Home
প্ল্যানচেটে ঝিংচাক

প্ল্যানচেটে ঝিংচাক

মলয় রায়চৌধুরী

প্ল্যানচেটে ঝিংচাক

মলয় রায়চৌধুরী
short story

Posted byকাব্য রচিত06-Aug-2026

Change color

পোথোম পড়বো ( কুমিল্লা স্পেশাল )


আমরা, আমরা মানে আমিপাদ আর হুবহু আমার মতন সিদ্ধাচার্য আরও কয়েকজন, মানে লুইপাদ, কাহ্ণপাদ, ভুসুকপাদ, সরহপাদ, শবরীপাদ, বিরূপাদ, লাড়ীডোম্বীপাদ, কুম্বলাম্বপাদ, ঢেন্ডনপা, কুক্কুরীপাদ, কঙ্ককপাদ, গুণ্ডরীপাদ, চাটিলপাদ, ডোম্বীপাদ, শান্তিপাদ, মহিত্তাপাদ, বীণাপাদ, আজদেবপাদ, দারিকপাদ, ভাদেপাদ, তাড়কপাদ, জঅনন্দিপাদ, ধামপাদ, আর তান্তিপাদ মাঝরাতে, এই নাইটক্লাবে জড়ো হয়েছি, প্ল্যানচেটে যে বা যারা আসতে চায় বা চান তাদের আদর-আপ্যায়ন করার জন্য, প্রমাণ করার জন্য যে আধুনিকরা যে প্ল্যানচেটে বিশ্বাস করতো না তা তাদের রদ্দি মগজের ফসল, আমরা এখন উত্তরাধুনিক যুগে, প্ল্যানচেটে বিশ্বাস করি আর যেদিন যখন ইচ্ছা একত্র হয়ে মৃত হোক বা জীবিত, মানুষ-মানুষীদের নামিয়ে আনি, তাদের আমরা খাই, খেয়ে আবার ফুৎকারে উড়িয়ে দিই যাতে তারা যে যার দেশে সংসারে সমাজে ফিরে যেতে পারে ।


আমাদের নামের শেষে পাদ আমাদের পদবি, আমরা শাসক আর শোষকের মুখে অনন্তকাল যাবত পাদছি বলে বেদের সময়কার মুনীঋষিরা আমাদের এই পদবি দিয়ে গেছেন। কিছুকাল শাসক-শোষকের আওতার বাইরে গিয়ে লুকিয়ে পড়তে হয়েছিল, সেই তখন থেকেই আমাদের হাবভাব চল-চলন আচার-আচরণ কাজ-কম্মো পোশাক-আশাক হয়ে গেছে ঐন্দ্রজালিক ।


সংসারজীবনে সিদ্ধাচার্যদের নাম ছিল যা ওনাদের পিতৃদত্ত নাম, কয়েকজনের ইতিহাস লুম্বিনি পার্কের নথিতে আছে, যেমন ঋত্বিক ঘটক, বিনয় মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় ভট্টাচার্য, মলয় রায়চৌধুরী প্রমুখ ।


নাইটক্লাবের নাচ-গান যেমন চলে তেমন চলছে, ডিজের ঝপ্মকঝিলু বাজনার সঙ্গে আধা-ল্যাংটো মেয়েদের নাচ, বিদেশিনি উলঙ্গিনিরাও আছে , বিদেশিনি মানে চিন আফ্রিকা ইউরোপ আমেরিকা মোঙ্গোলিয়ার যুবতীরা, আর ভারতীয় যুবতীরা তো আছেই, নাইটক্লাব মানেই তো যুবতীদের গায়ের সুগন্ধে ম-ম, আর নাচিয়ে যুবকদের তাগড়া ঘামের দুর্গন্ধে ছ্যাছ্যা ।


এতোদিন লোকে অন্ধকারে একজোট হয়ে বসে প্ল্যানচেট করতো, তা ছিল প্রাগাধুনিক যুগের বোকামি, এখন বিজ্ঞানের সঙ্গে যখন উত্তরাধুনিক যুগ এসে পড়েছে তখন, বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এই লেজার আলোর ঝিলমিলে অন্ধকারে নাইটক্লাবের একেবারে মাঝখানের বিশাল টেবিলটা আগে থাকতে অর্ডার দিয়ে সংরক্ষণ করে রেখেছি, নাইটক্লাবের কর্তা জানেন যে আমরা সিদ্ধাচার্য, বিশেষ ক্ষমতার অধিকারী, তাই ছয় মাস অন্তর আমাদের জন্য বিশেষ ব্যবস্হা করেন ।


হুইস্কিতে চুমুক দিয়ে, সাজানো বাগানের পরের স্টপের নাইটক্লাবের উত্তেজনাপ্রবণ ঝিলঝিলে আলোয়, গোরা, মানে যার নাম লুইপাদ, আমার দিকে না তাকিয়েই, জিগ্যেস করল, আচ্ছা, আপনি লুইপাদের কাছেই বা এসেছেন কেন ? জানলেনই বা কেমন করে যে লুইপাদ প্রতিদিন সন্ধ্যায় এখানে আসে ?


