
ভিড়পুরুষ ও নরমাংসখোরদের হালনাগাদ
মলয় রায়চৌধুরী
পাঠক বা পাঠিকা আপনি কখনও পুংযৌনাঙ্গের কাঠিকাবাব খেয়েছেন
লাবিয়াফ্রাই ইন অলিভ অয়েল
সে-ভূখণ্ডে পুরুষের অণ্ডকোষকে বলা হয় অলিভ
খাননি তো
উত্তরঐতিহাসিক এক ভূগোলের দুই পক্ষের লোকেরা মনে করে এই সমস্ত খেয়েই তারা মজায় আছে
সে-দু’এলাকা পৌরাণিকাধুনিক যুগের পর থেকে জলহীন হবার ফলে জাতিপ্রথা তাঁবাদি হয়ে গেছে কেননা সকলেরই পোঁদে টাটকা গু লেগে থাকে আর কেউই জানে না চিন্তাভাবনা কাকে বলে কয়েকশো প্রজন্ম থেকে চান করা কাকে বলে কেউ জানে না কোনো মানুষের গায়ের রঙ টের পেতে হলে থুতু দিয়ে ঘষলে টের পাওয়া যায় চান করার ব্যাপার নেই বলে গায়ের তাড়িকুলকুল দুর্গন্ধই পারস্পরিক আকর্ষণের সেতু হয়ে উঠেছে চুলের রঙ হয়ে গেছে সোনালি বাদামি লাল নীল বেগুনি কালচে সেই পারের পুরুষ্টু আর আধখ্যাংরা জনগণ ওই পারের মানুষের জ্যান্ত বাসি শুকোনো শুঁটকি নোনা মাংস ছাড়া আর কিছু খায় না তাদের রক্ত খায় হাড়ের বোতলে ভরে হিসি খেয়ে নেশায় বুঁদ হয়ে ভৌগলিক-ভাষায় গালমন্দ করে ওই পারের পুরুষ্টু আর আধখ্যাংরা জনগণ সেই পারের মানুষের জ্যান্ত বাসি শুকোনো শুঁটকি নোনা মাংস ছাড়া আর কিছু খায় না তাদের রক্ত খায় হাড়ের বোতলে ভরে হিসি খেয়ে নেশায় বুঁদ হয়ে ঝাউবনের ভাষায় গালমন্দ করে সেই পারের জনগণ অফুরন্ত বিকৃতিতে উচ্ছৃঙ্খলতায় স্বেচ্ছাচারিতায় দুর্বৃত্তিতে ভ্রষ্টতায় মর্ষকামে মন্দগ্রাহীতায় নিকৃষ্টতায় লুঠতরাজে নষ্টামিতে ধৃষ্টতায় অনৈতিকতায় অনিশ্চয়তায় অবৈধতায় আদিমতায় নিমিত্তবাদে ফিরে যেতে চায় যখন চাঁদের ওই দিক পৃথিবীর পানে পিঠ করে পূর্ণিমার রাতে গোল হয়ে ওঠে ওই পারের জনগণ বিকৃতিতে উচ্ছৃঙ্খলতায় স্বেচ্ছাচারিতায় দুর্বৃত্তিতে ভ্রষ্টতায় মর্ষকামে মন্দগ্রাহীতায় নিকৃষ্টতায় লুঠতরাজে নষ্টামিতে অনৈতিকতায় ধৃষ্টতায় অনিশ্চয়তায় অবৈধতায় আদিমতায় নিমিত্তবাদে ফিরে যেতে চায় যখন শুক্রগ্রহের আঙটি কি দিয়ে গড়া জানা ছিল না পাঠক বা পাঠিকা আপনি দেখছেন তো তার ডিজেলরাঙা ভুষোকেলটে হাওয়ার ঘষাকাচ সেপার আর কসমোনটের চোখে দেখা দুনিয়ায় নেই দুনিয়ায় কেন টেলিসকোপে পাওয়া কোনো গ্রহেই নেই শুধু গ্রহেই কেন পুরো ব্রহ্মাণ্ডে কোথ্থাও নেই একই ব্যবস্হা ওপারের হাওয়ার যদিও ওপার-সেপার মিলিয়ে একই হাওয়া দুটো পক্ষকে হাওয়ার বদগন্ধ দিয়ে আলাদা করে রেখেছে তা আজ বহুকাল