Home
ব্রোঞ্জের গণেশ

ব্রোঞ্জের গণেশ

অদ্রীশ বর্ধন

ব্রোঞ্জের গণেশ

অদ্রীশ বর্ধন
thriller

Change color

প্রথম দৃশ্য

(বসবার ঘর। ছন্দা বসে আছে। মনীশ নাগরাজনকে টানতে-টানতে ঢুকছে।)

মনীশ–চন্দা, ছন্দা–দ্যাখো, কে এসেছেন। আসুন, আসুন স্যার, বসুন। ভাগ্যিস দেখা হয়ে গেল। ধরে না আনলে তো আর আসতেন না।

ছন্দা–কী ব্যাপার, কাকে ধরে আনলে। ও, মিঃ নাগরাজন–নমস্কার।

নাগরাজন–নমস্কার।

মনীশ–দারোগাসাহেবকে ধরে আনলাম–উনি দারোগা, সবাইকে ধরেন-টরেন। আজ আমাকেই ধরে আনতে হল ওঁকে।


ছন্দা–খুব খুশি হলাম, মিঃ নাগরাজন। ভাবতেই পারিনি গরিবের ঘরে আপনার পায়ের ধুলো পড়বে।



নাগরাজন–Please, অমন করে বলবেন না, ম্যাডাম। জানেনই তো আমাদের যা কাজ। তবে একথা বিশ্বাস করতে পারেন যে, আজ আপনাদের এখানেই আসছিলাম।


মনীশ–আপনি তো তাহলে অনেকদিন জ্বালাবেন।


নাগরাজন–জ্বালাব? মানে?


মনীশ–জ্বালাবেন বইকি। একটু আগেই আমাদের মধ্যে কথা হচ্ছিল আপনাকে নিয়ে। ভাগ্যিস সেদিন আপনার সঙ্গে দেখা হয়েছিল–নইলে ওর হারানো হাত ঘড়িটা তো আর ফিরে পেতাম না। নতুন জায়গায় এসেছি। সঙ্গে-সঙ্গে একটা অমঙ্গল ঘটলে মন খারাপ হয়ে যেত না? উঃ, চিমটি কাটছ কেন?


নাগরাজন–সাজপোশাক দেখে মনে হচ্ছে আপনারা কোথাও বেরুচ্ছিলেন। আমি এসে শুভযাত্রায় বাদ সাধলাম নিশ্চয়ই। আমি বরং–


মনীশ–আরে না মশাই। রাখুন আপনার ওঠা। আপনি এলেন আর আমরা বেড়াতে বেরুব? না, না। তার চেয়ে বরং Let us celebrate your presence today. কী বল?



ছন্দা–আপনারা বসুন–আমি আসছি।


নাগরাজন–না, না, আপনি আবার কেন ব্যস্ত—


ছন্দা–আঃ, আপনি বসুন তো চুপচাপ। এ বাড়িতে আমি গিন্নি তা জানেন?


(ছন্দার প্রস্থান)


নাগরাজন–সপ্রশংসভাবে) Really she is a gem. সত্যি মশাই স্ত্রীভাগ্য আছে বটে আপনার।


মনীশ–ওকে নিয়েই তো আছি মশাই। ওর জন্যেই সব ছেড়েছি, বাপ মায়ের স্নেহ হারিয়েছি। আবার ওর মধ্যেই পেয়েছি ঘরের সমস্ত উত্তাপ উষ্ণতা। যা হারিয়েছিলাম সব পেয়েছি। জানেন ইন্সপেক্টর, ও ছাড়া আমার আর কেউ নেই এ সংসারে।


নাগরাজন–শুনে খুশি হলাম। যাক, মাইশোর কেমন লাগছে বলুন?


মনীশ–প্রথম-প্রথম তো সব জায়গাই ভালো লাগে। বিশেষ করে মহীশূরের মতো সুন্দর জায়গা কার না ভালো লাগে। খুব বেড়াচ্ছি-টেড়াচ্ছি তা তো দেখতেই পাচ্ছেন। তবে কতদিন এ চার্ম বজায় থাকবে তা জানি না।



নাগরাজন–থাকবে থাকবে মশাই। আমি তো প্রায় তিন বছর কাটিয়ে দিলাম। এখনও তো বেশ ভালো লাগছে। আপনাদের কলকাতার সেই কর্মমুখর প্রাণচাঞ্চল্য এখানে নেই বটে কিন্তু এখানকার এই নৈঃশব্দ্যই এর প্রাণ। থাকুন, ভালোবাসুন–তখন ছাড়তেই চাইবেন না।


মনীশ—(মুগ্ধভাবে) বাঃ! পুলিশে চাকরি করেও ভারি চমৎকার কবি-প্রকৃতি তো আপনার। বাংলা vocabulary তো বেশ strong করেছেন দেখছি। কী স্যার, লেখার অভ্যাস- টভ্যেস আছে নাকি?


