Home
ভগীরথ

ভগীরথ

সমরেশ মজুমদার

ভগীরথ

সমরেশ মজুমদার
short story

Change color


চিৎ হয়ে শুয়েছিল শিবনাথ। পা থেকে চাদরটা কপাল অবধি টানটান করে টানা, একটা গর্তের মধ্যে লুকিয়ে থাকার আরামটা পাওয়া যায়। একটু আগে ঘুম ভেঙেছে কেলে পঞ্চাননের চিঙ্কারে। পাশে হরেকেষ্টর চায়ের দোকানে চা খেতে এসে এমনভাবে দাঁড়-কাকিয়ে ডাকে যে। শান্তিতে ঘুমোবে তার জো নেই। আর হরেদারও হয়েছে এক ঢং, চারটে বাজতে-না-বাজতে দোকান খুলে বসে থাকে ঝিগুলোর জন্য। সাত বাড়িতে কাজ করতে যাওয়ার পথে হরেদার দোকানের চা গিলে যায়। চোখ বন্ধ করে আর একটু ঘুমুতে চেষ্টা করল শিবনাথ। কিন্তু ভোরের ঘুম শালা যৌবনের মতো, একবার গেলে ফেরাবে কার সাধ্যি! চোখ থেকে চাদরটা নামিয়ে পিটপিটিয়ে তাকাল সে। ওটা কী দেখা যায়, একদম চোখের সামনে? ছ্যা-ছ্যা-ছ্যা করে চোখ বন্ধ করল শিবনাথ। দিলে দিনটাকে নষ্ট করে। এই শালা পাড়াটা হয়েছে ভাগাড়খানা। দিনভর পলিটিকস, সন্ধেবেলায় মালটানা আর ভোররাতে লুঙ্গি কোমরের ওপর তুলে ফুটে শুয়ে থাকা কারোর আর লাজ-লজ্জা রইল না। এখন এই লুঙ্গি তোলা পাছা দেখে চোখ বন্ধ হবে আর?


পাশ ফিরতে গিয়ে চোখ আটকে গেল। আহা, দেহ নয় তো মর্তমান কলা। মাথা নিচু করে কলের তলায় ধরেছে, জল পড়ছে সারা গায়ে, পিঠ-কোমর উদোম। কোমরের থেকে পাক খেয়ে আঁচলটা বুকের ওপর জড়ো–সেদিকটা অবশ্য শিবনাথ দেখতে পাচ্ছে না। রাস্তার ওপর এই কলটায় বস্তির কোনও মেয়ে দিনদুপুরে স্নান করে না। আহা, ভোরবেলায় চোখ মেললে কত। সুন্দর-সুন্দর জিনিস দেখা যায়। লোকজন নেই, অন্ধকার সরে গেল মাত্র, স্নানের সময় লজ্জাটাও তাই কম। ভোরবেলায় মানুষের মনমেজাজ নরম থাকে, সারারাত বিশ্রামের পর জল পড়ে শরীরেরও চেকনাই বাড়ে। খানিকক্ষণ তাকিয়ে বেশ রসালো হওয়ার পরই শিবনাথ মনে-মনে নিজের গালে চড় মারল। শালা কে বলে তার ঘুম গেছে! নইলে চোখ চেয়েও সাত বছর ঘর-করা বউটাকে চিনতে পারে না! নিজের বউ কাকভোরে দেহ ভেজাচ্ছে আর সে ভাবছে মত্তমান কলা! হঠাৎ সব রস ভুস করে উবে গেল যেন, পাশ ফিরল সে। পরপর ফুটপাথ জুড়ে ঘুমন্ত আধা-ঘুমন্ত মানুষের ছড়াছড়ি। এই বস্তির ঘরগুলোর ফ্যামিলিকে জায়গা করে দিতে খোলা আকাশের তলায় ফুরফুরে হাওয়ায় ঘুমটা বেশ হয়। শিবনাথ দেখল, খানিক দূরে কে একজন চোখে হাত চাপা দিয়ে শুয়ে আছে। মদন না? গোঁফ গজায়নি ভালো করে, এখন থেকে পরের বউ-এর স্নানের শরীরে চোখ লেপটে বসে আছে চাঁদ! আবার চোখে আড়াল দেওয়া হয়েছে! ও গতরটাকেও তো দেখছ কিন্তু ওর ভিতরে যে মালটা আছে তাকে খেয়াল রেখো হে, মনে-মনে বলল শিবনাথ, . বাপকেলে শ্বশুটা ওর গলার ভিতরে একডজন তাড়কাকে ঢুকিয়ে দিয়েছিল জন্মাবার সময়। নইলে কোনও বউ তার স্বামীকে হারামজাদা, শুয়োরের বাচ্চা বলার সাহস পায়! আর তা ফিসফিস করে নয়, পাড়ার সবাইকে জানিয়ে। স্বামীকেই যখন এই কথা বলে তখন তুই মদনা সেদিনের পুঁচকে তোকে কী বাক্য দেবে একবার ভাব দিকিনি। মনে-মনে নিজেই বাক্যটার। তল্লাশ করতে-করতে আনন্দে চোখ বুজল শিবনাথ।



