Home
স্বর্ণলতা

স্বর্ণলতা

সুনীল গঙ্গোপাধ্যায়

স্বর্ণলতা

সুনীল গঙ্গোপাধ্যায়
short story

Change color


ডাক্তারের বলার ইচ্ছে ছিল, মহিলাটি আপনার কে হন, কিন্তু চারদিকে কৌতূহলের দৃষ্টিতে তাকাতে-তাকাতে মুখে বললেন, দেখুন অ্যাক্সিডেন্টের ব্যাপারটা একটু খুলে বলুন।


সিঁড়ি দিয়ে নামছিলেন দুজনে, সেকেলে ধরনের চওড়া কাঠের সিঁড়ি, প্রতি পদক্ষেপে বেশ শব্দ হচ্ছিল। বাড়িটা বেশ বড়ই, কিন্তু ঘরগুলো সব ফাঁকা, লোকজন নেই বলেই মনে হয়। কথা। বলতে-বলতে ভালো করে তাকালেন ছেলেটির দিকে বয়েস তেইশ-চব্বিশ, জোয়ান ঘোড়ার মতো স্বাস্থ্য, গায়ের রংটা ঝরনার জলের মতো পরিষ্কার। থুতনির ঠিক নীচে অনেক কালের। একটা পুরোনো কাটা দাগ—হাসলে ছেলেটিকে ভারী সুন্দর দেখায়।


প্রিয়ব্রত একটু গম্ভীর চোখে তাকাল। কোনও ভয়ের কারণ আছে কি না স্পষ্ট করে বলুন। ডাক্তারবাবু।


ডাক্তার হাসলেন। ইয়ংম্যান, এরকম বিচলিত হয়ে পড়ছেন কেন?


ততক্ষণে পৌঁছে গেছেন নীচে, প্রিয়ব্রত বলল, আপনি হয়তো হাসবেন শুনলে, অ্যাক্সিডেন্ট সম্বন্ধে আমাদের বংশে একটা কুসংস্কার আছে। আমাদের বাড়ির প্রায় সকলেই দুর্ঘটনায় মারা গেছেন।



হঠাৎ ডাক্তার প্রায় অবান্তরভাবে জিগ্যেস করলেন, ভদ্রমহিলা আপনার কে হন?


বউদি, আমার মা-ও বলতে পারেন। আমার বয়েস যখন নবছর তখন আমার মা মারা যান, তখন থেকেই বউদি আমাকে মানুষ করেছেন।


আপনার দাদা কি…


হ্যাঁ, আমার দাদা বেঁচে নেই। আপনার মনে আছে কি উনশশো ছেচল্লিশ সালে মাদ্রাজে সেই যে ব্রিজ ভেঙে একটা ট্রেনের দুটো কম্পার্টমেন্ট নদীতে পড়ে যায়? সাড়ে ছশো লোক মরেছিল— দাদা ছিল তার মধ্যে। মাত্র কয়েক বছর আগে দাদার বিয়ে হয়েছিল। আমার মায়ের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। গরম ফ্যান গেলে ভরতি ফ্যান একটা গামলায় করে নিয়ে যাচ্ছিলেন, এক ফোঁটা পড়েছিল মাটিতে, তার ওপর পা পড়ে পিছলে পড়লেন। গরম ফ্যান গায়ে উলটে পড়ল। সারা গায়ে শেষে এমন ঘা হয়েছিল যে মা শুতে বসতে পারতেন না। যন্ত্রণা দেখে শেষে আমরা। মায়ের মৃত্যুই কামনা করতুম।


প্রিয়ব্রত উত্তেজিত হয়ে পড়েছিল, ডাক্তার বললেন, থাক-থাক। এ-বাড়িতে আপনারা কতদিন এসেছেন?



