এই তীর্থ-ভূমির গোপন বেদনা-কুঞ্জে বসে ভীরু কিশোরী ডাকে তার প্রিয়তমকে–রাতের রজনিগন্ধা যেমন করে ডাকে আকাশের চাঁদকে। সবাই যখন ঘুমায়, সে তখন জাগে। সবাই যখন জাগে, তার প্রেম তখন লজ্জার অবগুণ্ঠন টেনে লুকিয়ে থাকে। নীরব আধোরাতে শোনা যায় তার কুণ্ঠিত কণ্ঠের সুর–