Home
ভ্রমণ বৃত্তান্ত

ভ্রমণ বৃত্তান্ত

সমরেশ মজুমদার

ভ্রমণ বৃত্তান্ত

সমরেশ মজুমদার
short story

Change color

সেই যে, কে যেন বলেছিলেন, অনেক হল, এবার মরণের পাশে শুতে চাই নিশ্চিন্তে!

কেউ জবাব দিয়েছিল, এখনই! তাহলে যে মরণও গর্ভবতী হবে।

চমকে উঠেছিলেন তিনি। ভোঁ-কাটা ঘুড়ির সুতোটাকে গুটিয়ে নেওয়ার মতো মুখ করে নিজের মনেই বলেছিলেন, হায়, তাহলে যে আর একটি সন্তান জন্ম নেবে। এবং নিঃসন্দেহে জানি তার নাম শয়তান।

তিনি ঠিক জানতেন না, মরণের কাছেই তো সবাই জীবনকে গচ্ছিত রেখে যায় এবং সেই অর্থে তো মরণের বিরাট বন্ধকি কারবার। যে জানে সে জানে মরণই পারে জীবনকে ফিরিয়ে দিতে। শুধু তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসাটা জানতে হয়। যেমন, এই শহর যে কিনা সেই অর্থে মৃত (যদি পাশাপাশি কোনও ঝকমকে নগরকে রাখা যায়), তার কাছে আসুন। দেখবেন ফিরে যাওয়ার সময় একটা জীবনকে সঙ্গে নিয়ে ফিরছেন যদি ঠিক চাবি ঠিকঠাক ঠিক তালায় পড়ে।


সব দেশ ঘুরে যখন পকেট আছে কি নেই বোঝা যাচ্ছে না তখন এইরকম আহ্বান এল। পড়েই মনে হল, বাহ চমৎকার! এরকম ডাক তো অন্যদেশের ট্যুরিস্ট ব্যুরো দেয়নি কখনও। কাজের তাগিদে আমাকে পৃথিবীটাকে ঘুরে দেখতে হয়। পাঁচ বছরে একবার। অথচ এই বিজ্ঞাপনটা নজরে পড়েনি কখনও যদিও কতবার ওই শহরের পাশ দিয়ে চলে গিয়েছি। পকেটে যা আছে কুড়িয়ে বাড়িয়ে তা দিয়ে দুটো রাত কোনও হোটেলে থাকা যায়। তার মানে একটা বিরাট দিন হাতে থাকার দেখবার এবং ওই যে বলেছে ঠিকঠাক তালাটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে তাকে নিয়ে ফিরে যাওয়া হলেও হতে পারে।



কাল রাতে এই শহরে পা দিয়েছি। রাতের বেলায় সব আকাশের মোটামুটি দুই চেহারা, মেঘ। থাকলে এবং না থাকলে। ঘুমোলে যেমন বেঁচে থাকা কিংবা মরে যাওয়া সমান-সমান। কথাটা কথায় জড়িয়ে হোঁচট খেল, বোধহয়, সমান-সমান হয়েও সমান নয়। ঘুম তো স্বপ্ন দেখায়, এইটুকুও ওর বাড়তি অহংকার।


হিসেবে দেখা গেল দু-রাতের হোটেল খরচ চালিয়ে সামান্যই থাকবে আমার। কী আছে এই শহরে যা আমি কোথাও দেখিনি তাই দেখে নিতে পারি। হোটেলের রিসেপশনে নামলাম ব্রেকফাস্ট খেয়ে। ঝকঝকে তকতকে আয়নায় মোড়া চারধার। যে দিকেই তাকাই নিজের পঁয়ত্রিশ বছরের মুখটাকে দেখি। মানুষের শুনেছি অনেক মুখ থাকে, আমার কটা?


এখানে শীত নেই এবং গরম পড়ে না বলেই নেই। এতদিন বাদে একটু হালকা হয়েছি পোশাকে। চোস্ত পাজামা আর চাপা পাঞ্জাবিতে বোধহয় এখানে আমি একক। কারণ বুঝতে অসুবিধে হয় না, নজর কেড়েছি এর মধ্যেই অনেকের। হোটেলের অভ্যর্থনাকারীরা এত হাসি কোত্থেকে সংগ্রহ করে কে জানে! কাল রাতেও দেখেছি, এখনও এদের বোধহয় হাসির পুঁজি ফুরোয় না।


