Home
বুধোর মায়ের মৃত্যু

বুধোর মায়ের মৃত্যু

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বুধোর মায়ের মৃত্যু

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
short story

Change color


বুধো মণ্ডলের মায়ের হাতে টাকা আছে সবাই বলে। বুধো মণ্ডলের অবস্থা ভালো, ধানের গোলা দু-তিনটে। এত বড়ো যে দেশব্যাপী দুর্ভিক্ষ গেল গত বছর, কত লোক না-খেয়ে মারা গেল, বুধো মণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি। বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্জ দিয়ে বাঁচিয়ে রেখেছিল।


সবাই বলে, বুধোর টাকা বা ধান সবই ওই মায়ের। বুধোর নিজের কিছুই নেই। বুড়ির দাপটে বুধো মণ্ডলকে চুপ করে থাকতে হয়, যদিও তার বয়েস হল এই সাতচল্লিশ। ওর মার বয়স বাহাত্তর ছাড়িয়ে গিয়েছে। আমি কিন্তু অত্যন্ত বাল্যকাল থেকে ওকে যেমন দেখে এসেছি, এখনও (অনেককাল পরে দেশে এসে আবার বাস করছি কিনা) ঠিক তেমনি আছে। তবে মাথায় চুলগুলো যা পেকেছে।


অনেকদিন আগের কথা মনে পড়ে। হরি রায়ের পাঠশালায় আমি তখন পড়ি। বিকেলবেলা, তেঁতুলগাছের ছায়া দীর্ঘতর হয়ে হরি রায়ের ক্ষুদ্র চালাঘরের সামনেকার সারা উঠোন ছেয়ে ফেলেছে। ছুটি হয়-হয়, নামতা পড়ানো শুরু হবে এখন। এমন সময় কালীপদ রায় আর চণ্ডীদাস মুখুজ্যে এসে হরি রায়ের সঙ্গে গল্প জুড়লেন। কালীপদ রায় গল্পের মধ্যে বুধোর মায়ের সম্বন্ধে এমন একটা উক্তি করে বসলেন যাতে আমি অবাক হয়ে প্রৌঢ় দাদুর মুখের দিকে চেয়ে রইলাম।



চণ্ডী মুখুজ্যেমশায় জবাব দিলেন, আর বোলো না ও মাগির কথা, অনেক টাকা খুইয়েছি ও মাগির পেছনে।—জবাবটা আজও বেশ মনে আছে।


একটু বেশি পাকা ছিলাম বয়েসের তুলনায়, সুতরাং স্ত্রীলোকের পেছনে টাকা খরচ করার অর্থ আমি বুঝতে পারলাম। আর একটু বয়েস বাড়লে শুনেছিলাম, বুধোর মা গ্রামের অনেকেরই মাথা খারাপ করেছিল। বুধোর মা বালবিধবা; ওই ছেলেটিকে নিয়ে স্বামীর গোলার ধান দাদন দিয়ে কত কষ্টে সংসার নির্বাহ করেছে —এইরকমই শুনতাম। আমি যখনকার কথা বলছি তখন বুধোর মায়ের বয়েস চল্লিশের কম নয়, কিন্তু তখনও তার বেশ চেহারা। আটসাঁট গড়ন, মাথায় একঢাল কালো চুল। আমার বাবার বয়সি গ্রামসুদ্ধ লোকের প্রণয়িনী।


তার পর বহুবার বুধোর মাকে দেখেছি অনেক বছর ধরে। সেই এক চেহারা। এতটুকু টসকায়নি কোনোদিন।


দেশ ছেড়ে চলে গেলাম ম্যাট্রিক পাস করে। পড়াশোনা শেষ করে বিদেশে চাকরি করে বোমার তাড়ায় সেবার আবার এসে গ্রামে ঘরবাড়ি সারিয়ে বাস করতে শুরু করলাম।



কাকে জিজ্ঞেস করলাম—বলি, সেই বুধোর মা বেঁচে আছে?


–খুব। কাল ঘাটে দেখলে না?


