
বদরক্ত
সমরেশ মজুমদার
দিনরাত ঝুপঝুপ বৃষ্টি তবু মানুষের আসা বন্ধ হচ্ছে না। সাক্ষাৎ পাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, ভক্তরা সেকথা জানেন, তবু অসময়েও আসা চাই।
দোতলার বারান্দা থেকে ওদের আসতে দেখেছিলেন রমলা। নিচের বারান্দা ভরতি হয়ে গিয়েছে, সামনের মাঠের ত্রিপলের তলায় এতক্ষণে নিশ্চয়ই জায়গা নেই। এত মানুষ আসছে শুধু মাকে একবার চোখে দেখবে বলে। ভারতবর্ষের যেখানেই মা যান সেখানেই এই দৃশ্য। অথচ প্রত্যেকেই তো একটা আশা নিয়ে আসে। তাদের পার্থিব কোনও দুঃখ দূর করতে মায়ের আশীর্বাদ চায় ওরা। কোনও মানুষকে অকারণে দু-বার আসতে দ্যাখেননি রমলা। ঠিক ত্রিশবছর মায়ের সঙ্গে ঘুরছেন তিনি। কানপুরের আশ্রমে আর কটা দিন থাকা হয়! টইটই করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে ওই আশি বছরের মহিলার কোনও ক্লান্তি নেই।
এইসময় একজন এসে খবর দিল, মা ডাকছেন।
রমলা দ্রুতপায়ে ঘর পেরিয়ে মায়ের কাছে এলেন। মা তখন পা ছড়িয়ে বসে অন্নদাকে কিছু। বলছিলেন। পায়ের শব্দে মুখ না তুলে বললেন, কোথায় থাকিস? তোকে না দেখলে কিছু ভালো লাগে না!
রমলা থমকে গেলেন। ত্রিশ বছরের সাহচর্য বলে দেয় এ সবই ভণিতা। আসল কথা আসবার আগে মা এইরকম বলেন। রমলা বললেন, তোমার ভক্তদের দেখছিলাম।
কী দেখলি?
বৃষ্টি উপেক্ষা করেও সব আসছে তোমাকে দেখবে বলে।
তাই?
হ্যাঁ। কেউ অবশ্য স্বার্থ ছাড়া আসে না।
ওমা, তা হবে কেন? তুই কি স্বার্থ নিয়ে এসেছিস? ত্রিশ বছর ধরে তোকে দেখছি, কই কিছু চাইতে তো শুনলাম না! মা হাসলেন।
রমলা এইসব মুহূর্তে অসহায় হয়ে পড়েন। কিন্তু তবু প্রাণপণে নিজেকে শক্ত করলেন, চাইনা মাকে? প্রতি মুহূর্তেই তো চাইছি। তোমার সঙ্গে থাকতে চাওয়াটাই কি কম! এইরকম কথা একমাত্র রমলাই বলতে পারেন। আশ্রমের পুরুষ এবং নারীরা কেউ মায়ের কাছে রমলার মতো স্বাধীনতা পাননি। মায়ের মুখের ওপর অপ্রিয় কথা বলার ক্ষমতা একমাত্র রমলারই আছে।
মা বললেন, তুই আমার ছবি আঁকলি না?
রমলা মাথা নাড়লেন, পারব না। তোমার ছবি আঁকার ক্ষমতা আমার নেই।
পাগল! আমি একটা রক্তমাংসের মানুষ, রোগজরায় ভুগছি। আসলে আমার ছবি আঁকলে সেটা সুন্দর হবে না, তাই আঁকছিস না। ঠিক আছে, তাহলে তোর নিজের ছবি আঁক, এঁকে দেখা। মা ধীরে-ধীরে উঠে পড়লেন। বেঁটেখাটো বৃদ্ধা রমলার চিবুকের কাছাকাছি। কিন্তু ওঁর চোখের দিকে তাকালেই দৃষ্টি নামাতে হয়। সারা শরীরের চামড়া এখন মালার মতো জড়িয়ে আছে হাড়ে অথচ গায়ের রং এখনও ভোরের আলোর মতো। বয়সের দাঁত মুখেও ছাপ ফেলেছে কিন্তু চুল কুচকুচে কালো। তাকালেই বুক ভরে যায়।
রমলা বিস্মিত, আমার ছবি?
