Home
ব্লেড, ক্রিম আর ঘুমের বড়ি

ব্লেড, ক্রিম আর ঘুমের বড়ি

অদ্রীশ বর্ধন

ব্লেড, ক্রিম আর ঘুমের বড়ি

অদ্রীশ বর্ধন
thriller

Change color

কর্মজীবনের প্রথম গুরুত্বপূর্ণ কেসটিকে কোনও তরুণ গোয়েন্দাই ভুলতে পারে না। তার কারণ সে সময়ে সে স্বপ্ন দেখে বুঝি বা এর সফল পরিসমাপ্তির ওপরেই নির্ভর করছে তার সারা ভবিষ্যৎ। যদিও এমনতর ধারণায় সত্যের ছিটেফোঁটাও নেই। পরে অবশ্য পরিণত বুদ্ধি দিয়ে, আরও পরিষ্কারভাবে বিচারবিবেচনা করার শক্তিলাভের পর সে উপলব্ধি করতে পারে কতখানি আজগুবি আর অলীক ব্যাপারের ওপর তার সম্ভবপর সাফল্য আর ব্যর্থতা নির্ভর করেছে। এই জাতীয় অকুতোভয় স্পার্টান দর্শনবাদ সম্বন্ধে সম্যক জ্ঞানলাভের পরেই সে গোয়েন্দাগিরিতে আরও পারদর্শী হয়ে উঠতে থাকে। এ জ্ঞানলাভের পথটি কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। আমার বেদনাময় অভিজ্ঞতা থেকেই আমি তা জেনেছি।


আজ আমি বেলগ্রেডের পুলিশ চিফ। কিন্তু এত বছর পরেও সেদিন ব্যর্থতার কামড় আমার তরুণ মনকে স্বভাবে দংশেছিল এবং যে নিদারুণ নিরাশা আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল–আজও অ ঠিক তেমনিভাবে উপলব্ধি করতে পারি। সে সময়ে বেলগ্রেডের হেড কোয়ার্টারে ছিলাম অতি কম মাইনের গোয়েন্দা হিসেবে। যুগোশ্লাভিয়ায় তখন রাজতন্ত্র-শাসন কায়েমি রয়েছে। সালটা ১৯৩৪। গ্রীষ্মকাল। আমার ঠিক ওপরকার চিফ তার ছোট্ট অফিসঘরে আমাকে ডেকে পাঠিয়ে বললেন– জোসেফ, তুমি আমেরিকায় যেতে চাও?



সেদিনকার আতীব্র উত্তেজনা আজও আমি মনে করতে পারি। প্রস্তাবটা শুনেই চট করে শুধিয়েছিলাম–আপনি কি সত্যি সত্যিই যেতে বলছেন আমাকে? আমার কপাল ভালো, কিছু কিছু ইংরেজি আমি বলতে পারি।


সুযোগটা তোমাকে দেওয়া হচ্ছে শুধু ওই কারণেই। এই ফাইলটা নিয়ে যাও। খুব মন দিয়ে কাগজগুলো পড়ে ফ্যালো। বছরের পর বছর অপরাধীদের যত রেকর্ড আমরা সংগ্রহ করেছি, তার মধ্যে সবচেয়ে সম্পূর্ণ রেকর্ড হচ্ছে এটি। লোকটাকে আমি অন্য দেশের শাসনের আওতা থেকে টেনে এদেশের শাসনব্যবস্থার এখতিয়ারে ফেলতে চাই। কী করে তুমি তা করবে তা আমি জানতে চাই না। আমি শুধু চাই, বিচারের জন্যে তাকে তুমি যুগোশ্লাভিয়ার মাটিতে নিয়ে এসো। বহুদিন ধরে অনেক নারীকে শিকার বানিয়েছে সে। তার অগুন্তি (হলেও হতে পারে) বউয়ের অন্তত একজনকে যে সে খুন করেছে, সে বিষয়েও আমাদের মনে আর কোনও দ্বিধা বা সন্দেহ নেই। তার একমাত্র উপযুক্ত স্থান হচ্ছে যুগোশ্লাভ কারাগার।


