Home
সবুজ মানুষ

সবুজ মানুষ

অদ্রীশ বর্ধন

সবুজ মানুষ

অদ্রীশ বর্ধন
thriller

Change color

একমনে নিজের সঙ্গে গলফ খেলা প্র্যাকটিশ করে চলেছে এক যুবক সমুদ্রের ধারে বালুকা সৈকতের ওপর। গোধূলির ধূসর রঙের ছোঁয়া লেগেছে সমুদ্রে। কোনও স্ট্রোকের মধ্যেই হেলাফেলা নেই, আছে একাগ্র নিষ্ঠা, আণুবীক্ষণিক প্রচণ্ডতা। যেন নিখুঁত খুদে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে এক-একটা স্ট্রোক মারার সঙ্গে-সঙ্গে। চটপট অনেক খেলাই সে রপ্ত করেছে এই জীবনে; কিন্তু চটপট খেলা রপ্ত করে নেওয়ার প্রবণতা আছে বলেই যেসব খেলা চটপট শেখা যায় না, সেসবও রপ্ত করেছে খুবই তাড়াতাড়ি। অ্যাডভেঞ্চার জিনিসটাকে সে ভালোবাসে, অ্যাডভেঞ্চার-ঠাসা পরিবেশে থাকতে পারলে আর কিছুই চায় না। বর্তমানে সে স্যার প্রদ্যুম্ন মল্লিকের প্রাইভেট সেক্রেটারি। বালুকা-সৈকতের ঠিক পাশেই এই যে বিরাট উদ্যান, তার ঠিক পেছনেই স্যার প্রদ্যুম্নর বিশাল ইমারত। উচ্চাকাঙ্ক্ষা আছে। বলেই অনন্তকাল কারো প্রাইভেট সেক্রেটারি হয়ে থাকার অভিপ্রায় নেই যুবকটির। কিন্তু কাণ্ডজ্ঞানও আছে সেই সঙ্গে; তাই সে যুক্তিবুদ্ধি দিয়ে বুঝেছে সেক্রেটারি জীবনটায় ছেদ টেনে দেওয়ার শ্রেষ্ঠ পন্থা হল, নিষ্ঠার সঙ্গে সেক্রেটারিগিরি করে উত্তম সেক্রেটারিরূপে স্বীকৃতি পাওয়া। কার্যত সে তাই বটে। অতি উত্তম সেক্রেটারি। গলফ বলটিকে যেরকম ক্ষিপ্রতা সহকারে নিয়ে ফেলছে একদিক থেকে আর একদিকে, হুবহু সেই ক্ষিপ্রতা দিয়ে একাই জবাব দিয়ে যাচ্ছে স্যার প্রদ্যুম্নর নিত্য জমে যাওয়া চিঠির তাড়ার। চিঠির জবাব নিজের মর্জিমাফিক একাই দিয়ে যেতে হচ্ছে বর্তমানে। বলতে গেলে, একাই লড়ে যাচ্ছে পত্রবাহিনীর সঙ্গে। কারণ স্যার প্রদ্যুম্ন তাঁর বিলাস-তরণী নিয়ে জলে ভেসেছেন ছমাস আগে। ফেরার সময় হয়েছে–ফিরেও আসছেন–কিন্তু বেশ কয়েক ঘণ্টার মধ্যে সে সম্ভাবনা নেই। কয়েক ঘণ্টা কেন, কয়েক দিনও কেটে যেতে পারে। তারপর হয়ত ফিরবেন।



যুবকটির নাম বিপুল ব্যানার্জি। খেলোয়াড়ি পদক্ষেপে বালুকা সৈকতের গা-ঘেঁষে ঘাসজমিটুকু পেরিয়ে এসে দৃষ্টিচালনা করল সমুদ্রের দিকে। দেখল একটা অদ্ভুত দৃশ্য। সুস্পষ্ট দেখতে পেল না অবশ্য। ঝোড়ো মেঘের আড়ালে গোধূলির আলো মিলিয়ে যাচ্ছে একটু-একটু করে–ঘনীভূত হচ্ছে। তমিস্রা। কিন্তু পলকের জন্যে মনে হল যেন ইতিহাস-আশ্রিত একটি নাটক, অথবা একটা ভৌতিক নাটক স্বপ্নকারে অভিনীত হয়ে চলেছে অদূরে–মুহূর্তের মরীচিৎকার মতো যেন বহু যুগের ওপার থেকে ভেসে এসেছে একটা দৃশ্য।


