
মাতৃকা
সমরেশ মজুমদার
সকালবেলায় আমার বাবা আজকাল তাড়াতাড়ি বাড়ি ফেরে। তাড়াতাড়ি মানে সাড়ে ছটা সাতটা। আমার জ্ঞান হওয়ার পর থেকে কোন জরুরী কাজ ছাড়া বাবাকে কোনদিন সাড়ে নটার আগে ফিরতে দেখিনি। অফিস থেকে বেরিয়ে এই সময়টুকু বাবা কি করে স্পষ্ট করে বলতে পারব না। তবে কখনও অসুস্থ হয়ে বাড়ি ফেরেনি। আমরা যে পাড়ায় থাকি সেখানে রাত করে যারা বাড়ি ফেরে তাদের। অনেকেই টালমাটাল হয়ে হাঁটো বাবা এইসময় নেশা করে একথা কোন বড় শত্রুও বলতে পারবে না, মাও না।
বাবা যে তাড়াতাড়ি ফিরছে তার কারণ আমার মা খুব অসুস্থ। অসুখটা কাল অবধি এমন ছিল যে দিনরাত তার কাছে বসে থাকতে হবে তা নয়। সন্ধ্যে নাগাদ ফিরে এলে বাবাকে কেমন অসহায় দেখাতা কি করে সময়টা কাটাবে যেন বুঝতে পারত না। আজ ঘুম থেকে ওঠার পর মায়ের এমন বাড়াবাড়ি হল যে বাবা খুব ছোটাছুটি করে মাকে হাসপাতালে নিয়ে গিয়েছে। আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে নিষেধ করা হল। এখন আমার তিন বছরের ভাইটাকে নিয়ে আমি বাড়িতে আছি। স্কুলে তো যাওয়া হল না আমাকে যে কোলে পিঠে করেছে সেই কমলামাসী ভাইকে খাইয়ে-দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে।
আজ আমার বয়স ষোল হল। ষোল মানে সুইট সিক্সটিন। আচ্ছা, ইংরেজিতে ষোলর আগে সুইট কথাটা বলে কেন? একমাস আগের আমার সঙ্গে এখনকার আমার তো কোন তফাৎ নেই। আমার শরীরের বাড় নাকি খুব বেশী সবাই বলে আমি বাবার ধাত পেয়েছি। মা আমার কাঁধের কাছে পড়ে মারামারি করলে মা নিশ্চয়ই হেরে যাবে কিন্তু পৃথিবীতে আমি মাকেই সব চেয়ে বেশী ভয় পাই। একটু আগে দুপুরের খাওয়ার সময় কমলামাসী আমাকে পায়েস খেতে দিয়েছিল আজ সকাল থেকে বাড়িতে যেসব ব্যাপার চলছে তাতে আমার জন্মদিনটার কথা কারো খেয়াল থাকতে পারে না। কিন্তু কমলামাসী বলল মা নাকি গতকালই তাকে পায়েস করার কথা বলে দিয়েছিল। অন্যান্যবার এই দিনটা এলে আমার খুব কষ্ট হত আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি। আমাদের ক্লাসের মেয়েরা জন্মদিনে পার্টি দেয়া ক্লাসে কেক গিফট নিয়ে যায়। মা সেটা একদম পছন্দ করে না। শুধু বাড়িতে লুচি আর পায়েস খেয়ে জন্মদিন করতে হয় বিচ্ছিরি! কিন্তু আজ খেতে বসে ওগুলো দেখে আমার খুব কান্না পেয়ে গেল। সকাল থেকে যে কষ্টটা বুকের মধ্যে হচ্ছিল এখন যেন সেটা আরো বেড়ে গেল।
