ্ছেন, Blain ইংরেজি শব্দ নয়।


কিঞ্চিৎ দ্বিধার সঙ্গে হলেও একে-একে সবাই সায় দিলেন। সবশেষে বিড়বিড় করে ইমানুয়েল রুবিন বললেন কক্ষনো না। ভদ্রলোকের চশমার লেন্স এত মোটা যে কাঁচের মধ্যে দিয়ে অস্বাভাবিক বৃহৎ দেখাচ্ছে চক্ষু যুগলকে। দাড়ির দৈর্ঘ্যও কম নয়–তবে আজকে তা সামান্য খাটো–যেন অন্যমনস্কভাবে কেটে ছোট করে ফেলেছেন।


লরেন্স পেনটিলি এতক্ষণ চুপচাপ বসেছিলেন। আজকের ভোজসভায় তিনিই প্রধান অতিথি। প্রৌঢ়। পাতলা সাদা চুল। জুলপি দুটো মাটনচপ আকারে লম্বা হয়ে নেমে এসেছে নিচের দিকে এবং যেন আরও নামবার ফিকিরে আছে। সবার বক্তব্য শেষ হয়ে গেলে ইনি মৃদু হাসলেন এবং বললেন–জীবনে শুনিনি এই শব্দ।


একদম কথা বললেন না একজনই। জিওফ্রে অ্যাভালোন। শিরদাঁড়া সিধে করে বসে থাকা এঁর একটা বাতিক। এখনও বসে রইলনে সেইভাবে। ভুরু দুটো শুধু একটু কুঁচকে রইল। মাঝের আঙুল দিয়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নাড়তে লাগলেন সিরাজির বরফ। এই তাঁর দ্বিতীয় গেলাস।



অলরাইট, অলরাইট, বললেন গোনজালো শব্দটা যে ইংরেজি শব্দ নয়–তা মেনে নিতে কারও দ্বিধা নেই। চক্ষের নিমেষেই তা দেখা যায়। কিন্তু দেখা যায় কী করে, প্রশ্নটা সেইখানেই। ইংরেজি শব্দ যতগুলো জানা আছে তার ফিরিস্তিতে কি চোখ বুলোতে হচ্ছে? চোখ বুলোনোর পরই কী বলছেন–না, Blain শব্দটা ইংরেজিতে নেই? নাকি, শব্দটার আওয়াজটা চেনাচেনা লাগছে না বলেই আন্দাজে ঢিল ছুড়ছেন? আপনারা যদি মনে–


নরম গলায় বাধা দিলেন হ্যাঁলস্টেড।


বললেন–মানুষের স্মৃতি কাজ করে কীভাবে, কেউ যখন তা জানে না–তখন প্রশ্নটা তুলছেন কেন। স্মৃতির কলকবজা চালু রয়েছে কীভাবে, এ সম্পর্কে যাঁরা তত্ত্বের পর তত্ত্ব আউড়ে যান তারাও জানেন না কীভাবে তথ্যকে বের করে আনতে হয় মাথার মধ্যে একবার তা ঢুকিয়ে দেওয়ার পর। এই যে এতগুলো শব্দ বলে গেলাম–এদেরকে টেনে আনতে হচ্ছে আমারই শব্দের ভান্ডার থেকে–যখন যেটাকে দরকার, ঠিক তখনি পেয়ে যাচ্ছি সেই শব্দটাকেই। এ রহস্যের কিনারা কি আজও হয়েছে?


ট্রামবুল বললেনভায়া, এমন অনেক সময় আসে যখন মাথার চুল ছিঁড়ে ফেললেও যে শব্দটি যখন দরকার, তখন তাকে পাওয়া যায় না।



ঠিক এই সময়ে ক্লাবের অতুলনীয় ওয়েটার হেনরী এক বাটি কাছিমের সুরুয়া এনে রাখল হ্যাঁলস্টেডের সামনে। দেখেই চিত্ত তৃপ্ত হয়েছে হ্যাঁলস্টেড সাহেবের। লোভনীয় আহার্যর দিকে মন ধাবিত হয়েছে তুরঙ্গ বেগে। এহেন পরিবেশে কথার কচকচি মানেই মনের ওপর চাপ সৃষ্টি করা। হ্যাঁলস্টেড সাহেব আবার মানসিক চাপ একদম সইতে পারেন না। তোতলাতে থাকেন।


এ ক্ষেত্রেও তো-তো করে তিনি বললেন–বিলকুল ঠিক। ঠিক এই সময়ে ঠিক শব্দ মনে করতে না পারলেই মেজাজ আপনার খিঁচড়ে যায়। শুধু আপনার নয়, বেশির ভাগ লোকেরই তাই হয়। ভাবে বুঝি সাংঘাতিক একটা কিছু গোলমাল ঘটে গেছে সহজভাবে নিতে পারে না কিছুতেই। যেমন আমি। মনের মতো শব্দ মনে করতে না পারলেই তোতলাতে থাকি।