সূর্যাস্তের শেষ রশ্মি তাম্রবর্ণ এবং সুবর্ণবর্ণ সুদীর্ঘ রেখাপাত করেছে কালচে সমুদ্রের ওপর। নীল সমুদ্র আর নীল নেই কৃষ্ণবর্ণ হয়ে এসেছে এর মধ্যেই অন্ধকারের এই পটভূমিকায় দেখা যাচ্ছে আরও অন্ধকারময় দুটি মূর্তিকে। যেন ঐতিহাসিক নাটকের দুটি চরিত্র। যেন মূকাভিনয় চলছে ঘনিয়ে আসা আঁধারের বুকে। একজনের মাথায় উষ্ণীষ–আরেকজনের কোমরে তরবারি। যাত্রাদলের দুটি চরিত্র যেন সহসা নেমে এসেছে ছায়াময় দেহ নিয়ে দারুময় কোনও জাহাজের মধ্যে থেকে।


মরীচিকা দর্শনের প্রবণতা নেই বিপুল ব্যানার্জির। ছায়াদৃশ্যও মরীচিকাসম নয় মোটেই। যুক্তিবুদ্ধি বৈজ্ঞানিক নিষ্ঠা নিয়ে যে-কোনও পরিস্থিতিকে বিশ্লেষণ করে নেওয়ার ক্ষমতা তার আছে। অতীত অথবা ভবিষ্যতের গর্ভ থেকে যে-কোনও দৃশ্যই ভেলকির মতো সহসা আবির্ভূত হলে মন দিয়ে যাচাই করে নিতে সে পারে। তাই বিচিত্র এই মূকাভিনয় দেখে মুহূর্তের মধ্যে উপনীত হল যে সিদ্ধান্তে উঁদে ভবিষ্যদ্বক্তাও অত তাড়াতাড়ি সে সিদ্ধান্তে এসে পৌঁছতে পারত কিনা, সে বিষয়ে সন্দেহ আছে বিলক্ষণ।