বস্তির অনেকটা ভিতরে একখানা ঘর তবে সেটা বেশির ভাগ সময় বন্ধই থাকে। বৃষ্টিবাদল হলে রান্নাবান্না আর খুব ঝগড়াঝাঁটি হলে এক-এক রাতে শোয়ার জন্য দরকার হয়। তা ছাড়া এই ঘরটা আছে বলে এই ব্লকের বাথরুম ল্যাটিনের ওপর হক আছে গঙ্গার। সি. এম. ডি. এ থেকে ঝকঝকে সিমেন্টের ল্যাটিন করে দিয়েছে। পায়খানা শোয়ার ঘরের মতো চেহারা নিলে সাহেবরা ল্যাটিন বলে এটা বস্তির সবাই শিখে নিয়েছে। ব্যাটাছেলেদের তো কোনও বালাই নেই, রাস্তার পাশে বসে গেলেই হল, শুধু ল্যাটিনটাই পারে না ওরা। শিবনাথ অনেকবার চেয়েছে ঘরটা ছেড়ে দিতে, কুড়িটা টাকা নাকি ফালতু মাসে-মাসে গলে যায়। গঙ্গার জন্য পারেনি। গঙ্গার জন্য অনেককিছু পারে না গেঁজেলটা, নইলে অ্যাদ্দিনে এই সংসার দোকান সব পগারপার হয়ে যেত।


ভেজা শাড়ি পরে দ্রুত দোকানে ফিরে এল গঙ্গা। দেরি হয়ে যাচ্ছে, ঠিক ছটার সময় যাওয়ার কথা। ফুটপাথের ওপর একটা বড় পাথরে পা রেখে সামান্য লাফিয়ে দোকানের ওপর উঠতে হয়। ঝটপট দোকানে উঠে ভিতরদিকে চলে গেল ও। তিন-তিনটে শরীর কাঠের মেঝেতে শুয়ে আছে। ছোটদুটো উদোম, বড়টা শুধুইজের পরা। গঙ্গা একদম দোকানের শেষ প্রান্তে চলে এসে দ্রুত হাতে কাপড় ছাড়তে লাগল। এই রাবণের গুষ্টি পড়ে-পড়ে ঘুমোচ্ছে, কারও ওঠবার নাম নেই। বিড়বিড় করে কথাগুলো উচ্চারণ করে কোমরে সায়ার গিঁট বাঁধতে-বাঁধতে ওর খেয়াল হল গতবার রথের মেলা থেকে যে চার ফুট বাই দুই ফুট আয়নাটা কেনা হয়েছিল, সেটার দিকে রাস্তা থেকে যে-কেউ তাকালে ওর সবকিছু দেখতে পাবে। কিন্তু গঙ্গা সরল না জায়গাটা থেকে জামাকাপড় পরা শেষ না-হওয়া অবধি। এই বস্তির কোনও লোক তার শরীরের দিকে অন্য চোখে তাকাবার সাহস রাখেনা। গরম বেশি পড়লে দোকানে বসে ছোটটাকে বুকের দুধ খাওয়াতো ও, সিগারেট বিড়ি কিনতে এসে ছোঁকরাগুলো সেদিকে ফিরেও তাকাত না। গঙ্গার গলার জোর জানে না এমন কেউ নেই। হরেদা তো বলে, মাইরি শিবুর বউ, তোমার খিস্তির স্টক থেকে আমাকে কিছু দাও। বলে আর ওর দিকে তাকায় না। হ্যাঁ, এই বস্তিতে ওই হরেদাই যা একটু প্রশ্রয় পায়। গঙ্গার কাছে, হাজার হোক বউ-মরা পুরুষ তো আর বয়সও হয়েছে বেশ।