আইভান পোডারজে-র অস্তিত্ব সম্বন্ধে প্রথম খবর এইভাবেই কানে পৌঁছোল আমার। জন্ম তার যুগোশ্লাভিয়ায়। পেশায় সে পয়লা নম্বরের ভণ্ড। বহু নারীকে নিয়ে ছিনিমিনি খেলেছে সে এবং ধনবতী মহিলাদের সংখ্যাই তাদের মধ্যে বেশি। তার পিছু নিয়ে ইউরোপ থেকে যেতে হয়েছে আমেরিকায়, আবার ফিরে আসতে হয়েছে ব্রিটেন, ফ্রান্সে, জার্মানিতে আর অস্ট্রিয়ায়। শেষকালে ওয়ল্টা আর প্রেটার ভায়োলেটের শহর ভিয়েনায় মুখোমুখি হয়েছিলাম তার।



কেটা হাতে নেওয়ার পরেই নিউইয়র্কে হাজির হলাম আমি। কেন্সটা সম্বন্ধে তখন কত আশা, কত স্বপ্নই না ছিল আমার মনে। ভাবতাম যে লোকটাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আমার কাঁধে, তাকে হাতের মুঠোয় আনার তদন্ত-পর্বের এই বুঝি প্রথম পর্যায়। ভাবতাম, এ তদন্তের অন্তে সাফল্য থাকবেই এবং ধুরন্ধর বদমাশটাকে আমি গ্রেপ্তার করবই। কেসটা প্রাথমিক কাজ দেখেই আমার হুঁশিয়ার হওয়া উচিত ছিল। পোডারজের ধড়িবাজি আর পিছলে বেরিয়ে যাওয়ার ক্ষমতা এত বেশি যে, বঁড়শিতে গাঁথা হতভাগিনীদের অর্থে সে শুধু বিলাসবহুল জীবনই যাপন করেনি, তার প্রাপ্য শাস্তিকে এক ধাপ টপকে যাওয়ার মতো বুদ্ধিমত্তা যে তার মগজে আছে, তার আমার বোঝা উচিত ছিল।


লোকটার গতিবিধি সম্বন্ধে খুবই আবছা খবর রাখত আমেরিকার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। গত বছরের আগে যুগোশ্লাভ কটিনজেন্টের কেউই নাকি তাকে দেখেনি। কিন্তু নিউইয়র্কের পুলিশবাহিনীর কাছ থেকে সব সময়ে সব রকম সাহায্য আমি পেয়েছিলাম। তারাই আমাকে জানালেন, কর্তৃপক্ষের দৃষ্টিপথ থেকে বেমালুম উধাও হয়ে যাওয়ার কিছু আগেই পোরজে নাকি আবার বিয়ে করেছিল। মেয়েটির নাম অ্যাগনেস টাফভারসন। শহরের নামকরা কর্পোরেশন আইনবিদ সে। বয়স প্রায় তেতাল্লিশ। দারুণ ধূর্ত। বিয়ের আগে পর্যন্ত একটু নিরিবিলি নিঃসঙ্গ জীবন যাপনে অভ্যস্ত ছিল সে।


মানহাট্টানে লিটল চার্চ অ্যারাউন্ড দ্য কর্নার-এর মিনিস্টারের কাছ থেকে কয়েকটি তথ্য সংগ্রহ করলাম আমি।



ভদ্রলোক বললেন–কিছুদিন আগেই এক যুগোশ্লাভদ্রলোকের বিয়ের খুঁটিনাটি তদারক করতে হয়েছে আমাকে। বিয়ের সাক্ষীরা আসলে তাকে চিনতই না। এই গ্রামেরই বাসিন্দা তারা। খুব শান্তিপূর্ণভাবে শেষ হয় বিয়ের অনুষ্ঠান। তার পরেই গাড়ি হাঁকিয়ে চলে যান বর-বউ। আর তাঁদের দেখা যায়নি।