চক্ষুভ্রম কেটে যায় মুহূর্তের মধ্যে। পরমুহূর্তেই চোখ পাকিয়ে তাকিয়ে বিপুল ব্যানার্জি যা দেখল তা অস্বাভাবিক হতে পারে, অবিশ্বাস্য নয় মোটেই। একটি মূর্তি রয়েছে আরেকটি মূর্তির পেছনে–প্রায় পনেরো গজ পেছনে। দুজনকেই দেখে মনে হচ্ছে যেন–রাজবেশ আর সেনাপতির বেশ পরে নেমে এসেছে দুটি মানুষ সমুদ্র অভিযান সাঙ্গ করে। ঝলমলে পোশাকের জরি আর ঝালর, উষ্ণীষের মণি আর তরবারির সুদৃশ্য কোষ দূর থেকেও আর ততটা অস্পষ্ট মনে হচ্ছে না। কিন্তু বিংশ শতাব্দীতে এহেন বেশ পরে যাত্রাদলে অভিনয় চলে, মঞ্চে বীরদর্পে হাঁটা যায়, নিরালা সমুদ্রতীরে কেউ এভাবে হাওয়া খেতে আসে না। সামনের মূর্তিটি হনহন করে হাঁটছে, আপনমনে, খেয়ালই নেই যে পেছনে আসছে আর একজন। প্রথম ব্যক্তির খাড়া নাক আর ছুঁচলো দাড়ি দেখেই কিন্তু চিনতে পেরেছে বিপুল ব্যানার্জি। স্যার প্রদ্যুম্ন মল্লিক–তার মনিব। পেছন-পেছন যে আসছে, তাকে সে চেনে না। কিন্তু যাত্রাপার্টির অভিনেতাদের মতো এই যে কুচকাওয়াজ, এর অর্থ অস্পষ্ট নয় তার কাছে। স্যার প্রদ্যুম্ন যাত্রা-পাগল মানুষ। বছরের বেশির ভাগ সময় নিজস্ব বজরায় যাত্রার সরঞ্জাম আর অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে যাত্রা দেখিয়ে বেড়ান এমন-এমন জায়গায়, যেখানে শহরের কোনও যাত্রাপার্টির পক্ষে যাওয়া সম্ভব নয় কোনওমতেই। যাত্ৰাই তার প্রাণ, যাত্ৰাই তার জীবন। শখের পার্টি নিয়ে জলবেষ্টিত বিচ্ছিন্ন অঞ্চলে গিয়ে প্রমোদ বিতরণ করে যতটা আনন্দ দেন, তার শতগুণ আনন্দ পান নিজে। সেই বজরা যে ফেরার পথে, এ খবর রাখে বিপুল ব্যানার্জি। ছ-মাস পরে বাড়ি ফিরছেন স্যার প্রদ্যুম্ন। বজরা রেখে এসেছেন নিশ্চয় কাছাকাছি কোথাও। পরনে তাই যাত্রার রাজবেশ। কিন্তু বজরা থেকে রাজবেশ পরে তিনি নেমে এলেন কেন, এই রহস্যটা রহস্যই রয়ে গেল বিপুল ব্যানার্জির মস্তিষ্কে। মিনিট পাঁচেক তো লাগত ধড়াচূড়া পালটাতে। ধুতি-পাঞ্জাবি পরে নিয়ে বাড়ির পথে রওনা হলেই পারতেন। রহস্যটা তাই জটিল ধাঁধার আবর্ত রচনা করে গেল সেক্রেটারি মশায়ের মগজের কোষে-কোষে। স্যার প্রদ্যুম্নর অভ্যেস সে জানে। কোথায় কী ধরনের পোশাক পরতে হয়, কখন কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়–স্যার অন্তত তা ভালো করেই জানেন। রহস্যটা তাই বেশ কয়েক সপ্তাহ ধরে জবর রহস্য থেকে গেছিল রহস্যময় এই ব্যাপারের সবচেয়ে বড় রহস্যের আকারে। ধূসর গোধূলি, ঘনায়মান আঁধার আর চলমান ওই দুটি নিঃশব্দ মূর্তি যেন যাত্রাপার্টিরই একটি নাটকের অংশবিশেষ।



প্রথম ব্যক্তির চেয়েও অনেক বেশি অসাধারণ দ্বিতীয় ব্যক্তি। পরনে যদিও সেনাপতির পরিচ্ছদ–কিন্তু চেহারা অতি অসাধারণ, তার চেয়েও অসাধারণ তার আচরণ। হাঁটছে অদ্ভুতরকম এলোমেলোভাবে–অস্বস্তি যেন ঠিকরে-ঠিকরে পড়ছে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অঙ্গসঞ্চালনে। কখনও হাঁটছে দ্রুতচরণে, কখনও মন্থর গতিতে। স্যার প্রদ্যুম্নর নাগাল ধরে ফেলা উচিত হবে কিনা, যেন ভেবে ঠিক করে উঠতে পারছে না কিছুতেই। স্যার প্রদ্যুম্ন কানে কম শোনেন বলেই বোধ হয় পেছনে বালির ওপর পায়ের শব্দ শুনতে পাচ্ছেন না। যদি শুনতে পেতেন এবং যদি ডিটেকটিভগিরি জানতেন, তাহলে শুধু পদশব্দ শ্রবণ করেই আঁচ করে নিতে পারতেন পায়ের মালিক কখনও খুঁড়োচ্ছে, কখনও নাচছে, এবং এই দুইয়ের মাঝখানে আরও প্রায় বিশ রকমের ভঙ্গিমায় পেছন-পেছন আসছে। লোকটার মুখ আঁধারে ভালো করে দেখা না গেলেও চকিত চাহনির ঝলক দেখতে পাচ্ছে বিপুল ব্যানার্জি নিরতিশয় উত্তেজনা যেন অদৃশ্য রশ্মি আকারে বিচ্ছুরিত হচ্ছে মুহুর্মুহু চঞ্চল দুই অক্ষিতারকা থেকে। একবার সে পাইপই করে দৌড়তে গিয়েও সামলে নিল পরক্ষণেই মন্থরচরণে পা ফেলে গেল অন্যমনস্কভাবে। তারপরেই যে কাণ্ডটি করে বসল, তা কোনও যাত্রাদলের অভিনেতার কাছে অন্তত আশা করেনি বিপুল ব্যানার্জি বিশেষ করে নিরালা এই সমুদ্রসৈকতে।