হুঁ। তোরটা আঁকতে পারলেই আমারটা আঁকা হয়ে যাবে।
কথাটা কানে যাওয়া মাত্রই সমস্ত শরীরে শিহরণ এল। রমলা বুঝতে পারছিলেন তাঁর দু-গাল। বেয়ে পলকেই জলের ধারা নেমেছে। অথচ মায়ের হাত শরীরে এলেই পৃথিবীটা শান্ত, দ্যাখো পাগলির কাণ্ড! চোখের জল খুব সস্তা, নারে! তারপরই গলা পালটে বললেন, এয়োস্ত্রীর চোখের জল স্বামীর অকল্যাণ করে। মুছে ফেল।
মা চলে গেলেন। আজ সারাটা সকাল ভক্তদের নিয়ে ব্যস্ত থাকতে হবে ওঁকে। প্রথম-প্রথম এই সময় মায়ের সঙ্গে থাকতেন রমলা। আর মায়ের ধৈর্য দেখে অবাক হয়ে যেতেন। মা আমার। স্বামীর অসুখ সারিয়ে দাও, মা আমার ছেলেকে সারিয়ে দাও, অমুক যেন চাকরি পায় তুমি দেখো–এইরকম হাজারটা বায়না। মায়ের জবাব, ভালো ডাক্তার দেখাও রোগ সেরে যাবে, মন দিয়ে খোঁজ তাহলে নিশ্চয়ই কাজ জুটবে। ভক্তরা এতে সন্তুষ্ট হয় না। তাদের নিশ্চয় করে বলতে হবে। মা মুখ ফুটে যদি বলে সেরে যাবে তো ডাক্তার না দেখালেও সারবে। এই নিয়ে ঘ্যানঘ্যানানি। একথা শুনে মা একদিন বলেছিলেন, ওকথা বলছিস কেন? মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন অন্ধ হয়ে যায়। কিন্তু আমি যে কিছুই করতে পারি না এও তো ওরা বুঝবে না। তাই বলি, যাঁকে ডাকলে সব হবে তাঁকে ডাকো, তিনিই সব। আমি কে?
রমলা জিজ্ঞাসা করেছিল, তবু আবার আসে কেন?
মা মিটিমিটি হেসেছিলেন, মজুররা তো মালিকের দেখা পায় না তাই সর্দারকে এসে ধরে। আমাকে বোধহয় সর্দার ঠাউরেছে।
না, মা কোনও ম্যাজিক করেন না। গায়ে হাত বুলিয়ে রোগ সারান না, গরিবকে বড়লোক করে দেন না। তবু রিক্সাওয়ালা থেকে অধ্যাপক কেউ না এসে পারে না মায়ের কাছে। রমলা নিজেও তো একই বাঁধনে বাঁধা। মায়ের কাছে এলে, মাকে চোখে দেখলে বুক ভরে যায়। যেন অফুরন্ত শক্তির উৎস মা, যারা আসে তারা সেই শক্তি নিজের মধ্যে সঞ্চারিত করে ফিরে যায়। কিন্তু যত দিন যাচ্ছে মানুষের ব্যবহার পালটে যাচ্ছে। এই যেমন আজ হল।
মাকে নিয়ে যাওয়া হয়েছিল দর্শনের জন্যে। বিশেষ একটা মঞ্চ করা হয়েছিল যাতে ভক্তরা দেখতে পায় মাকে। স্বেচ্ছাসেবীরা মাকে ঘিরে রেখেছিল যাতে ভিড়ের ঢেউ গায়ে না লাগে। মাকে দেখা মাত্র এক মুহূর্তে সবাই পাথর। তারপরই একজন কেঁদে উঠল, মাগো, ওঁর ক্যান্সার হয়েছে, তুমি সারিয়ে দাও।
সঙ্গে-সঙ্গে হাজার-হাজার বিভিন্ন চাওয়া সোচ্চার হল। চিঙ্কারে কান পাতা দায়।
সবাই এবার মায়ের কাছে আসতে চাইছে। স্বেচ্ছাসেবীরা প্রাণপণে সেই চাপ সামলাতে চেষ্ট করছে। মা সবাইকে শান্ত হতে বলছেন, কিন্তু কে শোনে কার কথা। কেউ যেন ফুল ছুঁড়ল মায়ের। উদ্দেশ্যে। তাই দেখে যারা ফুল এনেছিল মাকে দেওয়ার জন্যে তারা সেগুলোকে সজোরে ছুঁড়তে লাগল মায়ের গায়ে। বারান্দায় দাঁড়িয়ে রমলা দেখলেন মায়ের শরীরে সেগুলো এসে আঘাত করছে। ফুলের আঘাত যে এত তীব্র হয় ধারণা ছিল না। মা দুহাতে মুখে ঢাকছেন। রমলা ছুটে নিচে নেমে এলেন। স্বেচ্ছাসেবীদের উদ্দেশে চিৎকার করে বললেন, আপনারা কী করছেন, মাকে ভেতরে নিয়ে আসুন।
ততক্ষণে ফুল বোধহয় ফুরিয়ে গেছে কিন্তু কিছু একটা ছুঁড়তে হবে বলেই ঢিল ফুলের জায়গা নিল। স্বেচ্ছাসেবকরা কোনওরকমে মাকে যখন ভেতরে নিয়ে এল তখন মায়ের কপাল বেয়ে রক্তের ধারা নেমেছে। রমলা ছুটে কাছে এসে নিজের আঁচল চেপে ধরলেন কপালে। না, ক্ষত তেমন বড় নয়।
ওষুধ লাগিয়ে যখন মাকে ওপরের ঘরে শুইয়ে দেওয়া হল তখন পুলিশ এসে গিয়েছে। তারা জোর করে সরিয়ে দিয়েছে উগ্র ভক্তদের। একটু শান্ত হলে রমলা মায়ের গায়ে হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলেন, আর কখনও আসবে এখানে?
