Home
ব্ল্যাকমেল

ব্ল্যাকমেল

অদ্রীশ বর্ধন

ব্ল্যাকমেল

অদ্রীশ বর্ধন
thriller

Change color

বলুন, আমি ইন্দ্রনাথ রুদ্র বলছি।

নমস্কার। আমার নামটা টেলিফোনে বলতে চাই না। কিন্তু দেখলেই চিনবেন।

দেখা করতে চান?

হ্যাঁ। আজ রাত দশটায়। যখন আপনি একা থাকবেন। বিষয়টা অত্যন্ত গোপনীয়। আমার কেস যদি টেক-আপ না-ও করেন, আপনি ছাড়া কেউ আর তা জানবে না–এই শর্তে যদি রাজি থাকেন, তাহলে আসব।

আসুন।


আমি নিজে গাড়ি ড্রাইভ করে যাব। সাদা অ্যামবাসাডর। সব কাঁচ তোলা থাকবে। আপনি কাইন্ডলি গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। আশপাশে যখন কেউ থাকবে না, আমি গাড়ি থেকে নেমে আপনার বাড়ি ঢুকব।



তাই হবে।


লাস্ট রিকোয়েস্ট। অফেন্ডেড হবেন না। আপনার প্রফেশনাল ইথি-এর ওপর আমার বিশ্বাস আছে বলেই আপনার শরণাপন্ন হচ্ছি।


বুঝেছি। ঘরে টেপ রেকর্ডার জাতীয় কোনও বাগিং ডিভাইস যেন না থাকে–এই তো?


অস্ফুট হাসি ভেসে এল তারের মধ্যে দিয়ে। তারপরেই রিসিভার নামিয়ে রাখার আওয়াজ।


রাত ঠিক দশটায় সাদা অ্যামবাসাডর ব্রেক কষল সুভাষ সরোবরের পাশে একতলা বাড়ির সামনে। গাড়ির সব কাঁচ তোলা। ধোঁয়াটে ফিল্ম লাগানো বলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না চালককে।


ইন্দ্রনাথ ডাইনে-বাঁয়ে দেখে নিল। কেউ নেই। এ সময়ে সুভাষ সরোবর বলতে গেলে ফাঁকাই থাকে। এগিয়ে গেল গাড়ির দরজার সামনে।



খুলে গেল দরজা। সাদা ধুতি পাঞ্জাবি পরা মধ্যবয়স্ক নাতিদীর্ঘ ভদ্রলোক নেমে এসেই ইন্দ্রনাথের পাশ দিয়ে গেট পেরিয়ে দাওয়ায় উঠে, ঢুকে গেলেন ঘরের মধ্যে।


গেট বন্ধ করে দিয়ে ইন্দ্রনাথ ঢুকল তারপর। দরজা বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়াল রাতের অতিথির দিকে।


মাথার ওপর ইলেকট্রিক বাল্ব জ্বলছে। ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ঠিক তার নিচে। মাথায় বড় জোর পাঁচ ফুট। না-রোগা না-মোটা। বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে। সে অনুপাতে মাথার চুল বেশ পেকেছে। কপালের ওপর থেকে চুল উঠে গেছে। উঁচু চওড়া কপাল আরও চওড়া হয়েছে। বাঁদিকে সিঁথি। বেশি পেকেছে জুলপির চুল এবং অস্বাভাবিকভাবে চোয়ালের হাড় চাপা দিয়ে ঝুলছে ঘাড় পর্যন্ত। দাড়িগোঁফ নিখুঁতভাবে কামানো। ভুরুর লম্বা-লম্বা চুল কখনও উঁচিয়ে রয়েছে, কখনও ঝুলে পড়েছে। নাক সিধে আর শক্ত। ঠোঁট চাপা আর কঠিন। লম্বা জুলপির আড়ালে চোয়ালের হাড়ও যে বিলক্ষণ কঠোর, তা আন্দাজ করে নেওয়া যায় গ্রানাইট মুখাবয়ব আর প্রদীপ্ত চোখ দেখলে। এঁর এই চোখ আর এই জুলপি কার্টুনিস্টদের কাজ অনেক সহজ করে দিয়েছে। ছোটখাট মানুষটার শক্ত ধাতকে ফুটিয়ে তুলতে বেগ পেতে হয় না। পার্লামেন্টে অথবা জনসভায় ইনি যখন উঠে দাঁড়ান থমথমে নৈঃশব্দ্য নেমে আসে চারপাশে। এমনই এঁর ব্যক্তিত্ব আর বাগ্মিতা। প্রজ্ঞা আর পাণ্ডিত্য।