লোকটা খাপ থেকে টেনে বার করল তরবারি।


নাটকের এই নাটকীয় মুহূর্তে ক্লাইম্যাক্স যখন ফেটে পড়তে চলেছে, ঠিক তখনি চলমান মূর্তিদুটি অন্তর্হিত হল সৈকতভূমির একটা টিলার আড়ালে। ক্ষণেকের জন্যে বিস্ফারিত চক্ষু সেক্রেটারি শুধু দেখলে অবহেলাভরে বেগে তরবারি চালনা করে একটা সামুদ্রিক উদ্ভিদের শিরচ্ছেদ করল বিচিত্ৰবেশী আগন্তুক। ভাবসাব দেখে মনে হল যেন প্রথম ব্যক্তিটিকে কচুকাটা করতে পারার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় বিষম আক্রোশে ঝাল ঝাড়ল নিরীহ উদ্ভিদটার ওপরেই।



কিন্তু ভয়ানক চিন্তাকুটিল হয়ে উঠল মিস্টার বিপুল ব্যানার্জির বদনমণ্ডল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সৈকতভূমিতে ঘনায়মান চিন্তার মেঘে আচ্ছন্ন দুই চোখ মেলে।


তারপর গম্ভীরবদনে মন্থরচরণে অগ্রসর হল রাস্তার দিকে। সমুদ্রের ধার ঘেঁষে রাস্তা বেঁকে গেছে অনেক দূর পর্যন্ত–স্যার প্রদ্যুম্নর বিশাল প্রাসাদের পাশ দিয়ে গেছে এই সড়ক আরও কিছু দুরে।


সমুদ্রতীর থেকে প্রাসাদে পৌঁছতে গেলে স্যার প্রদ্যুম্নকে আসতে হবে এইপথ ধরেই। দূর থেকে সেক্রেটারি তার হাঁটার ধরন দেখে আন্দাজে তাই রওনা হল সেইদিকেই। নিশ্চয় বাড়ির দিকেই চলেছেন স্যার প্রদ্যুম্ন। অচিরে আবির্ভূত হবেন বাঁকা সড়কে। পথটির প্রথম অংশ বালিতে ঢাকা– যেহেতু সৈকত বরাবর গিয়েছে। তারপর বালি শক্ত হয়েছে আরও কিছুদূর এগিয়ে–অনতিদূরে দেখা যাচ্ছে মল্লিকভবন। প্রথমে মন্থরচরণে, তারপর দ্রুত পদক্ষেপে, অবশেষে নক্ষত্রবেগে নিরেট বালি দিয়ে তৈরি এই পথের দিকেই ধেয়ে গেল বিপুল ব্যানার্জি। গড়িমসি করা তার ধাতে নেই, সবকিছুই করে তড়িঘড়ি–সফল জীবনের মন্ত্রগুপ্তি তো সেইটাই।


কিন্তু একী! বাড়ি ফেরার পথ ধরে স্যার প্রদ্যুম্নকে তো বাড়ি ফিরতে দেখা গেল না। কোথায় গেলেন তিনি?



তার চাইতেও আশ্চর্য ব্যাপারটা দেখা গেল কিন্তু এর পরেই।


বাড়ি অভিমুখে রওনা হল না বিপুল ব্যানার্জিও।


গেল কোথায়, তা জানে শুধু বিপুল ব্যানার্জিই। বাড়ি ফিরেছিল ঠিকই–বেশ কয়েক ঘণ্টা পরে। বিপুল রহস্য এবং ভয়ানক উত্তেজনার সঞ্চার ঘটিয়ে বসিয়েছিল মল্লিকভবনের প্রতিটি প্রাণীর অন্তরে দীর্ঘ অনুপস্থিতির দরুন।