(ট্রে হাতে ছন্দার প্রবেশ)


ছন্দা–খুব তো জমিয়ে গল্প হচ্ছে। নিন এবার কিছু খেয়ে নিন।


নাগরাজন–Very good, দিন মিসেস সরকার। Mr. Sarkar জিগ্যেস করছিলেন, আমি সাহিত্যচর্চা করি কিনা। বলছিলাম আমার তো বই পড়াই হয়ে ওঠে না, লেখা দূরে থাক।বই


ছন্দা–-ও হো, আপনি তো আসল ব্যাপারটাই জানেন না। আসুন পরিচয় করিয়ে দিই। Mr. Nagrajan আপনি যেমন পুলিশের কাজে গোয়েন্দাগিরি করেন, ইনি মনীশ সরকার তেমনি বাংলা পাঠক সমাজে গোয়েন্দা কাহিনি লিখে বিলক্ষণ দুর্নাম কিনেছেন সেই সাথে আমাকেও ডুবিয়েছেন। আঃ চুল টানছ কেন?



নাগরাজন–By jove, আপনি ডিটেকটিভ গল্প লেখেন নাকি?


ছন্দা–আপনি মশাই, ওর কাছে খুনের গল্পটগ্ধ করবেন না যেন। ঘুমিয়ে জেগে সবসময়ে তো খুন করে চলেছে। কোনওদিন না আমাকেই


নাগরাজন–হেসে) নাঃ আপনাদের দেখছি কস্মিনকালেও বনিবনা হবে না।


মনীশ–নতুন কী অ্যাডভেঞ্চার করলেন মশাই?


নাগরাজন–অ্যাডভেঞ্চার বলতে যা বোঝায় ঠিক তা নয়, তবে সম্প্রতি একটা অদ্ভুত খুনের ঘটনা আমাকে বড়ই ভাবিয়ে তুলেছে।


মনীশ–তাই নাকি! কী ব্যাপারটা বলুন তো?


নাগরাজন–অবশ্য অত্যন্ত গোপনীয় ব্যাপারটা। মহীশূর রাজপরিবারের সমস্ত সম্মান নির্ভর করছে এই ব্যাপারটা সমাধানের ওপর। তবে আপনাদের বলতে বাধা নেই, কারণ আপনাদের আমি Family friend বলেই মনে করি। (একটু থেমে) ললিতা মহল দেখেছেন আপনারা?



মনীশ–কোন ললিতা মহল? গেস্ট হাউসের কথা বলছেন?


নাগরাজন–হ্যাঁ।


মনীশ–বাড়িটার কথা শুনেছি বটে। দেখা হয়ে ওঠেনি এখনও।


নাগরাজন–দেখে আসবেন একদিন। এখান থেকে মাইল চারেক দুরে মহারাজ কৃষ্ণরাজা ওয়াদিয়ার রাজবাড়ি। প্রাসাদ তোরণের সামনেই দেখবেন একটি Circle. ঠিক কেন্দ্র থেকে পরস্পর সমকোণে চলে গেছে দুটি রাস্তা। একটি রানি মহলের দিকে–নাম শুনেই বুঝতে পারছেন রানি মহল কী। আর একটা গিয়ে পৌঁছেছে এই ললিতা মহলে। মহীশুর রাজন্যবর্গের সম্মানিত অতিথিদের জন্য সংরক্ষিত গেস্ট হাউস। এই ললিতা মহলেই কয়েকদিন আগে পাওয়া গেছে একটি মৃতদেহ। হৃৎপিণ্ডের মাঝখান দিয়ে কেউ ধারালো সরু একটা শলাকা চালিয়ে দেওয়ার ফলে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে।


মনীশ–মৃত ব্যক্তি কে?