মায়ের জন্য বুকটা কেমন করতে লাগল। আজ বিকেলে আমি বাবার সঙ্গে মাকে দেখতে যাব।
আমার বাবাকে দেখতে বেশ সুন্দর। লম্বা, খুব ফরসা নয় কিন্তু হাসলে চমৎকার দেখায়। মা খুব ফরসা কিন্তু বেঁটো বাবা রাগ করলে সেটা কয়েক মিনিট থাকে। মা কিন্তু সহজে নরম হয় না। কিন্তু মা খুব ভদ্র, মানে রুচি আভিজাত্য এইসব মায়ের খুব আছে। আজ অবধি কখনো মায়ের আচরণে কোন বেনিয়ম দেখিনি বেনিয়ম মানে, যেখানকার জিনিস সেখানেই রাখতে হবে, ঠিক সময়ে খাওয়া-দাওয়া করতে হবে, চেঁচিয়ে কথা বলা চলবে না। এইসব নিয়ম কিন্তু শুধু আমার আর মায়ের জন্য বাবার ওপর এর প্রয়োগ নেই, মা তাকে কিছু বলে না। আমি জিজ্ঞাসা করি না কিছু কারণ আমি জানি আমার বাবা ও মায়ের অনেক কথা আমি জানি আর সেটা ওরা জানে না আমার যে একটা গোপন ব্যাপার আছে তা অবশ্যই বাবা জানে না, মাকে মাঝে মাঝে সন্দেহ হয় আমার মানে ঠিক বুঝতে পারি না
আমার মা আর বাবার মধ্যে সম্পর্কটা ভাল নয়। দিনের বেলায় এটা ঠিক বোঝা যায় না। বাবা ঘুম থেকে উঠে সোফায় বসে চায়ের কাপ নিয়ে কাগজ পড়ে। সে সময় আমি স্কুলে যাওয়ার জন্যে তৈরী হই। এতদিন হয়ে গেল তবু ভোর ভোর কিছুতেই ঘুম ভাঙতে চায় না। আমাদের স্কুল বসে ঠিক আটটায়। শ্যামবাজার থেকে ওয়েলিংটনে সরাসরি ট্রামে চলে যাওয়া যায়। কিন্তু সেই কবে ক্লাস টু থেকে আমি মিসেস মুখার্জীর গাড়িতে যাওয়া আসা করছি তার আর ব্যতিক্রম নেই। মা মিসেস মুখার্জীকে সত্তর টাকা মাসে দেবে কিন্তু আমাকে বাসে ট্রামে যেতে অ্যালাউ করবে না। এখন আমি কচি খুকী নই যে রাস্তা হারিয়ে ফেলব বাবা একবার বলেছিল, ‘এবার মুখার্জীর কোল থেকে ওকে নামিয়ে দাও। নিজে যাওয়া আসা করে পথঘাট চিনুক। নইলে। চিরকাল বোকা হয়ে থাকবে।’ মা উত্তর দেয়নি কিছু কিন্তু মিসেস মুখার্জীর আসা বন্ধ হয়নি। ঠিক সাড়ে সাতটা বাজতে না বাজতেই দুবার হর্ন বাজাবো তখনও যদি আমার জুতোর ফিতে বাঁধা না। হয় ব্যাগ কাঁধে দৌড়ে নামতে হবে দোতলা থেকে সাতটা থেকেই মা টিকটিক করে আমার পেছনে এতক্ষণ বাথরুমে কি করছ, জামা পরতে এত দেরী কেন? কাল রাত্রে বইপত্র গুছিয়ে রাখতে পারোনি?ইস, জুতোটার কি অবস্থা করেছ, ব্রাশ করতে পারনি এত বড় ধেড়ে মেয়ে! সেই সময়টায় হর্ন বেজে উঠতেই আমি ছুটতে থাকি। কয়েক পা নেমেই মনে পড়ে যায়, মায়ের হাতে ব্যাগটা দিয়ে আমি দৌড়ে আবার ঘরে ফিরে যাই। খবরের কাগজের আড়াল থেকে বাবার চোখ। তখন দরজার দিকে আমার পায়ের শব্দ পাওয়ামাত্রই বাবা অন্যমনস্ক হবার ভান করে। আমি এক হাতে কাগজটাকে সরিয়ে দিয়ে চট করে গালে হাম খেয়ে ফের ছুটে যাই। মা তখন নীচে বিরক্তিতে মাথা নাড়ছে। মুখে কিছু না বলে মিসেস মুখার্জীর সঙ্গে দেখনহাসি হেসে দাঁড়িয়ে থাকে গাড়িটা চলে যাওয়া পর্যন্ত।