বিরাট বিরাট থাম আর পামবৃক্ষ সুশোভিত প্রাসাদে অধীর হয়ে উঠেছিল প্রত্যেকেই। এত দেরি হচ্ছে কেন? সাগ্রহ প্রতীক্ষার পরিশেষে উপস্থিত হল নিদারুণ অস্বস্তি। সবচেয়ে বেশি ছটফট করতে দেখা গেল খাসভৃত্য কদমচাঁদকে। বিপুলকায় এই জীবটি স্বভাবে অতিশয় শান্ত, অস্থিরতা বস্তুটা ধাতে নেই মোটেই। কথা বলে খুব কম–অস্বাভাবিক নীরবতাই তার চরিত্রের বৃহত্তম বৈশিষ্ট্য। কিন্তু এহেন শান্তশিষ্ট নির্মূপ প্রকৃতির জীবটিই মুহুর্মুহু গবাক্ষপথে দৃষ্টিচালনা করতে থাকে সমুদ্রসৈকতের ওপর দীর্ঘ বাঁকা সাদা পথটির দিকে সবেগে পদচারণা করতে থাকে সামনের বড় হলঘরটিতে।


স্যার প্রদ্যুম্নর প্রাণপ্রিয় ভগ্নী প্রমীলার চিত্তও চঞ্চল হয়েছে বিলক্ষণ। খেয়ালি ভাই যাত্রা নিয়ে ব্যস্ত থাকে বারোমাস। এত বড় বাড়ি আর সংসারের যাবতীয় ঝঞ্জাট পোহাতে হয় তাকেই। নামটা তার প্রমীলা-আকৃতিতেও রাবণপুত্র মেঘনাদের পত্নী প্রমীলার মতোই। বিবাহ নামক শুভকার্যটি ললাটে লেখা ছিল না সেই কারণেই। ভাইয়ের মতই তার নাসিকা প্রত্যঙ্গটি অবিকল খাঁড়ার মতোই শাণিত এবং কোপ মারার ভঙ্গিমায় উদ্যত। শুধু এই খাঁড়া নাকের মহিমাতেই জবরদস্ত এই মহিলাটিকে ভয় পায় এ তল্লাটের কাক-চিল পর্যন্ত। এই পৃথিবীর সব্বাই জানে, মেয়েরা জিহ্বা চালনায় এবং অবিরল কথা বলে যাওয়ায় টেক্কা মারতে পারে যে-কোনও বচনবাগীশ পুরুষকে। প্রমীলা হার মানিয়ে দেয় দুনিয়ার সব মেয়েছেলেকে। মুখে কথার তুবড়ি ফোটে অনর্গল বিরাম নেই এক মুহূর্তের জন্যেও। ঘ্যানোর-ঘ্যানোর করা নয় কিন্তু। কানের পোকা বার করে দেওয়ার মতো আতীক্ষ্ণ কণ্ঠস্বর মাঝে-মধ্যে যখন কাকাতুয়ার তীব্র ডাকের মতো প্রচণ্ড হয়ে ওঠে, তখন কাক-চিল পর্যন্ত উড়ে পালায় মল্লিকবাড়ির ত্রিসীমানা ছেড়ে।



স্যার প্রদ্যুম্নর প্রাণাধিকা কন্যা অলিম্পিয়া কিন্তু একেবারেই বিপরীত প্রকৃতির। পিসির মতো ডাকসাইটে তো নয়ই, আকৃতিতেও মেঘনাদ-পত্নীর মতো নয়। রঙটা একটু ময়লা বটে, কিন্তু আয়ত দুই চোখে অষ্টপ্রহর স্বপ্ন যেন লেগেই আছে। চেঁচিয়েমেচিয়ে পিসি বাড়ি মাতিয়ে রাখে বলেই বোধ হয় তার আর চেঁচানো তো দূরের কথা, টু শব্দটিও করার দরকার হয় না। চোখেমুখে মাখানো অদ্ভুত বিষাদ। কেন, তা জানা নেই এই কাহিনিকারের। এহেন ভাইঝির সঙ্গে তাই একাই তড়বড় করে কথা বলে যেতে হয় খান্ডারনি পিসিকে এবং বিন্দুমাত্র অনিচ্ছা প্রকাশ পায় না অনর্গল কথা বলার সময়ে। কানে তো আর তুলো গুঁজে রাখা যায় না, তাই চুপচাপ সব শুনে যায় অলিম্পিয়া। মাঝে-মা

**********
No Review
Related Books
Loading books…