আমি মানে আমিপাদ বলল, তুমি ক্লাসিক পর্যায়ের যুবক বলে ; তোমাকে দেখতে শুনতেও ভালো, টকটকে গায়ের রঙ, এখনকার ইনডিয়ানদের মতন ল্যাদখোর নও, মাথায় ছ’ফুট লম্বা, হাড় চওড়া. দু’হাতের মুঠো যেন বাঘের থাবার মতন ; তাছাড়া তোমার চরিত্রের তো কপিরাইট আর নেই । কপিরাইট শেষ হয়ে গেলেই ক্লাসিক পর্যায়ে চলে যায়, আই মিন ধ্রুপদি । আর এই ভাষায় যারা ধ্রুপদি ভাবুক তারা সন্ধ্যায় এখানেই নিজের সঙ্গে নিজে মজে থাকে । তুমি তো হিন্দুহিতৈষী সভার সভাপতি ছিলে, কপালে সিঁদুরের তেলক কেটে বেরোলে খোট্টা ভামরাও ভড়কে যেতো ।


হ্যাঁ, লুইপাদের বাপ ছিল আইরিশম্যান, মিউটিনির সময়ে পিরালির ঠাকুর রাস্তায় কুড়িয়ে পেয়ে দু’মলাটের সংসারে ঢুকিয়েছিলেন, আর লুইপাদ মানে আমি যে কেবল হিন্দু নই তা তো পরেশচন্দ্র ভট্টাচার্যের বাড়ি গিয়ে ওনাকে প্রণাম করে জানিয়েছিলাম, জানেন তো আপনি, লুইপাদের বন্ধু বিনয়ের কাছে খোঁজ নিয়ে জেনেছেন, বিনয় বলেছিল আমাকে ; বিনয়কে জানেন তো ? ‘ফিরে এসো, চাকা’ বইয়ের বিনয় নয়, হিন্দুহিতৈষী সভার সেক্রেটারি বিনয়ভুষণ চট্টোপাধ্যায়। সে যাকগে যাক । ‘ফিরে এসো, চাকা’র বিনয় তো নামকরা সিদ্ধাচার্য, ওই তো, কুম্বলাম্বপাদ, গণিত নিয়ে নিজের সঙ্গে নিজে কথা বলতে ব্যস্ত ।


আমি, মানে আমিপাদ, মনে-মনে ভাবছিল, পিরালির ঠাকুর লুইপাদ মানে গোরার লেংটু নিয়ে দুচারকথা লেখেননি কেন ? আইরিশম্যানের ছেলে, লম্বা-চওড়া জোয়ান, লেংটু তো সাধারণ বাঙালি ছেলে-ছোকরার চেয়ে মাপে বেশ বড়ো আর ফর্সা তো হবেই । কে জানে, হয়তো মাধবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে দুচারটে ছাত্রীকে টোপ দিয়ে ফাঁসিয়েও থাকতে পারে। ছাত্রীদের কি ইচ্ছে করে না ধবধবে ফর্সা লেংটু নিয়ে খেলা করবার, একবার এই পাশ একবার ওই পাশ, তারপরে মেমসাহবকো সেলাম দেও, ট্যানট্যাট্যাঅ্যাঅ্যাঅ্যান !


গোরা মানে লুইপাদ শুধোলো, আপনি তো দেবদাসের কাছে গেলেই পারতেন, ওনারও তো কপিরাইট নেই, উনি আমার চেয়েও বেশি ধ্রুপদি, যাঁর যেমন ইচ্ছে ওনার মুখে সংলাপ গুঁজে দিতে পারেন ; আপনিও আপনার যা ইচ্ছে গুঁজে দেবেন, তবে যতোটা জানি দেবদাস সমকামী ছিলেন না । দেবদাস মানে কুক্কুরীপাদ, ওই যে বোতলের সঙ্গে কথা বলছেন সন্ধেবেলার সান্ধ্য ভাষায় ।


নাইটক্লাবের এলজিবিটিরা জোড়ায় জোড়ায় নাচছে চুমু খাচ্ছে, ভাগ্যিস শুনতে পায়নি লুইপাদের কথা।


