সদানন্দবাবু তাঁর হাতের কাগজখানা ভাঁজ করে সেন্টার-টেবিলের উপরে সশব্দে নামিয়ে রেখে বললেন, “আর তো পারা যায় না, মশাই! এমনটা যে হবে, এ তো ভাবতেও পারিনি! এসব হচ্ছে কী, অ্যাঁ?”
সম্ভবত তিনি আশা করেছিলেন যে, এবারে অন্তত কেউ একজন মুখ তুলে তাঁর দিকে তাকাবেন
কিন্তু আমরা কেউই মুখ তুললুম না। আমি যেমন ‘শরদিন্দু-অমনিবাস’ খুলে বর...