অ্যাভালোন-এর ভারী পুরুষালি কণ্ঠস্বর গমগমিয়ে উঠল এই সময়ে। টেবিল মাত করে দিলেন একাই।


সবুর! সবুর! Blain বলে একটা শব্দ আছে বইকি। সেকেলে হলেও ইংরেজি শব্দ। মানে, ফোঁড়া।


রাইট, হৃষ্ট কণ্ঠে বললেন গোনজালো–বাইবেলের শব্দ। বুক অফ এক্সোডাস-এ আছে। মিশরে প্লেগ মহামারীর কথা লেখার সময়ে ব্যবহার করা হয়েছে। জানতাম, কেউ না কেউ ঠিকই ধরতে পারবেন। আমি তো ভেবেছিলাম ম্যানি-র মাথায় এসে যাবে।



ক্ষুব্ধ কণ্ঠে বললেন, রুবিন–আমি কিন্তু ভেবেছিলাম, একেলে ইংরেজির কথা হচ্ছে।


আমি কিন্তু তা বলিনি, বললেন গোনজালো–তাছাড়া, Blain শব্দটা Chilblain শব্দেরই অংশ এবং Chilblain একটি আধুনিক ইংরেজি শব্দ। মানেটা কারও অজানা নয়–ঠান্ডায় হাতে পায়ে ফোঁড়া হলে বলা হয় Chilblain।


কে বলেছে Chilblain একেলে ইংরেজি শব্দ? গরম হয়ে গেলেন রুবিন–তাছাড়া…


উচ্চকণ্ঠে ধমক দিলেন ট্রামবুল-ম্যানি, আত্মরক্ষার চেষ্টা করবেন না। ম্যারিও এসব কথা জানলেন কী করে, সেটা জানা আগে দরকার। ভালো কথা। আমারই বিশেষ অনুরোধে আজ সামুদ্রিক কড মাছ ফিন্যান হ্যাঁডি রান্না করা হয়েছে। যদি কারও খেতে রুচি না হয়–হেনরীকে বলে দিন অন্য পদ দিতে।–ম্যারিও, বলুন কোত্থেকে জানলেন এত ব্যাপার?


সাইকোলজির বই পড়তে গিয়ে জেনে ফেলেছি, বললেন ম্যারিও গোনজালো সবকিছু জেনেই জন্মেছি–এমন ধারণা আমার মাথায় নেই, আছে ম্যানি-র মাথায়। চোখ আর কান খোলা রেখে শিখে যাই এবং সেই জ্ঞানকে দরকার মতো কাজে লাগাই। যেমন লাগালাম এক্ষুনি। মনে রাখাটাও তো বিপজ্জনক ব্যাপার।বই



সে বিপদের মধ্যে আপনি অন্তত কখনও পড়বেন না, স্বগতোক্তি করলেন রুবিন।


পড়লেও বয়ে গেছে। মনে রাখার ঝকমারি তো দেখতেই পেলাম। জিগ্যেস করলাম, Blain শব্দটা ইংরেজিতে আছে কিনা–জিওফ ছাড়া ঝটপট জবাব দিয়ে গেলেন প্রত্যেকেই। জিওফ দ্বিধায় পড়লেন, কেন? কেন না, উনি বেশি মনে রাখেন। বাইবেলে এই শব্দের ব্যবহার তার মনে আছে। সেই সঙ্গে মনে আছে আরও অনেক কিছু। এত মনে রাখার ফলেই সিদ্ধান্ত নিতে তার দ্বিধা জেগেছে।


হক্ কথা, বললেন ড্রেক। এই মুহূর্তে তিনি কাঁটা চামচের ওপর একটু ফিন্যান হ্যাঁডি নিয়ে জিভে রেখেছেন। চোখ মুখ চিন্তায় আবিল হয়ে উঠেছে। পরমুহূর্তেই খুশির রোশনাই ছড়িয়ে গেল সারামুখে।


গোনজালো বললেন–এই দ্বিধাটাই খুব খারাপ। ঝটপট সিদ্ধান্ত নেওয়া এবং কাজে নেমে পড়া–এই হল গিয়ে সফলতার চাবিকাঠি। দ্বিধায় পড়ার চাইতে ঝটপট বাজে সিদ্ধান্ত নেওয়াও অনেক ভালো। অনেক ক্ষেত্রে ভালো। মানুষকে এই কারণেই ক্ষীণ স্মৃতি দেওয়া হয়েছে টিকে থাকার জন্যে।



হেসে সায় দিলেন অ্যাভালোন–খুব একটা মন্দ অভিমত নয়, ম্যারিও। কণ্ঠস্বরে প্রকাশ পেল অর্বাচীনকে প্রশ্রয় দেওয়ার সুর-তর্কবিতর্কের মধ্যেও ক্রমবিবর্তনের সুফল সম্পর্কে আমার একটা থিওরি আছে। বলেছি কী? শিকারি সমাজে..


