Home
বর্ণপরিচয়

বর্ণপরিচয়

সমরেশ মজুমদার

বর্ণপরিচয়

সমরেশ মজুমদার
short story

Change color


তারাপদ বিশ্বাস, হৃদয়পুরের তারাপদ বিশ্বাসের মাথায় ব্যাপারটা কিছুতেই ঢোকে না যে, এইসব মিছিল-টিছিল করে কার কী লাভ! সেরেফ চেল্লানি, রাস্তা জুড়ে শাহেনশা ঠাটে পা ফেলা, ট্রাম বাস জ্যাম করে একটা মাতব্বরি দেখানো, তারাপদ বিশ্বাস মনে-মনে এই কথাই বলে। বেশ কিছুকাল থেকেই ওর একটা ধারণা ছিল, যতসব মায়ে-তাড়ানো বাপে-খেদানো ছেলেদের নিয়ে কিছু উঠতি নেতা-গোছের লোক শ্যালদা থেকে রিফুজি জুটিয়ে এইসব মিছিল-টিছিল করে। অবশ্য অফিসে এসে তারাপদর ধারণাটা একটু মোড় নিয়েছিল, ব্যাপারটা ও সাজিয়েছিল এই রকম, এরা যখন কথায়-কথায় মিছিল, টিফিনে গরম বক্তৃতা হেই করেঙ্গা সেই করেঙ্গা করছে তখন এটা এদের কাছে নেশার মতো হয়ে গেছে। মদ খাওয়ার মতো মিছিলে শ্লোগান দেওয়া একটা জব্বর রবরবা নেশা। লোকগুলো খোলা মাঠে যাত্রা করতে পারে। কোথায় ভিয়েতনামে কী হচ্ছে, কোথায় মালয়েশিয়ায় কারা মরল, চলো ময়দান। তারাপদ নিশ্চিত, মনুমেন্টটা একদিন পুরো নীল হয়ে যাবে বিষে। আর হ্যাঁ, রাস্তায় হাঁটতে-হাঁটতে শ্লোগানে গলা মেলানো ফুটপাত ভরতি লোকের সামনে, আর লোকগুলো যেমন ড্যাবডেবে চোখে গেলে, কেমন লাগে তারাপদর। ফুটপাতের লোকগুলো যেন সার্কাস দেখে। প্রতিক্ষণেই মনে হয় এই কেউ দেখে ফেলল। বলবে, কেরানি তারাপদটা মিছিল করছিল। মরে গেলেও লাশ পাঠাব না মিছিলে। এই তো সেদিন একটা বড়বাজারি লোককে সে বলতে শুনেছিল, নোকরলোক যাতা হ্যায়। এসব কথা যে কারও সঙ্গে ক্লিয়ার করে বলবে তার উপায় নেই। কানে কানে খানখান হবে যে তারাপদ বিশ্বেসটা দালাল। অথচ কালই তারাপদর সঙ্গে ঘাটে পা রাখা বুড়োটার দেখা হয়েছিল। পুব বাংলার ঘি-হাতের গন্ধ বয়ে বেড়ানো একটি নিঃস্ব, রুগ্ন না খেতে পাওয়া বৃদ্ধ ট্যাঁক থেকে একটা টাকা বের করে দাঁতহীন মাড়িতে হেসেছিল। প্রত্যেক মিছিলে ওর আয় একটা টাকা। গ্রাম থেকে ময়দান। এক-একদিন দুটো কি তিনটে মিছিলেও গেছে লোকটা।



অথচ অফিসে কারওর সঙ্গে খোলামনে কথা বলা যাবে না। খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে। দিনগুলো। এর চেয়ে ইংরেজ আমল ভালো ছিল। ভাবতে চেষ্টা করল তারাপদ। ম্যাট্রিক পাশ করে অফিসে ঢুকেছিল সে। এখন সরকার তাকে যা দেয়, কোন ম্যাট্রিক পাশ তা পায়! বাড়িতে তিনটে গাই আছে, ভালো দুধ দেয়। শাকসবজির বাগান আছে, ধানভূমি আছে হৃদয়বিলের গা ঘেঁষে। বাজারে যেতে হয় কদাচিৎ। আর বাবুরা এদিকে গণ্ডাগণ্ডা বায়োস্কোপ দেখবেন, টাকাটা খসিয়ে টিফিন হয় না, টেরিলিনের চেকনাই আছে ষোলো আনা। আবার এদিকে মাগগি ভাতা বাড়াও বলে চেল্লানি!


