বাড়িটা খুঁজে বের করতে বেশ সন্ধে হয়ে গেল। অনেকদিন পরে কলকাতায় আসা–রাস্তাগুলো কেমন গুলিয়ে যায়। তা ছাড়া বিজনবাবুর বাড়িতে আমি কোনওদিন আসিনি–আসার কোনও কথাও নয়। বছর তিনেক আগে একবার নৈনিতালে বেড়াতে গিয়েছিলাম। হোটেলের ডাবল সিটের শরিক হয়েছিলেন বিজনবাবু। আমি থাকি চণ্ডীগড়ে, কলকাতার লোক পেয়ে বেশ জমে। গিয়েছিলাম। দেখা গেল আমাদের বয়স এক, দুজনেরই একটিমাত্র সন্তান। তা নৈনিতাল থেকে উ...