আজকাল বাবাকে হাম খেতে আমার কেমন যেন লাগে। যেদিন থেকে স্কুলে যাচ্ছি সেদিন থেকে বাবাকে হাম খেয়ে যাওয়া একটা নিয়ম হয়ে গিয়েছে। ছোট যখন ছিলাম তখন এক রকম ছিল কিন্তু বড় হয়ে গেছি আমি এ কথাটা বাবা একদম খেয়াল করে না। যেদিন একটু সময় থাকে হাতে অথবা বাবার মেজাজ ভাল থাকে সেদিন আমার কোমর জড়িয়ে ধরে বাবা বলে, ‘এই যে আমার পিসি মা, আমাকে আজকাল আদরই করতে চায় না।’ আগে বাবা আমার ঠোঁটে হাম খেত। সেটা খুব বিচ্ছিরি ব্যাপার, থুতু লেগে যায়। এখন শুধু গালে ঠোঁট ছাঁয়াই একদিন আড়াল থেকে মাকে এ ব্যাপারে কথা বলতে শুনেছি। মা বলছিল, ‘মেয়েটা বড় হচ্ছে খেয়াল রেখো’ বাবা অন্যমনস্ক গলায় বলেছিল, ‘সেটা তো তোমার ডিপার্টমেন্টা’ তারপর যেন মনে পড়ে গিয়েছে এমনভাবে বলল, ‘তুমি কি হাম খাওয়ার কথা বলছ? সেটা ছাড়া আমি থাকতে পারব। না। এটা একটা আমার এক্সপেরিমেন্টা মেয়েরা বড় হলে বাপমায়ের কাছ থেকে তফাতে চলে যায় মানি, কিন্তু আজন্ম যদি তুমি একটা জিনিস প্রতিদিন করে যাও তাহলে তফাতে যাওয়ার সময়টা পাবে কি করে? ও রোজ আমাকে হাম খায় যেমন ভাত টিফিন খায়।’ মা কোন জবাব দেয়নি। কিন্তু বাবা জানে না আমি হাম আর চুমু খাওয়ার তফাৎটা বুঝে গেছি। হাম, হামি, হামু— বাবা যাই বলুক না কেন আসলে সবই চুমু খাওয়া। ভদ্রতা করে লোকে নিজের মত এবং সুবিধে অনুযায়ী একটা নাম দিয়ে নেয়। একটা সিনেমা দেখে ব্যাপারটা আমি স্পষ্ট বুঝে গিয়েছি। এই সিনেমা দেখা ব্যাপারটা নিয়েও মায়ের নিয়ম-অনিয়ম আছে। সিনেমা দুই প্রকার, বড়দের। সিনেমা, ছোটদের সিনেমা। বড়দের সিনেমা আমার দেখা চলবে না যেসব সিনেমায় নায়ক নায়িকার ছবি থাকে সেগুলো বড়দের সিনেমা। মায়ের ধারণা ওগুলো দেখলে আমি বুঝতে পারব না। আসলে আমি যদি বখে যাই এই হল ভয়। আমার ক্লাসের মেয়েরা কিন্তু হরদম এসব ছবি দ্যাখো টারজান, লরেল হার্ডি—এইসব ছবি আর কটা হয়! এক বছর আগে মায়ের সঙ্গে একটা মর্নিং শো দেখতে গিয়েছিলাম লরেল হার্ডির ছবি। সেখানে একটা বাসের মধ্যে একটা লোক তার সঙ্গের মেয়েকে খুব কায়দা করে চুমু খেয়ে অজ্ঞান হয়ে যায়। আমি অন্ধকারেও মায়ের থমথমে মুখ বুঝতে পারছিলাম লোকটা এমন করে চুমু খাচ্ছিল যে আমার শরীর কেমন হয়ে গিয়েছিলা মনে হচ্ছিল কেউ যদি ওরকম করে আমায় চুমু খেত! বাবার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। তারপরই তো আমি সমীরদার লভে পড়ে গেলাম।
