
নিরুদ্দেশ প্রাপ্তি হারানো
সমরেশ মজুমদার
চারদিন অতিক্রান্ত হওয়ার পর সেন বাড়ির আবহাওয়ায় টান লাগল। মাধুরী নীচু গলায়
শাশুড়িকে জানাল, মা, বাবাকে ওঁর খবর নিতে বলবেন?
কেন, কদিন হল? ফুল তুলতে-তুলতে শোভনা প্রশ্ন করলেন।
চারদিন।
সেকি! ও তো দু-দিনেই ফিরে আসে। তোমাকে কিছু বলে যায়নি?
নীরবে মাথা নাড়ল মাধুরী। শোভনা আড়চোখে পুত্রবধূর দিকে তাকালেন। অনেক খুঁজে খতিয়ে এই মেয়েকে এনেছিলেন তিনি বেআক্কেলে ছেলেটাকে বাঁধবার জন্যে। এরকম সুন্দরী সচরাচর চোখে পড়ে না, ব্যবহারটিও ভারি মিষ্টি। কিন্তু কিছুই হয়নি। সেই মাঝরাতে টলতে-টলতে বাড়ি ফেরা, চিৎকার চেঁচামেচি, অবিরত শহরের মানুষের নালিশ এবং পুলিশের শাসানি একটুও বন্ধ হয়নি। না, ঠিক হল না। মাসছয়েক হল, বিয়ের দুমাস পর থেকেই চিৎকার চেঁচামেচিটা শোনা। যাচ্ছেনা। কখন বাড়িতে আসছে কখন বের হচ্ছে টের পাওয়া যাচ্ছেনা।
শোভনা বললেন, ঠিক আছে যাও, আমি দেখছি। মাধুরী ফিরে গেল। মেয়েটার শরীরে ঈশ্বর সব দিয়েছেন। শোভনার নিজের যৌবনের দিনেও এত পাননি। অথচ ছেলেটা এসব চোখ মেলে দেখল না। ভাগ্যিস ওর বাপ নেই, মায়ের অবস্থা ভালো নয়! নইলে এই মেয়েকে একমাসও ধরে রাখা যেত না!
ঠাকুরঘরে বসেও শোভনার অস্বস্তি হচ্ছিল। চারদিন উধাও হয়নি কখনও ছেলেটা। যখন পেটে কিছু থাকে না তখন খুব ভালো ব্যবহার, অমন ছেলে হয় না। স্বর্ণকমল অত্যন্ত সুদর্শন। দীর্ঘদেহ, গলা খুলে হাসতে জানে। কিন্তু কতক্ষণ? ঘুমের সময় বাদ দিলে বড়জোর ঘণ্টাচারেক। তবে ইদানীং একটা কালচে ছায়া শরীরে। তিরিশ বছরেই অত্যাচারের চিহ্নগুলো শরীরে ফুটছে। কোনও কিছুতেই পালটানো গেল না তাকে।
যে নিজে সুন্দর তার কেন সুন্দর পছন্দ হয় না বুঝতে পারেন না শোভনা। যা কিছু কুৎসিত, কুরুচির ছাপ যাতে তার দিকেই ঢলে ছেলেটা। ডাক্তার অনিল সেনের ছেলে দল বেঁধে মারপিট করছে, বাড়ির যুবতি কুশ্রী ঝি-এর সঙ্গে রসিকতা করছে কী করে তার কোনও কারণ খুঁজে পান না শোভনা। সেই ছেলে চারদিন উধাও হয়ে আছে।
পুজোর ঘর থেকে বেরিয়ে নীচে নামলেন শোভনা। এখন ডাক্তারবাবুর চেম্বারে যাওয়ার সময়। সকালে এই সময় যা কিছু কথা সারতে হয়। শহরের সবচেয়ে দামি এবং ব্যস্ত ডাক্তার অনিল। সেন। নীচে নেমে দেখলেন ডাক্তারবাবুর জামা-কাপড় পরা হয়ে গেছে। চিরকালই সাহেব মানুষ, নিজের কাজ নিজে করতে ভালোবাসেন। স্ত্রীকে দেখে বললেন, দাগটা কেমন আছে?
শোভনা মাথা নাড়লেন, তোমার ওষুধে কমবে না।
দেখি। হাত বাড়ালেন ডাক্তার। মাসখানেক হল শোভনার ডান বাজুতে একটা সাদা-কালো মেশা দাগ জন্মেছে। প্রথমে ভেবেছিলেন শ্বেতী কিন্তু একটু-একটু করে বোঝা গেল তা নয়। ডাক্তার ওষুধ দিচ্ছেন, অথচ কাজ হচ্ছে না তেমন।
শোভনা হাত নাড়লেন, ও এমন কিছু না। তোমার সঙ্গে আমার কথা আছে।
ডাক্তার বললেন, আবার কী হল?