বহু বছর হল বৈকি তাছাড়া আর কোনো সীমানা নেই কাঁটাতার বলুন নদী বলুন সেপাইসান্ত্রি বলুন সিমেন্টের পিল্পে বলুন কোনো কিছুই নেই ব্যাস এই জমাট বদগন্ধ হাওয়া যা কখনও পূতপবিত্র নদী ছিল যার পিঠে চেপে ঝড় আসে বৃষ্টিহীন-মেঘ আসে পচা পাতারা আসে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত আসে আর ফিরে যায় নাক উঁচু করে শুঁকতে হবে না জাস্ট নাককে ছেড়ে দিন নিজের কাজ করবার জন্য কি গন্ধ পাচ্ছেন বলুন তো খটখটে নর্দমার শুকনো নালির মরা নালার পাথুরে পাঁকের টাটকা গুয়ের বাসি গুয়ের আঁস্তাকুড়ে ফেলে দেয়া মরা ভ্রুণের রজঃশরাবের শুকনো রক্তের কানি মাংসখোর নেমন্তন্নের হাড়ের থালায় হিসি-পানের হাড়ের ফাটা গেলাস পিটিয়ে মারা মেটেল মানুষ ফুটবল দলের চাককাটা ফিকে জার্সি জন্মদিনের নষ্ট আমিষ-কেক আইসক্রিমের পৌরাণিকাধুনিক কাঠি বোঁটা-টফির চিমচিম কয়েকরাতের কনডোম তাড়ির চুল্লু-টানা চামড়ার পাউচ ফসিল আলু পটল বাঁধাকপি ফুলকপি ফরাসবিন-জীবাশ্ম উবে-যাওয়া নদীতে ফেলেছিল সেই সময়ের মানুষজন নদী নিজের বিষাক্ত স্মৃতি থেকে মাঝেমধ্যে উগরে দিলে পাওয়া যায় পৌরাণিকাধুনিক যুগের খেলার নিদর্শন গোল্লাছুট হাডুডু কানামাছি জলকুমির ডাংগুলি বউছি দাড়িয়াবান্ধা বলিখেলা বাঘবন্দি জলকুমির চুকিতকিত কিন্তু এক কণা মাংস পাবেন না কেননা সেপারের লোকেরা ওপারের মানুষদের চামড়ার টবে বসিয়ে কিংবা দাঁড় করিয়ে বাঁশের বা হাড়ের ছুরি দিয়ে বেশ সাবধানে চামড়া ছাড়িয়ে কিংবা তালপাতার ডাঁইয়ে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে স্মোকড মাংস খেতে ভালোবাসে চান করা কাকে বলে কেউ তা জানে না বলে চামড়ার ওপরের ময়লা মোম হয়ে জমে থাকে ঠিক তেমনিই ওপারের লোকেরা সেপারের লোকেদের দেখলেই বস্তাবন্দি করে বাঁশের মাচানে হুমহুনা ভাই হুমহুনা বেঁধে নিয়ে যায় বস্তাসুদ্দু চামড়ার টবে রেখে দুরমুশ করে কাঁচা খায় কিংবা পুড়িয়ে খায় সেপার বা ওপারের কোনো উৎসব হতে পারে না পাঠক বা পাঠিকা আপনারা তো আমার চেয়ে ভালো জানেন যে হিংস্রতা বাদ দিয়ে কোনো উৎসব সম্ভব নয় এমনকি প্রথম রাতের ইল্লিতে গিল্লি করার ব্যাপারও মানুষের মাংস খাওয়া ছাড়া বাছবাছাই করার কোনো দরকার যে হয় না তা নয় যতো মোটা মানুষ ততো স্বাদ তার চর্বিতে মানবতার গুণে সে নিজেই নিজেকে স্বাদু করে তোলে তার শিরার স্নেহপদার্থ বাড়িয়ে তবে সেপারের আর ওপারের পুরুষদের