বাবা-মায়ের মধ্যে যে ব্যাপার আছে তা যে দিনের বেলায় বোঝা যায় না, এটা কিন্তু আমার কাছে খুব আশ্চর্যের মনে হয়। আসলে মা অত্যন্ত ভদ্র এবং মার্জিত বলেই এটা সম্ভবা আমার মনে আছে অনেকদিন আগে কমলা মাসী একবার দেশে গিয়েছিল তখন ওর বদলে একটা বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে কাজ করত। সে একদিন কথায় কথায় খবরের কাগজ দেয় যে ছেলেটা তাকে খচ্চর বলেছিল। শুনে আমার কি অবস্থা। দৌড়ে মাকে গিয়ে বললাম, ওকে এক্ষুনি ছাড়িয়ে দাও’। মা কি হয়েছে জানতে চাইলে আমি কিছুতেই শব্দটা বলতে পারলাম না। তখন বিরক্ত হয়ে মা ধমকাতে ভ্যাঁ করে কেঁদে ফেললাম এখন যে কি হাসি পায় ব্যাপারটা ভাবলে! আসলে মায়ের রুচিতে আমি মানুষ বলে অমনটা হয়েছিল বাবা একবার নিজের মনে বলেছিল, শালা দিন দিন সিগারেটের দাম বাড়ছে! কথাটা শুনে আমার চোখমুখ লাল হয়ে গিয়েছিল বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি ও কথাটা বললে কেন? অবাক হয়ে বাবা বলেছিল, কোন কথাটা?’ আমি উচ্চারণ করতে না পেরে খাতা নিয়ে ইংরেজিতে এস এ এল এ লিখে বাবাকে দেখিয়েছিলাম। তা দেখে বাবার কি হাসি!
দিনের বেলায় তো বাবা-মায়ের মধ্যে কথাই হয় না শনিবার আমার ছুটি থাকে, সেদিন তো সব দেখি কাগজ পড়ে বাবা বাজারে যায়। সংসারের তিনটি কাজ বাবা করে থাকে। বাজারে যাওয়া, ইলেকট্রিক বিল আর টেলিফোনের টাকা দেওয়া। ব্যাস! বাজার থেকে ফিরে চা খেয়ে দাড়ি কামাতে বসে বাবা। সে যে কি ব্যাপার না দেখলে বোঝা যাবে না। প্রথমে জুলপির পাকা চুল সন্না দিয়ে তুলবে, তারপর আদর করার মত নিজের দাড়ি কামাবো ততক্ষণে ভাইকে স্নান করিয়ে নিজে তৈরী হয়ে নেয় মা। সাড়ে নটা বাজতে না বাজতেই নীচে খেতে চলে যায় ভাইকে সঙ্গে নিয়ে যাওয়ার আগে একবার যন্ত্রের মত জিজ্ঞাসা করে চাবির দরকার আছে কি না। খাওয়া হয়ে গেলে মা আর ওপরে ওঠে না। বাগবাজারের স্কুলে চলে যায়। বাবা বের হয় সাড়ে দশটা নাগাদ। হেলে দুলে ঘুমন্ত ভাইকে আদর করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি আমার ঢিপসি মা?’ আমি একটু মোটাসোটা বলে আদর করে ঢিপসি বলে ডাকা—দু চক্ষে দেখতে পারি না। আগে চাইতাম আজকাল ঘাড় নেড়ে না বলি। তখন গালে চুমু খেতে হয় বাবা বেরিয়ে যায়। মা ফেরে বিকেল হতে না হতেই। বাবার ফিরতে রাত সাড়ে নটা দশটা তখন মা আমার পড়া নিয়ে ব্যস্ত। অতএব কথা বলার সময় নেই বা ইচ্ছে নেই বলে সময় নেই।
দিনের বেলা তো হল এই রকম। রাতের বেলায় সব অদ্ভুত ঘটনা ঘটে। এই পনের দিন তো না হয় মা অসুস্থ। পনের দিন আগে স্কুল থেকে ফিরে বলল পেটে খুব যন্ত্রণা হচ্ছে। কদিন বাবা ডাক্তার এক্সরে নানা রকম এগজামিন করালা কিন্তু তার আগে তো মা বেশ সুস্থ ছিলা রাত্রে একটা ঘরে আমি মা আর ভাই শুই। অন্য ঘরে বাবা আমার শোওয়া নাকি খুব খারাপ, ঘুমোলে হুঁশ থাকে না। তাই দুটো পাশ-বালিশ দিয়ে পাঁচিল তুলে দেওয়া হয় আমার আর ভাই-এর মধ্যে, মা ধারো ভাই হবার আগেও বাবা পাশের ঘরে শুতো।
মাসখানেক আগের কথা। মাঝরাত্রে, ঘুম ভাঙলেই তো মাঝরাত মনে হয়, কেমন আবছায়া হতে হতে ঘুমটা ভেঙে গেলা। সঙ্গে সঙ্গে মায়ের চাপা গলার কথা শুনতে পেলাম, ‘লজ্জা করে না তুমি এই ঘরে এসেছ?
বাবা বললো, ‘অতসী, আমার কথাটা শোন।
‘কিছু শোনার নেই আমার সারা জীবন অনেক শুনেছি। দয়া করে একটু ঘুমুতে দাও।’ মায়ের গলায় এ রকম বিরক্তি আমি আগে কখনও শুনিনি।
‘তুমি আমার ওপর মিছিমিছি রাগ করছ।‘ বাবার গলাটা কেমন দুর্বল লাগল।
‘আমার বয়ে গেছে রাগ করতে কিন্তু তোমাকে জবাব দিতে হবে কেন তুমি এ রকম ব্যবহার করছ? সব কিছুর একটা সীমা আছে। আমি পুরুষ মানুষ ভুলে যাচ্ছ কেন?
‘বেশ তো।’ মায়ের গলাটা বিদ্রুপে ক্যানকেনে, কে তোমাকে নিষেধ করছে? যেখানে ইচ্ছে সেখানে গিয়ে পুরুষত্ব দেখাও। শুধু আমার ছেলেমেয়েদের ওপর তার ছায়া না পড়লেই হল।’
‘তুমি আমাকে বেশ্যাবাড়ি যেতে বলছ।’
‘আমি কিছুই বলছি না তুমি এই বাড়িটাকে ওই রকম করে তুলেছ।’
‘মানে?’
‘তুমি কি ভেবেছ আমি সংসার সামলাবো, মেয়েকে পড়াবো, বাচ্চাকে দেখব, চাকরি করব আর রাত্রে তোমার শরীরের চাহিদা মেটাবো?
‘এ সব কথা ও-ঘরে গিয়ে বললে হতো না? মেয়ে জেগে যাবে!’
‘জাগুক। আর একটু বড় হলে আমি নিজেই ওকে বলব এ সব কথা।’
‘কিন্তু ভুল তো মানুষ মাত্রেই হয়। আর তুমি বুঝতে পারছ না কেন কোন মহিলার সঙ্গে আলাপ বা যোগাযোগ মানেই প্রেম নয়!
‘তোমার এই সব যুক্তি আমি অনেক শুনেছি, ঘেন্না ধরে গেছে আমার। এ