শোভনার গলায় উদ্বেগ, তুমি খোকার খবর নাও।
খোকা! কী হয়েছে তার? ডাক্তারের গলায় বিস্ময়।
চারদিন বাড়ি ফেরেনি।
কিছু বলে যায়নি?
না। বলে গেলে তোমায় বিরক্ত করতাম না।
বউমা কী বলছে?
এ অবস্থায় একটা মেয়ে কী বলতে পারে?
আমি বুঝি না, সত্যি বুঝতে পারি না। স্বামী মাতলামি করছে, ছোটলোকদের সঙ্গে মিশছে, দিনরাত বেশ্যাবাড়িতে পড়ে থাকছে আর স্ত্রী হয়ে বউমা এসব সহ্য করছে কী করে? ওর তো ইতিমধ্যেই ডিভোর্স নিয়ে নেওয়া উচিত ছিল।
আমরা কী করে সহ্য করছি? শোভনা স্বামীর মুখের দিকে তাকালেন।
তোমার জন্যে, নইলে আমি ওকে ত্যাজ্যপুত্র করতাম।
করনি যখন, তখন এটুকু করো।
কী করব?
ওর একটু খোঁজ নাও।
চমৎকার! আমি যত গুন্ডা বদমাশ মাতালদের কাছে গিয়ে বলব ও মশাই আমার পুত্ররত্নটিকে দেখেছেন? অসম্ভব! তোমার ছোট ছেলেকে পাঠাও।
অনিল সেনের এই কথাগুলো শোভনাকে হজম করতে হল। তিনি স্বামীর চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। বেরিয়ে যাওয়ার আগে নিজেই যেন নিজেকে শোনালেন অনিল ডাক্তার, চিন্তা করে কোনও লাভ নেই। ও ছেলের কোনও ক্ষতি হবে না। আরে বাবা, যারা খুনখারাপি করে। তারাই তো ওর বন্ধু। যাবে কোথায়, পেটে টান পড়লেই ফিরবে।
শোভনা দোতলার কোণার ঘর চলে এলেন। ছোটছেলে অরুণদীপ্তি বিছানায় উপুড় হয়ে তার কলেজের পড়া করছিল। ফরসা, দাদার মতনই লম্বা, অত্যন্ত রোগা শরীর। ছাত্র হিসেবে এই জেলার প্রথম সারির। শোভনার একমাত্র গর্বের কারণ। শোভনাকে দেখে অরুণদীপ্তি উঠে বসল, কিছু বলবে মা?
তোকে একটা কাজ করতে হবে বাবা। স্বর্ণ চারদিন বাড়ি ফেরেনি। এরকম কখনও করে না। তোর বাবাকে বললাম তিনি আমলই দিলেন না। তুই একটু খোঁজ নিবি?
কোথায় খোঁজ নেব? দাদা কোথায় যায় আমি জানি না!
শোভনা এই নিরীহ ছেলেটির দিকে আদরের চোখে তাকালেন। বাড়ল কিন্তু বড় হল না। ওর দাদা এই বয়সেই পেতলে একটা দাঁত বাঁধিয়ে বাড়িতে অশান্তির ঝড় তুলেছিল। শোভনা বললেন, ওর বন্ধুদের কাছে খোঁজখবর নে। বড় হয়েছিস, নিজের বিচার-বিবেচনা নেই? ছোট্ট একটা শহরে সে কোথায় থাকতে পারে খুঁজে দ্যাখ।
স্বর্ণকমলকে অরুণদীপ্তি ইদানীং এড়িয়ে চলে। তার দাদা গুন্ডা-বদমাসদের বন্ধু, দিনরাত মদ খায়, এই তথ্যগুলো তাকে ভীষণ হেয় করে। স্বর্ণকমলের ভাই এই পরিচয় তাকে পীড়িত করে। শোভনা চলে যাওয়ার পর সে খুব বিরক্ত মনে পোশাক পালটে বের হতেই মাধুরীকে দেখতে পেল। এই সুন্দরী সুশীলা বউদিটির প্রতি সে প্রতিনিয়ত আকর্ষণ বোধ করে। প্রায়শই নিজেকে অমল এবং মাধুরীকে চারুলতা হিসেবে কল্পনা করে। কিন্তু স্বর্ণকমল ভূপতি? কস্মিনকালেও নয়।
অরুণদীপ্তি এগিয়ে গেল, বউদি?
