রাজা একদিন সভায় বসেছেন- চারিদিকে তাঁর পাত্র-মিত্র আমির ওমরা সিপাই শান্ত্রী গিজ গিজ করছে- এমন সময় কোথা থেকে একটা দাঁড়কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু ক'রে চারিদিক তাকিয়ে, অত্যন্ত গম্ভীর গলায় বলল, "`কঃ"'।
কথা নেই বার্তা নেই হঠাৎ এরকম গম্ভীর শব্দ- সভাসুদ্ধ সকলের চোখ এক সঙ্গে গোল হয়ে উঠল- সকলে একেবারে এক সঙ্গে হাঁ ...