বললাম, আপনাদের ট্যুরিস্ট ব্যুরোর বিজ্ঞাপন চোখে পড়ায় এই শহরে এসেছি।



কাউন্টারের ওপারে দাঁড়িয়ে ছেলেটি জবাব দিল, আমাদের সৌভাগ্য।


বললাম, বলুন তো কী-কী আছে এখানে দেখবার। আজ সারাদিনে সেসব ঘুরে দেখে নিতে হবে।


ছেলেটি হাসল, একদিনে দেখতে চান! তাহলে বেশ পরিশ্রম হবে।


বললাম, তা হোক। দেখবার জন্যেই তো এসেছি।


ছেলেটি জানাল, এত ছোট-বড় জিনিস চারধারে ছড়িয়ে আছে যে একদিনে একা-একা সব দেখে উঠতে পারবেন না। তা ছাড়া কোনও জিনিসকে এমনি দেখলে একরকম, আবার তার। গোপনকথা জানলে আর একরকম হয়ে যায়। তার জন্যে আপনার একজন গাইড নেওয়া দরকার।


গাইড! চমকার। জীবনের প্রতি পায়েই কেউ-না-কেউ আমায় গাইড করেছে। যখন করেনি তখনই হোঁচট খেয়েছি। বললাম, গাইড কোথায় পাব?



আপনি নেবেন?


হ্যাঁ।


ছেলেটি টেবিলের ওপর থেকে একটা কাগজে তুলে এনে আমায় দিল। পনেরোটা নাম পরপর, তাদের বয়স এবং দৈনিক দক্ষিণা। দক্ষিণার চেহারা দেখে আমার চোখ কপালে। এ যে আমার দু-রাতের হোটেল ভাড়ার সমান। পকেটে যা আছে তা দিয়ে এদের দু-ঘণ্টার বেশি পাওয়া যাবে না, দিন তো দূরের কথা! তারপরেই মনে হল, হয়তো এখানে লিখতে হয় বলে বেশি লেখা আছে, দর করলে হয়তো আমার সাধ্যের মধ্যেই পেয়ে যাব।


জিজ্ঞাসা করলাম, এদের যে-কোনও একজনকে পাওয়া যাবে?


চেষ্টা করতে পারি।


কত দিতে হবে?



মানে?


নিশ্চয়ই কম হবে!


ছেলেটি আমাকে বড়-বড় চোখে দেখল। যেন এরকম প্রস্তাব সে জীবনে শোনেনি। কথা বলছে না দেখে আমি বললাম, দক্ষিণাটা আমার পক্ষে বেশ বেশি।


দুঃখিত, এটাইন্যায্যমূল্য।


বেশ। এরা ছাড়া আর একটু সস্তা দরের গাইড পাওয়া যাবে না?


সস্তা গাইড! হায়! না, তাদের সন্ধান আমার জানা নেই। আপনি নিশ্চয়ই অন্ধ হয়ে থাকতে চান না!


মাথা নেড়ে হোটেল ছেড়ে বাইরে এলাম। পৃথিবীর যেখানেই গিয়েছি হোটেল ছেড়ে বেরিয়ে এলেই একদল দালাল আর ট্যাক্সি ড্রাইভার এসে ছেকে ধরে। কিন্তু এখানে ওরা কেউ নেই। ট্যাক্সিওয়ালারা খুব নির্জীব চোখে আমাকে দেখল। রাস্তা ঝকঝকে নয় আবার নোংরাও বলা যাবে না। বাড়ি-ঘরদোর দেখলে মনে হচ্ছে আমি যেন হঠাৎ ভুল করে জুলিয়াস সিজারের আমলে চলে এসেছি। এমনকী রাস্তা দিয়ে যেসব মানুষ যাচ্ছে তাদের হাঁটাচলায় ব্যস্ততা নেই এবং পোশাকও মোটেই আধুনিক নয়। কিন্তু হোটেলওয়ালা অথবা ট্যাক্সিড্রাইভার তো আর পাঁচটা দেশের মতনই একই চেহারার।



চোখের সমানে অন্যরকম দৃশ্য তাই কৌতূহল বাড়াল। রাস্তায় নামলাম, ধুলো নেই কিন্তু লালচে ভাব আছে। একটা গাইডম্যাপ রিসেপশনিস্টের কাছ থেকে চেয়ে আনলে হত। কোনও অলস ছোঁকরাকে দেখছি না। পেশাদার গাইডের চেয়ে ওরা কম কাজের হয় না। দোকানপাটগুলো দেখে আরও অবাক হলাম। চেহারায় তো আধুনিক মোটেই নয়, এমনকী, যা সব জিনিস বিক্রি করছে তাদের এখন কোথাও বড় একটা দেখা যায় না। প্রাচীন রোম কিংবা মদিনায় এইসব। দোকান দেখা যেত। মনে হচ্ছিল আমি যেন একটা সিনেমার সেটে এসে পড়েছি এবং একটু পরেই এখান দিয়ে ক্লিওপেট্রা চলে যাবেন। তবে একটা কথা ঠিক, লোকেরা আমায় দেখছে। মুখ। নয় পোশাকটাকে। মেয়েরা কি এই সময় খুব কম বের হয়? কারণ খুব সুশ্রী অল্পবয়সি মেয়ে চোখে পড়ছে না।