কিংবদন্তিসম সেই সম্মোহনী চাহনি ইন্দ্রনাথের ওপর নিবদ্ধ, রেশমমসৃণ কণ্ঠস্বরে তিনি বললেন, ইন্দ্ৰনাথবাবু, আমি যে বিপদে পড়েছি, তার সমাধান আমার ব্ল্যাককোট কমান্ডোরা করতে পারবে না। কারণ আমাকে ব্ল্যাকমেল করছে একটি মেয়ে যাকে নিয়ে এক সময়ে আমি মাতামাতি করেছিলাম–একটু বেশিমাত্রায় করেছিলাম–বুঝতেই পারছেন কী বলতে চাইছি–এর বেশি বলা সমীচীন নয়–আজ আমি নিষ্কলঙ্ক চরিত্র বলেই ইন্ডিয়ার হাল ধরতে পেরেছি–আমার ইন্টারন্যাশনাল ইমেজ অতিশয় উজ্জ্বল–গোটা ইন্ডিয়ার ফিউচার নির্ভর করছে আমার নীতি নির্ধারণের ওপর। কিন্তু এই মেয়েটি যদি তার স্মৃতিচারণ ছেপে বের করে দেয়, তাহলে সবাই জানবে, আমার ভেতরেও দুর্নীতি আছে, আমি চরিত্রহীন, দেশের ভার আমার হাতে রেখে দেওয়া নিরাপদ নয়। আমি তো ডুববই, নেক্সট ইলেকশনে আমার পার্টিও মুছে যেতে পারে।


ইন্দ্রনাথ বললে, বসুন। পা


শাপাশি বসল দুজনে। একই সোফায়।


ভদ্রলোক বললেন, আমি ডিকেটটিভ গল্প পড়তে ভালোবাসি ছেলেবেলা থেকেই। আপনার কাহিনি অনেক পড়েছি। অনেক উঁচুতে উঠে গেছি বলে, আর দরকার হয়নি বলে, আপনার সঙ্গে আলাপ হয়নি। আজ আমি হাতে অনেক সময় নিয়ে এসেছি কাল ভোরের ফ্লাইটে দিল্লি ফিরে যাব। দরকার হলে সারারাত আপনার সঙ্গে গল্প করব। তাতে আমার টেনশন কাটবে। টেনশনের শিখরে যাঁরা বসে থাকেন, টেনশন তাঁদের চোখেমুখে প্রকাশ পায় না। কণ্ঠস্বরে তো নয়ই। কণ্ঠস্বরে তো নয়ই। ইন্দ্ৰনাথ শুধু চেয়ে রইল।