বছর দুয়েক। আমরা বহুদিন থেকে বাংলাদেশ ছাড়া। আমরা প্রায় মাদ্রাজি হয়ে গিয়েছিলাম। বাবা ওখানে চাকরি করতেন। আমাদের জন্ম মাদ্রাজে লেখাপড়াও শিখেছি ওখানে। এ-বাড়িতে শুধু আমি, বউদি আর এক বুড়ি পিসিমা। বাবা মারা গেছেন গত এপ্রিলে, আশ্চর্য মৃত্যু। বাবা বুড়ো হলেও বেশ সুস্থ সমর্থ মানুষ। বাথরুমে পা পিছলে পড়ে গেলেন, সঙ্গে-সঙ্গে হার্টফেল। ডাক্তারবাবু, বউদি কি…


না, কোনও ভয় নেই, আমি গ্যারান্টি দিচ্ছি। দুর্ঘটনাটা কী করে হল বলুন তো?


প্রিয়ব্রত মুখ নীচু করে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর একটু লাজুক ধরনের হেসে বলল, ব্যাপারটা শুনলে হয়তো আপনি হাসবেন। দুর্ঘটনার জন্য আমিই দায়ী। বউদি আমাকে ছেলেবেলা থেকে মানুষ করেছেন, বউদি আমার মায়ের মতো, বন্ধুর মতো। বউদির সঙ্গে মাঝে-মাঝে খুব ঠাট্টা-ইয়ার্কি করি। আজ অফিস থেকে ফিরেছি বিকেলে, বউদি তখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন। আমি ভয় দেখাবার জন্য গলাটা গম্ভীর করে ডাকলুম, স্বর্ণ! স্বর্ণ! বউদি চমকে ফিরে আমাকে দেখতে পেলেন, তারপর কী জানি কেন—অজ্ঞান হওয়ার মতো ঢলে পড়ে গেলেন। আমি ছুটে এসে ধরবার আগে ছ-সাতটা সিঁড়ি গড়িয়ে এসেছেন।



ডাক্তারবাবু মুখ লুকিয়ে হাসলেন। খুব ভয় দেখিয়েছেন যা হোক। কোনওদিন কি ফিটের অসুখ ছিল?


না, কোনওদিন না। প্রিয়ব্রত বলল।


থাক গে, এমন কিছু নয়। কোনও ফ্র্যাকচার হয়নি বলেই মনে হচ্ছে। অয়েন্টমেন্ট যেটা লিখে দিয়েছি ভালো কার লাগান আর ট্যাবলেটগুলো রোজ দুটো করে খাওয়াবেন। নড়াচড়া বন্ধ। পরশুদিন আমাকে খবর দেবেন।


স্বর্ণলতা ঘুমিয়ে আছেন। অন্তত তাই মনে হয়। শাড়ির পায়ের দিকটা অনেকখানি ভিজে—প্রথমে ডাক্তারকে না পেয়ে প্রিয়ব্রত অনেকটা বরফ এনে চাপিয়ে দিয়েছিল।


স্বর্ণলতাকে দেখলে বয়েস বুঝতে পারা যায় না, মনে হয় ভরাস্বাস্থ্য যুবতী, জ্যৈষ্ঠ মাসের বিকেলের মতো উজ্জ্বল হলুদ গায়ের রঙ। শুধু সাদা শাড়ি আর সিঁদুরহীন সিঁথির জন্য একটা নির্জন গাম্ভীর্য এসেছে।


প্রিয়ব্রতর বাবা স্বর্ণলতাকে একটা অদ্ভুত কথা বলেছিলেন। ছেলে মারা যাওয়ার বছর দেড়েক পর তিনি বলেছিলেন, ইচ্ছা করলে স্বর্ণলতা আবার বিয়ে করতে পারে। ওইটুকু মেয়ে, অমন রূপ, কেন শুকনো হয়ে পড়ে থাকবে! স্বর্ণলতা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, বলেছিলেন, আপনার ছেলে ছাড়া যদি আর কারুর সঙ্গে আমার বিয়ে হত, তবে সেই স্বামীর মৃত্যুর পর হয়তো আবার বিয়ের কথা ভাবতুম। কিন্তু শুব্রতকে যে একবার দেখেছে সে আর অন্য কারুর কথা ভাবতে। পারে না। প্রিয়ব্রতর দাদাকে ভালোবেসে বাড়ির সকলের অমতে বিয়ে করেছিলেন স্বর্ণলতা। এ নিয়ে মাদ্রাজের বাঙালিপাড়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল।



