Home
মহাযুদ্ধের পরে

মহাযুদ্ধের পরে

সমরেশ বসু

মহাযুদ্ধের পরে

সমরেশ বসু
short story

Posted byশেষ নগরী17-May-2025

Change color

ঘটনার আগের দিনের রাত্রি এটা।

বৃষ্টিটা হবে কি না, ঠিক বোঝা যাচ্ছে না। তবে আকাশ আর আবহাওয়াটা যেন সব দিক দিয়েই তৈরি আছে। কৃষ্ণপক্ষের অন্ধকার, মেঘের ঘন ঘটা, ভেজা ভেজা ভারী পুবে বাতাস, বায়ুকোণ থেকে আকাশের বহুদূর পর্যন্ত বিদ্যুতের হানাহানি, গুরুগুরু গর্জন, সব আছে। না বর্ষেও রাতটা যেন পুরোপুরি বর্ষার।

হাটের দিন নয়। বাজারের চালাগুলিতে ইতিমধ্যেই বেচাকেনার পাট চুকিয়ে, বাতি নেভাবার পালা শুরু হয়ে গেছে। আরও একটু সময় হয়তো চলত হিসেব-নিকেশ, বাতি জ্বলত। কিন্তু আকাশে বড় ঘটা। বর্ষাকে ত্বরান্বিত করতে বোধহয় ওইটুকুই মানুষের হাত আছে। মাথা-মুড়ি দিয়ে অন্ধকারে একটা মেঘ-মেদুর অনুভূতি নিয়ে শুয়ে পড়া।


চালাঘরগুলির পুবে ইছামতীর জলও দেখা যায় না। অন্ধকারে মেশামিশি করে আছে। কেবল চিকুর ঝিলিক যখন তারও বুকে বসছে কেটে কেটে, তখন টের পাওয়া যায়, স্রোত পাক খাচ্ছে ওখানে। জোয়ার না ভাঁটা, ঠাহর হয় না, শব্দ শোনা যাচ্ছে শুধু, ছল ছল ছলাৎ! তারও যেন বৃষ্টিরই প্রতীক্ষা।



ভারী বাতাসের ঝাপটা খেয়েও পুরুষ জোনাকিগুলি মিটিমিটি বাতির ইশারায় ফুসলে বেড়াচ্ছে নীচের মেয়ে জোনাকিদের। উচ্চকিত হচ্ছে ঝিঁঝির ডাক। সেটা মানুষকে শোনাবার জন্যে নয়। যে বাসনায় জোনাকি জ্বলে ওঠে, সেই বাসনার উন্মাদনায় পুরুষ ঝিঁঝিটা চেঁচিয়ে চেঁচিয়ে বীরত্বের ফাঁদ পাতছে মেয়েটার জন্যে।


অন্ধকার গাঢ় হচ্ছে ক্রমে। আর এই অন্ধকারে, মেঘলা রাতে, জলো বাতাসে তল্লাটের কুকুরগুলি পরস্পরের মধ্যে পাড়া ও আঁস্তাকুড় ভাগাভাগি সমস্ত চুক্তি, সন্ধি ও বন্ধুত্ব ভুলে গেছে। তারা লড়ছে, রক্তারক্তি করছে। ঋতুকয়েদিগুলির রক্ত ছাড়া পেয়েছে এই বর্ষার মরসুমে। এখন আর কোনও চুক্তি সন্ধি ওরা মানবে না।


নারকেল গাছের ভিড় বেশি চারদিকে। বাতাসে তাদেরই দোলানি আর ডাক বেশি। বাজারটাকে দুভাগে করে, পাকা রাস্তা চলে গেছে অনেক দূরে, ইছামতীর গা ঘেঁষে ঘেঁষে। শেষ হয়েছে গিয়ে ইছামতীরই তটে।


আপ আর ডাউনের শেষ দুটো মোটর বাস-ই চলে গেছে কিছুক্ষণ আগে। একটা কলকাতায় গেছে, আর একটা কলকাতা থেকে গেছে ইছামতীর কূলে।



শেষ বাস দুটো দেখে ওরা দুজনেই নদী-কিনারের হোটেলে খেয়ে এসেছে চুক্তি অনুযায়ী। দেড়ো ব্যালাইণ্ডা বটা আর ব্যালাইণ্ডা সুলা। নামগুলি একটু অদ্ভুত। বিদেশি নয় নিতান্তই দেশি নাম, আর এ অঞ্চলেরই কালো কালো দুটি পুরুষ। নাম বটা আর সুলা। বাকিগুলি বিশেষণ, দুজনের খ্যাতির ও খাতিরের বাহন। হোটেলের চুক্তিটা আর কিছু নয়, শেষ যা থাকে, ওদেরই। অত্যন্ত দায়িত্বপূর্ণ চুক্তি। যে-দিন কিছু থাকে না প্রায়, সে-দিন ওদেরো ফাঁকা।