মাধুরী মুখ ফিরিয়ে হাসল, ওমা, পড়া হয়ে গেল?
হল কোথায়? মাতৃদেবীর আদেশ হয়েছে রামচন্দ্রকে খুঁজতে যেতে হবে। অরুণাদীপ্তি মাধুরীর সামনে এসে দাঁড়াল। এই শহরে এত সুন্দরী মেয়ে সে আর একটিও দেখতে পায়নি। তাকালেই মন নরম হয়ে যায়, বুকের ভেতরটা কেমন লাগে। মাধুরী মুখ নামিয়েছিল, অরুণাদীপ্তি শুধাল, দাদা কোথায় যেতে পারে বলো তো? নীরবে মাথা নাড়ল মাধুরী, সে জানে না।
ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দাদাকে ধরে এনে দিচ্ছি। বউদির জন্যে কিছু কাজ করার সুযোগ পেয়ে খুশি হল অরুণদীপ্তি। স্বর্ণকমলের ওপর তার যা কিছু বীতরাগ তা মাধুরীকে দেখলেই উবে যায়।
পাড়াতেই স্বণকমলের এক বাল্যবন্ধু থাকে। স্থানীয় স্কুলের মাস্টার। অরুণাদীপ্তির তার সঙ্গে পরিচয় ছিল। তাকে দেখে মাস্টারমশাই বললেন, কী খবর অরুণ?
আমার দাদাকে দেখেছেন?
কে, স্বর্ণ? না তো! কী হয়েছে ওর?
জানি না। চারদিন বাড়িতে ফেরেনি।
ও। তা আমার সঙ্গে তো ইদানীং যোগাযোগ নেই। মানে তুমি বুঝতেই পার ওর জীবন আর আমারটা আলাদা। তুমি থানায় খবর নাও।
থানা? অরুণদীপ্তি চমকে উঠল, বাবাকে না জানিয়ে থানায় যাব?
ও, মেলোমশাই জানেন না বুঝি! তাহলে এক কাজ করো, রঞ্জিতকে চেনো?
রঞ্জিত!
ওই যে চৌমাথায় যে লন্ড্রিটা আছে তার মালিক। তোমার দাদার এখন খুব বন্ধু। ওর কাছে চলে যাও, ও জানতে পারে।
সাইকেল চালিয়ে রঞ্জিতের লন্ড্রিতে চলে এল অরুণদীপ্তি। দোকানটা সবে খুলেছে। বড় গোঁফ মোটাসোটা লোকটাই রঞ্জিত। আসা যাওয়ার পথে দেখেছে অরুণদীপ্তি। সে দোকানে ঢুকতেই জিজ্ঞাসা করল, কী চাই?
আমি স্বর্ণকমল সেনের ভাই।
সঙ্গে-সঙ্গে রঞ্জিতের কপালে ভাঁজ পড়ল, মুখটা যেন কেমন হয়ে গেল, ও।
আমার দাদাকে আপনি দেখেছেন?
আমি? না তো! কেন?
অরুণদীপ্তি হতাশ হল, দাদা কদিন বাড়ি ফেরেনি তাই।
না ভাই, আমার সঙ্গেও দেখা হয়নি।
আচ্ছা, দাদা কোথায় যেতে পারে বলতে পারেন?
রঞ্জিত দু-মুহূর্ত চিন্তা করল। তারপর হেসে বলল, তোমরা কিছু জানো না?
না।
তাহলে আমার মুখে নাই বা শুনলে। ঠিক আছে, দেখা পেলে পাঠিয়ে দেব।
অরুণদীপ্তি বুঝল এখানে দাদার খবর পাওয়া যাবে না। লোকটা যেন তাকে তাড়াতে পারলেই বাঁচে। সে মাথা নীচু করে রাস্তায় নেমে সাইকেলটা ধরে হাঁটতে লাগল। এবার কার কাছে যাওয়া যায়? কোনও সূত্র জোগাড় না করে বাড়িতে ফিরলে খুব অসম্মানের ব্যাপার হবে। চৌমাথায় দাঁড়িয়ে ও মানুষ দেখছিল। এখন অফিসের সময়। রিকশা এবং সাইকেলের মিছিল শুরু হয়ে গেছে। কী করা যায় বুঝতে পারছিল না অরুণদীপ্তি। এই সময় একটা রিকশা এসে সামনে দাঁড়াল। এক ভদ্রলোক ভাড়া মিটিয়ে চলে গেলে রিক্সাওয়ালা ওর দিকে তাকিয়ে হাসল, কী খোকাবাবু, এখানে?