তিনি বললেন, কোনান ডয়ালের চার্লস অগাস্টাস মিলভারটন আপনি পড়েছেন, আমিও পড়েছি। ব্ল্যাকমেলার মিলভারটন-এর গল্পটা প্রথম ছেপে বেরয় কোলিয়ার্স ম্যাগাজিনে–১৯০৪ সালে। জানেন? তারিখটা ইন্টারেস্টিং। কেননা, ব্ল্যাকমেলাররা তাদের ক্রাইম অবাধে চালিয়ে গেছে। সমাজে–সবই ধামাচাপা পড়েছে। শার্লক হোমস ওয়াটসনকে বলেছিলেন, চিড়িয়াখানার মাপের খাঁচার সামনে দাঁড়িয়ে কিলবিলে, হড়হড়ে, পিচ্ছিল, ক্লেদাক্ত প্রাণীগুলোর কালো মৃত্যুর মতো চকচকে চোখ আর কুটিল, চ্যাপ্টা মুখের দিকে তাকালে তোমার গা শিরশির করে না? আপাদমস্তক রি রি করে ওঠে না অপরিসীম ঘৃণায়? সারাজীবনে পঞ্চাশজন খুনির সঙ্গে বুদ্ধির পাঞ্জা লড়েছি আমি, কিন্তু ওদের মধ্যে সবচেয়ে বদ লোকটার নাম শুনলেও আমার এতটা ঘৃণা আর বিদ্বেষ জাগে না, যতটা হয়, এই লোকটার নাম শুনলে। ওর ছায়া মাড়াবার প্রবৃত্তিও আমার নেই। ইন্দ্রনাথবাবু, শার্লক হোমসের কথার প্রতিধ্বনি করে বলতে ইচ্ছে করছে, এই মেয়েটার হাতে লেখা চিঠি দেখলেও আমার গা শিরশির করে ওঠে।


ইন্দ্র বলে, চিঠিতে ব্ল্যাকমেল করছে?


হ্যাঁ। এক্সিকিউটিভ বন্ড পেপারের মোটা সাদা খাম দেখলেই আজকাল আমার গা ঘিনঘিন করতে থাকে। বিশেষ করে সেই খামে যখন সবুজ কালি দিয়ে লেখা থাকে আমার নাম–অতিশয় চেনা হাতের লেখা–একটা সময় যখন এই হাতের লেখা দেখবার জন্যে পাগল হয়ে থাকতাম আর এখন? বুক গুড়গুড় করে।



আপনার?


হাসলেন ভদ্রলোক। সীমিত হাস্য। যান্ত্রিক হাসিও বলা যায়। মনের হালকা রসকে প্রকাশ করবার এই ক্ষমতা ঈশ্বর দিয়েছেন শুধু মানুষকে। কিন্তু এই মানুষটার সেন্টিমিটার দিয়ে মাপা ক্ষীণ হাসিতে হালকা রস প্রকাশ পেল না–নিঃসীম তিক্ততা ছাড়া সেখানে কিছুই নেই।


বললেন, আমি অকুতোভয় সব্বাই তা জানে। কিন্তু আমার মনেও ভয়ের সঞ্চার করতে পেরেছে কন্যাকুমারিকা।


তার নাম?


হ্যাঁ। ইন্দ্রনাথবাবু, আমার অতীত পাঁচজনকে বলবার মতোন নয়। কামারপুকুরের পাশে বিশ বিঘে জমির মালিক ছিলেন আমার দাদু। ভট্টচাজ্যি বামুন। যজমান ছিল, গরু-লাঙ্গলও ছিল। আমার ছয় পিসি, বাবারা চার ভাই। আমার বাবা সবচেয়ে বড়। তিনি কলকাতার একটা জুটমিলে ক্যান্টিন সুপারভাইজার ছিলেন। দুই ছেলে থাকত তার কাছে কলকাতায়। আমি আর আমার মেজোভাই থাকতাম দাদু-দিদিমার কাছে। বাবা মাসে-মাসে টাকা পাঠিয়ে দিতেন। দাদু-দিদিমা তখন খুব ভালোবাসতেন আমাকে। জুটমিল বন্ধ হয়ে যেতেই বাবা আর মা দুই ভাইকে নিয়ে চলে গেলেন দেশে। অত্যাচার শুরু হল আমার ওপর। দশটা গরু দেখতে হবে, যজমানদের দেখতে হবে, বাড়ির ঠাকুরঘরগুলোর দেখাশুনো করতে হবে–তারপর যদি সময় থাকে স্কুলের পড়াশুনো করতে পারব। তাই করেছিলাম রাত তিনটেয় উঠে সব কাজ সেরে পড়তে যেতাম। অঙ্ক পরীক্ষার আগে তিনদিন একটু বেশি তৈরি হতে চেয়েছিলাম। ছোটকাকা কোনও কাজ করত না। তাকে বলেছিলাম–এই তিনটে দিন তুমি সামলাও। সে আমাকে যাচ্ছেতাই বলে বেরিয়ে গেল বাজারে আড্ডা মারতে। দাদু আর দিদিমাকে বলতে গেলাম–তেনারা রেগে গেলেন। সব শেষের কথা, কাজ না করলে বাড়ি থেকে বিদেয় হও–পড়াশুনো গোল্লায় যাক।