দু-হাত ওপরে তুললেন গোলজালো–এখনও শেষ করিনি, জিওফ। ঠিক এই কারণেই হেনরী বহুবার বহু জটিল সমস্যার সমাধন করে দিয়েছে চোখের পলক ফেলবার আগেই। আমরা যখন তলিয়ে ভাবি–


আমরা মানে আমাদের সব্বাই নয়। বাধা দিলেন রুবিন–আপনি সেই দলে থাকতে পারেন।


হেনরি তখন তা করে না রুবিনের মন্তব্য যেন শুনতেই পেলেন না গোনজালো– অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে মস্তিষ্ককে ভারাক্রান্ত করে না হেনরী। তাই দেখতে পায় পরিষ্কার।


খানকয়েক বাড়তি ডিস ধুতে-ধুতে হেনরী বললে মৃদু স্বরে কথার মাঝে কথা বলার জন্যে ক্ষমা করবেন, মিঃ গোনজালো। যাই করি না কেন, তা কখনওই করতে পারতাম না যদি না আপনারাই বাড়তি ব্যাপারগুলোকে বাদসাদ দিয়ে না দিতেন। আমার মাথা গুলিয়ে যায় না আপনাদের বুদ্ধিপূর্ণ আলোচনার দৌলতেই।



বিনয় বচন শেষ করে ডিস নামিয়ে রাখল হেনরী। গেলাসে গেলাসে ঢেলে গেল আর এক দফা শ্বেত মদিরা। অবিচল দক্ষতা ফুটে উঠেছে তার ষাট বছরের বলিরেখা আঁকা মুখের পরতে পরতে।


ট্রামবুল বললেন–ম্যারিও, তোমার বস্তাপচা সস্তা থিওরি নেহাতই অচল। আর হেনরী, অত বৈষ্ণব বিনয় ভালো নয়। তোমার ব্রেন আমাদের ব্রেনের চাইতে যে অনেক ধারালো–তাতে নেই কোনও সন্দেহ। তুমি নিজেও তা জানো।


স্যার, মোটেই না, হেনরীর কণ্ঠে সেই বিনয়–সবার প্রতি সশ্রদ্ধ সম্মান জানিয়ে শুধু এইটুকুই বলতে চাই–অবিসম্বাদিতকে দেখবার ক্ষমতা আমার আছে। তার কারণ একটাই–বললেন গোনজালো–আমাদের অনেকেই যা করেন–তুমি তা করো না। ঘোলানির মধ্যে দিয়েও অবিসম্বাদিতকে দেখবার সময়ে নিজের বিচার বুদ্ধিকে ঘোলাটে করে তোলো না।


বাতাসে মাথা ঠুকে নীরব সম্মতি জানিয়ে চুপ মেরে গেল হেনরী এবং অনেকটা স্বচ্ছন্দ হয়ে উঠল ক্ষুব্ধ রুবিন অন্য প্রসঙ্গে চলে যেতেই। লেখকের বিবিধ জ্ঞান অনেক সুফল ফলায়; সেই জ্ঞানকে বিশ্লেষণ করলে কত আশ্চর্য কাণ্ড ঘটে যায়; সাধারণ বুদ্ধিমত্তা মানে তো তাই মনের খাতায় তথ্যকে জমিয়ে রাখা, দরকার মতো সেই তথ্যকে কাজের মধ্যে টেনে আনা, তাকে চুলচেরা বিশ্লেষণ করা এবং প্রয়োজন হলে রকমারি স্মৃতির সংশ্লেষণ ঘটিয়ে চমকপ্রদ বিস্ময়কে সৃষ্টি করা, ইত্যাদি…



সুদীর্ঘ এবং জ্ঞানগর্ভ এই আলোচনায় কিন্তু তিলমাত্র আগ্রহ দেখালেন না প্রধান অতিথি পেনটিলি। চিন্তাঘন নিমেষহীন দৃষ্টি ফিরতে লাগল হেনরীর পেছন-পেছন…


.


প্রধান ভোজপর্ব শেষ হল। ফল মিষ্টি আহার সমাপ্ত না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে গেলেন ট

**********
No Review
Related Books
Loading books…