প্রিয়ব্রত আস্তে দরজা খুলে দাঁড়াল। তার মুখে লজ্জা আর ক্ষোভের ছায়া দুলছে। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর চলে যাচ্ছিল, স্বর্ণলতা ডাকলেন, টুনু শোন।


তোমার যন্ত্রণা কমেছে?


না, তুই আমার পাশে এসে বোস। স্বর্ণলতা অনেকক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রিয়ব্রতর দিকে। তারপর একটু হেসে স্নান গলায় বললেন, তুই এমন চমকে দিয়েছিলি…


বাঃ, তুমি এরকম করবে কী করে জানব!


স্বর্ণলতা একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন। চোখের কোণ দুটো চিকচিক করে উঠল। বললেন, তুই কবে বড় হয়ে উঠেছিস লক্ষ্যই করিনি, টুনু। অনেক বড় হয়ে গেছিস।


কি কান্ডই বাধালে তুমি, ডাক্তারকে ব্যাপারটা বলতে আমার এত লজ্জা করছিল! যে শুনবে সে আমাকেই দোষ দেবে। আমার সবচেয়ে অবাক লাগছে একটা ব্যাপার। হঠাৎ পিছন থেকে ডাকলে চমকে কেউ পড়ে যেতে পারে। কিন্তু তোমাকে দেখলুম আমার ডাক শুনে হাসি-হাসি মুখে ফিরে তাকিয়ে আমার দিকে ঝাপসা চোখে পুরো একমিনিট তাকিয়ে রইল, তারপর হঠাৎ দেখি। তুমি গড়িয়ে পড়ছ! আমাকে দেখতে পাওয়ার পরও কি হল তোমার?



না, তোকে দেখতে পাইনি। আমি ভূত দেখেছিলাম। স্বর্ণলতার কণ্ঠস্বর শূন্য ঘরে প্রতিধ্বনির মতো শোনাল।


ও, আমার চেহারা বুঝি ভূতের মতো হচ্ছে আজকাল? লঘুভাবে প্রিয়ব্রত বলল।


হ্যাঁ, হচ্ছেই তো! স্বর্ণলতা একটু হেসে বললেন, দেখ টুনু, তোকে রোজ দেখছি তাই বুঝতে পারিনি এতদিন তুই আর সেই দশ বছরের ছেলেটি নেই! তুই রেগে এককেবারে হুবহু তোর দাদার মতো দেখতে হয়েছিস। তুই যেভাবে ডেকেছিলি, রেগে গেলে তোর দাদাও ঠিক ওইরকমভাবে ডাকত। শুনে আমি চমকে উঠেছিলাম, তাই আমার মনে হল, তবে কি শুভো বারো বছর পর আবার আমার কাছে ফিরে এসেছে? তারপরই আমার চোখ ঝাপসা হয়ে এল, মাথাটা ঘুরে গেল।


অস্বস্তির ভাবটা কাটাবার জন্য প্রিয়ব্রত বলল, এইবার বুঝি কান্নাকাটি শুরু করবে!


যা, যা, স্বর্ণলতা হেসে উঠলেন, তোকে আর ফঞ্চুড়ি করতে হবে না। ডাক্তার কী বলল, পা-টা ভেঙেছে নাকি? দেখতে-দেখতে বাঁ-পায়ের গোড়ালিটায় যে ভীষণ ব্যথা হয়ে উঠল রে!