|||||||||| অন্যান্য সূত্র থেকে অ্যাগনেস টাফভারসনের কুক্ষণে-শুরু রোমান্সের কাহিনিও শুনতে পেলাম। বিয়ের কয়েকমাস আগে সে ইউরোপে গিয়েছিল ছুটি উপভোগ করতে। তখনই ফ্রেঞ্চ রিভিয়েরাতে তার সঙ্গে আলাপ হয় পোডারজে-র। মেয়েদের চিরকালই চুম্বকের মতো কাছে টেনে আনতে পারে পোডারজে। অ্যাগনেসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। পোডারজেকে ভীষণ ভালো লেগে গেল তার। অ্যাগনেসকে পোডারজে বুঝিয়ে দিলে সে যুগোশ্লাভিয়ার অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। নিজের সম্পত্তিও আছে যথেষ্ট। নিজস্ব কতকগুলো পেটেন্ট কৌশল প্রয়োগ করাই পছন্দ করত পোডারজে। ব্যবসা সম্পকির্ত নানাবিধ ঝুঁকি নেওয়ার সময়ে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করতে পারলে বিস্তর আমোদ পেত। হাবভাব রীতিমতো মার্জিত আর শিক্ষিত ছিল সে। আন্তর্জাতিক আইনকানুনও কিছু কিছু জানত। যখনই দেখা হত দুজনের, খট করে গোড়ালি ঠুকে সম্ভ্রমভাবে অ্যাগনেসের হাতে চুম্বন এঁকে দিত পোডারজে। আর তাইতেই গলে গেল অ্যাগনেসের মন! অ্যাগনেস নিজেও কিন্তু বিলক্ষণ ধূর্ত ছিল। ধীশক্তিও ছিল যথেষ্ট। কিন্তু মেয়েদের প্রতি কোনও পুরুষ যে এতখানি আদবকায়দা আর শিষ্টাচার দেখাতে পারে, তা তার আগে জানা ছিল না। অন্তত তার বরাতে এমনটি এর আগে আর জোটেনি। বিশেষ করে ওই রকম বিপজ্জনক বয়েসে, যে বয়েসে প্রেমমাত্রই একদম অন্ধ, সে বয়েসে চিত্তজয়ের এই অভিনব পন্থাটির অবশ্যম্ভাবী পরিণাম যা হবার, তা হল।



মায়াবী জাদুকরের মতোই অ্যাগনেসকে মোহমুগ্ধ করে ফেললে পোডারজে। কিন্তু প্রথম থেকেই হুঁশিয়ার হয়ে প্রেমাস্পদ সম্বন্ধে যদি একটু খোঁজ-খবর করতে। অ্যাগনেস, তাহলেই অনেক চাঞ্চল্যকর তথ্যই জানতে পারত সে। চওড়া-কঁধ কেঁকড়া চুল পোডারজেকে দেখে কিন্তু তার সত্যিকারের বয়েসের চাইতে অনেক কমবয়েসি বলেই মনে হত। এই কান্তিমান প্রিয়ংবদ মানুষটি যে আসলে একটা পাকা ঠগ–তা জানতে তার বেশি সময় লাগত না। তার সন্ধানে শুধু যে তার স্বদেশের পুলিশই ঘুরছে তা নয়–বহু জায়গায় পুলিশবাহিনী বিভিন্ন ধরনের বিস্তর আইনবিগর্হিত কার্যকলাপের জন্যে তাকে খুঁজছিল। এসব অপরাধের মধ্যে গভর্নমেন্ট এবং আর্মি অফিসারের ছদ্মবেশ ধারণও আছে। কিন্তু বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও এই ঝামেলাটুকুর মধ্যে আর যেতে চায়নি অ্যাগনেস। তার কারণও ছিল। প্রথমত সে নারী তার ওপর প্রেমে অন্ধ। দ্বিতীয়ত মনচোর প্রিয়জনের সঙ্গে ইউরোপের বড় বড় শহরগুলো দেখতে পাওয়ার সুখ স্বপ্নেও সে তখন মশগুল। পোডারজেও হচ্ছে। সেই ধরনের লোক, যে জাতিগত সঙ্কীর্ণতার ঊর্ধ্বে সব দেশকেই যে স্বদেশ মনে করে এবং এদিক দিয়ে তার অভিজ্ঞতাও বড় কম নেই। কাজে কাজেই দেশবিদেশের হরেকরকম গল্প শুনিয়ে অ্যাগনেসের মনের আকাশে রাশি রাশি রঙের স্বপ্ন ছড়িয়ে দিতে বিন্দুমাত্র কসুর করলে না সে। ভিয়েনায় একত্সঙ্গে নাচলে ওরা দুজনে। নিউইয়র্কের রক্ষণশীল কোনও মহিলার কাছে এ অভিজ্ঞতা তো নিদারুণ রোমান্টিক মর্মস্পর্শী এবং কোনওদিনই ভুলতে পারা যায় না।