একটু বাদেই আমি দিশেহারা এবং সেই সময়েই চোখে পড়ল। ওটা কি পানশালা? এই পরিবেশে রেস্তরাঁ শব্দটাকে কেমন বেমানান মনে হচ্ছে। ওপরের সাইনবোর্ডে কিছু একটা লেখা রয়েছে যার ভাষাটা আমার কাছে অবোধ্য। লম্বা কাউন্টার, তার ওপাশে দাঁড়িয়ে পাকা আমের মতো এক বৃদ্ধ…লিত চোখে আমাকে দেখলেন। তারপর আমার চেনা ভাষাটাকে ভেঙে-ভেঙে বললেন, কফি খাবেন?


তেমন দরকার ছিল না কিন্তু ওই যে লম্বা টুলটায় বসতে পারার লোভে মাথা নাড়লাম। ঘর নয়, কারণ তার তিনদিক খোলা। থামের ওপরে মাথার ছাদটা আটকানো। মাঝে-মাঝেই লম্বা-লম্বা। টুল রাখা আছে। এটা তাহলে কফির দোকান! মদের হলেই বরং বেশি মানাতো।



হুকুমটাকে ভেতরে পাঠিয়ে দিয়ে বৃদ্ধ এবার আমার পাঞ্জাবির দিকে তাকিয়ে ছিলেন। অনেক যত্ন করে আমার চেনা দর্জি সেখানে কাজ করেছে আকাশি সুতো দিয়ে। জিজ্ঞাসা করলেন, নতুন এসেছেন এই শহরে?


বললাম, হ্যাঁ। আজ একটু ঘুরে দেখতে চাই।


হাতটা ঈষৎ নেড়ে তিনি বললেন, দেখুন।


কফি এল। বড় ভালো স্বাদ। চুমুক দিয়ে বললাম, আপনি আমাকে সাহায্য করবেন?


বলুন।


বয়স হলে কি মানুষ এমন নিরাসক্ত হয়ে যায়?


আমার একজন ভালো গাইড চাই। কিন্তু বেশি টাকা দিতে পারব না।


তা কি হয়? যে আপনাকে পথ চেনাবে তাকে আপনি উপযুক্ত সম্মান দেবেন না? তাহলে সে ভুল পথ চেনাবে, ক্ষতি তো আপনারই।



তা ঠিক। তবে কিনা আমার পকেটে বেশি পয়সা নেই কিন্তু ইচ্ছে আছে শহরটা দেখবার। বলছিলাম কি, আপনার জানা কোনও বেকার ছেলে আছে যে এই শহরটাকে চেনে?


থাকবে না কেন? কিন্তু তারা যে ভাষায় কথা বলে সে ভাষা তো আপনি বুঝবেন না। ওকে ভাড়া করে কোনও লাভ হবে না।


ব্যাপারটা বুঝলাম। এখানকার খুব কম মানুষই অন্যভাষা শিখেছে। তাই যারা শিখেছে তারা তো মূল্যবান হবেই। এই সময় একটু খসখসে অথচ সুরেলা গলা কানে এল, আপনি কোত্থেকে। আসছেন?


আমি ঘাড় ঘুরিয়েই মুগ্ধ হলাম। এত সুন্দরী মেয়ে এই শহরে আছে? আহা, শহরটাই যেন সুন্দরতর হল। মেয়েটি আমার দিকে স্পষ্ট চোখে তাকিয়ে আছে। বিনীত গলায় বললাম, ভারতবর্ষ!


মেয়েটি এক মুহূর্ত চিন্তা করে নিল, তারপর খুব নিরাসক্ত গলায় বলল, যদি কিছু মনে না করেন, তাহলে আপনার সমস্যাটা জানতে পারি?


দেখলাম, মেয়েটির কথা বলার ভঙ্গিতে বেশশিষ্ট ভঙ্গি আছে। আমাকে কিছু বলবার সুযোগ না দিয়ে বৃদ্ধ বললেন, উনি একজন গাইড চাইছেন আমাদের শহরটাকে দেখবেন বলে। কিন্তু ওর পকেটে যা আছে, তাতে–। যেন এক টুকরো ভাঙা হাসি আমার সুতোটাকে কেটে দেওয়ার পক্ষে যথেষ্ট।



গাইড আপনার পক্ষে খুব দামি হয়ে যাচ্ছে?