আজ অফিসে ঢোকার সময় তারাপদ দেখেছে দেওয়ালে-দেওয়ালে পোস্টার পড়েছে, নূন্যতম মাগগি ভাতার দাবীতে আগামী দশই ধর্মঘট। তারাপদ দেওয়ালঘড়ি দেখল, তিনটে বেজে কুড়ি। বিয়েতে পাওয়া ঘড়িটা বউয়ের সুটকেসে রেখে দিয়েছে সে। শালা যা শহর, ছিনতাই তো। জলভাত। তারাপদ সিট ছেড়ে উঠল। একটু বাদেই গেটে লোক দাঁড়িয়ে যাবে। তখন আর একটি মাছিকেও গলতে হচ্ছে না। যেন গরু তাড়িয়ে নিয়ে যায় মনুমেন্টে বাঁধতে। বিকেল চারটে দুই এর ট্রেনটা ধরতে পা চালাল তারাপদ। ডালহৌসি থেকে পায়ে হেঁটে শ্যালদা।


বড়বাবুটা বেলুনের জাত, নইলে তারাপদকে আজ দশ বছর রিসিভিং সেকশনে ফেলে রাখবে। কেন? সেই চিঠি রিসিভ করে খাতায় এন্ট্রি করা–অবশ্য তারাপদর এটা খারাপ লাগে না। মাথা ঘামানোর তো দরকার নেই এতে। অবশ্য ওর জুনিয়রগুলো রিসিভিং থেকে সেকশনে, সেখান থেকে ইন্সপেক্টর হয়ে যাচ্ছে দুমদাম করে। এইখানটায় ওর একটু খারাপ লাগে। সার্ভিস বুক। দ্যাখো, তারাপদ বিশ্বাস লেট হয়নি একদিনও, কাজুয়েল লিভ পচেছে তবু কামাই কড়ে আঙুলে গোনা যায়। অফিসে একটু কমই কথাবার্তা বলে সে। নতুন ছোঁড়াগুলো সিনেমা আর পলিটিক্স নিয়ে যে রকম মস্তানি করে তারাপদর প্রবৃত্তি হয় না কথা বলতে। অফিস কাঁপিয়ে ট্রানজিস্টার বাজিয়ে ক্রিকেট-রিলে শুনছে কেউ কিছু বলার নেই। অথচ ওরা যখন ঢুকেছিল? তারাপদ এখনও সিট ছেড়ে ওঠে না পারতপক্ষে। বাড়ির চিড়েভেজানো নলেনগুড়ের টিফিনেই শেষ দশটা বছর কাটিয়ে দিল। আজ অবধি প্যান্টের চোঙায় পা গলায়নি সে। শার্ট ধুতিতেই সে অভ্যস্ত। শ্যালদা থেকে ডালহৌসি আসে হেঁটে। ট্রামের খরচা বাঁচে। আর যা ভিড়। তারাপদর বায়ু কুপিত হয় ট্রামে উঠলে। একেই বেশি বয়সে বিয়েটা করল সে। মা নেহাত পায়ের হাজার কষ্ট পাচ্ছে। ইদানীং, তাই। তেলেনিপাড়ার মেয়ে। বয়স তারাপদর অর্ধেক, সতেরো হবে, কথা বলে চটপটির মতো। স্বাস্থ্য জব্বর। বিয়ের সময় তারাপদ শুনেছিল, কনের বন্ধুরা বলছে, ওমা, এ যে কাঠ। কয়লা-গো–শুটকি মাছ! তা বলুক! তারাপদর দিদিমা বলতেন, হীরের আংটি বাঁকা, শোনো কথা!