মা বললেন, বাঃ, কেন আসব না। ও, ওরা ওরকম করল বলে বলছিস। তা সবাই তো করেনি, কেউ-কেউ করেছে। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আজকের চিঠিগুলো পড়।
হ্যাঁ, এটাই এখন রমলার অন্যতম কাজ। সারা পৃথিবীর ভক্তরা মাকে প্রতিদিন চিঠি লেখেন। রমলা সেগুলো মাকে পড়ে শোনায়। যাকে উত্তর দেওয়ার প্রয়োজন, তাকে কী লিখতে হবে মা বলে দেন।
চিঠির ঝাঁপি নিয়ে আসা হলে রমলার চোখ স্থির হল। ওরে ব্বাস, আজ বোধহয় শদুই হবে! অভ্যস্ত হাতে একটার পর একটা চিঠি পড়ে যাচ্ছেন রমলা। প্রত্যেকেই দুঃখের কথা জানিয়েছে। মাঝেমধ্যে এক আধজনের ভালো খবর। একজনের পেটের অসুখ সারছে না জেনে মা বললেন, লিখে দে ভেলোরে গিয়ে দেখাতে। আর একজন মৃত্যুকামনা করে লিখেছে যে এই পৃথিবীর জ্বালা দূর করে ঈশ্বরের কাছে মা যেন যেতে তাকে সাহায্য করেন। শুনে মা বললেন, ওকে বল। আর যেন আমাকে চিঠি না লেখে। যারা কাজ ফেলে পালিয়ে যেতে চায় তাদের আমি পছন্দ করি না।
এইরকম একটার পর একটা চিঠি, যাতে জাগতিক দুঃখ-বেদনা মাখামাখি–মাকে পড়ে শোনাতে হয় এবং মায়ের জবাব তাদের লিখে পাঠাতে হয়। রমলা জানেন এইরকম দু-তিন লাইনের উত্তর পেলেই ভক্তরা কৃতার্থ হন। আজকের চিঠি শেষ হওয়ার মুখে একটা খাম খুলে থমকে পড়লেন। রমলা। মাঝেমধ্যে এই খামটি আসে। আর সেটা হাতে নিলেই বুকের মধ্যে কেমন নড়াচড়া শুরু হয়ে যায়। খুবই নির্লিপ্ত হওয়ার ভান করে চিঠিটি পড়তে হয় তাঁকে। প্রতি মুহূর্তে ভয় হয় মায়ের কানে যেন তাঁর গলা অন্যরকম না শোনায়। তারপর অনেক রাত্তিরে যখন একা থাকেন নিজের এই পরিবর্তনটার কথা ভাবলেই তাঁর হাসি পায়।
আজ চিঠিটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, পুরোটা পড়ব?
মা শুয়েছিলেন চোখ বুজে, বললেন, কে লিখেছে?
ভবানীপুরের চাটার্জিদের বাড়ি থেকে।
এক মুহূর্ত সময় লাগল বোধহয় চিনে নিতে, মা বললেন, পড়।
রমলা পড়ে গেলেন। প্রথমেই একটা সুখবর। বড়মেয়ে শোভা ডাক্তারি পাশ করেছে। মায়ের আশীর্বাদ ছাড়া তা সম্ভব হত না। শোভা বিদেশে যেতে চায় উচ্চশিক্ষার্থে, এ ব্যাপারে মায়ের কী মত? মা যদি অনুমতি দেন তাহলে সামনের মাসে স্ত্রী-কন্যা-পুত্রদের নিয়ে কাশীতে তিনি যেতে চান প্রণাম করতে।
রমলা দেখলেন চিঠিটি কাশীর ঠিকানায় লেখা, সেখান থেকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। পঁচিশ বছর ধরে মানুষটার হাতের লেখা একই রকম রয়ে গেছে। পঁচিশ বছরের প্রতিটি মাস। নিয়মিত মোটা টাকা পাঠান উনি, প্রতিমাসে নিজের সংসারের খবরাখবর দেন। না, আজ অবধি কোনও খারাপ খবর ওর চিঠিতে পাননি রমলা। কিন্তু এত অনুরক্ত তবু পঁচিশ বছরে একবারও মাকে দর্শন করতে আসেননি। মায়েরই নির্দেশ মেনে। সেই মানুষ আজ হঠাৎ দর্শনপ্রার্থী হয়েছেন কেন?