সেজেগুঁজে একমাথা সিঁদুর পরে গঙ্গা প্রায় লাফিয়ে মাটিতে নেমে হনহন করে হরেদার দোকান পেরিয়ে চলে এল। হরেদার দোকানে এখন রস ফুটছে টগবগ করে। পদ্মবালা এসেছে চা খেতে। দু-চক্ষে দেখতে পারে না গঙ্গা। যে বাড়িতে কাজ করে সেই বুড়োবাবু রোজ পাঁচটাকা করে দেয় পদ্মকে গিন্নিকে লুকিয়ে। হাত-পা নেড়ে আবার বলে, কি করব ভাই, বুড়ো মানুষটা বুকে মুখ। রেখে এমন ছেলেমানুষের মতো কাঁদে না! ঝাঁটা মার, ঝাঁটা মার! শরীর দেখিয়ে একটা ঘাটের মড়ার কাছে টাকা নিচ্ছে, জানে ভয়ের কিছু নেই, আর তাই খলবলিয়ে বলে বেড়ায়! স্বামীটা হল এক নম্বরের ম্যাদামারা। হরেদারও পদ্ম এলে চা বানানো শেষ হয় না। ব্যাটাছেলে জাতটার। ওপর ঘেন্না ধরে গেল গঙ্গার। কারও চরিত্তির বলে কিছু নেই।


এক হ্যাঁচকা টানে চাদরটা মুখ থেকে টেনে সরিয়ে আনল গঙ্গা। টানের চোটে মুন্ডুটা নড়ে উঠল কিন্তু চোখ খুলল না। হাতের মুঠোয় ধরা চাদরের দিকে তাকিয়ে গা ঘিনঘিন করে উঠল ওর। কী নোংরা আর দুর্গন্ধ, বাপের জন্মে কাঁচাকাচি হবে না গঙ্গানা করে দিলে। শরীরের দিকে চেয়ে দ্যাখো, এক ইঞ্চি ময়লা চামড়া কামড়ে বসে আছে। কতদিন যে শরীরে জল ঠেকায় না, যেন সেটাও গঙ্গার দায়। এখন দ্যাখো, কেমন হারামজাদা লোক, চাদর ধরে এত যে টান দিল গঙ্গা, মরা মানুষও চিতায় উঠে বসে, এনার চোখ খুলল না। হাড়ে-হাড়ে বজ্জাত, ইচ্ছে করে চোখ এঁটে শুয়ে আছে, ভোরবেলা গঙ্গার মুখ দেখবে না! এ-কথা চিন্তা করতেই গুলতির বাঁট থেকে পাথরটা। ছিটকে বেরিয়ে এল, কটা বাজে খেয়াল আছে? দুপুর গড়িয়ে এল, এখনও নাক ডাকিয়ে ঘুম মারছ? রাত্রে ফুটে শোয়ার নাম করে ফের গ্যাঁজা টেনেছে রে-এ-এ। প্রথমটায় বেশ চোখ বন্ধ। করেছিল শিবনাথ, কিন্তু শেষেরটা শুনে প্রতিবাদ না করে থাকতে পারল না। পট করে চোখ খুলে আস্তে অথচ গঙ্গা যাতে শুনতে পায় এমন গলায় বলল, মাইরি বলছি খাইনি।



খাওনি? খেঁকিয়ে উঠল গঙ্গা, চেহারা দেখেছ নিজের? এত দাম দিয়ে আয়নাটা কিনলাম সেদিকে একবার ভুলেও তাকায় না রে! এমন একটা গেঁজেল আমার কপালে ছিল।