কলকাতা থেকে মিনিট পঁয়তাল্লিশের রাস্তা হৃদয়পুর। স্টেশন থেকেই তারাপদর বাড়ির লম্বা সুপরিগাছের মাথাটা দেখা যায়। খুব অস্বস্তি নিয়েই ফিরল তারাপদ। ধর্মঘট যত এগিয়ে আসছে অস্বস্তিটা তত বাড়ছে। আজ কর্তৃপক্ষ সার্কুলার দিয়েছে, ধর্মঘটে যে যোগ দেবে, সরকার তার চাকরির নিশ্চয়তা দেবে না। আবার এদিকে ইউনিয়ন থেকে ইস্তাহার এসেছে, কমরেড, আমরা প্রাণ থাকতে কোনও দালালকে অফিসে ঢুকতে দেব না। এ লড়াই বাঁচার লড়াই। জলে কুমির ডাঙায় বাঘ–তারাপদ থুথু ফেলল।


ঘরে ঢুকতেই নতুন বউ একগাল হাসল–এত তাড়াতাড়ি এলে যে।


এলাম। তারাপদ বলল।


বাব্বা, কি সৌভাগ্য!নতুন বউ হাত ঘুরিয়ে খোঁপা বাঁধতে-বাঁধতে বলল, জানো, আজ বাবার চিঠি এসেছে।


কী লিখেছেন? তারাপদ শার্ট খুলছিল।


এইসব বাড়ির কথা আর কী। আর হ্যাঁ, সতু ছাড়া পেয়েছে।



সতু কে? তারাপদ অবাক হল।


সতু গো। আমাদের পাশের বাড়ির ব্রজ মাস্টারের ছেলে। বিয়ের সময় আমার পিঁড়ি ধরেছিল, দ্যাখোনি!


তারাপদ মনে করতে পারল না সঠিক। কী হয়েছিল তার?


বাঃ তোমাকে বললাম না সেদিন। ধর্মঘটের দিন পুলিশ যখন গুলি করছিল, সতুরা সব ওদের। কারখানার সামনে ইনকিলাব জিন্দাবাদ করছিল। সে কি মারামারি! সতুর মাথা ফেটে গেল। কী রক্ত! বাবা দেখেছে। তা পুলিশ ওদের সবাইকে ধরে চালান দিয়েছিল।


তারাপদ গম্ভীর হল শুনে। তারপর নিজের মনেই যেন বলল, তা ওরা ওসব মাতব্বরি করতে গিয়েছিলই বা কেন?


নতুন বউ যেন অবাক হল, ইস, কেন করবে না! ওদের বেশি খাঁটিয়ে কারখানায় কম মাইনে দিত যে!


তারাপদ বেরিয়ে এল। খুব বিরক্তি লাগছিল তার। বাড়িতেও যদি এসব কথাবার্তা শুনতে হয়, তাহলে—। তারাপদ মনে-মনে ঠিক করে নিল, বউকে পারতপক্ষে তেলেনিপাড়ায় পাঠাবে না।



ধর্মঘটের জোর প্রস্তুতি চলছে। তারাপদ অফিসে কদিন গুম হয়ে রইল। বাড়িতে অর্ধসাপ্তাহিক একটা খবরের কাগজ আসে ওদের অনেকদিন থেকে। তাতে ফলাও করে ধর্মঘটের কথা লিখেছে। পড়ে বউ তাকে জিজ্ঞাসা করেছিল, তারাপদ এড়িয়ে গেছে।


ধর্মঘটের আগের দিন সকালে তারাপদ অনেকক্ষণ ঘুমোল। বউ অনেকবার ডেকে ফিরে গেল। বেলায় তারাপদ ছুটি-ছুটি মুখ করে উঠল। উঠে কোনওদিন তারাপদকে কামাই করতে দ্যাখেনি। কেন?


বাঃ, কাল ধমর্ঘটনা? বলল, আজ অফিসে যাচ্ছি না।


নতুন বউ অবাক হল। তার বিয়ের পর সে—


তাতে কী হয়েছে?


