Home
ভানুমতীর খেল

ভানুমতীর খেল

অদ্রীশ বর্ধন

ভানুমতীর খেল

অদ্রীশ বর্ধন
thriller

Change color

ভানুমতীর খেল ছাড়া আর কি, বিরক্তকণ্ঠে বললে ডিটেকটিভ ইন্সপেক্টর জয়ন্ত চৌধুরী।

অশরীরী ছাড়া কারো পক্ষে আরুণিকে খুন করা সম্ভব নয়। সুতরাং এটা খুন নয়, আত্মহত্যা।..বলে, কফির কাপে প্রচণ্ড শব্দে চুমুক দিল সে।

কথা হচ্ছিল আমার বৈঠকখানায়। আড্ডার আসর জমিয়েছিল বন্ধুবর ইন্দ্রনাথ রুদ্র। প্রাইভেট ডিটেকটিভ হিসাবে ওকে আমার কলমে ঠাই দিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে, আমার চাইতে ওর নামই বেশি। যাক সে কথা।

নির্ভেজাল সেই আড্ডার আসরে ধূমকেতুর মতো আবির্ভূত হল আমার আর একটি গোয়েন্দা বন্ধু–জয়ন্ত চৌধুরী। সরকারের নুন খেয়ে গোয়েন্দাগিরি করে বলে ইন্দ্রনাথ তাকে যখন তখন ঠাট্টা বিদ্রূপ করে বিধিয়ে বিঁধিয়ে উপহাস করে। বলে–রামভক্ত হনুমান, সরকারভক্ত জাম্বুবান।


সেদিনও এই জয়ন্ত এসে আমাদের খোশগল্পের আসরটি পণ্ড করে দিল। এমন একটা অবিশ্বাস্য অপঘাত কাহিনি বর্ণনা করল যা আত্মহত্যা ছাড়া কিছুই নয়। অথচ লোকান্তরিত লোকটার পরিচিতবর্গের জবানবন্দী থেকে মনে হয় হত্যা। বেশ ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আটঘাট বেঁধে হত্যা।



তাই জয়ন্ত চৌধুরীর মেজাজ সপ্তমে চড়েছে। গরুখোঁজা খুঁজে বার করেছে ইন্দ্রনাথকে। এক নিঃশ্বাসে বিবৃত করেছে আদ্যপান্ত ঘটনাটা। সবশেষে মন্তব্য করেছে–একে যদি হত্যাকাণ্ড বলতে হয় তো বলব ভানুমতীর খেল। অথচ ছোটকর্তা টিটকিরি দিয়ে বললেন কিনা জয়ন্ত, তুমি এবার রিটায়ার করো। এটা সাজানো আত্মহত্যা। আসলে খুবই ইনটেলিজেন্ট মার্ডার। আমার ইনটেলিজেন্স নিয়ে এ হেন কটাক্ষ, বলুন দিকি বৌদি, সহ্য করা যায় কি?


গৃহিণী কবিতা মুখ টিপে হেসে বলেছে–সত্যিই তো।


ইন্দ্রনাথ, তোর কী মনে হয়, গলার শির তুলে চেঁচিয়ে বলেছে জয়ন্ত। |||||||||| তোর কী মনে হয়, সেটা বল। ইজ ইট এ মার্ডার? তাই যদি হয়। প্ল্যানচেট করে পি সি সরকারের প্রেতকে নামালেই হয়–আমাকে কেন? কুহক বিদ্যেটা আমি শিখিনি। ইন্দ্রজাল আর রহস্যের জাল কি এক জিনিস হল?


ইন্দ্রনাথ তখন গম্ভীর হয়ে গিয়েছিল। ঠোঁটের কোণে ঝুলছিল আধপোড়া কচি। ধোঁয়ার সুতো কাঁপতে কাঁপতে স্পর্শ করছিল কড়িকাঠ। ওর কবি কবি মুখটিও উথিত সেইদিকে–স্বপ্ন-ছাওয়া চাহনি নিবদ্ধ কড়িকাঠের টিকটিকিটার ওপর। বলল উদাস গলায়–জয়ন্ত, টিকটিকিটা দেখেছিস?