হ্যাঁ, এই মুহূর্তে। আমি অনেক জায়গা ঘুরে দেশে ফিরতে গিয়ে বিজ্ঞাপন দেখে এখানে এসে পড়েছি। আমাকে আবার পাঁচ বছর পরে এখানে আসতে হবে। তখন শুরু করব। এই শহর। দিয়েই, যাতে টাকাপয়সা কোনও সমস্যা না হয়ে দাঁড়ায়। আমি ঘোষণা করলাম।


মেয়েটি এবার চুপচাপ কফি শেষ করল। মাথায় একরাশ সোনালি চুল, চোখদুটো আশ্চর্যভাবে গভীর। মুখের আদলে একটা নরম আনন্দ। কিন্তু তার সঙ্গে কেমন একটা বিষণ্ণ ছায়া চিবুকে। এবং চোখে জড়ানো। পায়ের পাতা ঢাকা এক কাপড়ের ঢিলে পোশাক মেয়েটির শরীরকে। আড়াল করেছে। কোমরের কাছে একটা ফিতে সরু হয়ে এঁটে আছে, দুই কাঁধে পোশাক দুই বাঁধনে আটকানো। মেয়েটির বয়স বোঝা গেল না কিন্তু ও যে ভরা যুবতি তা বুঝতে অসুবিধে নেই।


কফি খাওয়া শেষ হলে মেয়েটি রুমালে ঠোঁট মুছল। সঙ্গের ঝুলি থেকে একটা আয়না বের করে ঘুরিয়ে-ঘুরিয়ে নিজের মুখ দেখে নিল, তারপর আমার দিকে তাকিয়ে হাসল, এই শহরে আমি পঁয়ত্রিশ বছর আছি। শেষবার শহরটাকে দেখেছিলাম কুড়ি বছর বয়সে। অনেকদিন এই শহরটাকে আমার দেখা হয়নি।



আমি একটু অবাক হয়ে ওর দিকে তাকালাম। সেটা লক্ষ্য করেই সে বলল, পঁয়ত্রিশ বছর আগে এখানে আমি জন্মেছিলাম।


ও। মেয়েটি আমার সমবয়সি, অথচ কত ছোট দেখাচ্ছে ওকে।


দেখুন, আজ আমার সারাদিনে তেমন কোনও কাজ নেই। আমি যদি গাইড করি তাহলে কেমন হয়? মেয়েটি মিটিমিটি হাসছিল।


আপনি?


না, না, ভয় পাবেন না। আমি যখন পেশাদার গাইড নই তখন আমাকে কিছু দিতে হবে না। আপনার কথা শুনে মনে পড়ে গেল অনেকদিন এই শহরটাকে দেখা হয়নি, পনেরো বছর কম। সময় নয়। আমি বিকেল পাঁচটা পর্যন্ত আপনাকে সময় দেব, আপনার কোনও আপত্তি নেই তো? মেয়েটি এবার কফির দাম দিচ্ছিল।


আমি বাধা দিলাম, দয়া করে ওটা আমাকে দিতে দিন। তাড়াতাড়ি দুটো কফির দাম মিটিয়ে বাইরে বেরিয়ে এলাম। লক্ষ্য করলাম, আমার হোটেলের কফির দাম আর এই সাধারণ দোকানের কফির একই দাম।



দাম দিতে হয়নি বলে মেয়েটি কিন্তু একটুও বিমর্ষ হয়নি। বলল, আজ সারাদিন যা খরচ হবে তা তাহলে আপনিই মেটাবেন?


সাধ্যমতো চেষ্টা করব।


ব্যাস, তাহলে একটা ভদ্রলোকের চুক্তি হয়ে গেল।


এইরকম সুন্দরী মহিলার সঙ্গে আজ আমার সারাটা দিন কাটবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। কখন যে কার ভাগ্যে কী ঘটবে তা আগাম জানা যায় না বলেই জীবনটা এত সুন্দর রহস্যময়। ঢিলে আলখাল্লায় শরীর ঢাকা সত্বেও বুঝতে পারছি ওর সম্পদ সাধারণের ঈর্ষার বস্তু। লক্ষ্য করলাম ওর অনেক কুচি দেওয়া পোশাকের বাঁ-দিকটা হাঁটু অবধি কাটা, বোধহয় হাঁটাচলার সুবিধার জন্যেই।


চৌমাথায় এসে মেয়েটি দাঁড়াল, প্রথমে আমরা ঠিক করে নিই কোথায়-কোথায় যাব! উম, হ্যাঁ। চলুন, শেষ থেকে শুরু করি। তার আগে বলুন তো এই বাবদ আপনি কত ব্যয় করতে পারবেন?


এই প্রথম আমি একটু সন্দেহের চোখে ওকে দেখলাম। সারা পৃথিবী ঘুরি আমি, ঠগ জ

**********
No Review
Related Books
Loading books…