নতুন পণ্ডিত

নতুন পণ্ডিত

সুকুমার রায়

নতুন পণ্ডিত

Books Pointer Iconসুকুমার রায়
Books Pointer Iconshort story

Change color

আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন, তিনি লোক বড় ভালো। মাঝে মাঝে আমাদের যে ধমক-ধামক ন করিতেন, তাহা নয়, কিন্তু কখনও কাহাকেও অন্যায় শাস্তি দেন নাই। এমন কি ক্লাশে আমরা কত সময় গোল করিতাম, তিনি মাঝে মাঝে 'আঃ' বলিয়া ধমক দিতেন। তাঁর হাতে একটা ছড়ি থাকিত, খুব বেশি রাগ করিলেই সেই ছড়িটাকে টেবিলের উপর আছড়াইতেন— সেটিকে কোনোদিন কাহারো পিঠে পড়িতে দেখি নাই । তাই আমরা কেউ তাঁহাকে মানিতাম না।


...
**********
No Review
Related Books