খাওয়ার শেষে লাঠি ঠুকে ঠুকে দুজনে রাস্তাটা পার হয়।


বটা একটু লম্বা, ঘাড় অবধি সোজা খাড়া আর শক্ত, মাথাটা নোয়ানো। এলোমেলো, খাপছাড়া দাড়ি তার মুখে। সুলা চওড়া, পেটা পেটা শরীর, একটু বেঁটে।


সুলা এসেছে ইছামতীর ওপার থেকে। বটা এপারের। দুজনে আছে এই বাজারের তল্লাটে অনেক দিন, অনেক বছর ধরে। কত বছর, সেটা ওরা জানে না, কারণ ওরা হিসাব রাখতে পারে না। দশ বছর হতে পারে, বিশ বছরও হতে পারে। নিজেদের বয়স ওরা জানে না। তিরিশ হতে পারে, চল্লিশ-পঞ্চাশও হতে পারে। দেখলে কিছুই প্রায় অনুমান করা যায় না।



কলকাতার বাস যায় এখান দিয়ে, আর বাজারটা আছে। এইটি দুজনের একমাত্র আকর্ষণ।


কে একটা বাস-যাত্রী দেশি সাহেব, অনেককাল আগে, সুলাকে বলেছিল, তুম ব্লাইন্ড আছে?


সুলা বলেছিল, ব্যালাইন্ড? সেটা কী বাবু?


ব্লাইন্ড, ব্লাইন্ড! আন্ধা।


সুলার চোখ খোলা, ঘষা-ঘষা দুটি তারা, কিন্তু জন্মান্ধ। সাহেব তাকে অন্ধ বলে প্রথমে যেন বিশ্বাস করতে পারেনি।


সুলা সাহেবের মাথার উপর অন্ধ চোখ রেখে বলেছিল, হ্যাঁ, আমি কানা, ভিখ-মাগা কানা।


সাহেব ভিক্ষে দিয়েছিল। আর সুলা চিৎকার করে বলেছিল বটাকে, জাইনলি রে বটা, অন্ধও না কানাও না, আমি ব্যালাইণ্ড। তুইও ব্যালাইণ্ড।


বাজারের সবাইকে ডেকে ডেকে বলেছিল, আপনেরা সকলে শুইনে রাখেন গো ব্যাপারি মোহাজনরা, আমরা ব্যালাইণ্ড।



পরে সেটা ডাকাডাকি, হাসাহাসিতে ব্যালাইণ্ডায় দাঁড়িয়েছে।


বটার চোখের মণি নেই, পচা মাছের পটকার মতো দুটো ড্যালা ঝুলে আছে। সেও জন্মান্ধ। দুইই জন্মান্ধ, দুজনেই ভিক্ষে করে। বটা গান গেয়ে আর সুলা সুর করে কথা বলে ভিক্ষে করে।


লাঠি ঠুকে ঠুকে পার হয় দুজনে রাস্তাটা। ওপারে গিয়ে আরও খানিকটা দক্ষিণে যায়। বাজারের চৌহদ্দি পেরিয়ে–যেখানে পাটের খালি গুদামঘরগুলি রাস্তার দু পাশে এক রাশ অন্ধকার গিলে গুহার মতো দাঁড়িয়ে আছে। পাট এখন চাষ হচ্ছে মাঠে। পাইকাররা টাকা নিয়ে ঘুরছে চাষিদের কাছে। গুদাম ঘরগুলি এখন হা-হা করছে, পড়ে আছে বে-ওয়ারিশ। অধিকার আছে শুধু বুড়ি রোগা গোরুর, কুকুরের আর ব্যালাইণ্ডাদের।


সুলা বলে, কোনটায় যাবি। বড়টায় না ছোটটায়?


বটা জবাব দিল, বড়টায়। বিষ্টি হলি, জল পড়ে ছোটটায়।


বড়টায়ও পড়ে।



কিন্তুন জায়গা বেশি।


বটা নাক কোঁচকাল, ঊ, শেয়াল যায় ডাইনা দিয়া।


সুলা বলল, হুঁ!