ইন্দ্রনাথবাবু, পরের দিন ভোর ছটা পাঁচের ট্রেনে কলকাতা রওনা হলাম। শিয়াখালায় টিকিট চাইতেই স্টেশনে নেমে পড়লাম। তখন মনে পড়ল, এখানে একজন কালীসাধক জ্যোতিষী থাকেন। তিনি শুধু মুখ দেখে ভবিষ্যৎ বলে যান। চলে গেলাম তার ডেরায়। তিনি মন্দির থেকে পুজো শেষ করে বেরচ্ছিলেন। চৌকাঠে পা রেখেই আমাকে দেখলেন। দেখেই বললেন, যা, যা, তুই অনেক বড় হবি। শিগগিরই একটা মেয়ের পাল্লায় পড়বি–সে তোকে অনেকদূর নিয়ে যাবে।


সেই মেয়েই এই কন্যাকুমারিকা। জ্যোতিষীর ওখান থেকে শিয়াখালা স্টেশনে চলে এসেছিলাম। আমার দূর-সম্পর্কের এক দাদু দাঁড়িয়েছিলেন কলকাতায় যাবেন বলে। তিনিই আমাকে নিয়ে এসে ফেললেন এই বেলেঘাটায়। তখন এই অঞ্চলের এত রমরমা ছিল না। সুভাষ সরোবর ছিল না। বাইপাস ছিল না। শুধু ভেড়ি আর জঙ্গল। জোড়ামন্দিরের উলটোদিকে মসজিদের সামনেও এত দোকান ছিল না। ওইখানে একটা রঙের কারখানায় দারোয়ানের কাজ পেলাম। একটা বিরাট বাগানঘেরা পাথরের মূর্তি দিয়ে সাজানো চারতলা বাড়িতে রঙের কাজ চলছিল। তখনকার আমলে চারতলা বাড়ি যাদের থাকত, তারা কত বড়লোক হত বুঝতেই পারছেন। এদের ছিল ভেড়ির কারবার। এই বাড়িতে রং নিয়ে যেতাম। মিস্ত্রিদের কাজের তদারকি করতাম। আলাপ হল কন্যাকুমারিকার সঙ্গে। বাড়ির একমাত্র মেয়ে। একমাত্র সন্তানও বটে। বড় আদুরে। খামখেয়ালি। দাদুর চোখের মণি। তার ইচ্ছেতেই চলে এলাম বড় বাড়িতে। তার ইচ্ছেতেই মাস্টারের কাছে নতুন করে পড়াশুনা শুরু করলাম। এক অদৃশ্য শক্তি যেন আমাকে ধাপে-ধাপে তুলে নিয়ে গেল শিক্ষাদীক্ষার শিখরে। আজকের রাম ভট্টাচার্য তাই চিরকাল ঋণী থাকবে কন্যাকুমারিকার কাছে।



বাড়ির পেছনে তিন বিঘে বাগানে পুকুর ছিল, বড়-বড় গাছ ছিল। আমরা সেখানে খেলা করেছি। তখনি অনেক বাড়াবাড়ি করেছিলাম। বড় বাড়িতে যা হয়। কিন্তু সবই গোপনে।


কন্যাকুমারিকার চাপেই বিলেত গেছিলাম। ফিরে এলাম ব্যারিস্টার হয়ে, শুরু করলাম রাজনীতি। কলকাতার পাট চুকে গেছিল–দিল্লিতেই ঘাঁটি গাড়তে হয়েছিল। বিবেকানন্দই আমার জীবনে প্রথম আদর্শ। তাই সারা ভারতকে নিজের দেশ বলে ভেবেছিলাম। তাই ভারতের সবাই আমাকে নিজের লোক মনে করেন। আপনি তা জানেন।