টিকটিকি! জয়ন্ত খাবি খেল যেন।


স্কাইলাইট থেকে বেরিয়ে কড়িকাঠ বরাবর হাঁটছে টিকটিকিটা। আমি যদি ওকে মনে করি হত্যাকারীর হাত, তাহলেই তো হত্যার সমাধান হয়ে যায়।


টিকটিকি! হত্যাকারীর হাত। ইন্দ্রনাথ আমার মাথার অবস্থা ভালো নয়। বেশি ইয়ার্কি মারলে তোকেই খুন করে বসতে পারি।


চোখ নামিয়ে প্রশান্ত হাসল ইন্দ্রনাথ। টানাটানা চোখে কৌতুক উপচে পড়ল। বলল বুদ্ধিদীপ্ত ধীর কণ্ঠে–জাম্বুবান কি সাধে বলেছি!


ফের।


ছোটকর্তা ঠিকই বলেছেন, এটা হত্যা, আত্মহত্যা নয়।


কীভাবে? কীভাবে? কীভাবে? তড়াক করে লাফিয়ে চিলের মতো চেঁচিয়ে উঠল জয়ন্ত। এমন জোরে চেঁচালো যে টিকটিকিটা সুড়ুৎ করে উধাও হল স্কাইলাইটের ফোকরে! সেইদিকে আঙুল তুলে বলল ইন্দ্রনাথ–ওই ভাবে!



হেঁয়ালির আগের ঘটনাটা এবার বলা যাক।


ফিরোজা থিয়েটার এই রহস্যকাহিনির অকুস্থল। থিয়েটারটি ব্রিটিশ আমলের। অনেক ইতিহাস, অনেক স্মৃতিবিজড়িত এই প্রমোদ নিকেতন দীর্ঘ একশো বছর ধরে আমোদ বিতরণ করে এসেছে রসিকদের মধ্যে। ফিরোজা থিয়েটারের চাইতে বড় থিয়েটার হালে তৈরি হয়েছে শহরে। কিন্তু এমন জমকালো কোনওটাই নয়। এ থিয়েটারে প্রবেশ করলেই মনের মধ্যে যেন সাতটা কোকিল গান গেয়ে ওঠে। মান্ধাতা আমলের লিফটে চড়ে তিনতলায় ওঠবার পর বিশাল নাট্যশালার বিশালতা মাথা ঘুরিয়ে দেয়। সাহেবদের কাণ্ডই আলাদা। এ-হেন ফিরোজা থিয়েটারে নতুন নাটক মঞ্চস্থ হতে চলেছে। মহড়া শেষ হতে হতেই রাত আটটা বেজে যায়। রোজই বাড়ি ফিরতে রাত হয় তপন আর সুলতার।


তপন ফিরোজা থিয়েটারের বাঁধা বাজিয়ে আর গাইয়ে। ওর দরাজ গলায় গান আর সুরেলা পিয়ানো সঙ্গীত না থাকলে কোনও নাটকই জমে না। চেহারাটিও ভালো। তাই স্টেজেও নামতে হয়। নাটক লেখা হয় সেইভাবেই। সুলতা ওর নতুন বিয়ে করা বউ। রূপসী। ফিরোজা থিয়েটারের যা কিছু নাটক রচনার দায়িত্ব ওর কাঁধে। সুলতার সংলাপ এত মিষ্টি, এত তেজালো, এত নাটকীয়, যে দর্শকরা ওর নামে পাগল।



ফিরোজা থিয়েটারেই দুজনের পরিচয়। প্ৰণয় এবং পরিণয়।


সেদিনও রাত করে ফ্ল্যাটে ফিরল তপন আর সুলতা। সুলতা শাড়ি পালটে টান টান হল শয্যায়, উদরাগ্নি হোটেলেই নিভিয়ে আসা হয়েছিল। সুতরাং জামা খুলতে গিয়ে তপন চমকে উঠল। মানিব্যাগটা ফেলে এসেছে স্টাফরুমে।


