এক যে ছিল মেয়ে-নামটি তার খুদি৷ সে যে রাজার মেয়ে নয়, নাম শুনেই সেটা বোধ হয় তোমরা ধরে ফেলেছ৷ রাজা তো দূরের কথা, সে ধনীর মেয়েও নয়৷ তার বাপ হচ্ছে সামান্য এক চাষা৷
এখন, খুদি সেদিন খেলার সাথি না পেয়ে, ঘরের দাওয়ায় একলাটি পা ছড়িয়ে বসে, আকাশ-পাতাল নানান কথা ভাবছিল৷ কী ভাবছিল সেটাও তোমাদের বলছি, শোনো৷
খুদি ভাবছিল, ‘আমি যখন বড়ো হব, তখন নিশ্চয়ই রূপকথার এক প...