গরাজন–তার কথা বলতে গেলে রাজপরিবারের একটা ছোট্ট ইতিহাস বলতে হয়।



মনীশ–বলতে বাধা থাকলে বরং থাক।


নাগরাজন–না, আপনাদের বলতে কোনও বাধা নেই। প্রথমেই বলে রাখি বর্তমান মহারাজা কৃষ্ণরাজা নিঃসন্তান। এই সন্তান না হওয়ার পেছনে আছে এক করুণ অথচ Interesting কিংবদন্তী। বহু বছর আগে এ বংশের এক রাজকন্যা কুলদেবীর আরাধনায় উন্মাদিনী হয়েছিলেন। নিজেকে দেবীর চরণে সম্পূর্ণ বিলিয়ে দিয়ে দিবানিশি বিভোর হয়ে থাকতেন তাঁর পূজায়। একদিন তিনি মনস্থ করলেন তার যাবতীয় রত্নালঙ্কার দেবীকে উৎসর্গ করবেন নদীগর্ভে বিসর্জন দিয়ে। সমস্ত রত্নালঙ্কার তিনি সেই উদ্দেশ্যে সংগ্রহ করতে শুরু করলেন। তখনকার মহারাজা ছিলেন তাঁর ভাই। তিনি বোনের এই সঙ্কল্পের কথা জানতে পেরে তাকে জানালেন রাজপরিবারের সমস্ত অলঙ্কার আর রত্নরাজি দেশবাসীর। তাদের অমতে এবং অজ্ঞাতসারে কোষাগারের একরতি স্বর্ণও তিনি অপব্যয় করতে পারেন না। রাজভগ্নী বোঝাবার চেষ্টা করলেন–এ অপব্যয় নয়, দেবীর কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু মহারাজ তার সিদ্ধান্তে অটল। বোনের খেয়াল চরিতার্থ করতে দেশবাসীকে তিনি বঞ্চিত করতে পারেন না।


ছন্দা–Interesting গল্প তো–


নাগরাজন–সেই রাতেই নদীতীরে আবির্ভূত হল অভিমানী রাজকন্যার তপঃক্লিষ্ট দেহ। বসনাঞ্চলে তার যাবতীয় স্বর্ণালঙ্কার। সেই বিপুল ঐশ্বর্য হাতে নিয়ে তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে রাতের অন্ধকারে উচ্চারণ করলেন এক অভিশাপ বাণী–দেবীর চরণে অঞ্জলি সমর্পণে বাধা দেয় যে রাজবংশের মহারাজা, আজ থেকে সে রাজন্যবর্গ হবেন নিঃসন্তান। এই বলে তিনি অলঙ্কার সমেত নদীগর্ভে তলিয়ে গেলেন।



মনীশ–কী ভয়ানক! তারপর?


নাগরাজন–তারপর উত্তাল উদ্দাম হাওয়া হাহাকার রবে আছড়ে পড়ল তার ওপর নিঃশব্দ ক্রন্দন যেন। ফিরিয়ে আনতে চাইল তাঁকে। কিন্তু নদীগর্ভের আবর্ত আরও দুর্নিবার বেগে আবিল হয়ে আহ্বান জানালেন রাজকুমারীকে। মুহূর্তের মধ্যে পুঞ্জ-পুঞ্জ ফেনার মাঝে হারিয়ে গেল রাজকন্যার শুভ্র বরতনু–সেই সাথে যাবতীয় রত্নরাজি। এরপর থেকেই দেখা গেছে সিংহাসনে সমাসীন এক মহারাজার সন্তান হয়েছে–কিন্তু পরবর্তী মহারাজা থেকেছেন নিঃসন্তান। তার পরবর্তী রাজার আবার সন্তান হয়েছে। জানি না এর মধ্যে অলৌকিক ব্যাপার আছে কিনা। কিন্তু বংশানুক্রমিক ভাবে এই ব্যাপারেই পুনরাবৃত্তি হতে দেখা গেছে। বর্তমান মহারাজা নিঃসন্তান। প্রচলিত প্রথানুযায়ী তিনি পোয্য নিয়েছেন যুবরাজ চন্দ্রকেতুকে।


ছন্দা–বাবা! দেবী তাহলে খুব জাগ্রত বলুন?


নাগরাজন–আজ্ঞে হ্যাঁ। সে বিষয়ে কোনও সন্দেহই নেই। তার প্রসাদেই এ রাজ্যের আজ এত উন্নতি। কৈশোরেই এই চন্দ্রকেতুকে মহারাজ ইংলন্ডে পাঠিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য। Physics এ ডক্টরেট নিয়ে আট বছর পর যুবরাজ যখন স্বদেশে ফিরলেন তখন তিনি আর একা নন সঙ্গে তার স্ত্রী পেট্রিসিয়া। পেট্রিসিয়া স্পেনের মেয়ে। পড়াশুনো করতে এসেছিলেন লন্ডনে। সেখানেই তাদের পরিচয়, প্রণয় এবং পরিণয়। মহারাজা যুবরাজকে স্নেহ করতেন প্রাণের চেয়েও বেশি। তাই অন্তরে শেল হানলেও ক্ষমা করলেন তাকে। কিন্তু যুবরানির থাকার ব্যবস্থা হল মূল প্রাসাদের বাইরে– রানি মহলে। যুবরাজ আপত্তি করলেন না। এসব ঘটনা ঘটে বছর তিনেক আগে। যুবরানির প্রথম আগমনে কিছুটা চাঞ্চল্যের সূত্রপাত হয়েছিল কিন্তু কালের প্রবাহে ধীরে-ধীরে সবই স্বাভাবিক হয়ে আসে। মাসখানেক আগে যুবরানির এক বাল্যবন্ধু এলেন এখানে ভারতবর্ষ বেড়াতে। নাম এ্যান্টনি মার্সডেন।



ছন্দা–রানির লাভার নিশ্চয়।


নাগরাজন–হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই ললিতা মহলেই উঠেছিলেন। ললিতা মহলের বিরাট লাইব্রেরিতে আছে নানারকম সংগ্রহ। সেইসব নিয়েই মেতেছিলেন। প্রায় দিন সাতেক আগে মার্সডেনকে মৃত অবস্থায় পাওয়া যায় এই লাইব্রেরির মধ্যে গণেশ মূর্তির পায়ের কাছে।


মনীশ–গণেশ মূর্তি?


