ইন্দ্রনাথ, শার্লক হোমস তো চুরুটের ছাই নিয়ে প্রবন্ধ লিখেছে, তুমি বরং লেখো পায়ের ছাপ নিয়ে। আখেরে কাজ দেবে। বললাম আমি।
ইন্দ্রনাথ গম্ভীর হয়ে বললে–লিখব না এমন কোনও কথা নেই। লিখলেই বুঝবে সময় আর এনার্জি ব্যয় করে গোয়েন্দা গল্প লেখার নামে ছাইভস্ম না লিখে এদিকে মন দিলে কাজের কাজ করতে।