আমাদের বড় সাধের বাঘ সত্যি সত্যিই সুব্রতর অ্যাকাউন্টেই জমা পড়েছিল দিন পনেরোর মধ্যে। সে গল্প আনন্দ পাবলিশার্স—এর ‘বনজ্যোৎস্নায়, সবুজ অন্ধকারে’ প্রথম পর্বে সবিস্তারে আছে। তাই পুনরাবৃত্তি করতে চাই না। তবে গোপাল কলকাতায় চলে আসার আগের দিন নাজিম সাহেব, গোপাল সেন এবং সুব্রত চ্যাটার্জি ওই আমগাছেই মাচা বেঁধে এবং নীচে কাঁড়া বেঁধে বসেছিল এবং বাঘ অন্ধকার হওয়ার পরে পরেই এসে ওরা কিছু বোঝার আগেই কাঁড়...