—না।


—আজ দেখো এখন। তার মাথার চুল পেকে গিয়েছে বলে চিনতে পারোনি।


দু-একদিনের মধ্যে বুধোর মাকে দেখলাম। চেহারা ঠিক তেমনিই আছে, যেমন দেখেছিলাম বাল্যে। মুখশ্রী বিশেষ বদলায়নি। শুধু মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে-মাত্র। অনেকে হয়তো ভাববেন, সত্তর-বাহাত্তর বছর বয়সে মুখের চেহারা বদলায়নি এ কখনো সম্ভব? তাঁরা বুধোর মাকে দেখেননি। নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। সেকালের বুধোর মার মাথায় যেন সাদা পরচুলো পরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দেখবার দিন আমার এমনি মনে হল।


পরে কিন্তু বুঝলাম তা নয়, ওর বয়েস হয়েছে। একদিন আমার বাড়িতে বুড়ি লেবু দিতে এসেছিল। ওকে দেখে মনে হল, হায় রে কালীপদ দাদু, চণ্ডীদাস জ্যাঠার দল! আজও তোমরা বেঁচে থাকলে তোমাদের মুণ্ডু ঘুরিয়ে দিতে পারত বুধোর মা! কত পয়সাই একসময়ে তোমরা খরচ করে গিয়েছ ওর পেছনে। বললাম—এসো বুধোর মা, কী মনে করে? অনেকদিন পরে দেখলাম।



—আর বাবা! গাঁয়ে ঘরে থাক না, তা কি করে দেখবা? বাত হয়েছে বাবা। এখন একটু সামলেছি। তাই উঠে হেঁটে বেড়াচ্ছি।


—হাতে কী?


—গোটাকতক কাগজি লেবু। বলি, দিয়ে আসি যাই। তুমি আর আমার পঞ্চা দু-মাসের ছোটোবড়ো। তুমি হলে ভাদ্র মাসে, পঞ্চা হয়েছে আষাঢ় মাসে। তা আমায় ফেলে চলে গেল।


—পঞ্চা মারা গিয়েছে?


—হ্যাঁ বাবা, অনেক দিন হয়েছে, বছর তিন-চার হল।



গাঁয়ের যাকে জিজ্ঞেস করি, ওকে ভালো কেউ বলে না। একদিন ওদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছি, দেখি ওদের বাড়িতে ঝগড়া ও কান্নাকাটির শব্দ।



দাসু কুমোর রাস্তার ধারেই পণ পোড়াচ্ছে।


বললাম—পণে আগুন দিলে কবে দাসু?


—প্রাতোপেন্নাম দা-ঠাকুর। পণ কাল ধরিয়েছি। জ্বলছে না ভালো। অনেক হাঁড়ি কাঁচা আসবে। কাঠের অমিল, দা-ঠাকুর।


—তোরা কী কাঠ দিয়ে পণ জ্বালাস, না পাতা দিয়ে?


—শুধু পাতা কী জ্বলে, দা-ঠাকুরের কথার যেমন ধারা!


—হ্যাঁরে, বুধোদের বাড়িতে কান্নাকাটি কীসের রে?


—ওই বুধোর মা ছেলের বউ-এর সঙ্গে ঝগড়া করছে।


—বুধোর বউ বুঝি ঝগড়াটে?



—ওই বুড়ি আসল ঝগড়াটে। ওর দাপটে অত বড়ো বুড়ো ছেলের টু শব্দ করবার জো নেই, তা ছেলের বউ-এর! সব মুঠোর মধ্যে পুরে বসে আছে। টাকাকড়ি, ধানের গোলা সব ওর নামে। ছেলে কাজেই জুজু হয়ে থাকে। চিরকালের খারাপ মাগি, ওর স্বভাবচরিত্তির তো ভালো ছিল না কোনো কালে। ট্যাকা আসে কী অমনি দা-ঠাকুর?


—ওর বড়ো ছেলেটা বুঝি মারা গিয়েছে—সেই পঞ্চা?


—সে ওই মায়ের জ্বালায় বউ নিয়ে এ গাঁ থেকে উঠে গিয়ে হিংনাড়ায় বাস করে’ল। বড়ো বউডার সঙ্গেও শুধু ঝগড়া আর ঝগড়া! বুধোর মার দাপটে এ পাড়া কাঁপে দা-ঠাকুর। আমাদের কিছু বলবার জো নেই। সবাই কিছু-না-কিছু ধারে ওর কাছে। ভয়ে কেউ কিছু বলতি পারে না।


-কেন?


-কাচ্চাবাচ্চা নিয়ে ঘর করে সবাই। দরকার অদরকারে ধানের জন্যি বুড়ির কাছে হাত পাততি হয়। পয়সার জন্যি হাত পাততি হয়। পাড়াসুদ্দ সকলের মহাজন, কেডা কথা বলতি যাবে?



পৌঁষ মাসে আমার নতুন কেনা জমিতে সামান্য কিছু ধান হল। আমার ধান রাখবার জায়গা নেই। সকলে বললে, বুধোকে বলুন, ওর গোলায় জায়গা আছে। তবে ওর মা—


বুধোর মাকে গিয়ে বললাম সোজাসুজি—ওগো, আমাদের দুটো ধান রাখবে তোমার গোলার?


—আমার গোলায় জায়গা কোথায় বাবাঠাকুর? কতডি ধান?