সুলতার তখন ঘুম এসে গেছে। মানিব্যাগ স্টাফরুমে পড়ে আছে শুনে জড়িত কণ্ঠে বলল–কালকে গেলেই পাবেখন। এসে শুয়ে পড়ো।


তপন বললে–তা হয় না। মানিব্যাগ ভর্তি টাকা রয়েছে। ড্রেসিং রুমেও চাবি দেওয়া থাকে না। সকালে ঝাড়ুদার আসে। তার চাইতে আমি এখুনি গিয়ে নিয়ে আসি। এই তো তিন মিনিটের রাস্তা। যাব আর আসব।


এসো, বলে পাশ ফিরে পাশবালিশে পা তুলে দিয়ে ঘুমিয়ে পড়ল সুলতা। রাত তখন দশটা। ফিরোজা থিয়েটার খাঁ-খাঁ করছে। সামনের ফটক দিয়ে প্রবেশ করল তপন। সিঁড়ি বেয়ে উঠল দোতলায়। দেখল, সামনেই লিফট। লিফটম্যান নেই। অসময়ে কোনওদিনই থাকে না। বলতে গেলে সারা ফিরোজা থিয়েটারে একটি মাত্র প্রাণী ছাড়া দ্বিতীয় ব্যক্তি থাকে না। নাম তার ইস্পাহানি।



ইস্পাহানি সম্বন্ধে দু-চার কথা এই সুযোগে বলে নেওয়া যাক। কেন না, দুর্ভেদ্য এই অপঘাত-রহস্যে বড় রকমের স্থান জুড়ে রয়েছে এই মানুষটা।


ইস্পাহানির বয়স সত্তরের ওপরে। লোকে বলে তার চোখে ছানি পড়েছে। কিন্তু সে তা মানতে রাজি নয়। ইস্পাহানির চুল সাদা, দাড়ি লাল, ভুরু কালো। সব চাইতে আশ্চর্য তার দৈর্ঘ্য। এ রকম বেঁটে গুড়গুড়ে বামন মূর্তি পিগমিদের দেশে পাওয়া যায়। কলকাতার পথে ঘাটে পাওয়া যায় না। মাত্র আড়াই ফুট লম্বা বাঁটকুল মূর্তি–তার ওপর চুল-দাড়ি-ভুরুর রং তিন রঙের।


ইস্পাহানিকে সংগ্রহ করেছিলেন ফিরোজা থিয়েটারের মুসলমান মালিক পারস্যের পথ থেকে। থিয়েটারের অন্যতম আকর্ষণ হিসেবে তার চাকরি হয় পঞ্চান্ন বছর আগে। ক্রমে ক্রমে প্রকাশ পায় তার অসাধারণ প্রভুভক্তি যা নাকি সারমেয়দের সমতুল্য। এরকম বিশ্বাসভাজন ভক্তি এ যুগে বিরল। তাই রাত্রি নিশীথে গোটা ফিরোজা থিয়েটারের রক্ষণাবেক্ষণের ভার তার একার–আর কারো নয়।


তিনতলায় ইস্পাহানির ঘর। রাত গম্ভীর হলেই দরজা খুলে চারপাইয়ের ওপর ঠ্যাং ছড়িয়ে বসে থাকে সে। আর আলবোলা সাজিয়ে ভুরুক ভুরুক করে তামাক খায়। এইটাই একমাত্র নেশা ইস্পাহানির। বিয়ে-থা সে করেনি।



একটা কথা আবার পুনরাবৃত্তি করা যাক। দরজা খুলে তাম্রকুট সেবন করে ইস্পাহানি। কারণ নাকি ধোঁয়ায় তার দম আটকে আসে। এটা তার বহু বছরের অভ্যেস।


