Home
জাগো জাগো অনশন বন্দি

জাগো জাগো অনশন বন্দি

কাজী নজরুল ইসলাম

জাগো জাগো অনশন বন্দি

কাজী নজরুল ইসলাম
song

Change color

জাগো –

জাগো অনশন-বন্দি, ওঠো রে যত

জগতের লাঞ্ছিত ভাগ্যহত!

যত অত্যাচারে আজি বজ্রহানি

হাঁকে নিপীড়িত-জন-মন-মথিত বাণী,

নব জনম লভি অভিনব ধরণি

ওরে ওই আগত॥

আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার

মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার!

ভেদি দৈত্য-কারা আয় সর্বহারা!

কেহ রহিবে না আর পর-পদ আনত॥


কোরাস :-

নব ভিত্তি পরে

নব নবীন জগৎ হবে উত্থিত রে!

শোন অত্যাচারী! শোন রে সঞ্চয়ী!

ছিনু সর্বহারা, হব সর্বজয়ী॥

ওরে সর্বশেষের এই সংগ্রাম-মাঝ

নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ !

এই “অন্তর-ন্যাশনাল সংহতি ” রে

হবে নিখিল-মানব জাতি সমুদ্যত॥


**********
No Review
Related Books
Loading books…