সুলা হুঁ-বলার আগেই কুকুর ডেকে উঠল সামনে। তারপর ঝোপঝাড় মাড়িয়ে একটা ছোটাছুটির শব্দ। মদ্দা শেয়ালগুলিকে এই মরসুমে একদম বিশ্বাস করা যায় না, কুকুরগুলিকে তো নয়ই! শেয়াল-কুকুরের জার জন্মাবে এক গাদা।


চারিদিক থেকেই কুকুর ডাকতে লাগল। সামনে, পিছনে, কাছে ও দূরে।


তিনটে গুদাম ঘর পার হয় ওরা। প্রতিটি উঁচু-নিচু, পথের প্রতিটি গাছ, ঝোপঝাড় প্রায় অঙ্কের মতো চেনা ও মাপজোক করা আছে।


সুলা বলল, বিষ্টি লাইমবে মনে লয়।



বটা জবাব দিল, দেরি আছে। লোনা বাতাসে এখনও উড়য়ে নেচ্ছে। বাতাসটা জল-জল।


সুলা বলে, হাঁকডাকও তো খুব।


ম্যাগের?


হ্যাঁ। আবার বিজলি নাকি চমকায়।


হুঁ, মানষে কয়, বিজলি চমকায়। কেমন কইরে চমকায়?


কী জানি! মানুষে দ্যাখে? বোধায়, মন যে রকোম চমকায়, সেই রকোমই হবি।


বটা হাসে, বলে, মনের মতন চমকায়?


সুলাও হাসে। হিঃ হিঃ হিঃ!–আবার বলে, সবকিছুর নাকি রং আছে?



হ্যাঁ, মানষে দ্যাখে। লাল, সইবজে, লীল, সাদা…


আর কালা? কালাটা কেমন?


আন্ধারের মতন।


আন্ধার?


হ্যাঁ, মানুষে কয়।


লোকে বলে, অন্ধকারটা কালো। ওরা কালো চেনে না, সাদা চেনে না। লাল চেনে না, নীল চেনে না।


সুলা বলে, পয়সা নাকি নাল আর সাদা।


বটা বলে, শুঁইকলে মালুম দেয়, কোনটা নাল আর সাদা। নালটার গন্ধ ঘামের মতন। সাদাটার গন্ধ নাই।



হুঁ। হাত দিলিও ট্যার পাওয়া যায়।


তা তো যায়ই।


গন্তব্যে এসে দাঁড়ায় দুজনে। সুলা বলে, এই দ্যাখো শালারা এইসে জুইটেছে। হুট, হুট।


গোটা কয়েক কুকুর, ঘেউ ঘেউ করছে না কিন্তু গায়ে পড়াপড়ি, দাপাদাপি করে গরগর করছে। তাড়া খেয়ে দৌড়ে পালাল।


.


ওরা দুজনে লাঠি ঠুকে ঠুকে একটা কোণ বরাবর চলে যায়। সেখানে পাতা চাটাইয়ের ওপর শুয়ে পড়ে দুজনেই।


আঃ!


আর একজন কাশে। তারপর দুজনেই তলপেটের কাছে হাত নিয়ে যায়। খরচ শেষে অবশিষ্ট পয়সা টিপে টিপে দেখে।



কোন গুদামঘরের চালের টিনের জোড় খুলে গেছে। বাতাসে টিনটা ঘা খেয়ে খেয়ে মেঘ ডাকার সঙ্গে তাল রাখছে মাঝে মাঝে। বটা ডাকল, সুলা ব্যালাইণ্ডা।


হুঁ।


রাইত ব্যালাইণ্ডা ডাকে না যে?


তাই ভাবতেছি।


সুলার কথা শেষ হবার আগেই পাখিটা ডেকে উঠল, পিক পিক পিকু পিকু!


বটা বলে উঠল, ওই, ওই, ডাক ছেইড়েছে রাইতকানাটা।


কোথায় একটা কাঠের ফ্রেমের কানাচে বাসা বেঁধেছে পাখি। ওরা যখন আসে, দু-চারটে কথা বলে, তখন পাখিটা ডেকে ওঠে। ভয়ে ডেকে ওঠে শিস দিয়ে, পিক পিক পিকু পিকু। সাবধান। মানুষ এসেছে।



সুলা বলে, বড় তাজ্জব, না?


কেন?


দিনে নাকি দেইখতে পায়, রাইতে ব্যালাইন্ডা।


হুঁ! মানষে কয়। তাই ডরায়।


কেন?


মানুষেরে নাকি ডরায়, মানুষে কয়। কুত্তারে ডরায় না,গোরুরেডরায় না, মানুষেরে ডরায়। ডিম নাকি পাড়ছে, বাচ্চা ফুইটবে, তাই ডরায়।


আবার ডেকে উঠল পাখিটা।


সুলা বলে, ডিম সামলায়। কিন্তু দ্যাখে কেমন কইরে?