খোলা দরজার বিপরীত দিকে আর একটা ঘর। এ-ঘর জাঁদরেল নায়ক আরুণির। ফিরোজা থিয়েটারে এমনি ঘর আরো আছে। করিডরের দু-পাশে সারি সারি স্টাফ রুম। থিয়েটারের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের প্রতিজনের বরাদ্দ একটি বিশ্রাম ঘর। কমন গ্রীনরুমে অনেকেই যেতে চায় না–নিজের নিজের ঘরই তাদের পছন্দ। ড্রেসিংরুম বলতে এই স্টাফরুমকেই বোঝায়। তিনতলার ওপরে ছাদ।


রাত দশটায় স্টাফরুম থেকে নিজের মানিব্যাগ উদ্ধার করে লিফটে উঠল তপন। কিন্তু নির্জন নিশ্চুপ থিয়েটার ভবনে একা-একা লিট চালানোর ছেলেমানুষি হঠাৎ পেয়ে বসল ওকে। দোতলা থেকে নীচে না নেমে সটান উঠে গেল তিনতলায়। কোলাপসিবল গেট-এ ফাঁক দিয়ে দেখল ইস্পাহানির দরজা খোলা। আলো জ্বলছে। তামাকের গন্ধও পাওয়া যাচ্ছে। যথারীতি তাম্রকুটের নেশায় আবিল হয়েছে বৃদ্ধ।


আরো দেখল, আরুণির ঘরের দরজাও দুহাট করে খোলা। সে ঘরেও জ্বলছে আলো।



লিফট চালিয়ে একতলায় নামল তপন।


রাস্তায় বেরিয়ে কিছুদূর যেতে না যেতেই একটা গাড়ি উল্কাবেগে এসে ব্রেক কষল ফটকের সামনে। দরজা খুলে হন্তদন্ত হয়ে নামলেন ডক্টর লুঙ্খা। ফিরোজা থিয়েটারের স্টাফ ডক্টর।


একটু বিস্মিত হল তপন। এত রাতে জনহীন থিয়েটারে কার চিকিৎসার দরকার পড়ল? পরক্ষণেই চিন্তা মুছে গেল মন থেকে ঘুমের দৌরাত্ম্যে।


ঘুম একেবারেই ছুটে যেত চোখ থেকে যদি আরুণির ঘরে উঁকি দিত তপন। দেখত, কড়িকাঠ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে একটা সদ্য-ঝুলন্ত দেহ।


আরুণির দেহ!


পরের দিন সকালে হইচই পড়ে গেল ফিরোজা থিয়েটারে। ডক্টর লুথরা বললেন টেলিফোনে তলব করেছে আরুণি স্বয়ং। টেলিফোন অবশ্য তিনি নিজে ধরেননি। ধরেছিল ওঁর দাসী মন্থরা। মন্থরাকে জেরা করল জয়ন্ত চৌধুরী। আমতা-আমতা করে মন্থরা বললে–এজ্ঞে, তিনিই আরুণিবাবু কিনা জানব কেনে? বললেন তো আরুণিবাবু বলছি, ডাক্তারবাবুকে এক্ষুনি থিয়েটারে পাঠিয়ে দাও। ভীষণ বিপদ।



জয়ন্ত মুখ ভেংচে চমকে উঠেছিল–কেমনে আবার জানবে? আরুণিবাবু? কখনো ফোন করেননি ডাক্তারবাবুকে? করেছিলেন তবুও গলা চিনতে পারলে না?


ভয়ে কাঁটা হয়ে বললে মন্থরা–এজ্ঞে, তার গলা তো ভারি। মনে তো হয় উনি নন।


অর্থাৎ কেসটা ঘোরালো হল। অন্য কেউ যদি ফোন করে থাকে, তাহলে সে কে? সেই কি নাটের গুরু হত্যাকারী না, আত্মহত্যার চাক্ষুষ সাক্ষী?