আশ্চর্য! তারাপদ হাসল, তুমি তেলেনিপাড়ার মেয়ে হয়ে জানো না?



তারপর খুব গাঢ় স্বরে বলল, কাউকে বলো না যেন, আমরা আজ রাত জাগব। অফিসে একটা ভলান্টিয়ার পার্টি হয়েছে। আজ রাত থেকে কাল বিকেল অবধি আমরা অফিসে পাহারা দেব। যাতে কেউ অফিসে না ঢুকতে পারে।


নতুন বউ ভীষণ ঘাবড়ে গিয়েছিল প্রথমটায়, তারপর সারা মুখে ঝরনা ঝরাল, ওমা তুমি ভলান্টিয়ার হবে নাকি, কি মজা! তারপর ফিসফিসিয়ে বলল, হ্যাঁগো, গোলমাল হবে না তো?


ঠোঁট ওলটালো তারাপদ, কী জানি!


পুলিশ-টুলিশ দেখলে সামনে যেও না, লক্ষ্মীটি!


তারাপদ ভারিক্কী গলায় হাসল, ক্ষেপেছ! তবে বুঝলে কিনা, নেতা হয়ে আর পিছিয়ে থাকি কী করে! অবিচার দেখলে আমি আবার কেমন হয়ে যাই।


সন্ধের কিছু পরে তারাপদ ট্রেন থেকে নামল। শীতের রাত। সন্ধেতেই রাতটা যেন অনেক দূর গড়িয়ে এসেছে মনে হয়। আর শীতটাও যেন কলকাতায় জম্পেশ করে নেমেছে। তারাপদ ওর লাল আলোয়ানটা ভালো করে শরীরে জড়িয়ে বাঁ-হাতে টিফিন কেরিয়ার ভরতি লুচি তরকারি নিয়ে ট্রামে উঠল। তারাপদের হাতটা বড় ঘামছিল। এবং এই প্রথম সে ট্রামে উঠল অফিসের পথে।



অফিসের আগের স্টপেজে তারাপদ নেমে পড়ল। দোকানগুলো বন্ধ হচ্ছে সে দেখতে পেল। হ্যারিসন রোড ধরে এগিয়ে এসে স্ট্র্যান্ড রোডের মুখে একটা বিড়ির দোকানের সামনে এসে দাঁড়াল সে। রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। ফুটপাথের এককোণে আগুন জ্বেলে গোল হয়ে কতগুলো দিনম জ্বর হাত-পা সেঁকছে। তারাপদ একটু এগিয়ে তাদের অফিস দেখতে পেল। অফিসে সামনেটা ফাঁকা। একটা ভাঁড়ের চায়ের দোকান ছিল অফিসের গায়ে–সেটাও বন্ধ। ব্রেবোর্ন রোডের মুখে একটা থামের আড়ালে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখল সে। কোনও পরিচিত বা সন্দেহজনক মুখ তার চোখে পড়ল না। একটু বাদেই পাশের পুলিশ আউটপোস্টে নটা বাজার ঘণ্টা শুনতে পেল। তারাপদর এই ঠান্ডাতেও কপালে ঘাম হচ্ছিল। তারাপদর একবার মনে হল ফিরে যায়। এখনও হৃদয়পুরে যাওয়ার ট্রেন আছে কয়েকখানা। পরমুহূর্তেই পা ভারী হল তার।