মধ্যে জোয়ানদের অনেকেই গুদাকৃষ্ট গুদোন্মাদ তেমনই ঝক্কিমন্ত যুবতীদের মধ্যে অনেকেই পুংলিংপাগলি লিঙ্গোদকপ্রাণ তারা শিকার বাছাই করে আড়াল থেকে পাঠক বা পাঠিকা আপনারাই বলুন সেপার-ওপার এরা কি দুটো ভুঁই না দুটো রাষ্ট্র না দুটো সম্প্রদায় না দুটো জাতি না দুটো দল না এক পক্ষ উদারপন্হী আরেক পক্ষ মৌলবাদী এক পক্ষ বিশ্বাসী আরেক পক্ষ অবিশ্বাসী এক পক্ষ গুণ্ডারাজ আরেক পক্ষ জঙ্গলরাজ এক পক্ষ শ্রমিকদরদী আরেক পক্ষ বেকারদরদী আমি তো কিছু বুঝতে পারছি না পৌরাণিকাধুনিক যুগে সেপার আর ওপারের মানুষের মধ্যে ভাইরেভাইরেভাই রকাড্ডায়যাই ছিল বটে এখনকার উত্তরঐতিহাসিক যুগের মতন মানুষখোর ছিল না যবে থেকে জলহীন এই এলাকায় জলের আকালের ক্ষেত্রসমীক্ষা করতে একদিন একজন আলটপকা এসে-পড়া কোথাকার-কোন-মেয়েকে সেপার ওপার কোনপার নেবে নির্ণয় করতে না পেরে তাকে পুড়িয়ে মেরে স্মোকড মেম খাওয়া হয়েছিল তারপর থেকে সেপার ওপার আলাদা দুটো পক্ষ হয়ে গেল সেই কোথাকার-কোন-মেয়েকে ধরে সেপার-ওপার উৎসব করে খেয়েছিল তারপর থেকে সেপার আর ওপার জমাট হাওয়ার দেয়ালের সেদিকে-ওদিকে আলাদা হয়ে গেল কোথাকার-কোন-মেয়েকে খাবার সময়েও আইন অনুযায়ী বখরা হয়েছিল একটা মাই টোঁটিসুদ্দু ওপার পেল একটা মাই টোঁটিসুদ্দু সেপার পেল একটা ঠ্যাঙ ওপার পেল একটা ঠ্যাঙ সেপার পেল একটা কান ওপার পেল একটা কান সেপার পেল ভাগ করতে অসুবিধে হয়নি কোথাকার-কোন-মেয়েকে উল্টো টাঙিয়ে এলোচুল ঝোলা মাঝখান থেকে হাড়ের চাপাতির কোপ মেরে-মেরে দুটুকরো করা হয়েছিল ফলে সোনালি কোঁকড়ারেশম চুলসুদ্দু হাফ-লাবিয়া অলিভতেলে ভেজে সেপারের লোকে খেলো হাফ-লাবিয়া অলিভতেলে ভেজে খেলো ওপারের লোকে প্রথম-প্রথম টোপ ফেলার জন্যে ওপার যেমন ল্যাংটো থলথলে অবিস্মরণীয় মেয়েদের তালগাছের তাড়ি নামাবার নাম করে কোমরে হাড়ের হাড়ুহাজ-করা গয়না পরিয়ে ঝমঝমাঝম ঝমঝমাঝম কোঁচরঘণ্টা বাজিয়ে পাঠাতো এখনও পাঠায় বপুবেঢপ তেলচেকনাই পেছনতোলা পুরুষ পাঠাতো এখনও পাঠায় তেমন সেপারও থলথলে চর্বিদার গাবদাউরুৎ ঢেউদার মেয়েদের আর হোঁৎকা লোকেদের টোপ ফেলতো ওপারের ঢাকঢোল বাজিপোড়ানো নাচগান থেকে টের পাওয়া যায় সেপারের কাউকে ধরতে পেরেছে তাকে তারিয়ে খাওয়া চলছে অলিভতেলে রাঁধা হয়েছে মানুষের মাংসের হাড়িকাবাব রেজালা ধানশাক কাঠিকাবাব ডালচা কোরমা বিরিয়ানি কড়াইগোশ্ত ভুনা কাচ্চিবিরিয়ানি ভুনাখিচুড়ি