নাগরাজন–হ্যাঁ। যুবরাজের সংগ্রহ বাতিক আছে। নানারকম মুদ্রা থেকে শুরু করে মূর্তি ইত্যাদি সংগ্রহ করে এক ছোট আর্ট মিউজিয়ামও করেছেন ললিতা মহলে। ব্রোঞ্জের তৈরি এই বিরাট গণেশ মূর্তিটি লাইব্রেরি রুমেই রাখা হয়েছে একটি সিংহাসনের ওপর। তারই পায়ের তলায় মার্সডেনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একটা সরু ধারালো অস্ত্র দিয়ে কেউ তার হৃৎপিণ্ডটা এফেঁড়-ওফেঁড় করে দিয়েছিল। আশ্চর্যের বিষয় মৃতদেহের মুখে কোনও ভয় বা যন্ত্রণার চিহ্নমাত্র ছিল না। ছিল অপার বিস্ময়।


মনীশ–ঘরটা আপনি হত্যার পর দেখেছেন নিশ্চয়। কিছু ক্ল পাননি?



নাগরাজন–কি না। মার্সডেন মারা গেছে আগের রাত্রে পোস্টমর্টেমে এর বেশি কিছু পাওয়া যায়নি।


মনীশ–সে রাত্রে গেস্ট হাউসে কে-কে ছিল?


নাগরাজন–মার্সডেন আর নিয়মিত দারোয়ান, বয়, বাবুর্চি–এরা ছাড়া আর কেউ না।


মনীশ-যুবরাজ?


নাগরাজন–যুবরাজ সে রাত্রে রাজধানী থেকে প্রায় মাইল দশেক দূরে রিজার্ভ ফরেস্টে শিকার করতে গিয়েছিলেন। সকালে খবর পাঠানো মাত্র ফিরে আসেন।


মনীশ–তাহলে মোটের ওপর কোনও দরকারি সূত্রই আপনি পাননি–তাই না?


নাগরাজন–একেবারে না।


মনীশ–আচ্ছা, ব্যক্তিগতভাবে কারও ওপরে সন্দেহ হয় না আপনার?



নাগরাজন–সন্দেহ আর কাকে করব? যতদূর জানা গেছে, মার্সডেনের সঙ্গে এ রাজ্যে পরিচয় ছিল শুধু দুজনের–যুবরাজ ও যুবরানির। এই কদিনের মধ্যে তাদের সঙ্গে শত্রুতা গড়ে ওঠাও অস্বাভাবিক। তাছাড়া ললিতা মহল থেকে উনি বাইরে বেরুতেন কদাচিৎ–বেরোলেও গন্তব্যস্থান ছিল রানিমহল। কিন্তু যুবরাজ ও যুবরানির alibi অকাট্য। একজন ছিলেন রানিমহলে। আর একজন রিজার্ভ ফরেস্টে। এ বিষয়ে সাক্ষ্য প্রমাণও পেয়েছি যথেষ্ট।


মনীশ–আশ্চর্য!


নাগরাজন–আরও আশ্চর্য হবেন যে, লাইব্রেরি ঘরের সমস্ত দরজা জানলা ভেতর থেকে বন্ধ ছিল। প্রত্যেকটি স্ন্যাস উইন্ডো আর দরজা শক্তভাবে আঁটা ছিল ভেতর থেকে। সকালে দরজা ভেঙে ঘরে ঢোকার পর তাই দেখা গেছে।


মনীশ–বন্ধ ঘরের মধ্যে মৃতদেহ পাওয়া গেলে দুটো পথে এ রহস্যের সমাধান পাওয়া যেতে পারে। এক নম্বর–মৃতব্যক্তি আত্মহত্যা করেছে কিনা। দু-নম্বর–ঘরের মধ্যে কোনও গুপ্ত দরজা আছে কিনা। বিশেষ করে রাজা-মহারাজার বাড়ি যখন।


নাগরাজন–মিঃ সরকার, আমারও সেকথা মনে হয়েছিল। কিন্তু Postmortem report বলছে তীক্ষ্ণ শলাকাটা যেভাবে হৃৎপিণ্ডে বিঁধেছে

**********
No Review
Related Books
Loading books…