ফুটপাথের ধার ঘেঁষে তারাপদ অফিসের পেছনের দরজায় এল। তারপর চট করে ভেতরে ঢুকে পড়ল। ওদের অফিস ছ-তলায়। লিফটে যাওয়া-আসা অভ্যেস, এখন সিঁড়ি ভাঙতে হবে। অন্ধকার বাড়িটায় কোনও শব্দ নেই। তারাপদ খানিকক্ষণ জিরিয়ে নিয়ে পা টিপেটিপে ওপরে উঠতে লাগল। এই অন্ধকারে তারাপদ যেন তার বুকের ড্রামে কে যেন দ্রুত ঘা মেরে চলেছে টের পেল। অন্ধকারে হোঁচট খেতে-খেতে চলল এগিয়ে। তার নিজের পায়ের শব্দ যেন দেওয়ালে দেওয়ালে মারামারি করে চতুর্গুণ হয়ে তার কানে ফিরে এসে তাকে চমকে দিচ্ছিল। ছ-তলায় উঠে সিঁড়ির বাঁকে দাঁড়াল তারাপদ। সে ভীষণ হাঁপিয়ে পড়েছিল এবং শীতেও তার বেশ গরম হচ্ছিল। অফিসের লম্বা করিডোর অন্ধকার। কেউ নেই কোথাও। তারাপদ ধীরে-ধীরে এগোল। ওদের অফিসঘরটার কোলাপসিবল গেটে তালা মারা। করিডোরটার এক প্রান্তে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সে। অন্ধকারে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এখন। এত কালো অন্ধকারে তারাপদ। কখনও দাঁড়ায়নি। ওর হঠাৎ ভয়-ভয় করছিল। সামনেই গঙ্গা, ওপারে হাওড়া স্টেশন। দারুণ। হাওয়া আসছে। করিডোরের অপর প্রান্তের গঙ্গার দিকের জানলাটাদারোয়ানটা হয়তো ভুল করে বন্ধ করেনি। হাওয়ার ঝাঁপটায় জানলার পাল্লাটা দড়াম-দড়াম করে শব্দ করছে। তারাপদ প্রথমটায় চমকে উঠেছিল। এখন তার শীত করতে লাগল। তারাপদ একটু-একটু করে এগোল। অন্ধকারটা ক্রমে-ক্রমে চোখ সওয়া হয়ে আসছিল ওর। করিডোরের অন্য প্রান্তে এসে তারাপদ চমকে উঠল। একটা হিমহিম স্পর্শ যেন তার রক্তে ছুঁয়ে যেতে লাগল। তারাপদর হাঁটু দুটো ঠকঠক করে কাঁপছিল। সে মুখ ফেরাল কোনও মতে। করিডোরের কোণায় একটা ঘুপচি মতন জায়গায় যেখানে এতদিন পুরোনো ফর্ম এবং বাজে কাগজের তাড়া জমা থাকত, তারাপদ দেখেছে সেখানে একটা আগুনের ফুলকিকে সে জোনাকির মতো দেখতে পেয়ে কিছু চিন্তা করার শক্তি হারিয়ে ফেলেছিল। এই সময় তারাপদ খকখক শব্দ শুনতে পেল। শব্দটা সামান্য বিরতি। দিয়ে হতে লাগল। তারাপদ সমস্ত লোমকূপগুলো পদ্মকাঁটার চেহারা নিল। সে কিছুতেই কোনও ঠাকুর দেবতার নাম স্মরণ করতে পারল না। আবার মুখ ঘুরিয়ে তাকাতেই আগুনের ফুলকিটা। ঝলকে উঠেই ছোট হয়ে গেল। এবং হঠাৎ তারাপদ সেই ফুলকির আলোয় একটি নাক মুখ চোখ দেখতে পেয়ে পাথর হল। সয়ে যাওয়া অন্ধকারে তারাপদ ক্রমশ একটা মানুষের আদল দেখতে পেল। কাশিটা যে ওখান থেকেই আসছে তারাপদ বুঝতে পারল। তারাপদ দৃষ্টি ফেরাচ্ছিল না।



হঠাৎ আলোর ফুলকিটা মাটিতে মিলিয়ে গেল। এবং তার কয়েক মুহূর্ত বাদে পায়ের ওপর কে যেন হুমড়ি খেয়ে পড়তেই তারাপদ আর্তনাদ করে লাফিয়ে উঠল।


বাবু, আমি বাবু! একটা মিনমিনে গলার স্বরে কাকুতি ফুটল।


তারাপদ স্থির হল। গলার স্বরটা য

**********
No Review
Related Books
Loading books…