কন্যাকুমারিকা সেই কারণেই বলেছিল, কলকাতায় এলে তুমি আর এ-বাড়িতে উঠবে না। বালিগঞ্জে তোমাদের ডেরায় থাকবে। মাঝে-মাঝে সঙ্গ দিয়ে যাবে আমাকে।


কন্যাকুমারিকা বিয়ে করেনি। আমারই মতোন। বিয়ে-থার কথাও কোনওদিন আমাকে বলেনি। বললেও রাজি হতাম না। কারণ, ওই বন্ধন আমাকে মানায় না। সময় কম, কাজ বেশি। সবই দেশের কাজ। স্ত্রী-র জন্যে সময় আমার নেই।


কন্যাকুমারিকার মা-বাবা ছেলেবেলাতেই মারা গেছিলেন। দাদু মারা যান আমি বিলেতে থাকবার সময়ে। বিষয়সম্পত্তির চাপে কন্যাকুমারিকা সংসারী হওয়ার স্বপ্ন ছেড়ে দেয়। সবই আমাকে চিঠি লিখে জানাত। যা জানায়নি, তা জেনেছি অনেক পরে।



কৈশোরেই যে শরীর নিয়ে বাড়াবাড়ি করতে পারে, যৌবনে সে সন্ন্যাসিনী হয়ে যাবে না– এটা আমার ভাবা উচিত ছিল। যার হাতে টাকা, তার পারিষদবর্গের অভাব হয় না। কন্যাকুমারিকা একাধারে হয়েছিল চরিত্রহীনা আর উড়নচণ্ড। কলকাতায় এসে মাঝে-মাঝে যখন তাকে সঙ্গ দিয়ে যেতাম, স্বাভাবিকভাবেই সে মেয়েলি কৌতূহলে খুঁচিয়ে খুঁচিয়ে আমার গোপনতম কথাও জেনেছে। কৈশোরের সেই চাপল্য আর দেখায়নি। আমি তার এই পরিবর্তন দেখে একটু অবাক হয়েছিলাম। ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি সে দেউলে হতে বসেছে। দেনা যত বেড়েছে, রূপ আর যৌবনকে ততই উজাড় করে দিয়েছে কলকাতার ধনীদের পায়ে। সংক্ষেপে, সে ভদ্র-বারবনিতা হয়ে গেছে।


রাষ্ট্রের বহু সিক্রেট কন্যাকুমারিকার কাছে বলেছিলাম। আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, জাপান, জার্মানি কার সঙ্গে কখন কী কথা বলেছি রঙ্গচ্ছলে গল্প করে যেতাম। আমার জীবনে একমাত্র সঙ্গিনী সে, আমার জীবনকে গড়ে দিয়েছে–তাকে ছাড়া বলব কাকে? যদিও সেসব গুহ্য কথা কারও জানবার কথা নয়। সে কিন্তু অনেকদিন ধরেই লিখতে শুরু করেছিল তার আত্মজীবনী। কলকাতায় এসে তাকে সঙ্গ দিতে গিয়ে দেখেছিলাম তাকে লেখার নেশায় ধরেছে। সবুজ কালির দোয়াতে কলম ডুবিয়ে লিখত, আর গালে হাত দিয়ে জানলা দিয়ে বাগানের গাছপালার দিকে চেয়ে থাকত–যে বাগানে কেটেছে আমাদের দুজনের কৈশোর। চিঠির পর চিঠি লিখত–ডাকটিকিটে জিভ বুলিয়ে খামে সাঁটত বরাবরের অভ্যেস। আমি ঠাট্টা করে ইদানীং বলতাম, তুমি কি তসলিমা নাসরিন হওয়ার স্বপ্ন দেখছ?–ও হেসে বলত, তুমি যদি দেশের জন্যে জীবন দিতে পারো, আমি কে

**********
No Review
Related Books
Loading books…