বিরক্ত হল অরুণাদীপ্তি, এমনি।
রিকশাওয়ালা অনিল সেনের কাছে ওষুধ নিতে আসে প্রায়ই। সেই সূত্রে বোধহয় ওকে চেনে।
হঠাৎ ওর মনে হল প্রায় রাতেই দাদা নেশা করে রিকশায় চেপে বাড়ি ফেরে। সে রিকশাওয়ালাকে ডাকল, শোনো।
রিক্সাওয়ালা রিক্সাটা নিয়েই সামনে এগিয়ে এল। অরুণদীপ্তি একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, আচ্ছা, কাল পরশু তুমি আমার দাদাকে দেখেছ?
স্বর্ণবাবু! না, কদিন তো দাদাকে দেখিনি।
আচ্ছা, তুমি কি রাত্রে দাদাকে কখনও এনেছ?
রিকশাওয়ালা হাসল, হ্যাঁ বাবু, অনেকবার।
দাদা কোত্থেকে রিকশায় উঠল?
রিকশাওয়ালার মুখ কুঁকড়ে গেল। বোধহয় কী বলবে ভেবে পাচ্ছিল না সে।
অরুণদীপ্তি সেটা লক্ষ্য করে আশ্বাস দিল, তুমি নির্ভয়ে বলো। দাদাকে পাওয়া যাচ্ছে না, কোথায় নেশা করত জানলে খোঁজ করতে পারি।
এবার রিকশাওয়ালা বলল, সে বড় খারাপ জায়গা বাবু।
আমাকে নিয়ে যেতে পারো?
আপনি যাবেন! পাড়াটা ভালো না।
অরুণদীপ্তির রোখ চেপে গেল। সে দুগ্ধপোষ্য নাকি! কড়া গলায় বলল, দিনদুপুরে গেলে আমার কী হবে! তোমাকে বলছি দাদাকে দরকার–চলো, আমি যাব।
রিকশাওয়ালা তখনও কিন্তু কিন্তু করছিল, ডাক্তারবাবু জানলে জানে স্বর্ণবাবুকে ওখানেই পাওয়া যায়–বেশ, চলুন তবে।
খালি রিকশার পেছনে-পেছনে অরুণদীপ্তি সাইকেল চালিয়ে শহরের এক প্রান্তে চলে এল। এদিকে একটা বড় বাজার আছে। ভীষণ ঘিঞ্জি এলাকা। বাজার পেরিয়ে একটা গলির মুখে এসে রিকশাওয়ালা তার গাড়ি থামাল, স্বর্ণবাবু এই গলি থেকে বের হয়।
অত্যন্ত নোংরা রাস্তা। পাশেই নর্দমা। সেখানে শুয়োরের পাল চলছে। দুতিনজন মধ্যবয়সী স্ত্রীলোক এই বেলায় ব্যাগ হাতে বাজারে যাচ্ছে। অরুণদীপ্তি বন্ধুদের মুখে এই গলির কথা শুনেছে। শহরের গণিকাদের বাস এখানে। তারা অত্যন্ত নিম্নমানের এবং অঞ্চলে কোনও ভদ্রসন্তান পথ ভুলেও পা দেয় না।
ওখানে মদের দোকান আছে? অরুণদীপ্তির অস্বস্তি হচ্ছিল।
হ্যাঁ খোকাবাবু, হরি শার দোকান আছে। তারপর কী ভেবে বলল, এক কাজ করুন। আপনি আমার সঙ্গে চলুন। আমি খোঁজ নিচ্ছি, আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন। আপনার একা যাওয়া। ঠিক নয়, গলিটা খারাপ।
রিকশাওয়ালার পেছন-পেছন অরুণদীপ্তি গলিতে ঢুকল। দু-ধারে চাপা-চাপা ঘর। তার বারান্দায় বসে বিভিন্ন বয়সের মেয়েরা গল্প করছে। অরুণদীপ্তির মনে হল এত কুৎসিত চেহারার মেয়েকে সে একসঙ্গে কখনও দেখেনি। হঠাৎ একজন চেঁচিয়ে উঠল, এই যে নাগর, মুখ তুলে চাও! আর। একটি কণ্ঠ খিলখিলিয়ে উঠল, কচি ছাগল।
রিকশাওয়ালা চাপা গলায় বলল, এসব কথায় কা