সেই গল্পটা তো সবাই জানেন। দীর্ঘ বক্তৃতার অন্তে এক বক্তা দেখলেন সভাকক্ষ সম্পূর্ণ শূন্য। শুধু একটি মাত্র লোক বসে রয়েছে। কোনও কোনও গল্পে এই লোকটি হলের দারোয়ান, চাবি হাতে অপেক্ষা করছে, বক্তৃতা শেষ হলে ঘরে তালা দেবে বলে। কোনও গল্পে সে হল মাইকওলা, মাইকটা খালি হলে ফেলে যেতে পারছে না। আবার আরও পুরনো গল্পে ওই লোকটি শতরঞ্জির মালিক, যে শতরঞ্জির ওপর দাঁড়িয়ে বা বসে বক্তা এতক্ষণ বক্তৃতা করছেন, বক্তৃতা...