আন্দাজে সামলায়। দিনের বেলা দেইখতে পায়।


জম্মো-কানা লয়।


হুঁ। চইখ আছে, রং চেনে, উইড়তে পারে।


একটু চুপচাপ। পাখিটা প্রতিদিনের অভ্যাসের মতো নির্ভয় হয়, শান্ত হয়ে চুপ করে থাকে। বৃষ্টি আসেনি, ঘটা আরও ঘোর হয়েছে তবু জোড়-খোলা টিনটা শব্দ করছে তেমনি।


সুলা বলে, পাখি কোনওদিন দেখি নাই।


অর্থাৎ স্পর্শ করেনি কোনওদিন।


বটা বলে, মানষে দ্যাখে, কয়, দুইটা নাকি পা, আর দুইখান পাখা।


পাখা কেমন?


কী জানি! খুব নাকি লরম জীব। লদীর ওপার নাকি যায় উইড়ে উইড়ে, আবার এইসে পড়ে।


হ্যাঁ, মানষে তো কয়।


ডিম ফুইটে নাকি বাচ্চা বানোয়?


মানষে কয়।


মানষের শুধু বাচ্চা হয়। কেমন কইরে হয়?


সুলা চুপ করে থাকে। গুদামের গুহায় ঢুকে-পড়া বাতাস বেরুবার জন্য ছটফট করে। তার ঘষা মণি দুটি স্থির হয়ে থাকে এক জায়গায়।


বটার পটকার মতো ড্যালা দুটি কাঁপে তিরতির করে।


সুলা হঠাৎ বলে, মানষে কয় না।


তারপর ওদের অন্ধ চোখে ঘুম নামে। ঘটনার আগের দিন ঘুমোয় দুজনে।


.


ইতিহাসের আগে, আদিম যুগের গুহা-মানবের মতো নিতান্ত গোষ্ঠিবদ্ধ দুটি জীব। শব্দ দিয়ে যারা রূপকে দেখতে চেয়েছে, স্পর্শ করে রংকে চিনতে চেয়েছে। কীট আর পতঙ্গের চেয়েও যেন অসহায়। ক্ষুধার মতো প্রাকৃতিক বোধ আর অসুখের অনুভূতি ছাড়া, মানুষ হিসেবে আর কোনও দরকার নেই তাদের।


কোনও হিংস্রতা নেই, ইতিহাসের আলোক তাদের অজ্ঞানতার অন্ধকারে বাতি জ্বালেনি।


কারণ, পৃথিবীতে তারা এসেছে, পৃথিবীর কিছুই তারা দেখেনি। মানুষের মধ্যে বাস করেও কিছু দেখেনি তারা মানুষের।


তবু ইতিহাস তাদের অন্ধ বুকে এসে মাঝে মাঝে দোলা দিয়ে গেছে। পাখি রং-মানুষের বিষয় তারা ভাবতে চেয়েছে।


কিন্তু ইতিহাসের অকৃত্রিম বোধগুলি অচেনা থেকে গেছে তাদের। রাজ্যজয়, ভোগ, দখল, দাবি, ক্ষমতা, অধিকার আর হিংসা তাদের ইতিহাসের দাগের বাইরে রেখে দিয়েছে। ইতিহাস কোনওদিন তাদের সেইটুকু খুলে দেয়নি, যেখান থেকে সে চিৎকার করে উঠবে, আমার! এটা আমার, ওটা আমার, আমি চাই। তাই দেড়ো ব্যালাইন্ডা বটা আর সুলা ব্যালাইন্ডা অনৈতিহাসিক আদিম ভীরু অসহায় অন্ধকারে পড়ে আছে।


তবু ইতিহাস সেখানেও ছায়া ফেলে গেছে মাঝে মাঝে। যেমন, কুকুরের সঙ্গে ওরা শোয়নি, নিজেদের আস্তানা থেকে তাড়িয়ে দিয়েছে। ভয় হয়, কেউ ওদের ভিক্ষের কড়ি মেরে কেড়ে নেবে কি না। খাবার নিয়ে ওদের পরস্পরের মধ্যে ঝগড়া হয়েছে। কিন্তু সে ঝগড়া ওদের বেশিক্ষণ টেকেনি। যুগযুগান্ত ধরে পাশাপাশি দুটি রাজ্যের হত্যা ও বিদ্বেষের মতো ঐতিহাসিক হয়ে ওঠা সম্ভব হয়নি ওদের, ক

**********
No Review
Related Books
Loading books…