অ্যাগনেস নিউইয়র্কে ফিরে এল বন্ধুবান্ধব আর ব্যবসায়ী মহলের পরিচিত সবাই লক্ষ্য করলে। সুখ আর আনন্দ যেন উপছে তার মনের দুকূল ছাপিয়ে, ঝরে পড়ছে তার চোখে, মুখে, হাসিতে। শুধু তাই নয়। তার বয়সও যেন কমে এসেছে অনেকটা। পোরজের প্রতীক্ষায় ছিল অ্যাগনেস। কয়েকদিনের মধ্যেই রওনা হল সে। ১৯৩৩ সালের নভেম্বর মাসে যুগোশ্লাভের পুলিশ যখন তাকে তন্নতন্ন করে খুঁজছে, ঠিক তখনই জাহাজে চেপে পাড়ি দিলে সে আমেরিকার দিকে। নিউইয়র্কে পৌঁছে আস্তানা নিলে গ্ৰেমার্সি পার্কের একটা ছোট্ট হোটেলে।


পুনর্মিলনের কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়ে অ্যাগনেস। সুযোগটাকে পুরোমাত্রায় কাজে লাগালে পোরজে। অ্যাগনসের প্রতি তার অনুরাগ যে কতখানি গভীর তা এই সুযোগে অন্তরস্পর্শী অভিনয়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলে ও। কথাবার্তা আদবকায়দায় তো তার জুড়ি মেলা ভার। তার ওপর মনটাও যে কতখানি নরম–তা প্রমাণিত হল তখনই। সুস্থ হয়ে উঠলে ডিনার, কনসার্ট আর ব্রডওয়ে শো নিয়ে কদিন খুব ফুর্তি করল দুজনে।


ওদের প্রাকৃবিবাহ প্রেমপর্বের শেষ পর্যায়টা কিন্তু খুবই সংক্ষিপ্ত। ওই বছরের ডিসেম্বরের চার তারিখে বিয়ে হয়ে গেল ওদের। যে ফ্ল্যাটে দীর্ঘদিন একাকী নিঃসঙ্গ জীবনযাপন করেছে অ্যাগনেস, বিয়ের পর পর সেই ফ্ল্যাটেই উঠে এল পোডারজে। সবকিছুই ঘটে গেল খুবই তাড়াতাড়ি। অ্যাগনেসের ফ্যামিলির সঙ্গে পোরজের কোনওদিনই দেখাসাক্ষাৎ হয়নি। বিয়ের রাতে অ্যাগনেস ডেট্রয়েটে তার বাড়িতে আর মট্রিয়ালে তার বোনকে টেলিফোন করে জানালে বিবাহসংবাদ।



কাকপক্ষীকে না জানিয়ে বিয়ে শেষ করার কারণ বোঝাতে গিয়ে অ্যাগনেস বলেছিল–ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে তোমাদের কাউকেই আমন্ত্রণ জানাতে পারলাম না। ছঘণ্টা আগেও আমি জানতাম না যে বিয়ে করতে চলেছি আমি। কিন্তু বিশ্বাস করো মানুষটিকে দারুণ ভালোবাসি আমি। সারা দুনিয়ার এমন চমৎকার মানুষ আর দুটি নেই।