শোনো, এখন সাতদিন তুমি চুপ করে শুয়ে থাকবে বিছানায়। নড়াচড়া একেবারে বারণ। তোমার জন্য একটা নার্স ঠিক করতে হবে কদিনের রজন্য।



নার্স? নার্স কী হবে?


তোমার কাজগুলো দেখাশুনো…


চুপ কর। তুই আছিস কী করতে। না, না, ওসব নার্সটার্স বাড়িতে ঢোকাবি না বলে দিলাম। অর্জুনকে বল চা দিতে।


রাত্রি দশটা। প্রিয়ব্রত স্বর্ণলতার বাঁ-পায়ের গোড়ালিতে আস্তে-আস্তে মলম মালিস করে দিচ্ছে। নরম সুন্দর পায়ের পাতা স্বর্ণলতার, তাঁকে চিঠিতে শ্রীচরণকমলেষু কথাটা সার্থকভাবেই লেখা যায়। প্রত্যেকটি আঙুল সুললিত, নখের ভিতর দিয়ে রক্তের আভা ফুটে বেরুচ্ছ, কোথাও একছিটে ময়লা নেই। মায়ের কথা মনে পড়ছে প্রিয়ব্রতর। মায়ের চেহারা ভালো করে মনে পড়ে না, কোনওদিন মায়ের পায়ে এমনভাবে হাত বুলিয়ে দেয়নি।


স্বর্ণলতা এক দৃষ্টিতে দেখছেন প্রিয়ব্রতকে। তাঁর সারা শরীর শিরশির করছে। ঘাড়ের পাশ দিয়ে দেখলে কে বলবে, ও শুভব্রত নয়! একদিন সামান্য সর্দিজ্বর হয়েছিল তাঁর, শুভব্রত খাটের পাশে হাঁটুমুড়ে ঠিক এমনিভাবে বসেছিল, মনে হয় যেন এই সেদিন। তবে শুব্রত টুনুর মতো শান্ত ছিল না, সে ছিল জলপ্রপাতের মতো তীব্র আবেগপ্রবণ। দুজনে যখন রাস্তা দিয়ে হাঁটত, শুভর ব্যবহারের জন্য সমস্ত শহরের লোক তাকিয়ে থাকত ওদের দিকে। মনে হয় যেন এই সেদিন, কিন্তু কতদিন অনেক দিন।



স্বর্ণলতা ডাকলেন, টুনু শোন। থাক, তোকে আর সেবা করতে হবে না। এদিকে এসে বস। প্রিয়ব্রত তোয়ালেতে হাত মুছতে-মুছতে উঠে এসে চেয়ারে বসল। এখন একটু ভালো লাগছে?


হ্যাঁ। কিন্তু সারা শরীরটায় ক্রমে-ক্রমে ব্যথা হয়ে আসছে। কতদিন শুয়ে থাকতে হবে কে জানে!


হয় থাকলেই, বেশ শুয়ে-শুয়ে গল্পের বই পড়বে। আমি কয়েকদিনের ছুটে নিচ্ছি। গল্প করব দুজনে সারাদিন।


স্বর্ণলতা কোনও কথা বললেন না। আজ অনেকদিন বাদে কেমন যেন বারেবারে অন্যমনস্ক হয়ে পড়ছেন।


প্রিয়ব্রত উঠে গিয়ে দেয়ালের একটা কাত হয়ে থাকা ছবিকে সোজা করে দিল। দাদার চেহারা। আমার চেয়ে অনেক ভালো ছিল। আচ্ছা বউদি, দাদার সঙ্গে তোমার কী করে আলাপ হয়েছিল প্রথমে?