লুইপাদ মানে গৌরমোহনের কথা শুনে চটে গেলুম । বললুম, আরে ওই মাগিবাজটার কথা বোলো না, আমড়াগাছিতে গিয়ে সারাদিন বাংলা টেনে পড়ে থাকে, এরেকটাইল ডিসফাংশানে ভোগে, দিনভর পারো পারো বকতে থাকে, আমার কাছে ভায়াগ্রার টাকা চাইছিল সেদিন । একদিন গিয়ে দেখেছিলুম । চন্দ্রমুখী নামের সেয়ানা ডবকাবুকো মেয়েটা যতো বলছে হ্যাঁ পারি পারি, পারব না কেন, বিছানায় তো এসো, শুধু বোতল নিয়ে মাটিতে গড়াগড়ি খেলে চলবে নাকি ।


লুইপাদ আমার দিকে ঝিমধরা চাউনি মেলে তাকিয়ে আছে দেখে বললুম, অর্থাৎ আমিপাদ বলল, মানে কুক্কুরিপাদ সম্পর্কে বলল, ব্যাটার অতো বয়স হয়ে গেল তবু কচি খোকার মতন ছোটোবেলাকার কোন এক গেঁয়ো প্রেমিকার জন্য সিরোসিস বাধিয়ে ফেললে । ওকে দিয়ে কাজ হবে না ; সোজা হয়ে দাঁড়াতেই পারে না । তোমার সঙ্গে একই আশ্রমে থাকেন নাকি ? এড়িয়ে যেও, মাতাল-সিদ্ধাচার্যদের এড়িয়ে যাওয়াই মঙ্গল । পালিয়ে গিয়ে যখন তিব্বত, নেপাল আর চীনদেশে শুধু কুক্কুরীপাদ কেন, আমিপাদসহ সকলেই খেতুম ছাঙ, রাকসি আর তোঙবা মদ, নিষেধ ছিল না । নিষেধের ব্যাপারটা নিয়ে এলো আধুনিকতাবাদীরা । এখন উত্তরাধুনিক যুগে আর কোনো নিষেধের বালাই নেই ।


গোরা, মানে লুইপাদ, এক চুমুকে হুইস্কি শেষ করে বললে, দোষটা কুক্কুরীপাদ মানে দেবদাসের নয়, আফিমসায়েবের, সতেরো বছর যদি আফিম খাইয়ে ট্যাঁকের ডিবেতে বন্ধ করে রেখে তারপর বাইরে বেরোতে দেন তো বয়স বেড়ে যাবেই, সতেরো প্লাস সতেরো চৌত্রিশ বছর বয়স । চন্দ্রমুখীর উচিত ছিল দেবদাসের ভুট্টায় জাপানি তেল মাখানো ।


কথাটা শেষ হবার আগেই, বোধহয় প্ল্যানচেটে আদর আপ্যায়নের নেওতা দেয়া হয়েছে বলে, একাবারে খালি গায়ে উদোম ধবধবে স্কারলেট জোহ্যানসন, জেনিফার লরেন্স, চারলিজ থেরন, ন্যাটালি পোর্টম্যান, অ্যাঞঞ্জেলিনা জোলি, স্যাণ্ড্রা বুলোক, এমা স্টোন, কেট ব্ল্যানচেট, কিয়েরা নাইটলি, জেনিফার অ্যানিসটন নিকোল কিডম্যান আর জুলিয়া রবার্টস দুই বুকে দুহাত রেখে নেচে-নেচে গাইতে আরম্ভ করলে, মাই গড, বাংলা গান, আর সেকি বুকদোলানি কোমরানাচানি, মেমদের বুক দুটোকে যে লাউ বলে তা আগে সন্দেহ থাকলেও আজ যাকে বলে নিরসন হওয়া, তাই হলো, এর আগে, সত্যি, নিরসন বলতে যে কী বোঝায় জানতুম না, যখন কিনা আমি একজন আমিপাদ । গোরা, মানে লুইপাদ, মাথা দোলাতে লাগল গানের তালে তালে :


