ইংরেজি প্রবাদ আছে, পেয়ালা ও ঠোঁটের মধ্যে বহু কিছু ফসকিয়ে যায়। এক বিজ্ঞ মাতাল এই বিখ্যাত প্রবাদের উল্লেখ করে বলেছিলেন, তাই আমি আর পানীয় পেয়ালায় ঢালি না, সরাসরি বোতল থেকে মুখে ঢেলে খাই।
বোতল বা পানীয়ের গল্প কত যে শুনলাম আর পড়লাম, আর তাই নিয়ে ছাই ভস্ম কত কী যে এ যাবৎ লিখলাম কিন্তু এর কোনও শেষ নেই। যাই লিখি না কেন এখন, এর কোনও গল্পই নতুন নয় আবার কোনও গল্পই পুরনো নয়।