
কানন গিরি সিন্ধু পার ফিরনু পথি...

কাজী নজরুল ইসলাম
কানন গিরি সিন্ধু পার ফিরনু পথিক দেশ বিদেশ
| কাজী নজরুল ইসলাম | |
| song |
Posted byঅসমাপ্ত ভালোবাসা08-Jun-2025
Change color
কানন গিরি সিন্ধু-পার ফিরনু পথিক দেশ-বিদেশ।
ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ॥
তীর্থ-পথিক এই পথের ফিরিয়া এল না কেউ,
আজ এ পথে যাত্রা যার, কাল নাহি তার চিহ্ন লেশ॥
রাত্রি দিবার রংমহল চিত্রিত এ চন্দ্রাতপ
দু-দিনের এ পান্থবাস এই ভুবন – এ সুখ-আবেশ॥
ভোগ-বিলাসী ‘জমশেদের’ জলসা ছিল এই সে দেশ,
আজ শ্মশান, ছিল যথায় ‘বহরামের’ আরাম আয়েশ॥
**********
No Review
Related Books
আমি পথিক, পথ আমারি সাথিরবীন্দ্রনাথ ঠাকুর
আমি পথিক, পথ আমারি সাথিরবীন্দ্রনাথ ঠাকুর
মায়ারবীন্দ্রনাথ ঠাকুর
মিলঅমিয় চক্রবর্তী
শক্তিদম্ভ স্বার্থলোভ মারীর মতনরবীন্দ্রনাথ ঠাকুর
বিস্ময়রবীন্দ্রনাথ ঠাকুর
একা ব’সে সংসারের প্রান্ত জানালায়রবীন্দ্রনাথ ঠাকুর