Home
টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে

টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে

কাজী নজরুল ইসলাম

টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে

কাজী নজরুল ইসলাম
song

Change color

টলমল টলমল পদভরে, বীরদল চলে সমরে॥

খরধার তরবার কটিতে দোলে,

রনন ঝনন রণ-ডঙ্কা বোলে,

ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে,

দেয় আশিস সূর্য সহস্র করে॥

চলে শ্রান্ত দূর পথে, মরু দুর্গম পর্বতে,

চলে বন্ধু-বিহীন একা।

মোছে রক্তে ললাট-কলঙ্ক-লেখা।

কাঁপে মন্দিরে ভৈরবী একী বলিদান।

জাগে নিশঙ্ক শংকর ত্যজিয়া শ্মশান।

দোলে ঈশান-মেঘে কাল প্রলয়-নিশান,

বাজে ডম্বরু, অম্বর কাঁপিছে ডরে॥

**********
No Review
Related Books
Loading books…