রোগনজোশ ফ্রায়েডহিউম্যান রেশমিকাবাব এসব পদ রান্নার রাঁধুনির দুই পক্ষের একই নিয়ম তা হল যে মেয়েদের রজঃশরাব চলছে শুধু তারাই রাঁধতে পারবে কেননা তারাই একমাত্র পবিত্র সুবিধার জন্যে এখন বলা হয় সেপারপক্ষ আর ওপারপক্ষ নামের দুটো ব্যাণ্ড পার্টি ব্যাণ্ডে ওপারীয় সঙ্গীত হলে সেপার বুঝে যায় তেমনিই ব্যাণ্ডে সেপারীয় সঙ্গীত হলে ওপার বুঝে যায় ভিয়েন বসেছে যবে থেকে উত্তরঐতিহাসিক যুগ এলো দুপক্ষই মানুষমাংসখোর হয়েছে তবে থেকে সেপারের মানুষদের পপ-কালচার হল মরা আত্মীয়দের দুঃখে পূর্ণিমার রাতে সবাই মিলে হাড়ের বাঁশি বাঁশ-চামড়ার হারমোনিয়াম তালখোলের তবলা বাঁশ-হাড়ের তানপুরা পাখোয়াজ হাড়ের গিটার সেতার চামড়ার ড্রাম সরোদ মাইয়ের চামড়ার একতারা বাঁশের সানাই চামড়ার খোল দিলরুবা এস্রাজ তালগুঁড়ির মৃদঙ্গ ঢাক ঢোলক নাগড়া খরতাল মঞ্জীরা বাজিয়ে সুর করে কাঁদা যাকে বলে কেঁদে শোকমাতন হওয়া আর জ্বর হলে কপালে জলপটি দেবার জন্য দুখু-কান্নার সেই নোনতা জল হাড়ের বোতলে ভরে রাখা ওপারের মানুষদের পপ-কালচার হল অমাবস্যার রাতে মরা আত্মীয়দের দুঃখে সবাই মিলে বঁশি হারমোনিয়াম তবলা তানপুরা পাখোয়াজ গিটার সেতার ড্রাম সরোদ একতারা সানাই খোল দিলরুবা এস্রাজ মৃদঙ্গ ঢাক ঢোলক নাগাড়া খরতাল মঞ্জীরা বাজিয়ে সুর করে কাঁদা যাকে বলে কেঁদে শোকমাতন হওয়া আর জ্বর হলে কপালে জলপটি দেবার জন্য দুখু-কান্নার সেই নোনতা জল হাড়ের বোতলে ভরে রাখা এক পক্ষের পপ কালচার নাচনকোদনে আরেক পক্ষ বিরক্ত হয় ভ্যাঙায় অপসংস্কৃতির বদনাম দিয়ে খেপায় সেপার আর ওপার দুই পারেরই নিজেদের চরচামচা আছে কামড়সমিতি আছে ঝাড়ঝাঁকুনি আছে জোকারচিত্ততা আছে মিথ্যেখোর সমবায় আছে তোলাবাজ সহমর্মীতা আছে তারা উঁকির অঙ্ক কষে ওই পারের ফি-বাড়ির ঘাঁতঘোতের খবর কালোকেলটে কুচকুচে চামড়ার সেরেস্তা খাতায় বাঁশপেনসিলে নথি করে রাখে সেই নথি অনুযায়ী কথাকাটাকাটি হয় সভাসন্মেলন হয় আলোচনা হয় সালিশি জমায়েতে ফয়সালা করা হয় কোন বাড়িতে শাঁষদার মাল আছে মাল মানে ইল্লিতে গিল্লি করার যুবতী নয় মাল মানে যে পুং বা স্ত্রীং-এর শরীরে মাংসের পরিমাণ বেশি তবে মধ্যবয়সী মহিলাদের মাই ঢাউস হয় মাইয়ের টোঁটি শক্ত আর মাপে বড়ো হয় বলে তাদের চাহিদা দুই পারেই বেশি ওগুলো কেটে নিয়ে নতুন নতুন রেসিপি বানানো হয় কারোর মাইতে যদি ধরা পড়ার পর দুধ পাওয়া যায় তো পক্ষের