ভটকাই মনমরা হয়ে বলল, ঋজুদা কি শুধু শুধুই বেড়াতে যাবে! এবারেও? সেবারে বলল, ভীরাপ্পানের খোঁজে যাবে নীলগিরি পাহাড়ে কর্ণাটক আর তামিলনাড়ুর সীমান্তে, শেষ অবধি তাও গেল না, মধ্যে দিয়ে আমার মাথাটাই ন্যাড়া করতে হল। মিছিমিছি। ছিঃ।
তাতে আর ক্ষতি কী হল! তোর মাথার ভিতরে যে গোবরের ঢিবি তা তো আর লোকে দেখতে-জানতে পায়নি। চুল ফেলে বিশেষ ক্ষতি তো করিসনি...