অ্যাগনেসের আত্মীয়স্বজনেরা পরে আমাকে বলেছিল পোরজেও নাকি টেলিফোনে কথা বলেছিল তাদের সঙ্গে। বলেছিল–মধুচন্দ্র যাপন করতে আমরা ইংল্যান্ড রওনা হচ্ছি। সেখান থেকে জার্মানিতে আমার এস্টেটে কয়েকটা দিন থাকব। সত্যি কথা বলতে কি মাস ছয়েকের আগে অ্যাগনেসের সঙ্গে আপনাদের আর দেখাই হবে না। জার্মানি থেকে আমরা যাব যুগোশ্লাভিয়ায়। যে দেশে আমার জন্ম, অ্যাগনেসকে আমি নিয়ে যেতে চাই সে দেশের মাটিতে।


ছমাসব্যাপী মধুচন্দ্রের প্রস্তুতি নিয়ে কিছুদিন ব্যস্ত রইল অ্যাগনেস। কেনাকাটা করা, প্যাক করা ছাড়াও টাকাকড়িরও একটা পাকাঁপোক্ত ব্যবস্থা করতে হল ওকে। ব্যাঙ্ক থেকে ২৫০০০ ডলার তুলল ও। ৫০০০ ডলার বাদে পুরো অর্থটাই তুলে দিলে তার প্রিয় ক্যাপ্টেনের হাতে। স্বামীকে সে ক্যাপ্টেন বলেই জানত। টাকা রাখা হল একটা জয়েন্ট অ্যাকাউন্টে। বাকি টাকাটা পাঠিয়ে দেওয়া হল লন্ডনে। ডিসেম্বর মাসের কুড়ি তারিখে ওদের ইংল্যান্ড রওনা হওয়ার দিন ধার্য হয়েছিল। ওদের মধ্যে, ক্যাপ্টেন আর মিসেস পোডারজের। জাহাজটার নাম হামবুর্গ। সে সময়ে নাৎসিদের পতাকা উড়ত হামবুর্গের ওপর।



যাত্রার দিনটি এগিয়ে আসতে থাকে। অ্যাগনেস একদিন জাহাজে গিয়ে কিছু মালপত্র রেখে এল তার কেবিনে। কেবিনটা শুধু তার একার জন্যেই বুক করা হয়েছিল। যাত্রীদের তালিকায় তার স্বামীর নাম ছিল না। নামটি যে কেন বাদ গেল এবং এই বাদ দেওয়ার পেছনে কোনও কুমতলব আছে কিনা–এ ধরনের কোনও সন্দেহ অ্যাগনেসের প্রণয়-নিবিড় মগজে স্থান পায়নি। স্বামীর ওপর তার অগাধ বিশ্বাস। পোডারজে বউকে কী বুঝিয়েছিল, তা কোনওদিনই জানা যায়নি। তবে অ্যাগনেসের পরিচারিকা ফ্লোরা মিলারের কাছে জানা গেছিল মিসেস পোডারজে নাকি তাকে বলেছিলেন যে ব্যবসা-সম্পর্কিত কিছু কাজকর্মের জন্যে কিছুদিন পরে রওনা হবেন তার স্বামী।


কয়েকজন সাক্ষী বললে, পোডারজে নাকি তাদের কাছে এমন একটা দোকানের ঠিকানা চেয়েছিল যেখানে দেশভ্রমণে উপযুক্ত একটা পেল্লায় ট্রাঙ্ক কিনতে পাওয়া যায়। সমস্ত জামাকাপড় সে একটা ট্রাঙ্কে রাখাই পছন্দ করে–বিশেষ করে সাগরপাড়ি দেওয়ার সময়ে। থার্ড অ্যাভিন্যুতে এমনি একটা দোকান পেয়েছিল সে। মস্ত বড় একটা পুরোনো ট্রাঙ্কও কিনেছিল। ডেলিভারি দেওয়ার পর তারই নির্দেশমতো ট্রাঙ্কটা রাখা হল বাড়ির নীচের তলায়। সেই রাতেই সেকেন্ড অ্যাভিন্যুতে সাইমন ফেইনগোল্ডের ওষুধের দোকানে গেছিল পোডারজে। ইউরোপের পরিস্থিতি নিয়ে আলোচনা চলে দুজনের মধ্যে। ফেইনগ

**********
No Review
Related Books
Loading books…