না, আর শোয়া যাবে না। এমন মেয়েছেলে যে কোন মায়ের গব্বে পয়দা হয় কে জানে! চট করে ও মদনার দিকে তাকাল। ছোঁড়া এখন গঁদের আঠায় চোখ এঁটে ঘুমুচ্ছে! বউ-এর পায়ের দিকে তাকিয়ে শিবনাথ যা বলল সেটা শুধু গঙ্গাই যেন শুনতে পেল।


নিমতলায়। প্রায় ভেংচে বলে উঠল গঙ্গা, এখন বাপের জমিদারি থেকে গতর তুলে দোকানে ঢোকো, আমি বেরুচ্ছি। কথাটা শেষ করে হাতের চাদর শিবনাথের দিকে ছুঁড়ে ফেলে গঙ্গা দপদপিয়ে চলে গেল।


চাদরটা নাকের কাছে ধরল শিবনাথ, বোধ হয় একটু গন্ধ হয়েছে। তা পুরুষমানুষের শরীরে থাকলে গন্ধ হবে না? সেই সেবার ঝগড়া হয়ে যাওয়ার পর থেকে ও গঙ্গাকে বলে দিয়েছিল ওর জামাকাপড় যেন সে না কাঁচে। কিন্তু চাদরটা কি জামাকাপড়ের মধ্যে পড়ে? স্বামীভক্তি বলে কিছু অবশিষ্ট নেই আর। প্রথম বাচ্চা হওয়ার আগে শরীর ছিল, বেড়ালের মতো নরম ছিল মনটাও, দ্বিতীয়টা হওয়ার পরও শরীরটা টিকে ছিল, মুখটার বাপ-মা চলে গেল। আর তিন নম্বর বাঁশটা আসার পর শিবনাথের ইহকাল পরকাল ঝরঝরে। গাঁজার আড্ডার কালীদা রেস খেলে, প্রায়ই সে শিবনাথকে বলে, ভাই শিবু, পেডিগ্রি না দেখে বিয়ে করলে এমনটা তো হবেই। ঝগড়াঝাঁটি মেয়েদের এক জন্মে খোলে না, পেডিগ্রিতে সেটা থাকতে হয়। শিবনাথ মনে-মনে মাকে ডেকেছিল, তুমি মাইরি মা, দেখে এসে বললে আর আমি বিয়ে করলাম। ঠিক হ্যায়, কিন্তু তোমার সাত-তাড়াতাড়ি পটল তোলার দরকার ছিল কি? তুমি থাকলে গঙ্গাটা যিশুখ্রিস্ট হয়ে থাকত, নট নড়নচড়ন–পেরেক পোঁতা। তোমার সঙ্গে পারতে হলে আরও তিনটে জন্ম নিয়ে আসতে হত। মাঝে মাঝে সন্দেহ হয় শিবনাথের, মা জেনেশুনেই এই মেয়েটাকে ঘরে এনেছে।



সারা শরীরে আলস্যি নিয়ে শিবনাথ দোকানের সামনে এসে পুঁটলি পাকানো চাদরগুলো ভিতরে। ছুঁড়ে ফেলে রাস্তার কলে মুখ ধুতে গেল। ইদানীং আর দাড়ি কামায় না ও, মাঝে-মাঝে আঙুল চালিয়ে চুল ঠিক করে। স্নানটান সাজগোজ এসবের ইচ্ছেটাই আর করে না। মনে-মনে ভাবে সে, ছেলেমেয়ে দোকান সব গঙ্গার, তার কাজ শুধু বিড়ি বেঁধে যাওয়া। দোকানের মুখটাতে বসে। কুলোটাকে কোলের ওপর রেখে পাতা কাটা আর দুলে-দুলে তামাক পুরে গোটা-গোটা বিড়ি তৈরি করা। এই সারাটা দিন একভাবে বসে কাজ করে যাওয়া, শিবনাথ কারও সঙ্গে বাক্য ব্যবহার করে না। হ্যাঁ, এ পাড়ার কেউ শিবনাথের মুখে কথা শোনেনি দুটো ছেড়ে তিনটে। কালীদা বলে, তুই মাইরি একদিন ঠিক বোবা হয়ে যাবি। গ্যালপ না করালে ঘোড়া নষ্ট হয়ে যায়। তা বিড়ির হাত কিন্তু বেশ ভালো ওর। আগে মানিকতলার বিপিন ঘোষের দোকানে বিড়ি বাঁধত ও। ঠিকমতো টাকাপয়সা দিত না অথচ তাই নিয়ে খুব একটা ঝগড়া করত না সে। শেষ পর্যন্ত একদিন গঙ্গা ঝাঁটা মারি অমন চাকরির মুখে বলে ওকে সেখান থেকে ছাড়িয়ে এনে নিজের দোকানেই বসিয়ে দিল। দোকানটা এত ছোট, নড়তে-চড়তে অসুবিধে হয়, তা ছাড়া গঙ্গার সামনে সারাদিন বসে থাকা আসতে চায়নি সে। কিন্তু দোকানে তাকে বসিয়ে গঙ্গা গোরাপঞ্চাননকে দিয়ে ছোট্ট সাইনবোর্ড লিখিয়ে নারকোল দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিল, শিবনাথের নেশার বিড়ি। নেশা কথাটা আছে বলেই বোধ হয় বিক্রি ভালো হয় গঙ্গার, রাত্রে শুতে যাওয়ার আগে দ্যাখে পড়ে নেই কিছু। সংসার-টংসার টাকাপয়সা সব দায়িত্ব গঙ্গার, ওর শুধু। মাঝে-মাঝে সিগারেট আর খিদের সময় খাওয়া চাই, ব্যস! শিবনাথ সাতও জানে না পাঁচও জানে না।