—বিশ চার পাঁচ। রেখে দিতেই হবে। নষ্ট হয়ে যাবে ধান তোমার গোলা থাকতে?


বুধোর মা হেসে বললে—তা রেখে দিয়ে যাও। তবে চোর কী হঁদুরে ধান নষ্ট করলি আমারে দায়িক হতি হবে না তো?


হায় কালীপদ দাদু, তুমি বেঁচে থাকলে হয়তো ওর হাসিটা এত বয়সেও মাঠে মারা যেত না। ভালো করে চেয়ে দেখে মনে হল এখনও ওকে বুড়ি বলা চলে না—অন্তত বুড়ি বলতে যা বোঝায় তা ও নয়। বেশ দোহারা চেহারা, লম্বা আঁটসাঁট গড়নের একটা আভাস আসে বটে, কিন্তু তা নয়, ঢিলেঢালা হয়ে গিয়েছে শরীর। তবে মুখের চেহারা এখন আশ্চর্য রকমের ভালো—এত বয়সেও। গর্ব ও তেজ ওর চালচলনে, চোখের দৃষ্টিতে, হাত-পা নাড়ারভঙ্গিতে।



খুব বড়ো জমিদারি থাকলে ও দাপটের ওপর জমিদারি চালাতে পারত রানি চৌধুরানির মতো। হয়তো ক্যাথেরিন দি গ্রেট কিংবা এলিজাবেথ হতে পারত রাজ্য-সাম্রাজ্যের অধীশ্বরী হলে। লুক্রেজিয়া বর্জিয়ার মতো নিষ্ঠুর আলো ওর চোখে এখনও খেলে—চোখ দেখে মনে হয়।


কিন্তু আমার ওপর ও কেন এত প্রসন্না হয়ে উঠল কে জানে। আমার ধানগুলো গোলায় তোলবার সময় চমৎকার করে গোবর দিয়ে লেপাপোঁছা উঠোনে দু-দশটা ধান যা ছড়িয়ে পড়েছিল, নিজের হাতে ঝাড়ন দিয়ে ঝাঁট দিয়ে, খুঁটে খুঁটে তুলতে লাগল। বললে—এ সব গোলায় তুলে রাখো বাবাঠাকুর, লক্ষ্মীর দানা নষ্ট করতি আছে! তুলে রাখো যত্ন করে। দাঁড়াও, আরো দুটো ইদিকে ছড়িয়ে আছে— পোড়ারমুখখাগুলো কী করে যে ধান তোলে, সব ঠেলামারা কাজ। মন দিয়ে কী কেউ কাজ করে এ বাজারে!


অনেকদিন পরে আবার ওকে দেখে ছেলেবেলাকার কথা মনে পড়ে। ভালোই লাগে।


আমি বললাম—তীর্থধর্ম করেছ?



বুড়ি জিভ কেটে বললে—সে ভাগ্যি কী আমার হবে বাবাঠাকুর?


—কেন, গেলেই হয়! পয়সাকড়ির যা হোক অভাব তো নেই।


—কে বললে বাবাঠাকুর? পাড়ার মুখপোড়া-মুখপুড়িরা আমার নামে লাগায়। পয়সা কনে পাব?


—দেখ, সে তোমার ইচ্ছে। আচ্ছা, এ গাঁ ছেড়ে কখনও কোথাও গিয়েছ?


–গঙ্গাস্নান করতে গিয়ে’লাম কালীগঞ্জে।


—অড়ংঘাটার যুগলকিশোর দেখোনি?


—না বাবা। একবার ওপাড়ার বিনু ঘোষের শাশুড়ি ঘোষপাড়ার সতীমায়ের দোলে নিয়ে যেতে চেয়েছিল, তা আমার পায়ে ফোড়া হয়ে সেবার যাওয়া ঘটল না অদেষ্টে। অনেকদিনের কথা, তখন আমার পঞ্চা চার বছরের। ক-বছর হল বাবা?


—তা হয়েছে প্রায় চল্লিশ বছর।



—এবার কোথাও যাব ভাবছি বাবা। চিরজম্মাে কেটে গেল এই বাঁশবাগানের ডোবা আর গাঙের ঘাটে, আর মুচিপাড়ার মাঠ আর গোয়াল গোবর নিয়ে। এইবার একটু দেশ বিদেশডা দ্যাখব।


এর পরের ইতিহাসটা আমার সংগ্রহ করা বুধো মণ্ডলের শালির বড়ো ছেলে ও তার খুড়শাশুড়ির কাছ থেকে। আর ওপাড়ার খুড়িমার কাছ থেকে। আমি নিজে জ্যৈষ্ঠ মাসে পুরী থেকে এসেছি, চটক পাহাড়ের ওপাশের নির্জন সমুদ্রবেলায় ঝাউবনের সংগীত ও উদয়গিরি খণ্ডগিরির শ্যামশোভা, প্রাচীন যুগের তপস্বীদের আশ্রমগুলির ছবি আমার মনে যে স্বপ্ন এঁকে দিয়েছে তখনও তাতে বিভোর হয়ে আছি, এমন সময় ওবাড়ির খুড়িমা এসে বললেন—ওমা, পুরী থেকে চলে এলে তুমি, আমি যে যাচ্ছি রথ দেখতে!


