এবার আমাদের দেশে আসাটা একেনবাবুর ইচ্ছেতেই হল। আমার আসার কোনো প্ল্যানই ছিল না, বাধ্য হলাম একেনবাবুর ঘ্যানঘ্যানানি সহ্য করতে না পেরে! সেই একেনবাবু, যিনি নিউ ইয়র্কে এসে পাক্কা তিনটি বছর ঘাপটি মেরে কাটিয়ে দিলেন –নো নড়নচড়ন! গত বছর প্রমথ আর আমি যখন আসছিলাম, ঘোষণা করলেন কয়েক সপ্তাহের জন্যে দেশে যাবেন না, গেলে একেবারে পাততাড়ি গুটিয়ে যাবেন।