স্বর্ণলতা তীক্ষ্ণ চোখে তাকালেন ওর দিকে। ও কী বুঝতে পেরেছে যে আজ সারাদিন আমি ওর দাদার কথাই ভাবছি। না, সরল মুখ প্রিয়ব্রত। নরম গলায় জিগ্যেস করলেন, তুই খুব ভয়। পেয়েছিলি, না? যদি আমি মরে যেতাম! এবার তোর একটা বিয়ে দিতে হবে টুনু। আমি আর থাকতে পারি না, বড় একা-একা লাগে রে।



দাদার মৃত্যুর খবর শুনে বউদি অজ্ঞান হয়ে গিয়েছিল, প্রিয়ব্রতর আজও মনে আছে। সেদিন ওরা মীনাক্ষীদেবীর মন্দির দেখতে যাবে ঠিক করেছিল। টিফিন কেরিয়ারে খাবার-দাবার ভরে রেডি। হয়েছিল। বাবা এলেন স্টেশন থেকে। বাগানের দরজা দিয়ে ঢুকতে-ঢুকতে একবার সারা বাড়ির দিকে তাকিয়ে দেখলেন। দোতলায় দাদার ঘরের দিকে একবার তাকালেন। তারপর নীচু হয়ে খুব মনোযোগ দিয়ে বাগানের দরজাটা বন্ধ করে ভিতরে এলেন, খুব আস্তে বললেন, আজ বেড়াতে যাওয়া হবে না। স্পষ্ট মনে পড়ে সেই দিনটা। বউদির ছিল সবচেয়ে বেশী উৎসাহ বেড়াতে যাওয়ার জন্যে। একটা ফুল-ফুল ছাপ দেওয়া সিল্কের শাড়ি পরেছিলেন বউদি। ছুটতে ছুটতে এসে জিগ্যেস করলেন, কেন কী হয়েছে বাবা, রামস্বামীর সঙ্গে বুঝি দাবা খেলতে বসবেন? আজকে একটা দিন…


বাবা সোজা চোখ তুলে তাকালেন বউদির দিকে। একটুও না কেঁপে বললেন, শুভ মারা গেছে, শুভো বেঁচে নেই। এইমাত্র খবর পেলাম স্টেশনে, আমাদের শুভো মারা গেছে। স্বর্ণ, শুনতে পাচ্ছো, শুভো বেঁচে নেই। শুভ শুভ…


কী ভাবছিস টুনু, স্বর্ণলতা ওকে একা ছোট্ট ধাক্কা দিয়ে বললেন, অনেক রাত হল, এবার শুতে যা।


টুনু, টুনু!



কে যেন ডাকছে, একবার মনে হল সে যেন স্বপ্ন দেখছে। স্বপ্নে কণ্ঠস্বরের মতো অস্পষ্ট, নরম।


টুনু, টুনু!


কার ডাক কোথা থেকে আসছে প্রিয়ব্রত মধ্যরাত্রে ঘুম থেকে উঠে কিছুই বুঝতে পারছিল না। পাশের ঘর থেকে পিসিমা বললেন, ও টুনু ওঠ, তোর বউদি তোকে ডাকছে দেখ। পিসিমার। বাতের অসুখ, নিজে উঠতে পারেন না। প্রিয়ব্রত হাতের উলটো পিঠ দিয়ে চোখদুটো একবার মুছে বাইরে এল, বারান্দা পেরিয়ে বউদির ঘরে ঢুকে আলো জ্বালল। স্বর্ণলতা ঘরে নেই। ডানদিকে বাথরুমের দরজাটা ফাঁক করে খোলা, সেখান থেকে একটা গোঙানির শব্দ আসছে। স্বর্ণলতা হাঁটু দুমড়ে মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন। প্রিয়ব্রত আজ পর্যন্ত বউদিকে কোনওদিনও কাঁদতে দেখেনি। যখন দাদা মারা যান তখনও বউদি একেবারে ভেঙে পড়েননি। যেন দাদার ওপর অভিমানেই একটা ছুরির মতো অনমনীয়, তীক্ষ্ণহয়েছিলেন। সেই স্বর্ণলতা আজ তার হাতের তালুতে মুখ

**********
No Review
Related Books
Loading books…