—তা কী করে জানব খুড়িমা, চিঠি দিলেন না কেন পুরীর ঠিকানায়?


—তখন কী ঠিক ছিল বাবা? কাল বসে ঠিক করলাম। আমি যাব আর বোষ্টম বউ।


—আমার সঙ্গে যদি যেতেন! আপনারা কখনো পুরী যাননি, বিদেশেও বেরোননি, একা যাওয়া এতদূর! বিপদে না-পড়েন!



—তুমি বাবা তোমার জানাশোনো লোককে চিঠি লিখে দাও। পাণ্ডাদেরও চিঠি লেখো।


সব বন্দোবস্ত করে চিঠিপত্র দিয়ে গ্রামসম্পর্কের খুড়িমাকে পুরীতে রওনা করে দিলাম। দিন পনেরো কেটে গেল।


একদিন কুমোরপাড়ার পথ দিয়ে বিকেলে আসছি, হঠাৎ সামনে পড়ে গেল বুধো মণ্ডল। আমি বললাম—কী রে, তোর মা ভালো আছে?


—প্রাতোপেন্নাম। আজ্ঞে বাবু, মা তো ছিক্ষেত্তর গিয়েছে।


—সে কী! তোর মা গিয়েছে? কই জানিনে তো? কার সঙ্গে?


—আমার শালির ছেলে আর এক খুড়শাশুড়ি গেল কিনা রথে, তাদেরই সঙ্গে।


—তা তো শুনিনি। ওপাড়ার খুড়িমা, মানে রামের মা, আর শশী বৈরাগীর স্ত্রী ওরা গেল সেদিন। ওরা একসঙ্গে


—সে বাবু আমরা শুনিনি। তা হলে তো ভালোই হত।



—কিন্তু যোগাযোগ ঠিকই ঘটেছিল। ভুবনেশ্বরের বিন্দু সরোবরের তীরে বাঁধাঘাটের সোপানে খুড়িমা সিক্তবসনে কাপড় ছাড়বার ব্যবস্থা করছেন, হঠাৎ অল্পদূরে কাকে দেখে তিনি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন। পাশেই ছিল বোষ্টম-বউ, তাকে বললেন—হ্যাঁগা বোষ্টম বউ, ও কে দেখো তো? আমাদের গাঁয়ের বুধোর মা না?


শশী বৈরাগীর বউ চোখে কম দেখে। সে বললে—না মা ঠাকরুন, বুধোর মা এখানে কন থেকে আসবে? আপনি যেমন—!


–এগিয়ে দেখোনা বউ, আন্দাজে মারলে হয় না। ও ঠিক বুধোর মা, যাও গিয়ে দেখে এসো।


বুধোর মা হঠাৎ সামনে স্বগ্রামের বোষ্টম-বউকে দেখে হাঁ করে রইল। নিজের চোখকে বিশ্বাস করতে পারলে না।


বোষ্টম-বউ এগিয়ে বললে—বলি দিদি নাকি? ওমা, আমার কী হবে! তাই বামুন-মা বললে—


বুধোর মায়ের আড়ষ্ট ভাব তখনও কাটেনি। বললে—কে?


বামুন-মা আমাদের। রামবাবুর মা। ওই যে ভিজে কাপড় ছাড়ছেন ওখানে–


—তোরা কবে এলি? বামুন-দিদি কবে এলেন? ওমা, আমি কনে যাব! ই কী কাণ্ড!


—তাই তো!


—তোরা আসবি আমাকে তো বললিনে কিছু?


–তুমি এলে কাদের সঙ্গে? তা কী করে জানব যে তুমি আসবে?


খুড়িমা ইতিমধ্যে কাপড় ছেড়ে এগিয়ে এসেছেন। সুদূর বিদেশে নিজের গ্রামের লোকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরস্পর দেখা হওয়া—এ যাদের ভাগ্যে না ঘটেছে তারা এর দুর্লভ আনন্দের এক কণাও উপলব্ধি করতে পারবে না।


বিশেষ করে এরা কখনো বিদেশে বেরোয়নি, এই সবে বিদেশে পা দ

**********
No Review
Related Books
Loading books…