মা তেমনি চোখ বুজে শুয়ে শুধোলেন, কত বছর হল?
রমলাবুঝতে পারছিলেন ওঁর মাথা নেমে আসছে, পঁচিশ।
লিখে দে, এবার আসতে পারে। সবাইকে নিয়ে আসতে হবে। তবে কানপুরে নয়, এখানেই। মায়ের কণ্ঠে কোনও তাপ-উত্তাপ নেই।
চিঠি পৌঁছতে পৌঁছতে আমরা বোধহয় এখানে থাকব না মা!
ও। তাই তো। তাহলে কাউকে দিয়ে খবর পাঠা। মায়ের কথা শেষ হওয়ামাত্র ডাক্তারবাবু এসে পড়লেন। ইনিও ভক্ত, মা আহত হয়েছেন জেনে ছুটে এসেছেন।
নিচে ততক্ষণে পুলিশের বড়কর্তারা এসে গেছে। মাকে ঢিল ছুঁড়ে মারা হয়েছে, এ খবর পৌঁছে গেছে মন্ত্রিমহলে। বড়-বড় অফিসাররা এসে গেছেন মায়ের খোঁজ-খবর নেওয়ার জন্যে। এখন আশ্রমের কর্তারা এঁদের সামলাবেন। রমলা উঠে এলেন বাইরে। ভিড় সরিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি এখনও টিপটিপিয়ে পড়ছে। আকাশ ঘষা শ্লেটের মতো মন খারাপ করা। রমলা ধীরপায়ে নিচের অফিসঘরে এলেন। সেখানেও জটলা, সকালের ঘটনা নিয়ে আলোচনা চলছে। রমলাকে দেখে সবাই চুপ করে গেল। ইদানীং এই হয়েছে। অহর্নিশ মায়ের সঙ্গে থাকার ফলে এদেরও বোধহয় ধারণা হয়েছে ইনিও শক্তিময়ী। রমলা একজনকে ডেকে বললেন, এখনই ভবানীপুরের এই ঠিকানায় চলে যাও। গিয়ে বলবে মা এঁদের সবাইকে আজ সন্ধেবেলায় আসতে বলেছেন।
ছেলেটি খুব তৎপরতায় সঙ্গে ঠিকানাটা লিখে নিল খামের ওপর থেকে। রমলা বললেন, যাওয়ার সময় ভাড়াটা চেয়ে নিয়ে যেও।
ওপরে গিয়ে চিঠির জবাব লিখতে বসে বারে বারে আনমনা হয়ে যাচ্ছিলেন রমলা। অথচ এই পঁচিশ বছর মা তাঁকে দিব্যি ভুলিয়ে রেখেছিলেন। তবে আজ কেন এমন হচ্ছে? মানুষটা সশরীরে আসছেন বলেই? অস্বীকার করবেন না, পঁচিশ বছর আগের প্রথম কদিন ব্যাপারটা ভাবলেই। বেশ হাসি পেত। মায়ের আদেশ পালন করেছি এই বোধটাই তখন বড় ছিল। কিন্তু এখন এই পঞ্চাশ বছর বয়সে পৌঁছে গত কয়েকমাস ধরে ওই চিঠিটা খুলতে গেলেই শরীরে কাঁপুনি। আসছে। প্রথম প্রথম মনে হত মাকে বলবেন এই অনুভূতির কথা। কিন্তু বলতে লজ্জা করত। অথচ আজ তাঁর জীবনে মা ছাড়া আর কে আছে? ইংরেজিতে বি এ পাশ করে ধনী বাবার কাছ থেকে এক কথায় চলে এসেছিলেন মায়ের কাছে তিরিশ বছর আগে। বাবা বাধা দেননি! মা-মরা মেয়েটি যদি এতেই শান্তি পায় তো পাক, এইরকম ইচ্ছে ছিল তাঁর। বাবা বেঁচে থাকতে প্রতিবছর দিন পনেরোর জন্যে গিয়ে থাকতেন তাঁর কাছে। তিনি চলে যাওয়ার পর সে পাটও চুকেছে।
সেবার কানপুরেই ঘটল ব্যাপারটা। মায়ের শরীর একটু খারাপ ছিল কদিন থেকে। রমলারা তখন মায়ের কাছে সর্বক্ষণ থাকার অনুমতি পেতেন না। মাঝে মাঝে মা ডেকে পাঠাতেন, দু একটা কথা বলতেন, তাই যথেষ