লুঙ্গিটাকে পেটের ওপর আলতো করে বেঁধে একটু লুকিয়ে দোকানে উঠে ও দেখল গঙ্গার তিন কন্যা ফেলাট হয়ে পড়ে আছে। ওদের দেখে এক-এক সময় মনটা খারাপ হয়ে যায় শিবনাথের। ঘুম ভাঙলেই নিচে ফুটপাথে নামে, রাত না হওয়া অবধি ফুটেই চরে বেড়ায়। বস্তির ভিতরের। অন্ধকার ঘরটায় কেউ যেতে চায় না। বড়টাকে গঙ্গা এ বছর কর্পোরেশন স্কুলে ভরতি করেছে। প্রত্যেক সকালে গঙ্গার মুখ আর হাত চলে মেয়েটার ওপর। বহুৎ ধড়িবাজ মেয়ে। বিড়ি বাঁধতে বাঁধতে শিবনাথ লক্ষ করেছে দোকানের ক্যাশ থেকে মেয়েটা পাঁচ-দশ পয়সা সরায় মাঝে-মাঝে। কিছু বলেনি কখনও, ওর কি! স্কুল-ফেরত শিবনাথের সামনেই মেয়েটাকে দোকানে বসায় গঙ্গা। দোকান বলতে বাইশ বয়াম কেক-বিস্কুট-লজেন্স, এক ঝুড়ি পুঁইশাক, কুমড়োর ফালি, ঝিঙে, আলু আর কাঠের আসনের ওপর সিগারেটের স্থূপ, বিড়ির বান্ডিল। যেন শিবনাথ দোকান সামলাতে পারে না বলেই মেয়েটাকে এসব শেখাচ্ছে গঙ্গা।


বিড়ির কুলোটা টেনে নিয়ে বাবু হয়ে বসল শিবনাথ। এখন হাত মেশিন হয়ে গিয়েছে। কাঁচি দিয়ে পাতা কাটার সময় একটা ছোট বড় হয় না, চোখ বেঁধে বিড়ি বাঁধতে পারে। মেয়েগুলোকে একবার ডাকবে কিনা ভাবল সে, তারপরই চিন্তাটা ত্যাগ করল। শালা ঘুম থেকে উঠলেই ঘ্যান ঘ্যান শুরু হয়ে যাবে। কিন্তু এককাপ চা পেলে হতো। মুখ বাড়িয়ে দেখল হরেদার দোকানের। সামনে পুরো বস্তিটাই যেন গেলাস-মগ হাতে উঠে এসেছে। বড়টাকে ওঠালে ওর ফাঁক গলে এনে দিতে পারত। দারুণ সেয়ানা মেয়ে। মা না থাকলে মুখ খারাপ করে বেশ। বাপ যে বসে আছে। খেয়াল করে না

**********
No Review
Related Books
Loading books…