সাধের লাউ বানাইল মোরে বৈরাগী


লাউয়ের আগা খাইলাম


ডোগা গো খাইলাম


লাউ দি বানাইলাম ডুগডুগি


লাউয়ের এতো মধু


জানেগো জাদু


লাউ ধরলাম সঙ্গের সঙ্গী


আমি গয়া গেলাম


কাশি গো গেলাম


সঙ্গে নাই মোর বৈষ্ণবী


সিদ্ধাচার্য আমিপাদ উঠে দাঁড়িয়ে ওদের কয়েকজনকে টকাটক খেয়ে ফেলতে লাগল, সবই ফসকা, রঙিন বাতার দিয়ে গড়া, কোনোই অসুবিধা হলো না ওদের পুরো গিলে ফেলতে । আমিপাদের দেখাদেখি আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ সিদ্ধাচার্য বিরাট হাঁ করে চুমুক দেবার মতন করে খেয়ে ফেললেন বিদিশিনি উলঙ্গিনিদের, পেটে হাত বুলিয়ে ঢেঁকুর তুলতে লাগলেন । শ্বেতাঙ্গিনিদের খেয়ে ফেলার পর সিদ্ধাচার্যরা সকলেই গৌরবর্ণের হয়ে উঠলেন । নাইটক্লাবের মালিকের আনন্দ ধরে না, গিয়ে সব আলো নিভিয়ে দিলেন, গৌরবর্ণের মানুষের দেহের আলোয় পুরো নাচঘর আলোয় আলো হয়ে গিয়েছিল ।


উপস্হিত সিদ্ধাচার্যরা, আমিপাদসহ, লুইপাদ, কাহ্ণপাদ, ভুসুকপাদ, সরহপাদ, শবরীপাদ, বিরূপাদ, লাড়ীডোম্বীপাদ, কুম্বলাম্বরপাদ, ঢেন্ডনপাদ, কুক্কুরিপাদ, কঙ্ককপাদ, গুণ্ডরীপাদ, চাটিলপাদ, ডোম্বীপাদ, শান্তিপাদ, মহিত্তাপাদ, বীনাপাদ, আজদেবপাদ, দারিকপাদ, ভাদেপাদ, তাড়কপাদ, জঅনন্দিপাদ, ধামপাদ, তান্তিপাদ প্রমুখ সবাই বলে উঠলেন, সাধু সাধু, আজ প্রমাণ হয়ে গেল যে আধুনিকতা ছিল একটা বুজরুকি, এখন উত্তরাধুনিক যুগে প্ল্যানচেটে আদরের নেওতা দিলে সুন্দরীতমা সুপারস্টাররাও সাড়া দেন, তাঁদের খেয়ে ফেলার আপত্তি করেন না ।


প্ল্যানচেট করার এই সুবিধা, সুন্দরীদের না চাইতেও পাওয়া যায়, হাওয়াকে জড়িয়ে ধরার অভিজ্ঞতা হয়। আমিপাদ বসে পড়ল নিজের চেয়ারে, আরেকটু হলেই পড়ে যাচ্ছিল, অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছে না। অন্ধকার ব্যাপারটা এমন যে কেউ যদি যেচে দেখা দেয় তাহলেই দেখা যায় । সমীর রায়চৌধুরীর ‘মেথিশাকের গন্ধ’ গল্পে আছে ।


গোরা, মানে লুইপাদকে আমিপাদ বলল, তুমি মদ খাওয়া শুরু করলে কবে ? পিরালির ঠাকুর তো অ্যালাউ করেননি ।


লুইপাদ বললে, পিরালির ঠাকুরের কথা ছাড়ুন, উনি ছিলেন নাচিয়ে-গাইয়ে, বব ডিলানের মতন মোটা টাকা পেয়েছিলেন, মেডেল পেয়েছিলেন । সে মেডেলখানাও চাটগাঁর চোরের দল নিয়ে চমপট, কপিরাইট ফুরোলে ছাড়াবে বাজারে, কিংবা সেখানের মিউজিয়ামকে বেচবে । উনি যাকে বলেছিলেন মিউটিনি তা তো প্রথম স্বাধীনতা আন্দোলন । আমি সেই স্বাধীনতার প্রডাক্ট । বাহাদুর শাহ জাফরকে মনে আছে আপনার ? চেঙ্গিজ খানের বংশধর ? আটটা বউ আর সাতাশিটা হারেমের বাঁদির সঙ্গে শুতো আর কবিতা লিখতো, শেষে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির সাহেবদের সামনে কেলিয়ে পড়লো । কবিতা লিখিয়েদের শেষ পর্যন্ত বাহাদুরশাহ জাফরের অবস্হা হয় । আমাদের কুক্কুরিপাদ মানে দেবদাসও তাই, বুঝলেন কিনা, প্রেমে পাগল হয়ে সংলাপ আউড়েই ফেঁসে গেল । আপনিপাদ যেমন জানেন যে লুইপাদ প্রতি সন্ধ্যায় এখানে আসে, কুক্কুরীপাদ মানে দেবদাসও জানে, হয়তো এসেও পড়েছে অন্ধকারে, একাধজন সুন্দরীতমাকে নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে রেখে নিয়েছে, কেই বা বলতে পারে, ওর কোনো ঠিক নেই ।


বললুম, তাই তো তুমিপাদকেই যেতে বলছি আমার কাজে ।


No Review
Related Books
Loading books…