রাজার খেলা

রাজার খেলা

সমরেশ মজুমদার

রাজার খেলা

Books Pointer Iconসমরেশ মজুমদার
Books Pointer Iconshort story

Change color


হিপপকেট থেকে ছোট্ট হলদে বইটা বের করল সুজয়। ফন কোম্পানির রেসবুক। একটা ঘোড়ার মুখ মলাটে আঁকা। ছবিটাকে দেখলেই কানু মিত্তিরের মুখ মনে পড়ে যায় ওর। কানু মিত্তির বলত, রেসের আগে এটাকে দেখায় টপমোস্টের মতো আর রেস শেষ হয়ে গেলে এ শালা হয়ে যায় পাউসিকি। প্রথমটা ভারতবর্ষের সব সেরা ঘোড়ার নাম, দ্বিতীয়টা ছ্যাকড়া গাড়ি টানবার বদলে ছিটকে ঢুকছে রেস-মাঠে। কানু মিত্তির বলত, বেশি দিন ঘোড়া খেলল...