উভয়ক্ষেত্রেই তপন ফেঁসে যাচ্ছে। পুলিশের ছোটকর্তার তীব্র ধারণা মেনি মুখো ওই গাইয়ে বাজিয়ে লোকটা হয় হত্যাকারী, নয় হত্যাকারীর শাগরেদ। আরে বাবা, তুমি যদি অতই সাচ্চা পার্টি হবে তো খামোকা লিফট চালিয়ে তিনতলায় উঠতে গিয়েছিলে কেন? তোমার ঘর তো দোতলায়? তাছাড়া, কোনওদিন তোমার মানিব্যাগ নিতে ভুল হয় না, ভুল হল সেইদিনই যেদিন চিত্রগুপ্ত তাঁর জাবদাখাতায় তেঁড়া মারলেন আরুণির নামের পাশে?


কিন্তু এর পাল্টা যুক্তিও আছে। তপনকে কেউ দেখেনি ফিরোজা থিয়েটারে রাত দশটায়। তা সত্ত্বেও সে কবুল করেছে। না করলেও পারত। সে যদি নাটের গুরুই হবে তো যে–খবর কেউ জানে না, সে-খবর পুলিশকে বলে খাল কেটে কুমির ডাকবে কেন?



তাছাড়া, ডক্টর লুথা বলছেন, আরুণির হৃদপিণ্ড পরীক্ষা করে তিনি তাজ্জব হয়ে গিয়েছিলেন। ধুকধুক করে তখনও হার্ট কাজ করে চলেছিল–নিঃশ্বাস যদিও পড়ছিল না। এরকম অবস্থা নাকি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার মিনিট দু-তিন পর পর্যন্ত থাকে। উনি কোরামিন ছুঁড়েও অবশ্য হার্ট আর চালু করতে পারেননি। তাছাড়া, ঘাড়ের কাছে মেরুদণ্ডর হাড় ভেঙে গিয়ে যার মৃত্যু ঘটেছে, তার হার্টে কোরামিন দিয়েও কোনও লাভ ছিল না। তবে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে।


ডাক্তার যখন ফোন পান, তখনো জীবিত ছিল আরুণি। সে কড়িকাঠে ঝুলেছিল, ডাক্তার তার কাছে পৌঁছোনোর মিনিট দু-তিন আগে।


কিন্তু সে সময়ে তপন ছাড়া আর কেউ তো আসেনি থিয়েটারে?


সুতরাং হয় তপন হত্যাকারী, না হয় আরুণি নিজেই আত্মঘাতী হয়েছে। ঠিক তার আগেই গলা পালটে ফোন করেছে ডাক্তারকে অভিনেতার পক্ষে যা অসম্ভব নয় মোটেই।


আরও তথ্য প্রকাশ পেল।



মদ্যপান করেছিল আরুণি। জিনের বোতল আর গেলাস ছিল ঘরের মধ্যেই। জিনের মধ্যে মেশানো ছিল পেমবুটাল। ঘুমের ওষুধ। এত বেশি মাত্রায় ছিল যে মরবার আগে বেহুঁশ হয়ে গিয়েছিল আরুণি।


বেহুশ হয়ে গিয়েছিল। হুঁশ ছিল না। তবে ফোন করেছিল কে? নিশ্চয় সে নয়। তাহলে?


হত্যাকারী।


কিন্তু হত্যাকারী ঘরে ঢুকল কী করে? ডাক্তার পৌঁছোনোর দু-তিন মিনিট আগে দড়ি থেকে ঝোলানো হয়েছে বেহুঁশ দেহটাকে। সে সময় দরজার দিকেই তাকিয়েছিল ইস্পাহানি। আরুণি বাবুর ঘরে কাউকে সে ঢুকতে দেখেনি। বেরোতেও দেখেনি। মোটে দু-তিন মিনিটের তো মামলা।


অথচ ডাক্তার এসে দেখল তখনো হা

**********
No Review
Related Books
Loading books…