মাই-বিশেষজ্ঞ ফিট্টমফিট পাহারাদারেরা সেই দুধ টিপে বের করা রেখে দেয় সেপারের একনায়ক মোড়লচিফ বা ওপারের একনায়ক মোড়লচিফ ঝিনুকে করে খাবেন বলে যার মাইতে দুধ পাওয়া যায় তার কোলে শুয়েই ঝিনুকে করে দুধ খাবার রেওয়াজ ব্যাপারটা পৌরাণিকাধুনিক যুগ থেকে চলে আসছে তো সেই যখন সমুদ্র থেকে পাওয়া ঝিনুকে বাচ্চারা এখন-অবলুপ্ত বাঘের সিংহের বাইসনের শেয়ালের ভাল্লুকের চিতার জাগুয়ারের দুধ খেতো যবে থেকে দেশটা জলহীন হয়ে গেল সব জানোয়ার পাখিপাখালি উবে গেল শুধু মানুষের চরিত্রের সঙ্গে মেলে এরকম দুটো জীব মশা আর মাছি অফুরন্ত উড়ালে টিকে আছে তেমনই টিকে আছে মানুষের চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে দুটো গাছ বাঁশ আর তাল এখন উত্তরঐতিহাসিক যুগে ধরে-আনা মানুষকে মানবতাবাদী পিঁজরেপোলে বন্ধ করে রাখে তারপর খাবার সময়ে একজনকে বের করে জিইয়ে রেখে টুকরো-টুকরো কেটে কেটে খেতে চায় তখন তাকে সটানঢ্যাঙা তালগাছে বেঁধে রাখা হয় সবাই নিজের ইচ্ছেমতন ধরাপড়া শরীরের পোঁদের মাইয়ের গালের থুতনির উরুর পায়ের-গোছের গোড়ালির নাকের কানের আঙুলের চোখের অংশ কেটে কাঠের আগুনে পুড়িয়ে খায় অলিভতেলে ভেজে খায় বা বিশেষ পদ রেঁধে খায় কাটার সময়ে রক্ত বেরোলে তা চামড়ার টবে জমিয়ে রেখে পাকাতালের মালায় করে খায় নয়তো হাওয়ায় উড়ে-আসা নদী খুঁড়ে পাওয়া কাঁচকড়ার বোতলে ভরে রেখে দ্যায় পরে শুকনো মাংসের সঙ্গে খাবে বলে যন্ত্রণা উপভোগ করতে না পারলে কারোর ভালো ঘুম হয় না আর পাঠক বা পাঠিকা আপনারা তো ভালো করে জানেন যে ব্যক্তিগত বা নিজস্ব বলে কিছু টিকে নেই মাংস শুকোবার উৎসব হয় সেপার ওপার দুই পারেই রোদে তালপাতা পেতে তার ওপর মাংসের টুকরো রেখে শুকোনো হয় কিংবা বাঁশগাছের ডালে ঝুলিয়ে পাথুরে-নুন মাখিয়ে যাতে আকালে কাজে লাগে আকাল মানে যখন মানবতাবাদী পিঁজরেপোল ফাঁকা একে অন্য পক্ষের কোনো মানুষকে হপ্তাখানেক ধরতে পারেনি আকালের দরুণ সেপার ওপার দুই পারের মানুষ বড়ো একটা বেরোয় না তখন শুকনো মাংস পুড়িয়ে রক্তের আচার টাকনা দিয়ে জমানো হিসির মদ দিয়ে খাওয়া হয় পৌরাণিকাধুনিক যুগে জন্তু-জানোয়ার খাবার চল ছিল গোরু ছাগল মোষ ভেড়া কুমির হাতি উট বাঁদর হনুমান চার পায়ের সবই খাওয়া হতো কিন্তু দুই পারের একনায়ক মোড়লচিফ একই সঙ্গে একই রাতে স্বপ্নাদেশ পেলো যে চারপেয়েদের খাওয়া অনুচিত তাতে নৈতিকতার ব্যামোয়